04/07/2026
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় নেতা, আমি আপনার ও মহান নেত্রী খালেদা জিয়ার একজন সামান্য ভক্ত। আমার বাবা ছিলেন ৭১ এর বীর মুক্তিযুদ্ধা ও মহান নেত্রী খালেদা জিয়ার অনুসারী। ১৯৮৮ - ২০১৪ এই সময়কার হাজারীবাগ, রায়ের বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকার অনেক বীর মুক্তিযুদ্ধাদের ও বি এন পির নেতাদের মনে আছে আমার বাবার কথা। দাউদকান্দির বীর মুক্তিযুদ্ধা ও বি এন পির নেতারাও চিনতেন বাবাকে। এটাই ছিল আমার বাবার অপরাধ । জীবিত থাকা কালীন যে সব আওয়ামী মুক্তিযুদ্ধারা বাবার সামনে বসতে সাহস পেতোনা , ২০১৪ সালে বাবা মারা যাবার পর তারাই আমার বাবার নাম মুক্তিযুদ্ধা লিস্ট থেকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু করলো। এবং করলো ও তাই। বি এন পির কোন নেতা বা মুক্তিযুদ্ধাই সেদিন আমাদের পাশে দাঁড়ালো না। আওয়ামী দের দাপটে তাদের খুঁজেই পাওয়া গেলো না। যাই হোক স্যার, শেষে অনেক কাগজ পত্র জমা দিয়ে বাবার নাম মুক্তিযুদ্ধা লিস্ট এ অন্তর্ভুক্ত করলাম। সেই সাথে আওয়ামী পন্থী মুক্তিযুদ্ধা কমান্ডারের পকেটে দিতে হলো আড়াই লাখ টাকা। আর এক বছরের ভাতা ও আমরা পেলাম না। আমার এই পোস্ট আপনার নজরে পড়বে না জানি। পরার কোথাও না। তারপরও নিজের কষ্টটা লিখলাম। স্যার আপনি যে কথাটা বলেছেন , আমি ব্যক্তিগত ভাবে আপনার সাথে একমত হতে পারলাম না। গত ১৭ বছরে মাতৃতুল্য নেত্রীর উপর হওয়া অত্যাচারের বিচারের দায়িত্ব উনি দেশ বাসীর কাছে দিয়ে গেছেন। আপনি কি আমাদের কে প্রশ্ন করেছেন ওই নির্যাতনের বিচার করতে হবে কিনা? উনি শুধু একা আপনার মা নন , উনি আমাদেরও মা।মৃত ভাইকে প্রশ্ন না করে তার স্ত্রী সন্তানদের প্রশ্ন করুন তারা বিচার চান কিনা? হাজার হাজার নির্যাতিত বি এন পি কর্মীদের জিজ্ঞাস করুন তারা বিচার চান কিনা? ইলিয়াস আলীর স্ত্রীকে জিজ্ঞাস করুন ? জুলাইয়ে নির্মম ভাবে শহীদ হওয়া সন্তানদের মায়েদের জিজ্ঞাস করুন তারা বিচার চান কিনা? আপনার মায়ের চোখের জলের উপর দাঁড়িয়ে , হাজারো রক্তের উপর দাঁড়িয়ে যে ক্ষমতা আজ আপনি পেয়েছেন তার সদ্ব্যবহার করুন। প্রতিশোধের এখনই সময়। কবর থেকে আমাদের নেত্রী, আমাদের মা বার বার বলছেন তারেক আমি বিচার চাই, তুমি বিচার করো সেই অপরাধীদের যারা আমাকে, তোমাকে, তোমার বাবাকে, ভাইকে,হাজারো কর্মীকে নির্যাতন করেছে,তিলে তিলে হত্যা করেছে। আপনার এই নমনীয়তা আমাদের ভালো লাগছে না স্যার,আমরা বিচার চাই।মানুষের সেবা করতে হবে তবে শত্রুকেও দমন করতে হবে।আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন
🛑 WATCH 24x7 LIVE: www.youtube....