Raqi Saifullah Aiyub

Raqi Saifullah Aiyub জীন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা, শারীরিকর সমস্যার শরঈ সমাধান

25/04/2026

📢 একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিটি পদের জন্য আমরা এমন ব্যক্তিকে খুঁজছি, যারা উম্মাহর কল্যাণের জন্য আমাদের দীর্ঘমেয়াদী ভিশন এবং মিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে আগ্রহী। প্রতিটি পদ দ্বীনদার পুরুষ প্রার্থীদের জন্য।
বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

১. পদের নাম: এডমিন ও এইচআর (HR) অফিসার (১ জন)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক (Degree/Honors)।
ব্যক্তিত্ব: স্মার্ট, দূরদর্শী এবং সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর কিন্তু ব্যবহারে বিনয়ী।

মৌলিক কাজসমূহ:
ক. প্রশাসনিক ও সিস্টেম ব্যবস্থাপনা (Administration & SOP):
জব ডেসক্রিপশন তৈরি ও বাস্তবায়ন: প্রতিষ্ঠানের প্রতিটি ডিপার্টমেন্টের (কল সেন্টার, ফ্রন্ট ডেস্ক, সেশন অপারেশন, হাউসকিপিং ও বোর্ডিং) জন্য কাজের সুনির্দিষ্ট লিখিত নিয়ম বা জব ডেসক্রিপশন তৈরি করা এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন নিশ্চিত করা।
অপারেশনাল ম্যানেজমেন্ট: সকল ডিপার্টমেন্টের দৈনন্দিন কার্যক্রম তদারকি করা এবং চেইন অফ কমান্ড নিশ্চিত করা।
ফ্যাসিলিটি ও লজিস্টিক ম্যানেজমেন্ট: প্রতিষ্ঠানের সার্বিক রক্ষণাবেক্ষণ (বিদ্যুৎ, পানি, গ্যাস, এসি, আসবাবপত্র) নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সঠিক সময়ে ভেন্ডরদের কাছ থেকে সংগ্রহ করা।
রিপোর্টিং: প্রতিদিন প্রতিটি ডিপার্টমেন্টের কাজের রিপোর্ট সংগ্রহ ও বিশ্লেষণ করে দায়িত্বশীলের নিকট চূড়ান্ত সামারি জমা দেওয়া।

খ. মানবসম্পদ ও বোর্ডিং ব্যবস্থাপনা (HR & Residential Management):
শৃঙ্খলা ও কালচার: সকল কর্মীর সময়মতো উপস্থিতি এবং প্রতিষ্ঠানের আধ্যাত্মিক ও পেশাদার আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করা।
আবাসিক তদারকি (Boarding): আবাসিক সুবিধা, খাবার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারকি করা।
পারফরম্যান্স ট্র্যাকিং: কর্মীরা জব ডেসক্রিপশন অনুযায়ী কাজ করছে কি না তা চেকলিস্টের মাধ্যমে পর্যবেক্ষণ করা এবং রিপোর্ট তৈরি করা।
দ্বন্দ্ব নিরসন: টিমের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকলে তা দ্রুত সমাধান করে সুন্দর পরিবেশ বজায় রাখা।

সুযোগ-সুবিধা ও বেতন:
বেতন: ১৬,০০০ - ২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
দুপুরের খাবার, বিকেলের নাস্তা, মাসিক ৪ দিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট ও দুই ঈদে বোনাস।

২. পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ (৩ জন)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) পাশ।

মৌলিক কাজসমূহ:
ইনবাউন্ড ও আউটবাউন্ড কল রিসিভ করা এবং কাস্টমারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।
WhatsApp, Facebook এবং YouTube থেকে আসা মেসেজগুলোর সঠিক উত্তর দেওয়া। (কল এবং মেসেজের জন্য দায়িত্ব আলাদাভাবে বণ্টন করা থাকবে)।
প্রতিদিন কতটি কল আসলো এবং কতজন সেশন কনফার্ম করল তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা।
পেশেন্টদের থেকে সার্ভিস রেটিংয়ের জন্য রিভিউ কালেক্ট করে রিপোর্ট জমা দেওয়া।
পরবর্তী দিনের পেশেন্টদের কল করে অ্যাপয়েন্টমেন্ট রি-কনফার্ম করা।

সুযোগ-সুবিধা ও বেতন:
বেতন: ১২,০০০ - ১৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
দুপুরের খাবার, বিকেলের নাস্তা, মাসিক ৪ দিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট ও দুই ঈদে বোনাস।

৩. পদের নাম: বাবুর্চি / শেফ (১ জন)
যোগ্যতা: পাঁচ ওয়াক্ত নামাজি, অধূমপায়ী এবং উত্তম আখলাকের অধিকারী।

মৌলিক কাজসমূহ:
প্রতিষ্ঠানের কালচার অনুযায়ী সবার সাথে সদাচরণ বজায় রেখে তিনবেলা সুস্বাদু রান্না করা।
প্রতিদিনের প্রয়োজনীয় বাজার সশরীরে উপস্থিত থেকে সম্পন্ন করা।
রান্নাঘর ও তৈজসপত্র সবসময় পরিপাটি ও পরিষ্কার রাখা এবং অপচয় রোধ করা।

সুযোগ-সুবিধা ও বেতন:
বেতন: ১২,০০০ - ১৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
তিনবেলা খাবার ও থাকার সুব্যবস্থা।
মাসিক ৩ দিন ছুটি, বিকেলের নাস্তা, বার্ষিক ইনক্রিমেন্ট ও দুই ঈদে বোনাস।

৪. পদের নাম: অফিস সহকারী / অফিস বয় (২ জন)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি (JSC) পাশ।

মৌলিক কাজসমূহ:
রিসেপশনে কাস্টমারের অর্ডারকৃত সাপ্লিমেন্ট সুন্দর করে প্যাকেজিং বা ব্যাগের মধ্যে গুছিয়ে দেওয়া।
হিজামার সকল মালামাল ও সরঞ্জাম সঠিক পদ্ধতিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা।
সকল রুম ও টয়লেট দৈনিক দুইবার পরিষ্কার করা এবং সেশনের আগে-পরে রুম ক্লিন করা।
পেশেন্টদের নির্ধারিত রুমে পৌঁছে দেওয়া এবং চিকিৎসককে অবহিত করা।
প্রতিটি রুমের যাবতীয় মালামাল গুছিয়ে রাখা ইত্যাদি।

সুযোগ-সুবিধা ও বেতন:
বেতন: ৮,০০০ - ১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
মাসিক ৩ দিন ছুটি, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, বার্ষিক ইনক্রিমেন্ট ও দুই ঈদে বোনাস।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণ আপনার পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) নিচের ইমেইলে প্রেরণ করুন। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করুন।
📧 ইমেইল: [email protected]
📍 কাজের স্থান: আফতাবনগর, বাড্ডা, ঢাকা।
🗓️ আবেদনের শেষ তারিখ: [২৬/৪/২০২৬]

প্রার্থীগণ রেডি থাকুন
23/04/2026

প্রার্থীগণ রেডি থাকুন

📢 মাসনুন লাইফ (Masnoon Life)-এ নিয়োগ বিজ্ঞপ্তি
আলহামদুলিল্লাহ, মাসনুন লাইফ-এর ক্রমবর্ধমান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আমরা জরুরি ভিত্তিতে বেশ কিছু পদে অভিজ্ঞ, উদ্যমী ও পরিশ্রমী কর্মী নিয়োগ দিচ্ছি।

খালি পদের তালিকা:
কল সেন্টার এক্সিকিউটিভ: ৩ জন
এইচ আর (HR) & অ্যাডমিন: ১ জন
অফিস বয়: ২ জন
বাবুর্চি: ১ জন

📍 বিস্তারিত তথ্য শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।

আগ্রহী প্রার্থীদের আমাদের পেজটি Follow করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে পরবর্তী পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারেন।
মাসনুন লাইফ-এর সাথেই থাকুন।

07/04/2026

আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় বর্তমান অনেকটা সুস্থ আছি। পরিপূর্ণ সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগতে পারে। দোয়ায় স্মরণ রাখবেন🤲

03/04/2026

জাযাকুমুল্লাহ খায়ের
অকল্পনীয় সাড়া পেয়ে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ

03/04/2026

B- রক্তের জন্য অভাবনীয় সাড়া পেয়ে অসম্ভব মুগ্ধতা কাজ করছে আপনাদের প্রতি। আপাতত আর ডোনার প্রয়োজন নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

02/04/2026

ডাক্তার ইমার্জেন্সি ভর্তি দিয়েছে। প্রাথমিক ট্রিটমেন্টের পর ব্লাড বন্ধ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু রক্তের সোর্স ডাক্তার রেডি রাখতে বলেছেন।

বি-নেগেটিভ গ্রুপ। মিলে যাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা তার কোনো নেক বান্দাকে মিলিয়ে দিক।
দয়া করে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন!

১৫ ই রামাদান থেকে গলা ব্যথা। তেমন একটা গুরুত্ব দেইনি এমনিতেই সেরে যাবে চিন্তা করে। কিন্তু কোনো ভাবেই ভালো হচ্ছে না। ২০ র...
30/03/2026

১৫ ই রামাদান থেকে গলা ব্যথা। তেমন একটা গুরুত্ব দেইনি এমনিতেই সেরে যাবে চিন্তা করে। কিন্তু কোনো ভাবেই ভালো হচ্ছে না। ২০ রামাদানের পর যা ঘটলো তাতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

সাহরি খেতে উঠে হাত-মুখ ধুয়েছি। গলায় হালকা ব্যথা ছিল। খেতে বসবো এমন সময় শরীরটা কেমন করে উঠলো। ঝিম ধরে গেল পুরো শরীর। নিচ থেকে ঠান্ডা হয়ে অবশ হাতে লাগল। যেন আমি ভিন্ন জগতে পারি জমাতে যাচ্ছি। পরাপারে পাড়ি জমানোর অনূভুতিটা আরো ফিল করতে লাগলাম আম্মার কথা মনে করে। যখন তিনার শ্বাস ক্রমশ শেষ হয়ে আসছিল আমি তার পায়ে হাত রেখে বুঝতে পারি এই অংশ থেকে রুহের কানেকশন শেষ। খুবই ঠাণ্ডা হয়ে অবশ হয়ে গেছে। ততক্ষণাৎ মাথায় রেখে গরম অনুভব করেছিলাম।

মূহুর্তেই এত চিন্তা মাথায় আসার সাথে সাথে শরীরও খারাপ হয়ে আসছিল। চেয়ারে বসে থাকতে না পেরে মাটিতে লুটিয়ে গড়াগড়ি শুরু অনিচ্ছাতেই এবং আমি রবের সান্নিধ্যে চলে যাচ্ছি চিন্তা করে কালিমা পড়া শুরু করি।
এই অবস্থায় আরো অনেক চিন্তা আসছিল। অফিসের সকল হিসেব নিকেশ আমার কাছে। কেউ টাকা পাবে কিনা ইত্যাদি ইত্যাদি। সব চিন্তা বাদ দিয়ে ভাবলাম, যেতে হলে কালেমা পড়ে সকল তা-গু-ত বর্জনের বিশ্বাস অন্তরে এনে প্রস্তুত হতে লাগলাম এবং গড়াগড়ি খাচ্ছিলাম। সর্বশেষ আমার ওয়াইফকে বললাম, আমাকে মাফ করে দিও। আমি চলে যাচ্ছি মনে হয়।

এ কথা শুনে আমার ওয়াইফ এবং বড় মেয়ে কান্নাকাটি শুরু করে দিলো। বিভিন্ন জায়গায় ফোন করে হুলুস্থুল কাণ্ড। এর কিছুক্ষণের মধ্যেই শরীর স্বাভাবিক হতে শুরু করে। আল্লাহর শুকরিয়া আদায় করি। যেহেতু গলা ব্যথা থেকে এমন হয়েছে ধারণা, সেহেতু সকাল ৯ টায় মাসনুন লাইফের ম্যানেজার কে নাক-কান-গলার ডাক্তার দেখাতে চলে গেলাম তেজগাঁও জাতীয় নাক কান গলা হাসপাতালে।

ডাক্তারদের সাথে কথা বলতে কেন যেন ভয় হয়। তাড়াহুড়ো ভাব দেখান। একটু শুনেই লেখা শুরু। আর বুঝছি বুঝছি বলে এক ধরণের বিরক্ত ভাব দেখান। এপর্যন্ত যাদেরকে দেখিয়েছি সবাইকেই এমন পেয়েছি। তিনিও এর ব্যাতিক্রম নন। বললেন, টনসিলের সমস্যা। অনেকগুলো ওষুধ লিখে বললেন, এগুলো খান ঠিক হয়ে যাবে।

মন মানেনি। মন বারবার বলছে, উনি আমার সমস্যা ধরতেই পারেননি। রাতে ঐ হসপিটালেরই একজনকে দেখিয়েছি ফরাজী হাসপাতালে। তিনি আমার সমস্যা টা ধরতে পেরেছেন কিন্তু তিনার আচরণও সন্তোষজনক না। 'কী সমস্যা' উনি জিজ্ঞেস করার পর আমি যেই বলতে লাগলাম, কেমন কর্কশ ভাষায় বললেন, কথা বেশি বলবেন না। আমি যা জিজ্ঞেস করি কেবল তাই বলবেন। মেজাজটাই গেল খারাপ হয়ে। হাজার খানেক টাকা ভিজিট দিয়ে যদি আমার সমস্যার কথা বলতে না পারি এবং উত্তম আচরণ না পাই তাহলে এটি হয় একজন রোগীর জন্য হতাশার কারণ।

উনি শেষে আমার নাক গলা দেখে বললেন, আপনার নাকের হাড় বাঁকা। এই সমস্যা আপনার বহু পুরোনো। অপারেশন করাতে হবে। এখন নাকের অপারেশন না করালে ভবিষ্যতে গলারও অপারেশন লাগবে। ৪ টা টেস্ট দিয়েছেন। রিপোর্ট দেখে দ্রুত অপেরেশনের কথা বললেন। এবং আরো ৩ টা টেস্ট দিয়েছেন অপারেশনের জন্য।

-সমস্যাটা বহু পুরোনো- এই কথাটা মনে ধরেছে। এবং তিনার প্রতি কিছুটা আস্থা হয়েছে। কিন্তু ব্যবহারে সন্তুষ্ট হতে পারিনি। গতকাল আরো দুজন ডাক্তার দেখিয়েছি। তারাও বলেছেন হাড় বাঁকা। অপারেশন করাতে হবে। স্যার সলিমুল্লাহ মেডিকেলের একজন প্রফেসর সর্বশেষ সকল রিপোর্ট এবং অবস্থা দেখে বললেন, আপনি এখনই ভর্তি হোন। বিকেলে অপারেশন হবে। একটি প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার আধা ঘন্টার মধ্যেই অপারেশন করেছেন।

অপারেশন শেষে কিছু জটিলতা থাকে। কথা বলা যায় না, নাক তুলা দিয়ে বন্ধ থাকায় শুধু মুখ দিয়ে শ্বাস নিতে হয়, খাওয়া দাওয়া জটিলতাসহ আরো কিছু সমস্যা চলছে। বর্তমান এই পরিস্থিতির মধ্যে আছি। পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন।

20/03/2026

তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম!

16/03/2026

খুবই সম্ভাবনাময় কদরের রাত্রি আজ। সুস্থতা, বিপদ মুক্তি এবং রিজিক ও গুনাহ মাফের জন্য প্রচুর দোয়া করুন। সাদাকা করুন!

12/03/2026

আজ জুমআর সাথে বেজোড় রাত; কদরের প্রবল সম্ভাবনা। হে আল্লাহ! সকল জাদুকর জিন ও মানুষকে ধ্বংস করুন এবং তাদের ওপর লানত বর্ষণ করুন।

"নজরের কারণে দুটো সন্তানই মরে গেল" দশ বছর সন্তানহীনতার পর আল্লাহ আমাকে যমজ — একটি ছেলে ও একটি মেয়ে দিলেন। আমি তাদের একজ...
08/03/2026

"নজরের কারণে দুটো সন্তানই মরে গেল"

দশ বছর সন্তানহীনতার পর আল্লাহ আমাকে যমজ — একটি ছেলে ও একটি মেয়ে দিলেন। আমি তাদের একজনের নাম রাখলাম তালহা ও সিজদাহ।

তারপর আমার এক বন্ধুর সাথে দেখা হলো, সে বলল:
"আরে ভাই, তুমি তো একসাথে দুটোই পেলে!"

"আলহামদুলিল্লাহ, পরবর্তীতে দুজনেই মরে গেল!"

কাউকে তার নেয়ামতের জন্য হিংসা করো না, কারণ হয়তো সেটাই তার সর্বস্ব।

Address

Noor Tower, Road-01, Block-D, Sector-2, Aftabnagor, Dhaka
Badda

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Saifullah Aiyub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raqi Saifullah Aiyub:

Share