মধু শপ-Honey Shop

Call Directions Contact the business

মধু শপ-Honey Shop প্রাকৃতিক চাকের শতভাগ খাঁটি মধুর নিশ্চয়তা!!!
(5)

28/09/2026

আগামীকাল আবহাওয়া ভালো থাকলে কালেকশন হবে ইনশাআল্লাহ, অর্ডার করলে পাবেন আগে পাবেন, অর্ডার ছাড়া থাকলে পাবেন, না থাকলে পাবেননা ইনশাআল্লাহ।

01946-233678 imo WhatsApp

 #কালোজিরা_ফুলের_মধু
25/09/2026

#কালোজিরা_ফুলের_মধু

23/09/2026

#মাশাআল্লাহ

একটি ব্যবসায় সবচেয়ে ভয়ংকর ভুল-ব্যবসায় সবচেয়ে ভয়ংকর ভুলগুলোর একটি হচ্ছে প্রতিযোগীকে হারাতে গিয়ে নিজের লাভের জায়গাটাই শেষ ...
21/09/2026

একটি ব্যবসায় সবচেয়ে ভয়ংকর ভুল-

ব্যবসায় সবচেয়ে ভয়ংকর ভুলগুলোর একটি হচ্ছে প্রতিযোগীকে হারাতে গিয়ে নিজের লাভের জায়গাটাই শেষ করে ফেলা। মার্কেটে এখন এমন একটা প্রতিযোগিতা চলছে— “কে আরও কম দামে বিক্রি করতে পারে?”
_
একজন দাম কমাচ্ছে, অন্যজন তার থেকেও কমাচ্ছে,
তারপর আরেকজন এসে আরও কম দামে দেওয়ার ঘোষণা দিচ্ছে। ফলে কাস্টমার খুশি হচ্ছে ঠিকই, অর্ডারও আসছে,
কিন্তু দিনশেষে দেখা যাচ্ছে— বিক্রি আছে, ব্যস্ততা আছে, পরিশ্রম আছে—শুধু লাভ নেই।
_
ব্যবসার উদ্দেশ্য শুধু বিক্রি করা নয়। ব্যবসার উদ্দেশ্য হলো লাভজনকভাবে বিক্রি করা। আপনার পণ্য যদি শুধু কম দামের কারণে বিক্রি হয়, তাহলে আপনার কাস্টমার আপনার ব্র্যান্ডের প্রতি loyal নয়।
_
আজ আপনি ১০ টাকা কম দিলেন, কাল অন্য কেউ ২০ টাকা কম দিলেই সে তার কাছে চলে যাবে। কারণ সে আপনার কাস্টমার নয়— সে শুধু সস্তা দামের কাস্টমার।
_
আর সস্তা দামের ওপর কোনো শক্তিশালী ব্র্যান্ড দীর্ঘমেয়াদে দাঁড়ায় না। তাই দামের প্রতিযোগিতায় না গিয়ে ভ্যালুর প্রতিযোগিতায় নামুন। কাস্টমারকে এমন কিছু দিন, যার জন্য সে একটু বেশি দাম দিতেও রাজি থাকে।
_
যেমন—
_
🍯 ঘি বিক্রি করেন?
শুধু “১০০% খাঁটি ঘি” বললে এখন আর সবাই বিশ্বাস করবে না। তার বদলে দুধ কীভাবে সংগ্রহ, করছেন, কিভাবে পরিবেশসম্মতভাবে ও ভেজালছাড়া প্রস্তুত এবং প্যাকেজিং করছেন—সেটা কাস্টমারকে দেখান। বিশ্বাস তৈরি করুন।_
_
👕 শাড়ি- সালোয়ার কামিজ বিক্রি করেন?
দাম ৫০ টাকা কমানোর বদলে ক্যামেরার সামনে বারবার ধুয়ে দেখান— কাপড়ের মান কেমন থাকে, রং কতটা টেকে, কলার ঢিলে হয় কি না। পণ্যের মানের প্রমাণ দিন।_
_
🎁 অফার দিতে চান?_
_
শুধু দাম কমাবেন না। বান্ডেল তৈরি করুন।
একটি প্রোডাক্টের সঙ্গে ছোট কিন্তু সুন্দর ও দরকারি কোনো গিফট বা অ্যাকসেসরিজ দিন। তাহলে কাস্টমারের মনে হবে “আমি শুধু একটা পণ্য কিনছি না, আমি বাড়তি ভ্যালুও পাচ্ছি।”
_
মনে রাখবেন—_
_
কাস্টমার আপনার সঙ্গে তখনই বেশি দামাদামি করে, যখন আপনার পণ্য আর অন্য দশজনের পণ্যের মধ্যে সে কোনো পার্থক্য খুঁজে পায় না। তাই ১০ টাকা কম দেওয়ার চেষ্টা না করে এমন একটা কারণ তৈরি করুন, যার জন্য কাস্টমার বলবে_
_
“দাম একটু বেশি হলেও আমি এখান থেকেই কিনব।” কারণ শক্তিশালী ব্র্যান্ড কম দামের কারণে তৈরি হয় না। শক্তিশালী ব্র্যান্ড তৈরি হয়—মান, বিশ্বাস, অভিজ্ঞতা এবং আলাদা ভ্যালু দিয়ে। তাই আজ থেকে শুধু এই হিসাব করবেন না— “কত বিক্রি হলো?_
আরেকটা হিসাব করুন— “কত লাভ হলো?”
লস দিয়ে বেশি বিক্রি করার মধ্যে কোনো সাফল্য নেই।
_
আপনি ব্যবসা করতে এসেছেন— শুধু সস্তায় পণ্য বিক্রি করতে নয়। দামের যুদ্ধ থেকে বেরিয়ে আসুন। ভ্যালুর প্রতিযোগিতায় নামুন।_
_
আপনার ব্যবসায় কাস্টমারের জন্য বাড়তি ভ্যালু তৈরি করতে আপনি কী করছেন, কমেন্টে জানাতে পারেন।_
_
#সুন্দরবনেরমধু #কালোজিরাফুলেরমধু
#লিচুফুলেরমধু #সরিষাফুলেরমধু
#ক্ষুদেমৌমাছিরমধু #নারকেলতেল
#চাঁকেরমধু #খুচরাপাইকারি

আপনাদের অর্ডারকৃত ৪০ কেজি খাঁটি মধু, ২.৫ লিটার নারকেল তেল, যাচ্ছে ঢাকা, শেরপুর, চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ।

একদম টাটকা জিনিস...প্রাকৃতিক চাঁকের মিশ্র ফুলের মধুমিশ্র মধু মানেই মিশ্র উপকারিতা, অর্থাৎ বিভিন্ন ফুলের মধু মৌমাছি সংগ্র...
17/09/2026

একদম টাটকা জিনিস...
প্রাকৃতিক চাঁকের মিশ্র ফুলের মধু
মিশ্র মধু মানেই মিশ্র উপকারিতা, অর্থাৎ বিভিন্ন ফুলের মধু মৌমাছি সংগ্রহে করে চাঁকে জমা করে রাখে, সেখান থেকেই এটা সংগ্রহ করা হয়, ন্যাচারালি বিভিন্ন উপকারিতা পাবেন মিশ্র মধুতে ইনশাআল্লাহ।

আমাদের রেগুলার ১০০% খাঁটি প্রডাক্টসমূহ...
🍯সুন্দরবনের চাকের মধু
🍯কালোজিরা ফুলের মধু
🍯প্রাকৃতিক চাঁকের মধু
🍯সরিষা ফুলের মধু
🍯লিচু ফুলের মধু
🍯বরই ফুলের মধু
🍯হানি নাটস
🍯গাওয়া ঘি
🥗৬ আইটেম সিডমিক্স
🧉কালোজিরা তৈল
🍶নারকেল তৈল

💥সবগুলো পণ্যেই আমাদের থেকে খুচরা পাইকারি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ

🥰প্রবাসি ভাইরাও আমাদের থেকে নিশ্চিন্তে সবগুলো পণ্য আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন।

আমি হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাইফ
হিফজ শিক্ষকতার পাশাপাশি কাজ করছি খাঁটি মধু, গাওয়া ঘি, হানি নাটস, ৬ আইটেমে শাহী শরবত সিড মিক্স এবং কালোজিরা তৈল নিয়ে, খুলনা বাগেরহাট থেকে

যোগাযোগ 01946-233678 imo Whatsapp

একটা অগোছালো আর জরাজীর্ণ দেখতে কোন দোকান থেকে আপনি কি প্রোডাক্ট কিনবেন?'মার্কেটে ঢুকে আপনি নিজেই তো সবার আগে একটা ওয়েল ড...
15/09/2026

একটা অগোছালো আর জরাজীর্ণ দেখতে কোন দোকান থেকে আপনি কি প্রোডাক্ট কিনবেন?
'
মার্কেটে ঢুকে আপনি নিজেই তো সবার আগে একটা ওয়েল ডেকোরেটেড শপ খোঁজেন।যাদের ডেকোরেশন আপনাকে ইমপ্রেস করবে এবং আপনি তাদের শপের মধ্যে ঢুকবেন।
'
যে দোকানে প্রোডাক্টগুলিকে সুন্দরভাবে ডিসপ্লে করা নাই,সেই দোকান বাইরে থেকে যতই ডেকোরেটেড হোক,আপনি কিন্তু ইমপ্রেসড হন না।
'
প্রোডাক্ট পারচেজ করা অনেক পরের ব্যাপার।আগে তো আপনাকে ঐ লেভেলের হতে হবে,যেন কাস্টোমার আপনার কাছে আসে।নিজেকে প্রস্তুত না করে চিল্লায়া তো কাস্টোমার পাবেন না,আর পেলেও ধরে রাখতে পারবেন না।
'
নিজে যেখানে এতকিছু ভেবে একটা প্রোডাক্ট কিনেন সেখানে আপনার কাস্টোমার কেন আপনার একটা এড দেখেই প্রোডাক্ট কিনে নিবে?
'
আপনার তো-
পেজ গোছানো নেই, ভালো প্রোডাক্ট প্রেজেন্টেশন নেই, সঠিক টার্গেট দিয়ে করবেন টা কি?
'
৫০০০ টাকার প্রোডাক্ট সেল করতে চান আর সেজন্য কাস্টোমারকে একটা প্রিমিয়াম ভাইব দিতে পারবেন না?
'
ছবি -আপনাদের অর্ডারকৃত পার্সেল ৬৩ কেজি আলহামদুলিল্লাহ, সুন্দরবনের চাঁকের মধু, কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, প্রাকৃতিক চাঁকের মধু, খুচরা পাইকারি নিতে যোগাযোগ করুন।

01946-233678 imo Whatsapp

উদ্যোক্তা হতে আসলে কী লাগে?অনেকেই মনে করেন, ব্যবসা শুরু করতে হলে বিশাল পুঁজি থাকতে হবে, বড় অফিস থাকতে হবে, অনেক কর্মচারী...
10/09/2026

উদ্যোক্তা হতে আসলে কী লাগে?

অনেকেই মনে করেন, ব্যবসা শুরু করতে হলে বিশাল পুঁজি থাকতে হবে, বড় অফিস থাকতে হবে, অনেক কর্মচারী থাকতে হবে কিংবা শক্তিশালী পরিচিতি থাকতে হবে।
_
কিন্তু বাস্তবতা হলো—উদ্যোক্তা হওয়ার শুরুটা হয় টাকা দিয়ে নয়, শুরুটা হয় একটি স্বপ্ন, একটি চিন্তা এবং সাহস দিয়ে হয়তো আপনার কাছে আজ অনেক টাকা নেই।
হয়তো বড় কোনো অফিস নেই। হয়তো আপনাকে সাহায্য করার মতো বড় কোনো টিমও নেই।
_
কিন্তু আপনার যদি একটি ভালো আইডিয়া থাকে, শেখার আগ্রহ থাকে এবং প্রতিদিন চেষ্টা করে যাওয়ার মানসিকতা থাকে—তাহলে ছোট থেকেই বড় কিছু শুরু করা সম্ভব। 💪
_
উদ্যোক্তা হতে সবচেয়ে বেশি প্রয়োজন সাহস কারণ শুরু করার সময় ভয় আসবেই। মনে হবে—

❌ যদি ব্যবসা না চলে?
❌ যদি টাকা নষ্ট হয়ে যায়?
❌ যদি মানুষ হাসাহাসি করে?
❌ যদি আমি ব্যর্থ হই?
❌ যদি আমার আইডিয়াটা কাজ না করে?
_
এই প্রশ্নগুলো প্রায় সব নতুন উদ্যোক্তার মনেই আসে। কিন্তু মনে রাখবেন, ভয়ের কারণে যারা শুরুই করে না, তারা কখনো জানতে পারে না—তারা কতদূর যেতে পারত। সফল উদ্যোক্তা আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো—সফল উদ্যোক্তারাও ভয় পান, কিন্তু ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যান।
_
ব্যর্থতা উদ্যোক্তার শত্রু নয়

আমরা অনেক সময় ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করি। একবার ব্যবসায় ক্ষতি হলো—আমরা ভাবি সব শেষ।
একবার কোনো পরিকল্পনা কাজ করল না—আমরা ভাবি আমি পারব না। কিন্তু একজন উদ্যোক্তার কাছে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে শেখার সুযোগ। প্রতিটি ভুল আপনাকে কিছু না কিছু শেখাবে।
_
হয়তো আপনি ভুল পণ্য নির্বাচন করেছেন। হয়তো ভুল জায়গায় বিনিয়োগ করেছেন। হয়তো মার্কেট সম্পর্কে যথেষ্ট জানতেন না। হয়তো গ্রাহকের চাহিদা বুঝতে পারেননি।
_
এসব ভুল থেকে শিক্ষা নিয়েই পরবর্তী সিদ্ধান্ত আরও ভালো করা সম্ভব। যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, সে কখনো সত্যিকার অর্থে ব্যর্থ হয় না।
_
ছোট থেকে শুরু করতে লজ্জা নেই
_
আজ আপনার ব্যবসা হয়তো মাত্র কয়েকটি পণ্য নিয়ে শুরু হবে। হয়তো আপনি ঘরে বসে অনলাইন ব্যবসা শুরু করবেন। হয়তো আপনার প্রথম গ্রাহক হবে একজন পরিচিত মানুষ। হয়তো প্রথম মাসে লাভ খুব বেশি হবে না।
_
তাতে কী? বড় হওয়ার জন্য সবাইকেই একদিন ছোট থেকে শুরু করতে হয়। একটি ছোট্ট চারাগাছ যেমন একদিন বড় গাছে পরিণত হয়, তেমনি একটি ছোট ব্যবসাও সময়, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—শুরু করা।

---

⏳ নিখুঁত সময়ের অপেক্ষা করবেন না

অনেক মানুষ বলে— “আরেকটু টাকা জমলে শুরু করব।”
“পরিস্থিতি ভালো হলে শুরু করব।” “সবকিছু ঠিকঠাক হলে ব্যবসা শুরু করব।” কিন্তু সত্য হলো, জীবনে সবকিছু কখনোই পুরোপুরি নিখুঁত হবে না। সঠিক সময়ের অপেক্ষা করতে করতে অনেক মানুষের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়।
_
তাই বড় কিছু করার জন্য প্রথমে ছোট একটি পদক্ষেপ নিন।
আজ একটু শিখুন। আজ একটি পরিকল্পনা করুন।
আজ বাজার সম্পর্কে জানুন। আজ আপনার আইডিয়া নিয়ে কাজ শুরু করুন। ছোট একটি পদক্ষেপই একদিন বড় পরিবর্তনের শুরু হতে পারে।

-
উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা নয় উদ্যোক্তা হওয়া মানে শুধু টাকা আয় করা নয়। উদ্যোক্তা হওয়া মানে—

✅ একটি সমস্যার সমাধান খুঁজে বের করা।
✅ মানুষের প্রয়োজন বুঝতে শেখা।
✅ নতুন কিছু তৈরি করার চেষ্টা করা।
✅ নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া।
✅ ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানো।
✅ নিজের স্বপ্নের জন্য প্রতিদিন কাজ করে যাওয়া।
_
একজন উদ্যোক্তা শুধু নিজের জন্য কাজ করেন না—সফল হলে তিনি অন্য মানুষের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন এবং সমাজ ও অর্থনীতিতে অবদান রাখেন।
_
-মনে রাখবেন… আপনার আইডিয়া আজ ছোট হতে পারে।
আপনার সামর্থ্য সীমিত হতে পারে। আপনার শুরুটা হয়তো খুব সাধারণ হবে। কিন্তু আপনার স্বপ্ন যদি বড় হয়, শেখার ইচ্ছা যদি থাকে এবং চেষ্টা যদি থেমে না যায়—তাহলে আপনার শুরুটা ছোট হলেও গন্তব্য অনেক বড় হতে পারে।
_
পৃথিবীর অনেক সফল গল্পের শুরু হয়েছিল এমন একটি সময় থেকে, যখন কেউ তাদের বিশ্বাস করেনি। তবুও তারা থেমে যায়নি।
_
তাই আজ থেকেই নিজেকে একটি প্রশ্ন করুন— “আমি কি শুধু স্বপ্ন দেখব, নাকি সেই স্বপ্ন বাস্তব করার জন্য কাজ শুরু করব?” স্বপ্ন দেখার মানুষ অনেক। কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন লড়াই করে যাওয়ার মানুষ খুব কম। আর সেই মানুষগুলোর মধ্য থেকেই একদিন তৈরি হয় সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী এবং অনুপ্রেরণার গল্প।
_
আপনারও কি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আছে?
কমেন্টে লিখুন আপনার স্বপ্নের কথা

ছবি-আপনাদের অর্ডারকৃত পার্সেল
#সুন্দরবনের_মধু #প্রাকৃতিক_চাঁকের_মধু
#লিচু_ফুলের_মধু #সরিষা_ফুলের_মধু #কালোজিরা_ফুলের_মধু
#কালোজিরাতেল #ঘি
#নারকেল_তেল
#হানিনাটস

ভাই, বন্ধু, আহবাবানে কেরাম...🥰মুখের উপরে খেয়াল করুন, একটাতে সিকিউরিটি পলি লাগানো আছে আরেকটাতে নেই, যারা রিসিব করার পরে এ...
08/09/2026

ভাই, বন্ধু, আহবাবানে কেরাম...🥰

মুখের উপরে খেয়াল করুন, একটাতে সিকিউরিটি পলি লাগানো আছে আরেকটাতে নেই, যারা রিসিব করার পরে এরকম সিকিউরিটি পলি ছাড়া পাচ্ছেন, আপনারা বুঝে নিবেন প্যাকেজিং করার সময় কারেন্ট ছিলোনা তাই লাগিয়ে দিতে পারিনি, এই জন্য কেউ মন খারাপ কইরেন্না পিও, আমি অপেক্ষা করি পলিটা লাগিয়ে একদম ইনটেক করে দেয়ার জন্য, একদম শেষ সময়ে না পেরে তখন প্যাকেজিং রেডি করে ফেলি আর কি, আজকে যারা নিয়েছেন তাঁদের কাউকেই এটা দিতে পারিনি, কারেন্ট ছিলোনা সারাদিন।

আমাদের রেগুলার ১০০% খাঁটি প্রডাক্টসমূহ...
🍯সুন্দরবনের চাকের মধু
🍯কালোজিরা ফুলের মধু
🍯প্রাকৃতিক চাঁকের মধু
🍯সরিষা ফুলের মধু
🍯লিচু ফুলের মধু
🍯বরই ফুলের মধু
🍯হানি নাটস
🍯গাওয়া ঘি
🥗৬ আইটেম সিডমিক্স
🧉কালোজিরা তৈল
🍶নারকেল তৈল

💥সবগুলো পণ্যেই আমাদের থেকে খুচরা পাইকারি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ

🥰প্রবাসি ভাইরাও আমাদের থেকে নিশ্চিন্তে সবগুলো পণ্য আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন।

আমি হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাইফ
হিফজ শিক্ষকতার পাশাপাশি কাজ করছি খাঁটি মধু, গাওয়া ঘি, হানি নাটস, ৬ আইটেমে শাহী শরবত সিড মিক্স এবং কালোজিরা তৈল নিয়ে, খুলনা বাগেরহাট থেকে

যোগাযোগ 01946-233678 imo Whatsapp

প্রশ্ন : মধু খাঁটি নয়। কীভাবে জানলেন? উত্তর : মুখে দিয়েই টের পেলাম বা জমে গিয়ে চিনির মত হয়ে গেছে।গুগল আর ইউটিউবের যুগে স...
04/09/2026

প্রশ্ন : মধু খাঁটি নয়। কীভাবে জানলেন?
উত্তর : মুখে দিয়েই টের পেলাম বা জমে গিয়ে চিনির মত হয়ে গেছে।

গুগল আর ইউটিউবের যুগে সবাই সব কিছু জানে। আপনি যদি ইউটিউবে গিয়ে Honey purity test লিখে সার্চ করতে শুরু করেন, তাহলে একটা ভিডিওতে তিনটি মধুর পিউরিটি পরীক্ষার কথা বলা হয়েছে :
•
১। পানিতে ঢেলে দিলে যদি সাথে সাথে পানির তলায় জমে তাহলে আসল।
•
২। আগুন ধরিয়ে দিলে যদি পুড়ে যায় তাহলে আসল।
•
৩। বুড়া আঙুলের মাথায় দিলে যদি একটা একটা বিন্দুর মতো স্থির হয়ে থাকে তাহলে সেটা আসল।
•
এ ছাড়াও আরো কিছু পদ্ধতির কথা আমরা শুনতে পাই :
•
১। পিঁপড়ে মধু খেলে সেটা আসল।
২। মধুতে পিঁপড়ে না ধরলে সেটা আসল।
৩। ফ্রিজে রেখে দিলে জমে না গেলে সেটা আসল।
৪। শীতকালে জমে গেলে তবেই সেটা আসল।
৫। কুকুর, বিড়াল, বানর পরিক্ষাও করে মধুতে।
•
এই সমস্ত পরীক্ষায় মধুর গুণাগুণ ও মধুর শুদ্ধতার কিছুই প্রমাণিত হয় না। এই সব কিছুই প্রাচীন ধারণা পদ্ধতি।
•
কেন যায় না?
•
কারণ, মধুর সান্দ্রতা নির্ভর করে মধুর আর্দ্রতা ওপরে। যে মধুতে জল বেশি সেটা কম ঘন। যে মধুতে জল কম সেটা অনেক ঘন। মরু এলাকার ফুলের মধু আর বিল-বাওড় এলাকার ফুলের মধুতে অনেক তফাত থাকে।
•
মধুতে সামান্য মোম মিশিয়ে দিলেই মধুটা সটান জলের তলায় চলে যাবে, জমে থাকবে। আগুন ধরিয়ে দিলে আগুন জ্বলবে। মজার ব্যাপার হচ্ছে, এই মোমটা যদি মধুতে না মিশিয়ে চিনির রসে মিশিয়ে দেওয়া হয়, একই ফল পাবেন।
•
সত্যি কথা বলতে কী, খাঁটি মধু বানানোর চাপে অনেক ভালো মধু উৎপাদকরাও মধুকে প্রক্রিয়াজাত করতে বাধ্য হন। প্রক্রিয়াজাত মানে মৌমাছির তৈরি মধুকে উত্তপ্ত করে পানির পরিমাণ কমিয়ে ফেলা। দুঃখজনক হলেও, এ কাজটা করতে গিয়ে মধুর বেশকিছু পুষ্টিমান হারিয়ে যেতে পারে। এজন্য আমরা চেষ্টা করছি মানুষের মাঝে একটা সচেতনতাবোধ তৈরি করতে, মৌমাছিদের থেকে সরাসরি পাওয়া প্রাকৃতিক মধুই সবচেয়ে ভালো, হোক সেটার দাম বেশি, হোক সেটা একটু কম বা বেশী ঘন।

সংগৃহিত
রি পোস্ট...🥰

আলহামদুলিল্লাহ, আমাদের ৪ ফ্লেবারের ৪ টি মধু এবং ঘি সম্মানিত গ্রাহক পছন্দ করেছেন, আপনি ও নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশ...
30/08/2026

আলহামদুলিল্লাহ, আমাদের ৪ ফ্লেবারের ৪ টি মধু এবং ঘি সম্মানিত গ্রাহক পছন্দ করেছেন, আপনি ও নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ।

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলতেছি পিও সন্তষ্ট হবেন ইনশাআল্লাহ, আমরা যে কথা বলে/ পণ্যের বিবরন দিয়ে আপনাকে আমাদের পণ্য দিবো, আপনি সেম জিনিসই রিসিব করে দেখতে পাবেন ইনশাআল্লাহ

আমাদের রেগুলার ১০০% খাঁটি প্রডাক্টসমূহ...
🍯সুন্দরবনের চাকের মধু
🍯কালোজিরা ফুলের মধু
🍯প্রাকৃতিক চাঁকের মধু
🍯সরিষা ফুলের মধু
🍯লিচু ফুলের মধু
🍯বরই ফুলের মধু
🍯হানি নাটস
🍯গাওয়া ঘি
🥗৬ আইটেম সিডমিক্স
🧉কালোজিরা তৈল
🍶নারকেল তৈল

💥সবগুলো পণ্যেই আমাদের থেকে খুচরা পাইকারি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ

🥰প্রবাসি ভাইরাও আমাদের থেকে নিশ্চিন্তে সবগুলো পণ্য আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন।

আমি হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাইফ
হিফজ শিক্ষকতার পাশাপাশি কাজ করছি খাঁটি মধু, গাওয়া ঘি, হানি নাটস, ৬ আইটেমে শাহী শরবত সিড মিক্স এবং কালোজিরা তৈল নিয়ে, খুলনা বাগেরহাট থেকে

যোগাযোগ 01946-233678 imo Whatsapp

Address

Dona, Kalikabarihat, Morrelganj
Bagerhat
9320

Telephone

+8801946233678

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধু শপ-Honey Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মধু শপ-Honey Shop:

Shortcuts

Share