06/10/2024
✅হোমিওপ্যাথিক দর্শনঃ
যখন একজন ব্যক্তি অসুস্থ হয়, তখন পুরো ব্যক্তিটাই অসুস্থ হয়: বিষয়টি এমন নয় যে, কারো পেটে সমস্যা হলে কেবল পেট ই অসুস্থ হয়, বরং পুরো শরীর, মন, আত্মা আক্রান্ত হয়।
যদিও আমরা অসুস্থ হলে শরীর,(এবং আবেগ ও মন) অসুস্থতার লক্ষণ প্রকাশ করে, কিন্তু এটি অসুস্থতার উৎস নয়।
মৃত্যুর পরে, ভৌত নিথর দেহ পড়ে থাকে, আশ্চর্যজনক বিষয় হলো মরা দেহ আর মোটেই নিরাময়যোগ্য নয়!
একই মানুষ যার দেহের চিকিৎসা নিয়ে এত গবেষণা, এতকিছু, অথচ সেই দেহ প্রানশক্তি বের হয়ে গেলেই বলা হয় এ দেহের আর চিকিৎসা সম্ভব না!
তাহলে নিরাময়যোগ্য বা চিকিৎসাযোগ্য কী? আসলেই কী রোগাবস্থায় দেহ চিকিৎসাযোগ্য? নাকি দেহের প্রানশক্তিই সব?
কখনো এভাবে ভেবে দেখেছেন?
যা নিরাময়যোগ্য, তা হলো ‘প্রাণশক্তি’ -- যা দেহকে ত্যাগ করলে দেহ হয়ে পড়ে নির্জীব, মূল্যহীন।
অসুখের উৎপত্তি ‘প্রাণশক্তির’ ভারসাম্যহীনতায়।
শরীর, মন এবং আত্মা দ্বারা প্রকাশিত লক্ষণগুলো সেই ভারসাম্যহীনতার প্রকাশ।
উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধের সাথে অসুস্থতার লক্ষণগুলোকে মিলিয়ে প্রয়োগ করলে, প্রাণশক্তি ভারসাম্য ফিরে পায়।
ব্যক্তি নিজেকে আরোগ্য করার সাথে সাথে লক্ষণগুলোও অদৃশ্য হয়ে যায়।