Muftialamin.com

Muftialamin.com শরয়ী বিভিন্ন মাসআলার সমাধানের পাশাপাশি জ্বীন, যাদু, ও বদনজর ইত্যাদি সমস্যার রুকইয়াহ পরামর্শ দেয়া হয় ।

শরয়ী বিভিন্ন মাসয়ালা-মাসায়েলের সমাধানের পাশাপাশি; জ্বিন, যাদু, বদনজর, বিবাহ বন্ধ ইত্যাদি বিভিন্ন প্যারা-নরমাল রোগের কুরআন-সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ পরামর্শ ও চিকিৎসা দেয়া হয় ।

রুকইয়াহ হচ্ছে- কুরআনের আয়াত বা হাদীসে বর্ণিত দোয়া পাঠ করে ঝাড়ফুঁক করা ।

09/11/2022

#দৃষ্টি আকর্ষণ — আপনি চাইলে পোস্টটি শেয়ার করে ভুক্তভোগীর কাছে অফারটি পৌঁছাতে সাহায্য করতে পারেন।

জ্বীনের সমস্যায় আক্রান্ত কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারছেননা, সত্যিকারের অভাবী এমন কেহ থাকলে, নিসঙ্কোচে আমার সাথে যোগাযোগ করার আহ্বান র‌ইলো ।

ঢাকার সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক সেশন ফ্রি রুক‌ইয়াহ এবং আজীবন ফ্রি সেলফ রুকইয়াহ গাইড করব ইনশাআল্লাহ্।

জ্বীন সরাসরি যাদেরকে ডিস্টার্ব করে সুযোগটি শুধুমাত্র তাদের জন্য।

08/11/2022

আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামীকাল ও পরশুদিন ঢাকার সেন্টারে থাকবো ইনশাআল্লাহ্।

অ্যাপয়েন্টমেন্ট — 01912 494 175

23/09/2022

গতকাল রাতে আমার মোবাইল চুরি হয়ে যাওয়ায় আপাতত সকল নম্বরগুলো বন্ধ আছে । কারো ইমার্জেন্সি যোগাযোগের প্রয়োজন হলে পেইজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হলো ।

হোয়াটসঅ্যাপ নম্বর : +880 1912-494175

22/06/2022

শয়তানকে ঘায়েল করার জন্য ‘আঊযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম’ একটি মহা অ/স্ত্র ।

ওয়াস‌ওয়াসা, রাগ, অলসতা, ইবাদাতে অমনোযোগীতা ইত্যাদি থেকে বাঁচতে এটি অধিকহারে পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ।

15/06/2022

রোগীর শরীরে ভর করা জ্বীনটিকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলাম। একটা পর্যায়ে তাকে জান্নাতের নেয়ামত ও জাহান্নামের শাস্তির কথা বোঝাতে শুরু করলাম ।

কিছুক্ষণ জাহান্নামের শাস্তির বর্ণনা শোনার পরে প্রশ্ন করল, কুরআন পড়লে আমাদের যে কষ্ট হয় জাহান্নামের আগুন কি এর চেয়েও বেশি কষ্টকর?

বললাম, এরচেয়ে হাজারো গুণ বেশি। বলল, আমি কালিমা পড়তে রাজি ।

তাকে পড়িয়ে দিলাম— লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।

06/06/2022

যাদু তথা সিহর হচ্ছে শয়তান ও যাদুকরের মধ্যকার এক চুক্তির নাম, যে চুক্তি অনুযায়ী একজন যাদুকর কিছু শিরক ও হারাম কাজে লিপ্ত হয় এবং এর বিনিময়স্বরুপ শয়তান তাকে সহযোগিতা করে এবং তার চাহিদা পূরণ করে ।

05/06/2022

ইদানিং বেশ কিছু রোগী পাচ্ছি যাদেরকে তাদের শাড়ি, জামা, পাজামা, প্যান্ট ইত্যাদি বিভিন্ন পরিধেয় বস্ত্রের অংশবিশেষ কেটে নিয়ে তার মাধ্যমে জাদু করা হয়েছে ।

অতএব, গোসলের পরে আপনার ব্যবহৃত জামাকাপড়গুলো নিজ রুমের বারান্দা ইত্যাদিতে; নিজের আয়ত্তে শুকাতে দিন । আপনার ব্যবহৃত জামাকাপড় পর পুরুষ কিংবা শত্রুপক্ষের নাগালে শুকাতে দেয়া আপনার জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে ।

02/06/2022

বিপদগ্রস্ত কাউকে দেখে নিম্নোক্ত দুয়াটি পড়লে, ভবিষ্যতে উক্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ্।

দোয়াটি হচ্ছে — আলহামদুলিল্লাহিল্লাযী আ’ফা-নী মিম্মাবতলা-কা বিহী, ওয়া ফাদ্দালানী আ’লা কাছীরিম-মিম্মান খলাক্বা তাফদীলা ।

তিরমীযী (৩৪৩১, ৩৪৩২), ইবনে মাযাহ (৩৮৯২)

01/06/2022

রুকইয়াহ’র মাধ্যমে সুস্থতা পাওয়ার শর্ত হচ্ছে, কুরআনের মধ্যে আল্লাহ সুস্থতা রেখেছেন এবং আমি কুরআনের মাধ্যমে সুস্থ হবো-ই হবো এ কথার উপরে পূর্ণ বিশ্বাসী হয়ে রুকইয়াহ শুরু করা ।

জীবনে কত জায়গায়ই তো গেলাম, কত টাকাই না খরচ করলাম, কত কিছুই তো করলাম রুকইয়াহটাও না হয় একবার করে দেখি- এ ধরণের মানসিকতা নিয়ে টেস্ট পারপাস রুকইয়াহ করা হলে তার সুস্থতার আশা ক্ষীণ ।

21/05/2022

হিতে বিপরীত ।
স্বামীকে বশ করার অব্যর্থ (!) কবজ (?)

✓ M***i Muhammad Al-Amin

স্বামীকে বশে রাখতে চায়না এমন স্ত্রী দুনিয়া তন্ন-তন্ন করে খুঁজলেও হয়ত পাওয়া যাবেনা । এমনকি আমাদের সম্মানিতা ‘মা’ রসূলুল্লাহ (স) এর পত্মীগণও এক্ষেত্রে আর দশজন মহিলাদের চেয়ে ভিন্ন ছিলেননা । স্বামী মুহাম্মাদ (স) এর একটু বেশি ভালবাসা পাওয়ার জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নিতে; তারাও পিছপা হননি । আর হবেন-ই বা কি করে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা-মানব, সর্বশ্রেষ্ঠ স্বামীর সঙ্গ পেতে কে-ই বা না চায়?

বৈধ উপায়ে স্বামীর ভালবাসা অর্জন দোষের তো নয়ই বরং অনেক বড় পূণ্যের কাজ । স্বামীর মনের মনিকোঠায় স্থান নেয়ার জন্য স্ত্রীর পক্ষ থেকে গৃহীত প্রতিটি বৈধ পদক্ষেপই নূন্যতম সদকা সমতূল্য ছওয়াব রাখে ।

তবে…

অনেক মেয়েরা নিজ স্বামীকে কাঠপুতুল বানিয়ে রাখতে চায় । তাকে নিজের অন্যায় আবদারগুলো মানাতে চায় । যখনই কোন বিবেকবান স্বামী; স্ত্রীর এ অন্যায় আবদারগুলো মানতে না চায়, ঠিক সেই মুহুর্তেই শয়তান তার মাথার মধ্যে তাবিজ-কবজের কথা ঢুকিয়ে দেয় ।

শয়তানের ধোকায় পড়া এ সমস্ত বোনেরাই ভেল্কিবাজ কবিরাজদের প্রধান কাস্টমার । মোটা অংকের টাকার বিনিময়ে তারা কবিরাজের সাথে ‍চুক্তিবদ্ধ হয় । আর কবিরাজের পরামর্শ অনুযায়ী স্বামীর উপরে বিভিন্ন নাজায়েয ও শিরকী তাবিজ-কবজ এপ্লাই করে । আর এতেই ঘটে অনাকাঙ্খিত পরিণতি । ঘটে যায় -‘হীতে বিপরীত’ ।

কবিরাজরা মূলত পূঁজা-আর্চনা, বলিদান, মুরগী, পাঠা ইত্যাদি উৎসর্গ করার মাধ্যমে শয়তানকে সন্তুষ্ট করে তার মাধ্যমে তাদের রোগীর কার্যসিদ্ধি করে । হয় কি! কখনো কখনো বলিদান বা উৎসর্গ ইত্যাদি ঠিকঠাকভাবে না করলে শয়তান-ই আবার তাদের এবং তাদের রোগীদের ক্ষতি করতে শুরু করে । কখনো আবার দুঃশ্চরিত্র কবিরাজ নিজেই অন্যের স্ত্রীকে বশে আনার জন্য স্বামীর সাথে তার বিবেদ ঘটিয়ে দেয় । বা মহিলাকে তার স্থায়ী কাস্টমারে পরিণত করার জন্য ইচ্ছে করেই যাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্ক আগের তুলনায় আরো বেশি অবনতি ঘটায় । যাতে স্ত্রী আরো বেশি অস্থির হয়ে পুনরায় কবিরাজের কাছে আসে, আর কবিরাজ তার অস্থিরতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাকাতে পারে ।

অতএব, প্রিয় বোনেরা আমার! কুরআন-সুন্নাহই হচ্ছে প্রত্যেক মুসলিম-মুসলিমার শারীরিক ও মানসিক সকল রোগের পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত একমাত্র চিকিৎসা ব্যবস্থা । আল্লাহ কুরআনের মধ্যে সকল কিছুর চিকিৎসা রেখেছেন । স্বামীর সাথে মনোমালিন্য হলে ‘কুরআনি আমল’ করুন, দোয়া করুন – আল্লাহ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ ।

19/05/2022

প্যারালাইজড রোগীর রুকইয়াহ

গতকাল মাগরিবের পরে সদ্য বিবাহিতা অল্প বয়সী একটি মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল। মেয়েটির রুকইয়াহ করে নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় হলো । পেশেন্টের মূল সমস্যা ছিল পায়ে অস্থায়ী প্যারালাইসিস। অজানা কোন এক কারণে সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিক মানুষটির ডান পা মাঝে মাঝেই অবশ হয়ে যায়, শক্তি পায়না, ভর দিতে পারেনা ইত্যাদি । ভাইয়ের সাহায্য নিয়ে তার কাধে ভর করে, কোনোমতে পা টেনে টেনে হেটে সেন্টারে এসেছে। অবস্থা দেখে ভেবেছি শারীরিক রোগ; শিফা এবং হাড় সংক্রান্ত আয়াত পড়ে অলিভ অয়েলে ফুঁ দিয়ে বিদায় করে দিবো । তবুও চিরাচরিত অভ্যাস অনুযায়ী লম্বা হিস্টোরি নিলাম । কিছুটা সন্দেহ হওয়ায় তিলাওয়াত শুরু করলাম । ৪/৫ মিনিট তিলাওয়াত করতে না করতেই জ্বীন হাজির ।

নাম জিজ্ঞাসা করলাম, বলল-ইরফান । ধর্ম বলল ইয়াহুদী । খুব ভাব আর অহংকার নিয়ে প্রশ্নগুলির উত্তর দিচ্ছিল । আমি তাকে খুব নম্রভাবে মুসলিম হওয়ার দাওয়াত দিলাম । ইসলাম হক ধর্ম তা বুঝানোর চেষ্টা করলাম । সে ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করল । তবুও আরো বুঝানোর চেষ্টা করছিলাম । হঠাৎ করেই কথার ফাকে আমার গলা চেপে ধরলো । আমি যাস্ট হাতটা সরিয়ে ধমকের স্বরে স্বজোরে সূরা ইয়াসিনের ৬৩ নম্বর আয়াতাংশ– “হা-যিহী জাহান্নাম” এতটুকু তিলাওয়াত করলাম । ব্যাস! কাজ শেষ। আল্লাহর রহমতে বাঘ এবার বিড়াল হয়ে গেল । শক্তি প্রদর্শন বাদ দিয়ে এবার কান্নাকাটি আরম্ভ করলো। অতঃপর আয়াতুল কুরসী এবং সাথে অন্যান্য কিছু আয়াত তিলাওয়াত করলাম ।

কিছুক্ষণ এভাবে তিলাওয়াত করার পরে সূরা হিজরের ৩৪ ও ৩৫ নং তিলাওয়াত করে পায়ে ফুঁ দিলাম। রোগী অজ্ঞান হয়ে ঢলে পড়লো । মূলত ‘পা’ ই ছিল রোগীর জ্বীনের আবাস স্থল । যেকারণেই জ্বীন যখন শরীরের কন্ট্রোল নিত, মেয়েটির পা প্যারালাইজড হয়ে যেত । কিছুক্ষণ পরে পড়া পানি স্প্রে করলে হুশ ফিরে আসলো ।

জ্বীনটি আসলেই চলে গিয়েছে কিনা চেক করার জন্য আরো কিছুক্ষণ তিলাওয়াত করলাম । কারণ প্রথমবারে যে সমস্ত জ্বীন চলে যায়, বেশিরভাগই প্রকৃতপক্ষে যায়না, বরং যাওয়ার ভান করে এবং ধোকাবাজি করে । জ্বীন মূলত বডির মধ্যেই থাকে, যাস্ট সাময়িকের জন্য কন্ট্রোল ছেড়ে দেয় । যেজন্য রোগী সুস্থ হওয়ার পরেও আমরা প্রাথমিক কনফার্ম হওয়ার জন্য পুনরায় চেক পুনরায় তিলাওয়াত করি । ‘প্রাথমিক কনফার্ম’ এজন্য বললাম, অনেক সময় প্রথমবার রুকইয়াহতে জ্বীন চলে যাওয়ার ভান করে শরীরের মধ্যেই ঘাটি (হুসুন) ঘাঁটি গেড়ে লুকিয়ে থাকে । অনেক সময় তা চেক তিলাওয়াতেও প্রকাশ পায়না । সেজন্যই জ্বীন চলে যাওয়ার পরেও রোগীকে কিছুদিন সেলফ রুকইয়াহ করতে হয় । যাতে করে লুকিয়ে থাকলে প্রকাশ পেতে বাধ্য হয় । অথবা পুনরায় শরীরে প্রবেশের চেষ্টা করলে যেন বাধাগ্রস্ত হয় ।

যাহোক, চেক তিলাওয়াতেও কিছু না পেয়ে রোগীকে আপাতত কিছু নির্দেশনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম । অন্যের উপরে ভর করে আসা রোগী, নিজ পায়ে হেঁটে বাড়ি চলে গেল। সকল প্রসংশা একমাত্র রব্বুল আলামীন আল্লাহর জন্য। শুকরান লাকা ইয়া রব! আলহামদুলিল্লাহ।

মোরাল অফ দ্যা স্টোরি– শুধু প্যারালাইসিস কেন শারীরিক-মানসিক এমন কোন সমস্যা নেই যা জিনের কারণে হতে পারে না । অতএব, দীর্ঘদিন মেডিকেল ট্রিটমেন্ট নেয়ার পরেও আপনার শারীরিক বা মানসিক যে সমস্যা গুলোর সমাধান মিলছে না, সতর্কতাঃ স্বরূপ অবশ্যই তার জন্য কুর‌আনিক চিকিৎসা (রুক‌ইয়াহ) নিন ।

17/05/2022

পেরেশানির সময় বেশি বেশি সূরা ‘আলাম নাশরাহ’ তিলাওয়াত করলে মানসিক স্বস্তি মিলবে ইনশাআল্লাহ্।

Address

নিয়ামুল কটেজ (নীচতলা), আবহাওয়া অফিস বাজার সংলগ্ন, লাকুটিয়া সড়ক
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Muftialamin.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muftialamin.com:

Share