Masnoon Ruqyah & Hijama Center

Masnoon Ruqyah & Hijama Center প্রচলিত কুফরি শিরকি তদবিরের বিপরীতে শরীয়ত সম্মত উপায়ে বদনজর জিন যাদু ও ওয়াসওয়াসার চিকিৎসা

জরুরি ঘোষণাঅনিবার্য কিছু কারণে সাময়িকভাবে ঢাকায় রুকইয়াহর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ স্থগিত থাকবে।তাই সম্মানিত সেবাগ্রহীতা...
05/09/2026

জরুরি ঘোষণা

অনিবার্য কিছু কারণে সাময়িকভাবে ঢাকায় রুকইয়াহর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ স্থগিত থাকবে।

তাই সম্মানিত সেবাগ্রহীতাদের প্রতি অনুরোধ—
আপাতত ঢাকায় রুকইয়াহর অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন না দেওয়ার জন্য অনুরোধ করছি।

তবে বরিশাল সেন্টারে যথারীতি রুকইয়াহ ও হিজামার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ চলমান থাকবে, ইনশা আল্লাহ্।
সে ক্ষেত্রে এপয়েন্টমেন্ট এর জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন
01818-423901
সরাসরি ফোন কল। অনলাইন কল না

পরবর্তী নির্দেশনা ও ঢাকায় পুনরায় অ্যাপয়েন্টমেন্ট শুরু হলে তা আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
জাযাকুমুল্লাহু খাইরান।

#জরুরি_ঘোষণা #রুকইয়াহ #হিজামা #ঢাকা #বরিশাল

06/08/2026
আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শাখায় রুকইয়া কার্যক্রম শুরু হয়েছে।সুস্থতা শুধু শরীরে নয়, আত্মায়ও দরকার। কুরআন-সুন্নাহভিত...
04/08/2026

আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শাখায় রুকইয়া কার্যক্রম শুরু হয়েছে।

সুস্থতা শুধু শরীরে নয়, আত্মায়ও দরকার। কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেবা নিতে আজই যোগাযোগ করুন।

ঢাকা শাখার ঠিকানাঃ
হাউজ ২৫, রোড ৩, প্রিয়াঙ্কা সিটি, সেক্টর ১২, উত্তরা ঢাকা
01556449844

বরিশাল শাখার ঠিকানাঃ
বিএম কলেজ রোড, শহীদ মিনার গেট, বরিশাল
01818423901

সুস্থতা শুধু শরীরে নয়, আত্মায়ও দরকার। কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ ও হিজামা সেবায় আজই যুক্ত হোন।ঠিকানাঃ হাউজ ২৫, রোড...
02/08/2026

সুস্থতা শুধু শরীরে নয়, আত্মায়ও দরকার। কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ ও হিজামা সেবায় আজই যুক্ত হোন।

ঠিকানাঃ
হাউজ ২৫, রোড ৩, প্রিয়াঙ্কা সিটি, সেক্টর ১২, উত্তরা ঢাকা

বিএম কলেজ রোড, শহীদ মিনার গেট, বরিশাল

উত্তরা, ঢাকা | বরিশাল
📞 01556449844 / 01818423901

⚠️ কালো জাদুর প্রভাবে দেখা দিতে পারে কিছু সাধারণ লক্ষণ ও আমাদের করণীয়কালো জাদুর অন্যতম উদ্দেশ্য হলো একজন মানুষকে মানসিকভ...
30/07/2026

⚠️ কালো জাদুর প্রভাবে দেখা দিতে পারে কিছু সাধারণ লক্ষণ ও আমাদের করণীয়

কালো জাদুর অন্যতম উদ্দেশ্য হলো একজন মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া এবং তার স্বাভাবিক জীবনকে অস্থির করে তোলা।

কালো জাদুর প্রভাবে নিম্নোক্ত কিছু লক্ষণ দেখা দিতে পারে (যদিও এসব লক্ষণের পেছনে অন্য শারীরিক বা মানসিক কারণও থাকতে পারে)—

▪️ অকারণে ভয় ও আতঙ্কে ভোগা। আল্লাহ ছাড়া বিভিন্ন মানুষ, স্থান বা বিষয়কে অস্বাভাবিকভাবে ভয় লাগা।

▪️ ঘন ঘন দুঃস্বপ্ন দেখা, ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে ওঠা বা অস্বস্তি অনুভব করা।

▪️ অল্পতেই প্রচণ্ড রেগে যাওয়া, বদমেজাজি হয়ে পড়া এবং ভালো কথাতেও বিরক্ত হওয়া।

▪️ পরিবার, কাজ, দায়িত্ব ও ইবাদতের প্রতি উদাসীন হয়ে যাওয়া।

▪️ বারবার গুনাহের চিন্তা মাথায় আসা, নেক কাজ থেকে দূরে সরে যাওয়া এবং ইবাদতে অনীহা তৈরি হওয়া।

🌿 এ অবস্থায় করণীয়

✅ পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করুন।
✅ সকাল-সন্ধ্যার মাসনুন যিকির নিয়মিত পড়ুন।
✅ সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস নিয়মিত পড়ুন।
✅ শরীয়াহসম্মত রুকইয়াহ গ্রহণ করুন।
✅ ঘুমানোর আগে মাসনুন আমল ও দোয়া পড়ুন।
✅ বেশি বেশি ইস্তিগফার করুন এবং আল্লাহর কাছে শিফা প্রার্থনা করুন।

❌ তাবিজ, কবিরাজ, জ্যোতিষী বা শিরকযুক্ত কোনো পদ্ধতির আশ্রয় নেবেন না।

মনে রাখবেন, কালো জাদু কখনোই আল্লাহর ক্ষমতার চেয়ে বড় নয়। আল্লাহ তাআলা কুরআনকে শিফা হিসেবে নাযিল করেছেন। তাই ভয় নয়; আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন, কুরআন ও সহীহ সুন্নাহর চিকিৎসার দিকে ফিরে আসুন।

﴿قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ﴾
"বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের।"
(সূরা আন-নাস: ১)

আলহামদুলিল্লাহ।মাসনুন রুকইয়াহ ও হিজামা সেন্টারের রাকী হিসেবে থাকছেন মাওলানা ফখরুজ্জামান ইমরান।কুরআন ও সহীহ সুন্নাহর আলোক...
30/07/2026

আলহামদুলিল্লাহ।
মাসনুন রুকইয়াহ ও হিজামা সেন্টারের রাকী হিসেবে থাকছেন মাওলানা ফখরুজ্জামান ইমরান।
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শরিয়াহসম্মত রুকইয়াহ সেবায় আপনাদের পাশে আছি।
আল্লাহ তাআলা সকলকে শিফা দান করুন। আমীন।

🌿 আলহামদুলিল্লাহ! একটি সুসংবাদ 🌿দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাসকারী অনেক ভাই ও বোন আমাদের কাছে একটি অনুরোধ জানিয়ে আসছিলেন। "মাস...
30/07/2026

🌿 আলহামদুলিল্লাহ! একটি সুসংবাদ 🌿

দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাসকারী অনেক ভাই ও বোন আমাদের কাছে একটি অনুরোধ জানিয়ে আসছিলেন।

"মাসনুন রুকইয়াহ ও হিজামা সেন্টারের একটি শাখা যদি ঢাকায় চালু হতো!"

আপনাদের সেই ভালোবাসা, দোয়া ও উৎসাহের ফলেই, ইনশাআল্লাহ আগামী ১লা আগস্ট ২০২৬ থেকে আমরা ঢাকায় নিয়মিত কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

এখন থেকে ঢাকাতেই পাওয়া যাবে:

📖 কুরআনের মাধ্যমে মাসনুন রুকইয়াহ
🩸 সুন্নাহসম্মত হিজামা (Cupping Therapy)
🌿 শরিয়াহসম্মত, পরিচ্ছন্ন ও বিশ্বস্ত সেবা

আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে মানুষকে শিরকমুক্ত ও সহীহ আকীদাভিত্তিক চিকিৎসার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

যারা শুরু থেকেই আমাদের ওপর আস্থা রেখেছেন, দোয়া করেছেন এবং ঢাকায় শাখা চালুর জন্য অনুরোধ করেছেন—আল্লাহ আপনাদের সর্বোত্তম প্রতিদান দান করুন।

📍 ঢাকা অফিসের ঠিকানা:
বাড়ি ২৫, রোড ০৩, প্রিয়াঙ্কা সিটি, সেক্টর ১২, উত্তরা, ঢাকা-১২৩০

📞 ঢাকা: ০১৫৫৬৪৪৯৮৪৪
📞 বরিশাল: ০১৮১৮৪২৩৯০১

আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে বহু মানুষের জন্য শিফার মাধ্যম বানিয়ে দিন। আমীন।

25/07/2026

بسم الله الرحمن الرحيم

𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁

আলহামদুলিল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ অনুগ্রহে Masnoon Ruqyah & Hijama Center, Barishal -এর সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে আগামী মাস থেকে আমাদের ঢাকা শাখা-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শরিয়াহসম্মত রুকইয়াহ এবং সুন্নাহভিত্তিক হিজামাহ সেবা মানুষের কাছে আমানতদারিতা, আন্তরিকতা ও ইখলাসের সঙ্গে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলার তাওফীকে সেই ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায় হিসেবে আজ আমরা রাজধানী ঢাকায় আমাদের কার্যক্রম শুরু করছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—শিফা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার পক্ষ থেকেই আসে। আমাদের দায়িত্ব কেবল শরিয়াহসম্মত মাধ্যম অবলম্বন করা; আর ফলাফলের মালিক একমাত্র আল্লাহ।

📍 ঢাকা শাখার ঠিকানা

হাউজ–২৫, রোড–৩, প্রিয়াঙ্কা সিটি, সেক্টর–১২, উত্তরা, ঢাকা।
মাসনূন রুকইয়া সেন্টারে এপয়েন্টমেন্ট নিতে বা কোন তথ্য জানতে এই নাম্বারে ফোন দিন 01818423901
(ফোন দেওয়ার সময় যোহরের পর থেকে রাত দশটা।)সরাসরি কল করুন,অনলাইন কল না।

সুশৃঙ্খল ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল সাক্ষাৎ পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সম্পন্ন করা হবে।

আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি—তিনি যেন এই উদ্যোগকে কবুল করেন, এটিকে মানুষের জন্য কল্যাণ, প্রশান্তি ও উপকারের মাধ্যম বানান এবং আমাদের প্রতিটি কাজকে একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য খালিস করে দেন।

আপনাদের আন্তরিক দোয়া, শুভকামনা ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

﴿وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ﴾

"আমার তাওফীক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই। আমি তাঁরই ওপর ভরসা করি এবং তাঁরই দিকেই প্রত্যাবর্তন করি।"
— সূরা হূদ : ৮৮

নফসের বড় একটি দোষ হলো; সে রিযিক নিয়ে অতি মাত্রায় চিন্তিত থাকে, অথচ আল্লাহ তা’আলা স্বয়ং বান্দার রিযিকের নিশ্চয়তা দিয়েছেন।...
24/05/2026

নফসের বড় একটি দোষ হলো; সে রিযিক নিয়ে অতি মাত্রায় চিন্তিত থাকে, অথচ আল্লাহ তা’আলা স্বয়ং বান্দার রিযিকের নিশ্চয়তা দিয়েছেন।

অন্যদিকে, ফরজ আমলগুলো আদায় করা একান্তই বান্দার দায়িত্ব। এটি এমন এক ঋণ যা অন্য কেউ শোধ করতে পারবে না। আশ্চর্যের বিষয় হলো, এই প্রধানতম দায়িত্বের ব্যাপারেই নফস সবচেয়ে বেশি গাফেল!

এর প্রকৃত চিকিৎসা হলো, আমাদের অন্তরে এই দৃঢ় বিশ্বাস লালন করতে হবে যে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রিযিকের জোগান দেবেন।

আল্লাহ তাআলা বলেন,
“আল্লাহ সেই সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের রিযিক দান করেছেন।” (সূরা আর-রুম: ৪০)

সৃষ্টি করার ক্ষেত্রে তিনি যেমন কারো মুখাপেক্ষী নন, তেমনি রিযিকের ব্যবস্থা করার ক্ষেত্রেও তিনি কারোর মুখাপেক্ষী নন।

বিখ্যাত বুযুর্গ হাতিম আল-আসম (রহ.) বলেন:
প্রতিদিন সকালে শয়তান আমার মনের ভেতর কুমন্ত্রণা দিয়ে বলে,
“আজ তুমি কী খাবে? কী পরবে? কোথায় থাকবে?”

তখন আমি তাকে কড়া জবাব দিয়ে বলি,
“আমি মৃত্যু খাব (মৃত্যুর স্বাদ নেব), কাফন পরব, আর কবরে বাস করব!”

যে ব্যক্তি আখিরাতকে চূড়ান্ত গন্তব্য হিসেবে সামনে রাখে, তার কাছে দুনিয়ার অভাব আর দুশ্চিন্তা তুচ্ছ হয়ে যায়। পক্ষান্তরে, যে কেবল দুনিয়ার রিযিক নিয়েই ব্যতিব্যস্ত থাকে, সে তার জীবনের মূল উদ্দেশ্য (আল্লাহর ইবাদত) ভুলে বসে।

আল্লাহ তা’আলা আমাদেরকে নফসের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুলের তাওফিক দান করুন। আমিন

© Salman Farsi
সূত্র: উয়ুবুন নফস -- আবু আব্দুর রহমান আস সুলামি রহ

15/01/2026

অভাব দূর হওয়ার দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِن أَن أَظْلِمَ أَو أَظْلَمَ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আওউজলিমা।

অর্থ : 'হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে। এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী (জিললতি) থেকে। এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জু'লুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যা'চারিত হওয়া থেকে

[আবু দাউদ, হাদিস-১৫৪৪]

Address

BM College Road, Shohidminar Get
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801818423901

Alerts

Be the first to know and let us send you an email when Masnoon Ruqyah & Hijama Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masnoon Ruqyah & Hijama Center:

Shortcuts

Share