BHOLA AGRO FARM

BHOLA AGRO FARM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BHOLA AGRO FARM, bhola sadar, Barishal.

মাশা আল্লাহ
30/03/2018

মাশা আল্লাহ

১০০-১১০ গ্রাম ওজনের কিছু নর কোয়েল বিক্রি হবে। ০১৭২০৫৪৯৮৫৩;০১৯৭০৫৪৯৮৫৩
09/02/2018

১০০-১১০ গ্রাম ওজনের কিছু নর কোয়েল বিক্রি হবে। ০১৭২০৫৪৯৮৫৩;০১৯৭০৫৪৯৮৫৩

16/10/2017

#আনসোল্ড_বাচ্চা
কিছু মানুষ আছে গরম ভাত খেতে পছন্দ করে না। তারা গরম ভাতে পানি দিয়ে পান্তা বানিয়ে খেতে পছন্দ করে। তেমনি কিছু কিছু খামারী আছে যারা রেগুলার বাচ্চা নিতে পছন্দ করে না। তাদের পছন্দ আনসোল্ড বাচ্চা। কিছু টাকা সাশ্রয় করার জন্য তারা রেগুলার বাচ্চা না নিয়ে আনসোল্ড বাচ্চা কিনে। গত ১-২ সপ্তাহে বেশ কিছু আনসোল্ড বাচ্চার খামার ঘুরে এক নতুন অভিজ্ঞতা হলো। এই খামারগুলোতে প্রথম থেকেই মর্টালিটি শুরু হয়। প্রাথমিক ভাবে দিনে ১-২ বাচ্চা মারা গেলেও ৮-১০ দিন পরে দিনে প্রায় ৪-৫ টি করে বাচ্চা মারা যেতে থাকে। এই মর্টালিটি ২০-২২ দিন পর্যন্ত চলতে থাকে।

আনসোল্ড বাচ্চার পারফরমেন্স খারাপ হবার কারনঃ
#একঃ
আনসোল্ড বাচ্চাতে ব্যাপক ডিহাইড্রেশন থাকে। যার ফলে বাচ্চা আনার পর বাচ্চাতে ঝিমুনি, খাদ্য-পানি গ্রহনে অরুচি দেখা দেয়। যা বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে।

#দুইঃ
আনসোল্ড বাচ্চা দেরীতে ব্রুডিং শুরু করার ফলে বাচ্চার কুসুমথলি শুকাতে দেরী হয়। দেরীতে ব্রুডিং করার ফলে অনেক সময় সেখানে ইনফেকশন হতে পারে যা থেকে ওম্ফালাইটিস হয়ে ব্যাপক মর্টালিটি দেখা দিতে পারে।

#তিনঃ
অানসোল্ড বাচ্চা দেরীতে ব্রুডিং করার ফলে কুসুমথলি শুকাতে দেরী হয়। ফলে কুসুমথলিতে অবস্থিত এমডিএ বাচ্চার শরীরে ঠিকমত পৌছাতে পারেনা। যার ফলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ও সহজে রোগাক্রান্ত হয়ে মারা যায়।

#চারঃ
আনসোল্ড বাচ্চাতে গাউট রোগের প্রাদুর্ভাব বেশী দেখা দেয়। এই রোগের ফলে মর্টালিটি প্রায় ২০-২২ দিন পর্যন্ত চলতে থাকে। তাছাড়া আনসোল্ড বাচ্চা শারিরিক দুর্বলতা, প্যারালাইসিস সহ নানা রোগে খুব সহজেই আক্রান্ত হয়। তাছাড়া আনসোল্ড বাচ্চা খুব বেশী ছোট বড় হয়ে যায়।

#পাঁচঃ
আনসোল্ড বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হবার কারনে এদের চিকিৎসার পিছনে প্রচুর অর্থ ব্যায় হয়। একদিকে বাচ্চার মর্টালিটি অন্যদিকে রোগের পিছনে বাড়তি খরচ দুই মিলে খামারীর লাভের স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়।

#ছয়ঃ
বাচ্চা হ্যাচের পর যত দ্রুত সম্ভব ব্রুডিং শুরু করতে হয়। আনসোল্ড বাচ্চা ব্রুডিং শুরু হতে প্রায় ৪৮ ঘন্টা বা তারও বেশী সময় লাগে। দেরীতে ব্রুডিং করার ফলে বাচ্চার স্বাভাবিক গ্রোথ ব্যাহত হয়। যার ফলে আপনি শেষ পর্যন্ত মুরগী প্রতি প্রায় ৫০-১০০ গ্রাম কম ওজন পাবেন।

তাই কিছু টাকা সাশ্রয় করতে গিয়ে আনসোল্ড বাচ্চা কিনে বড় ধরনের ক্ষতির সম্মুক্ষীন না হয়ে রেগুলার সুস্থ্য বাচ্চা কিনুন। এবং যত দ্রুত পারা যায় ব্রুডিং শুরু করুন। মনে রাখবেন বাচ্চা হ্যাচের পর যত তাড়াতাড়ি ব্রুডিং শুরু করবেন বাচ্চা তত বেশী গ্রোথ দিবে।
-ডাঃ শুভ দত্ত

04/10/2017

আজকে ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা, সঠিক আদ্রতা, এবং ডিম ঘুরানোর নিয়মের উপর পূর্নাঙ্গ পোষ্ট লিখলাম।
বিজ্ঞানের সূত্র এমন একটি নিখুঁত নিয়ম যেটা অনুশরন করলে সাফল্য নিশ্চিত। সূত্র বা নিয়ম মত কোনো কাজ করলে কাজ শেষ হবার আগেই অনেকটা নিশ্চিত হওয়া সম্ভব,যে এই কাজের ফলাফল কি হতে যাচ্ছে।
ডিম থেকে বাচ্চা ফুটানোরও তেমনি একটা সঠিক নিয়ম রয়েছে সেই নিয়গুলো নিখুঁত ভাবে অনুশরন করলে ডিমও সঠিক ভাবে ফুটবে।
যেমন, একটা নিদৃষ্ট দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়,আর ডিমের ভিতর এই বাচ্চা বড় হয় একটা নিদৃষ্ট তাপমাত্রায়। যেহেতু তাপমাত্রায় ভ্রুন বড় হয়, তাহলে ভ্রুনকে নিদৃষ্ট দিনে বড় করতে হলে একটা নিদৃষ্ট তাপমাত্রা বজায় রাখতে হবে,তবেই সেই তাপ সফলভাবে সঠিক সময়ে ভ্রুনকে বড় করে বাচ্চায় রুপান্তরিত করে ডিম থেকে বাচ্চা বের করবে।
সেই সঠিক তাপমাত্রাটা প্রায় সবক্ষেত্রে ৩৭.৭ডিগ্রি সেলসিয়াস বা ৯৯ডিঃ ফ্যাঃ থেকে ১০০ডিঃ ফ্যাঃ।
ডিমের ভিতর কিছু জ্বলীয় অংশ থাকে যেটা ভ্রুনের বয়সের সাথে সাথে একটা নিদৃষ্ট পরিমানে শুকাতে হয়।
ডিমের ভিতরের তরল পদার্থ শুকিয়ে বাস্পায়িত হয় বা বাতাসে তরল টা মিশে যায়, এখন বাতাসে যদি বাস্পের পরিমান বেশি থাকে তবে ডিমের ভিতরের তরল আর বাতাস শুষে নেয় না, আবার বাতাসে যদি বাস্পের পরিমান কম হয় তাহলে ডিমের ভিতরের তরলটা বেশি শুষেনেয়, বাতাসে বাস্পের পরিমান কম অথবা বেশি থাকলে ডিমের তরল নিদৃষ্ট দিনে সঠিক পরিমানে শুকায়না। সেই কারনে বাতাসে সঠিক পরিমান জ্বলীয়বাস্প বজায় রাখতে হয়,আমর বাতাসের জ্বলীয় বাস্পের পরিমানকে বাতাসের আদ্রতা বলে জানি, তাই বাতাসের আদ্রতা সঠিক রাখতে হয় যাতে ডিমের তরল সঠিক সময়ে সঠিক পরিমানে শুকিয়ে সুস্থবাচ্চা বের হয়।
ভ্রুনের সঠিক বৃদ্ধির জন্য ডিম গুলোক এদিক ওদিক ঘুরাতে হয়। যেহেতু ডিম ফুটার জন্য সঠিক তাপমাত্রা, সঠিক আদ্রতা, এবং সঠিক সময় ডিম ঘুরানোর উপর নির্ভর করে সুস্থ বচ্চা ফুটে তাই তাপমাত্রা আদোতা এবং ডিম ঘুরানো একটা নিদৃষ্ট সময় পর্যন্ত রাখতে হয়, আর এই সময়টা ডিমকে ইনকিউবেটরের সেটারে রাখতে হয়।
ডিম ফুটার ৪/৫দিন আগে সেটার ট্রে থেকে ডিমকে হেচার ট্রেতে নিতে হয়, এবং আদ্রতা, তাপমাত্রা,এবং ডিম ঘুরানোর পরিবর্তন করতে হয়।
ডিম ফুটার ৪/৫দিন আগে বলতে, মনে করুন মুরগীর ডিম ২১দিনে ফুটে তাহলে ২১থেকে ৪বিয়োগ করলে ১৭অবশিষ্ঠ থাকে অর্থাৎ মুরগীর ডিম ১৭দিন পর্যন্ত সেটারে রাখতে হবে। এবং ১৭দিন থেকে অবশিষ্ঠ দিন গুলোতে হেচারে রাখতে হবে, অর্থাৎ ১৮তম দিন থেকে হেচারে রাখতে হবে,(ক্ষেত্র বিশেষে ৩দিন আগেও হেচারে রাখা যায়)।
সেটারে এবং হেচারের যত্নের কিছুটা পরিবর্তন রয়েছে সেটাই নিচে উল্লেখ করলাম।
★★মুরগী★★
মুরগীর ডিম ২১দিন বাচ্চা ফুটে।
*সেটার*
মুরগীর ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা১০০ডিগ্রি ফ্যারেনহইট।
মুরগীর ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪০%থেকে ৫০%।
*হেচার*
মুরগীর ডিম ১৮তম দিনে হেচার ট্রেতে রাখার পরে ডিম ঘুরানো বন্ধ করতে হয়।
মুরগীর ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬০%থেকে ৭০%।
★★হাঁস★★
হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় ২৮দিনে।
*সেটার*
হাঁসের ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা ১০০ডিগ্রি ফ্যারেনহইট।
হাঁসের ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪৫%থেকে ৫০%।
*হেচার*
হাঁসের ডিম ২৫তম দিনে হেচার ট্রেতে রাখার পরে ডিম ঘুরানো বন্ধ করতে হয়।
হাঁসের ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬০%থেকে ৭০%।
★★মস্কভি★★
মস্কভির ডিম ফুটে বাচ্চাবের হয় ৩৭ দিনে।
*সেটার*
মস্কভির ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা ১০০ডিগ্রি ফ্যারেনহইট।
মস্কভির ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪৫%থেকে ৫৫%।
*হেচার*
মস্কভির ডিম ৩১তম দিনে হেচার ট্রেতে রাখার পরে ডিম ঘুরানো বন্ধ করতে হয়।
মস্কভির ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬০%থেকে ৭০%।
★★রাজহাঁস★★
রাজহাঁসের ডিম থেকে বাচ্চা বের হয়২৮থেকে ৩৪দিনে।
*সেটার*
রাজহাঁসের ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা ৯৯ডিগ্রি ফ্যারেনহইট।
ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪৫%থেকে ৫৫%।
*হেচার*
২৫তম দিনে রাজহাঁসের ডিম হেচার ট্রেতে রেখে ঘুরানো বন্ধ করতে হয়।
মস্কভির ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬৫%থেকে ৭৫%।
★★তিতির★★
তিতিরের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় ২৬-২৮দিনে।
*সেটার*
তিতিরের ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা ১০০ডিগ্রি ফ্যারেনহইট।
তিতিরের ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪০%থেকে ৫০%।
*হেচার*
২৫তম দিনে তিতিরের ডিম হেচার ট্রেতে রেখে ঘুরানো বন্ধ করতে হয়।
তিতিরের ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬৫%থেকে ৭৫%।
★★টার্কি★★
টার্কির ডিম ফুটে বাচ্চা বের হয় ২৮দিনে।
*সেটার*
টার্কির ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা ৯৯ডিগ্রি ফ্যারেনহইট।
ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪০%থেকে ৫০%।
*হেচার*
টার্কির ডিম ইনকিউবেটরে দেবার ২৫তম দিনে হেচার ট্রেতে রেখে ঘুরানো বন্ধ করতে হয়।
টার্কির ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬৫%থেকে ৭৫%।
★★কোয়েল★★
কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় ১৭-১৮দিনে।
*সেটার*
কোয়েলের ডিমের জন্য সেটরের তাপমাত্রা রাখতে হবে,
৩৭.৭ডিগ্রীসেলসিয়াস, বা ১০০ডিগ্রি ফ্যারেনহইট।
কোয়েলের ডিমের জন্য সেটারে আদ্রতা রাখতে হয় ৪৫%থেকে ৫০%।
*হেচার*
কোয়েলের ডিম ইনকিউবেটরে দেবার ১৪ তম দিনে হেচার ট্রেতে রেখে ঘুরানো বন্ধ করতে হয়।
কোয়েলের ডিমের জন্য হেচরে সঠিক আদ্রতা ৬০%থেকে ৭০%।
আশাকরি সকলের উপরকার হবে। পোষ্ট টা সবাই শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবেন,তাহলে আদ্রতা এবং তাপমাত্রা কোন ডিমে কতটুকু সেটা নিয়ে ভাবতে হবেনা।
ধন্যবাদ সবাইকে।
দোয়া করবেন সবাই আমার জন্য।
এইরকম আরো তথ্য পেতে চোখ রাখুন আমার
Collected ...

26/09/2017

Local business

22/09/2017

Address

Bhola Sadar
Barishal
8300

Telephone

+8801714300159

Website

Alerts

Be the first to know and let us send you an email when BHOLA AGRO FARM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share