26/05/2026
ঈদের আনন্দ তখনই সার্থক হবে, যখন আপনার যাত্রা হবে নিরাপদ। বাড়ি ফেরার পথে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং প্রিয়জনদের সাথে সুন্দর ঈদ কাটান।
ঈদে বাড়ি যাওয়ার যাত্রা পথে নিচে দেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুনঃ
===========================================
- ফাস্টএইড কিছু ওয়ানটাইম ব্যান্ডেজ, এন্টিসেপ্টি ক্রিম, অল্প কিছু তুলা, গজ,স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট সাথে রাখুন যা প্রয়োজনে ইমার্জেন্সি মোকাবেলায় সহায়ক হবে।
- মহিলা ও শিশুদের যদি মোশন সিকনেস বা বমি করা প্রবণতা থাকে তাহলে যাত্রার ৩০ মিনিট পূর্বে জয়ট্রিপ খেতে পারে। শিশুদের জন্য ১৫০ এমসিজি ১টি ট্যাবলেট এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩০০ এমসিজি ১টি ট্যাবলেট দেয়া যেতে পারে।
- গরমের তীব্রতা ও তৃষ্ণা নিবারনের জন্য সাথে বিশুদ্ব খাবার পানি রাখুন।
- বৃষ্টি ও রোদে হিটস্ট্রোক এড়াতে সঙ্গে ছাতা রাখুন।
- বাস, রেলস্টেশন, লঞ্চ ঘাটে নির্দিষ্ট সময়ের কমপক্ষে আধাঘন্টা আগে পৌছানোর চেষ্টা করুন।
- কোন প্রকার অপ্রতিকর ঘটনা এড়াতে যাত্রাপথে অপরিচিত লোকের সঙ্গ এড়িয়ে চলুন এবং তাদের দেয়া কোন খাবার গ্রহন থেকে বিরত থাকুন।
- ট্রেন/বাসের টিকিট কনফার্ম করুন- আগেই টিকিট কেটে নিন, না হলে শেষ মুহূর্তে ঝামেলা হতে পারে।
- যাত্রার সময় ও যাতায়াত পরিকল্পনা করুন- যানজট, আবহাওয়া, নিরাপত্তা ইত্যাদি বিবেচনা করুন।
☺️☺️ ঈদ আনন্দ কাটুক স্বজনদের সাথে। ☺️☺️
=========================
জনস্বার্থেঃ ভোলা ডায়াগনস্টিক সেন্টার
=========================
আমাদের ঠিকানাঃ
---------------------------------------------------
🏥 ভোলা ডায়াগনস্টিক সেন্টার
পাঁচ তহবিল সড়ক, সদর রোড, ভোলা।
#ঈদ িতর