29/06/2026
টিএমএসএস পরিচালিত ও বিএনএমসি অনুমোদিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট এ অধ্যয়নরত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থীদের সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ের ফিল্ড ভিজিটের উদ্দেশ্যে ২৮ জুন ২০২৬ ইং রোজ রবিবার পাবনা মানসিক হাসপাতালে যাওয়া হয়। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বড় মানসিক হাসপাতাল হিসেবে 'পাবনা মানসিক হাসপাতাল' সুপ্রসিদ্ধ। উক্ত হাসপাতালে ঘুরে ঘুরে আমাদের শিক্ষার্থীরা সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে বাস্তবিক জ্ঞ্যান অর্জন করে। এছাড়া আবাসিক মেডিকেল অফিসার খুব খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নেন। স্যার এর ক্লাস এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনেক নতুন জ্ঞ্যান অর্জন করে।