31/08/2026
একজন দক্ষ ড্রাইভার আর একজন দক্ষ এনেস্থেসিওলজিস্ট—দুজনের কাজেই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: চাপের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখা।
প্রায় দুই বছর ধরে একজন দক্ষ ড্রাইভার আমার গাড়ি চালিয়েছেন। তার driving skill নিয়ে আমাদের যথেষ্ট আস্থা ছিল।
কিন্তু একদিন একটি দুর্ঘটনা হলো। সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি, তবে গাড়ির বেশ ক্ষতি হয়েছিল।
দুর্ঘটনার পর লক্ষ্য করলাম—তিনি আগের মতো স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছেন না। অতিরিক্ত সতর্কতা, দ্বিধা এবং মানসিক চাপ তার driving-এর স্বাভাবিক flow-কে ব্যাহত করছিল। আচরণেও পরিবর্তন এসেছিল।
দক্ষতা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হতে হলো।
এই ঘটনাটি আমাকে এনেস্থেসিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়।
অপারেশন থিয়েটারে সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না।
হঠাৎ blood pressure কমে যেতে পারে, oxygen saturation পরিবর্তিত হতে পারে, bleeding বাড়তে পারে, airway নিয়ে সমস্যা হতে পারে—অথবা একসঙ্গে একাধিক বিষয় সামলাতে হতে পারে।
সেই মুহূর্তে শুধু জ্ঞান বা technical skill থাকাই যথেষ্ট নয়।
একজন দক্ষ এনেস্থেসিওলজিস্টকে হতে হয়—
Calm under pressure.
Focused.
Systematic.
Decisive.
অর্থাৎ সংকটের মুহূর্তে নিজের ভয়, উত্তেজনা ও মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি বিশ্লেষণ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
কারণ একজন এনেস্থেসিওলজিস্টের অতিরিক্ত ভয় যেমন ক্ষতিকর হতে পারে, তেমনি অযথা আত্মবিশ্বাসও ঝুঁকিপূর্ণ।
Patient safety depends not only on what you know, but also on how you perform when things suddenly change.
তাই এনেস্থেসিওলজিতে দক্ষতা মানে শুধু ওষুধ, airway বা anesthesia technique জানা নয়—
দক্ষতা মানে সংকটের মধ্যেও মাথা ঠান্ডা রেখে রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
অপারেশন থিয়েটারে একটি শান্ত, প্রস্তুত ও disciplined anesthesia team—রোগীর নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
তাই অপারেশন করার আগে, অপারেশন যিনি অপারেশন করবেন তার সাথে কথা ত বলবেনই।
একই সাথে আপনার শরীরের প্রতিটি সিস্টেম (ব্রেইন,হার্ট,কিডনি,ফুসফুস) যার নিয়ন্ত্রনে থাকবে বা পরিচালনায় থাকবে তার সাথে পরিচিত হওয়া যেমন জরুরি, তেমন জরুরী খোলামেলা কথা বলা।
ডা.মনিরা আরজুমান্দ
এম.বি.বি.এস(স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) বি.সি.এস
ডিএ(বি.এম.ইউ-সাবেক পি.জি হাসপাতাল)
জুনিয়র কন্সাল্ট্যান্ট (এনেস্থেসিয়া)
#মনিরাআরজুমান্দ #সোনাতলা #এনেস্থিসিয়া