Dewan Sujon

Call Directions Website

Dewan Sujon Health Education || Optometrist || Travel Blogger

চোখ দিয়ে পানি পড়া কি সাধারণ বিষয়, নাকি কোনো রোগের সতর্কবার্তা?​আমরা অনেকেই চোখ দিয়ে পানি পড়লে বিষয়টিকে এড়িয়ে যাই বা নিকট...
29/08/2026

চোখ দিয়ে পানি পড়া কি সাধারণ বিষয়, নাকি কোনো রোগের সতর্কবার্তা?

​আমরা অনেকেই চোখ দিয়ে পানি পড়লে বিষয়টিকে এড়িয়ে যাই বা নিকটস্থ ফার্মেসি থেকে নিজের মত করে ড্রপ কিনে ব্যবহার করি। কিন্তু এটি আসলে মারাত্মক ভুল হতে পারে।

​কী কী কারণে এই সমস্যা হতে পারে? আসুন জেনে নেই

➡️ চোখের অ্যালার্জি বা ইনফেকশন।

➡️ চোখের স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ/ নালী বন্ধ হয়ে যাওয়া

➡️ চোখ অতিরিক্ত শুকিয়ে যাওয়া (Dry Eye Syndrome)

➡️ পাওয়ারের সমস্যা বা অতিরিক্ত স্ক্রিন টাইম

​🥼 চিকিৎসকের পরামর্শ:

অতিরিক্ত চোখ চুলকানো বা নিজে নিজে কোনো ড্রপ ব্যবহারের ভুল করবেন না। সমস্যা বেশি দিন স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চোখের সঠিক কারণ নির্ণয় করুন।

​সুস্থ চোখের সুরক্ষায় নিয়মিত চোখের যত্ন নিন।ভালো থাকুন ❤️

📞 যেকোনো প্রয়োজনে ☎️ কল করুন : 01608036645

✍️দেওয়ান সুজন
অপটোমেট্রিস্ট
এমিরেটস ফ্রেন্ডশিপ ভাসমান হসপিটাল

22/08/2026

বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য সানন্দবাড়ী থেকে অনেকেই আমাকে ফোন করেছিলেন। অপারেশনের জন্য আগামীকাল বা পরশুদিন আমার এখানে চলে আসবেন। ধন্যবাদ

13/07/2026

চোখে আঘাত জনিত রক্তক্ষরণ (Subconjunctival Hemorrhage) মোটামুটি একটি গুরুতর সমস্যা। আঘাতের পর চোখের সাদা অংশে লাল হয়ে যায়।যা সাধারণত খুব বেশি ক্ষতিকর নয়। তবে চোখের ভেতরে রক্তক্ষরণ (Hyphema) বা তীব্র ব্যথা হলে তা স্থায়ী দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। তাই আঘাতের পর দ্রুত কোনো চোখের ডাক্তার এর পরামর্শ নিয়ে নেবেন। ধন্যবাদ।

08/07/2026

আমার Topcon OMS-90 Microscope এর সার্ভিসিং দরকার। বাংলাদেশে Topcon এর ইন্সট্রুমেন্ট গুলোর ভালো সার্ভিসিং করে কারা?? জানতে চাই

16/06/2026

চোখের ছানি রোগ (Cataract)

বিনামূল্যে চোখের ছানি অপারেশন। আখতার কাকা ❤️❤️ #ছানি
04/06/2026

বিনামূল্যে চোখের ছানি অপারেশন।
আখতার কাকা ❤️❤️

#ছানি

04/06/2026

কাছের জিনিস দেখতে সমস্যা হওয়া স্বাভাবিক একটা বিষয়। কারণ এটি একটি বয়সজনিত সমস্যা।

👁️ চোখের ছানি (Cataract): অবহেলা নয়, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাই সমাধান!বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা ব...
02/06/2026

👁️ চোখের ছানি (Cataract): অবহেলা নয়, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাই সমাধান!

বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা বা কুয়াশাচ্ছন্ন মনে হওয়া চোখের ছানির প্রধান লক্ষণ। অনেকে মনে করেন ড্রপ বা ওষুধে ছানি দূর হয়, কিন্তু এর একমাত্র এবং স্থায়ী সমাধান হলো নিরাপদ ও ব্যথাহীন ছানি অপারেশন।

সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন, ছানি দূর করে পৃথিবীর আলো আবার স্পষ্ট করে দেখুন। আপনার চোখের যত্ন নিন, প্রিয়জনকেও সচেতন করুন। 💙

#চোখেরছানি #স্বাস্থ্যসচেতনতা

🌾 ধান কাটার মৌসুমে চোখে সামান্য আঘাতও হতে পারে বড় বিপদের কারণ।  আসুন জেনে নেই কারণ:👁️ ফাংগাল কর্নিয়াল আলসার (Fungal Corn...
21/05/2026

🌾 ধান কাটার মৌসুমে চোখে সামান্য আঘাতও হতে পারে বড় বিপদের কারণ। আসুন জেনে নেই কারণ:

👁️ ফাংগাল কর্নিয়াল আলসার (Fungal Corneal Ulcer)
ফাংগাল কর্নিয়াল আলসার হলো চোখের কর্নিয়া বা কালো মনি (চোখের সামনের স্বচ্ছ অংশ) আক্রান্ত হওয়া একটি গুরুতর ছত্রাকজনিত সংক্রমণ।সময়মতো সঠিক চিকিৎসা না হলে এটি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে।

👂কেন এই সমস্যা হয় শুনুন:

সাধারণত নিচে উল্লেখিত কারণে ফাংগাল কর্নিয়াল আলসার দেখা দিতে পারে:

🌾ধানের পাতা, শীষ বা খড়ের আঘাতে চোখে সংক্রমণ কিংবা কর্নিয়ায় ক্ষত হতে পারে।
ধানের পাতায় লেগে থাকা ছত্রাক মূলত এই সমস্যা সৃষ্টি করে।

⚠️ লক্ষণ ও উপসর্গ:

1️⃣চোখে তীব্র ব্যথা
2️⃣চোখ লাল হয়ে যাওয়া
3️⃣অতিরিক্ত পানি পড়া
4️⃣আলো সহ্য করতে কষ্ট (Photophobia)
ঝাপসা দেখা
5️⃣কর্নিয়ায় সাদা বা ধূসর দাগ
6️⃣চোখে কিছু লেগে থাকার অনুভূতি

🥼আমরা পরীক্ষা করে যা দেখতে পাই:

➡️শুকনো ধরনের সাদা বা ধূসর Infiltrate
Feathery Margin (পাখার পালকের মতো ছড়িয়ে থাকা কিনারা)
➡️Satellite Lesion
➡️Corneal Ulcer
➡️Hypopyon (চোখের সামনের অংশে পুঁজ জমা)
কর্নিয়ার পৃষ্ঠ অমসৃণ বা উঁচু হয়ে থাকা

🆚 ব্যাকটেরিয়াল আলসার থেকে পার্থক্য

▶️ফাংগাল কর্নিয়াল আলসারে সাধারণত—

➡️রোগের শুরু ধীরে হয়
➡️ক্ষত শুকনো ধরনের দেখায়
➡️Feathery Border থাকে
➡️Satellite Lesion দেখা যায়
➡️চিকিৎসা তুলনামূলক দীর্ঘ সময় লাগে

🥼 চিকিৎসা ও ব্যবস্থাপনা:

💊নির্ধারিত Antifungal Eye Drop
🩸Cycloplegic Drop
💊প্রয়োজন হলে Oral Antifungal
🧼চোখ পরিষ্কার রাখা
🪧নিয়মিত Follow-up

⛔ যা এড়িয়ে চলতে হবে:

🚫চিকিৎসকের পরামর্শ ছাড়া Steroid Drop ব্যবহার
🚫চোখ ঘষা
🚫নিজের ইচ্ছায় ড্রপ বন্ধ করে দেওয়া

⚠️ সম্ভাব্য জটিলতা
🔴Corneal Perforation
🔴Corneal Scar
🔴Secondary Glaucoma
🔴স্থায়ীভাবে দৃষ্টিশক্তি কমে যাওয়া
✔️গুরুতর ক্ষেত্রে Corneal Transplant প্রয়োজন হতে পারে

🚨 কখন রেফার করবো:

🔻দ্রুত দৃষ্টিশক্তি কমে যাওয়া
🔻 Hypopyon বৃদ্ধি পাওয়া
🔻কর্নিয়া পাতলা হয়ে যাওয়া বা ছিদ্র হওয়া
🔻চিকিৎসায় কোনো উন্নতি না হলে

📌 সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা:

ফাংগাল কর্নিয়াল আলসার ব্যাকটেরিয়াল আলসারের তুলনায় অনেক বেশি জটিল এবং চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে। তাই চোখে আঘাতের পর ব্যথা, লালভাব বা ঝাপসা দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

✍️Dewan Sujon

#চোখেরযত্ন #স্বাস্থ্যসচেতনতা #চোখেরসমস্যা

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Dewan Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share