02/05/2025
👁️ কর্নিয়াল আলসার – ☠️
⚠️ধানের আঘাতে অন্ধত্বের ঝুঁকি, সচেতন থাকুন⚠️
বাংলাদেশের কৃষিজীবী মানুষের জীবনে ধান কাটা একটি গুরুত্বপূর্ণ সময়। এই মৌসুমে হাজারো কৃষক মাঠে ব্যস্ত থাকেন সোনালী ফসল ঘরে তোলার কাজে। কিন্তু অনেকেই জানেন না, ধানের গাছ বা পাতার আঘাতে চোখে মারাত্মক সমস্যা হতে পারে – যার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হলো কর্নিয়াল আলসার।
👁️🗨️কর্নিয়াল আলসার কী?👁️🗨️
কর্নিয়া হচ্ছে চোখের স্বচ্ছ সামনের অংশ, যার মাধ্যমে আমরা আলো দেখতে পাই। যদি কর্নিয়ায় কোনো ধরণের আঘাত লাগে, বিশেষ করে ধানপাতার মতো ধারালো বা সবুজ কাঁচা ঘাস লতা পাতা জাতিয় কিছু দিয়ে, তাহলে সেখানে ক্ষত তৈরি হতে পারে। এই ক্ষতই পরবর্তীতে কর্নিয়াল আলসারে পরিণত হয় – এক ধরনের চোখের সংক্রমণ যা অল্প সময়েই স্থায়ী অন্ধত্বে রূপ নিতে পারে।
🌾ধানের আঘাত কেন বিপজ্জনক?🌾
ধান গাছের পাতায় ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু থাকে। এগুলো চোখে ঢুকে কর্নিয়ায় মারাত্মকভাবে সংক্রমিত হয়। সমস্যাটি যদি সঙ্গে সঙ্গে শনাক্ত ও চিকিৎসা না করা হয়, তাহলে কর্নিয়ায় গভীর ক্ষত তৈরি হয়। এই ক্ষত চোখের স্বচ্ছতা নষ্ট করে, চোখের ভেতরে পুঁজ জমে, এবং চোখ লাল হয়ে ফুলে যায়।
👁️🗨️কর্নিয়াল আলসারের লক্ষণসমূহ:👁️🗨️
👁️🗨️চোখে তীব্র ব্যথা
👁️🗨️চোখ লাল হয়ে যাওয়া
👁️🗨️অতিরিক্ত পানি পড়া বা পুঁজ নিঃসরণ
👁️🗨️আলোতে চোখ খোলা না রাখতে পারা (ফোটোফোবিয়া)
👁️🗨️দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া
🌺করণীয়:
☝️চোখে ধান গাছ লাগলে অবহেলা করবেন না – দ্রুত প্রাথমিক পর্যায়ে বিশুদ্ধ পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
✌️ঘরোয়া চিকিৎসা নয় – চিকিৎসার অংশ হিসেবে অনবরত চোখে টিউবওয়েলের পানির ব্যাবহার, কাঁচা লেবু, লবণ পানি, সুরমা, স্টেরয়েড জাতিয় ড্রপ বা চক্ষুতে মলম ব্যাবহার ইত্যাদি প্রয়োগ চোখের জন্য মারাত্মক বিপজ্জনক। ☠️
🤟চোখের ডাক্তার দেখান – আঘাত হালকা মনে হলেও নিকটস্থ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র অথবা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
👍সুরক্ষা চশমা ব্যবহার করুন – এতে ধান কাটা বা বাছাইয়ের সময় চোখে সুরক্ষা চশমা পরে কাজ করলে আঘাতের ঝুঁকি অনেক কমে যায়।
🤝সমাজের করণীয়:🤝
✊স্থানীয় কৃষি, প্রশাসন ও চক্ষু হাসপাতাল এর উদ্যোগে চোখের সুরক্ষা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো দরকার।
🏥চক্ষু হাসপাতালের বিশেষায়িত স্বাস্থ্যকর্মীদের টিম গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রামে সচেতনতা মূলক ক্যাম্পিং করা দরকার।
সাথে যুব সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে পোস্টার, ব্যানার, লিফলেট ও প্রয়োজনে মাইকিংয়ের মাধ্যমে গণসচেতনতা চালানো যেতে পারে।
একটি ছোট ধানপাতার আঘাত একজন কৃষকের জীবন থেকে চিরতরে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। কর্নিয়াল আলসার কোনো সাধারণ সমস্যা নয় – এটি প্রতিরোধযোগ্য কিন্তু চিকিৎসায় বিলম্ব হলে প্রতিকারের সুযোগ সীমিত। তাই আসুন, চোখ রক্ষায় সচেতন হই, সচেতন করি।
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ!
আপনার প্রোফাইলে শেয়ার করে ও আপনার গণমুখী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে বাংলাদেশের সোনাক্ষ্যাত কৃষকদের দৃষ্টি বাঁচান, বাংলাদেশ বাঁচান।
(কমেন্টে বিভিন্নধরনের কর্নিয়াল আলসারের ছবি দেওয়া আছে)
জনস্বার্থে
🏥রহিমানগর চক্ষু হাসপাতাল
🌏মুন্সী টাওয়ার (২য় তলা), কচুয়া, চাঁদপুর।