13/07/2026
হাতের ওপর শরীরের সম্পূর্ণ ভর দিয়ে পড়ে যাওয়ার পর রোগী তীব্র ব্যথা, ফোলা ও হাত বাঁকা অবস্থায় আমাদের কাছে আসেন।
হাত দেখে ও ডাক্তারি পরীক্ষায় আমরা Colles' Fracture সন্দেহ করি। এক্স-রেতে সেটি নিশ্চিত হয়।
✅ অপারেশন লাগেনি।
কোনো অপারেশন ছাড়াই হাড়টি সঠিকভাবে বসিয়ে (Closed Reduction) প্লাস্টার করা হয়। আলহামদুলিল্লাহ, রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। 🤍
Colles' Fracture-এ সময়মতো সঠিকভাবে হাড় না বসালে হাত স্থায়ীভাবে বেঁকে গিয়ে কাটা চামচের (Dinner Fork Deformity) মতো বিকৃতি হতে পারে।
ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।