আস্তাগফিরুল্লাহ أَستَغْفِرُ اللهَ

আস্তাগফিরুল্লাহ أَستَغْفِرُ اللهَ হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।

(সূরা:আল-আ'রাফ, আয়াত নং ১২৬)

28/07/2026

হে আল্লাহ!

দুনিয়ার প্রতিটা আঘাত আমার মনকে বারবার ব্যথিত করেছে। যেখানে আপনার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ফেলার কথা ছিল- সেখানে আমি দুনিয়ার মানুষের দেওয়া আঘাতে বারবার চোখের পানি ফেলেছি। বারবার আমার মন ভেঙেছে মানুষের কটু কথায়, নিজেকে তখন বড্ড একা মনে হয়েছিল। ভেবেছিলাম আপনিও আমাকে পরিত্যাগ করেছেন।

কিন্তু, পবিত্র কুরআনে আপনার বলা সেই কথাটা মনে পড়ে গেল- তোমার রব কখনো তোমাকে পরিত্যাগ করেননি, এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও নন। আমি সবসময় ভুল পথেই ছিলাম এবং আপনাকে চিনতে পারিনি।

হে আল্লাহ! আমি আপনার এক অসহায় দূর্বল হৃদয়ের বান্দা। আমি আপনার ভালোবাসা পেতে চাই, আপনার সন্নিকটে যেতে চাই। যেন দুনিয়ার কোনো শক্তি আমাকে আঘাত করতে না পারে।

আমাকে এমনভাবে তৌফিক দান করুন যেন আপনি ছাড়া আর কারো জন্য চোখের পানি ফেলতে না হয়। কারো কটু কথায় কষ্ট পেতে না হয়। আমিন।

°শ্রুতিলিখন: ফাতিমা তুজ জহুরা

28/07/2026

19/07/2026

যখন তুমি কােন কাজ করার পরিকল্পনা করো, তখন আল্লাহ তায়ালার উপর ভরসা করো।
~ সূরা আল ইমরান - ১৫৯

🤍
12/07/2026

🤍

12/07/2026

কী মারাত্মক শক্তিশালী এক হাদীস —
“জেনে রাখো! সব মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায়, তবে ততটুকুই কর‍তে পারবে যতটুকু আল্লাহ্ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন।
আর যদি সব মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না।”

- আল হাদিস (সুনান তিরমিযী, ২৫১৬)

Address

Noakhali
Chittagong
3821

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস্তাগফিরুল্লাহ أَستَغْفِرُ اللهَ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share