AL-Aziz Ruqyah & Hijamah center

AL-Aziz Ruqyah & Hijamah center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AL-Aziz Ruqyah & Hijamah center, Alternative & holistic health service, 13 no Road, Paharika Abashik, Roufabad, Bayezid, Oxyzen, Chittagong.

জিন যাদু বদনজর আইন ও হাসাদের জন্য রুকিয়াহ করা হয়। হিজামা করা হয়।
রিজেকে বাধাঁ,বিবাহে বাঁধা,অসুস্থতা লেগে থাকা সব ধরনের জিন ও যাদু কেন্দ্রীক সমস্যার জন্য রুকিয়াহ করা হয়।
☎️01883577370

21/05/2026

"হে রিজিক প্রশস্তকারী আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দিন" ১০০ বার বলুন।
রিজিক বন্ধ থাকলে রিএকশন হবে ইনশাআল্লাহ

কুরআনের একটিমাত্র আয়াত দিয়েও বদ নজর ও জাদুর গিঁট ভাঙার রুকইয়াহ করা সম্ভব। আজকের এই প্রোগ্রামটি সূরা আল-মুলকের ৩ নম্বর...
19/05/2026

কুরআনের একটিমাত্র আয়াত দিয়েও বদ নজর ও জাদুর গিঁট ভাঙার রুকইয়াহ করা সম্ভব। আজকের এই প্রোগ্রামটি সূরা আল-মুলকের ৩ নম্বর আয়াতকে কেন্দ্র করে।

যা লাগবে: এক লিটার বিশুদ্ধ পানি

ধাপ ১ — আয়াতটি তিলাওয়াত করুন

পানির পাত্রের উপর মুখ রেখে পুরো আয়াতটি পড়ুন:

ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَـٰوَٰتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَـٰنِ مِن تَفَـٰوُتٍ ۖ فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ

অর্থ: যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন — রহমানের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল বা ত্রুটি দেখতে পাও কি?
(সূরা আল-মুলক: ৩)

ধাপ ২ — শুধুطِبَاقًا শব্দটি বারবার পড়ুন

এই একটি শব্দ অনেক বেশি সংখ্যায় পুনরাবৃত্তি করুন।

নিয়ত রাখুন — শরীরের প্রতিটি স্তর থেকে বদ নজর ও আকদের (গিটের প্রভাব) দূর হয়ে যাচ্ছে।

ধাপ ৩ — এরপর فَٱرْجِعِ ٱلْبَصَرَ পড়ুন — ১০০০ বার বা তার বেশি

নিয়ত রাখুন — চোখের দৃষ্টির মাধ্যমে যে ক্ষতি শরীরে প্রবেশ করেছে, তা বের হয়ে যাচ্ছে।

ধাপ ৪ — পানি পান করুন

পুরো প্রক্রিয়া শেষে এই পানি পান করুন।

যারা এই প্রোগ্রামটি করবেন, নিচে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।
অন্যদের উপকারের জন্য পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। 🤲

✍️ Raqi Hijbullah

17/05/2026

যাদুগ্রস্থ ব্যক্তিরা পড়ুন বেশি বেশি এবং যারা যাদুতে আক্রান্ত কিনা যাচাই করতে চান তারাও পড়ুন প্রায় একেকটা দোয়া ১০ মিনিট করে

1️⃣
اللَّهُمَّ عَلَيْكَ بِشَيَاطِينِ السِّحْرِ وَجِنِّ السِّحْرِ وَخَدَمَةِ السِّحْرِ.
আল্লাহুম্মা ‘আলাইকা বিশাইয়াতীনিস সিহরি ওয়া জিন্নিস সিহরি ওয়া খাদামাতিস সিহর।

হে আল্লাহ, শয়তানের যাদু, জ্বীনের যাদু ও যাদুর খাদেমদের আপনি দমন করুন।

السِّحْرَ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ
আস-সিহরা ইন্নাল্লাহা সাইউবতিলুহু।
নিশ্চয়ই আল্লাহ পাক যাদু বাতিল করে দেবেন।
2️⃣
اللَّهُمَّ عَلَيْكَ بِخَدَمَةِ السِّحْرِ وَصُنَّاعِ السِّحْرِ وَحَرَسَةِ السِّحْرِ.
আল্লাহুম্মা ‘আলাইকা বিখাদামাতিস সিহরি ওয়া সুন্না‘ইস সিহরি ওয়া হারাসাতিস সিহর।

হে আল্লাহ, যাদুর সেবক, যাদুকর ও যাদুর প্রহরীদের বিরুদ্ধে আপনি সাহায্য প্রধান করুন।

السِّحْرَ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ
আস-সিহরা ইন্নাল্লাহা সাইউবতিলুহু।
নিশ্চয়ই আল্লাহ পাক যাদু বাতিল করে দেবেন।

3️⃣
اللَّهُمَّ دَمِّرْ حُصُونَ السِّحْرِ فِي كُلِّ جَسَدٍ مَسْحُورٍ.

আল্লাহুম্মা দাম্মির হুসূনাস সিহরি ফি কুল্লি জাসাদিন মাসহূর।

হে আল্লাহ, প্রত্যেক যাদুগ্রস্ত ব্যক্তির দেহে থাকা যাদুর দুর্গসমূহ ধ্বংস করে দিন।

السِّحْرَ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ
আস-সিহরা ইন্নাল্লাহা সাইউবতিলুহু।
নিশ্চয়ই আল্লাহ পাক যাদু বাতিল করে দেবেন।

জাযাকাল্লাহ উপকারী মনে হলে শেয়ার করতে পারেন

রাকি হোসাইন আহমদ

16/05/2026
জিন-যাদু বা কুফরি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যারা নিঃস্ব হয়ে গেছেন, সব চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না—মনে রাখবেন,...
14/05/2026

জিন-যাদু বা কুফরি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যারা নিঃস্ব হয়ে গেছেন, সব চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না—মনে রাখবেন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। আর আপনার এই কঠিন সময়ে সঠিক ও সম্পূর্ণ শরিয়াহসম্মত উপায়ে পাশে থাকতে আমরা আছি আপনার সাথে, ইনশাআল্লাহ।
আল-আজীজ রুকিয়াহ সেন্টার - চট্টগ্রাম-এর পক্ষ থেকে অসহায় ও ভুক্তভোগী ভাই-বোনদের জন্য রয়েছে বিশেষ সুযোগ।
🎁 সম্পূর্ণ ফ্রি (লি-ওয়াজহিল্লাহ) রুকিয়াহ সেশন!
আমাদের সেন্টারে প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে এই সেশনটি দেওয়া হচ্ছে।
⏰ সেশনের সময়: দুপুর ১২:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
👥 অংশগ্রহণ: এক বা একাধিক ব্যক্তি একসাথে আসতে পারবেন।
⚠️ বিশেষ সতর্কর্তা ও নিয়ম:
★সেন্টারে আসার পূর্বে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে আপনার সিরিয়াল বা বুকিং কনফার্ম করে আসতে হবে। অগ্রিম যোগাযোগ ছাড়া সরাসরি আসলে সেশন দেওয়া সম্ভব নাও হতে পারে।
★মহিলা পেশেন্ট অবশ্যই সাথে একজনকে আনতে হবে।
📞 যোগাযোগ ও সিরিয়ালের জন্য কল করুন: 01883-577370
📍 আমাদের ঠিকানা:
৪নং রোড, পাহাড়িকা আবাসিক, রৌফাবাদ, বায়েজিড, অক্সিজেন, চট্টগ্রাম।

জ্বীন কি মানুষের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে?জ্বীন-শাইতান কখনোই পেশেন্টের রক্তের সাথে মিশে যায় না। হাদিসে এসেছে, ...
05/05/2026

জ্বীন কি মানুষের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে?

জ্বীন-শাইতান কখনোই পেশেন্টের রক্তের সাথে মিশে যায় না। হাদিসে এসেছে, তারা মানুষের রক্তের প্রবাহের সাথে চলাচল করে — মিশে যায় না।

অথচ ভণ্ড কবিরাজ ও কথিত জ্বীন হুজুররা সমাজে এই মিথ্যা ছড়িয়ে দিয়েছে:

● "জ্বীন রক্তের সাথে মিশে গেছে, পেশেন্ট আর সুস্থ হবে না"
● "যতই চিকিৎসা করা হোক, এই জ্বীন আর বের হবে না"

এগুলো তাদের নিজেদের অযোগ্যতা, জাহালত ও মূর্খতা ঢাকার কৌশল মাত্র।

যাদেরকে এই ধরনের কথা বলা হয়েছে, তারা হতাশ হবেন না। রাসূল ﷺ এর নির্দেশিত চিকিৎসা পদ্ধতি রুকইয়াহ শারইয়াহ গ্রহণ করুন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনাদের সুস্থতা দান করবেন।

Saeed Amin Milad

আপনি যদি জ্বীন ও যাদুর পেশেন্ট হয়ে থাকেন তাহলে বাসায় সব সময় সুগন্ধি ব্যবহার করবেন।এবং বিশেষ করে বাথরুম ও টয়লেট এ কর্পূ...
05/05/2026

আপনি যদি জ্বীন ও যাদুর পেশেন্ট হয়ে থাকেন তাহলে বাসায় সব সময় সুগন্ধি ব্যবহার করবেন।
এবং বিশেষ করে বাথরুম ও টয়লেট এ
কর্পূর ব্যবহার করবেন।
কারণ এটা জ্বিন যাদুর জন্য এন্টিবায়োটিক এর কাজ করে। কারণ একমাত্র বাথরুম ই হলো
খন্নাস (খবিশ) জ্বীনের আবাসস্থল এরা সব সময় সেখানে অবস্থান করে যার কারণে অনেক পেশেন্ট এমন ও পাওয়া যায় যে তারা বাথরুম থেকে জ্বীনে আক্রান্ত হয়েছেন।এই জন্য ওয়াস রুমে
কর্পূর রাখা জরুরী!
এটার গ্রাণ টা তাদের সহ্য হয় না

আর টয়লেটে ঢুকার পূর্বে অবশ্যই দোয়া পড়া-
**اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبْثِ وَالْخَبَائِثِ **

আল্লা-হুম্মা ইন্নী আ’উযুবিকা, মিনাল খুবসি ওয়াল খবা-ইছ।
অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি খারাপ পুরুষ ও মহিলা জ্বিন থেকে। (সহীহ মুসলিম, ৩৭৫)
নিজে জানুন অপরকে জানার জন্য
শেয়ার করে ছড়িয়ে দিন।
Raqi Ebne Ahmad Dhaka

03/05/2026

নিয়মিত বৃষ্টিতে ভেজার চেষ্টা করবেন, এতে করে আইন- হাসাদ এবং তা'তিলগুলো নষ্ট হবে। শয়তানকে জ্বালিয়ে ধ্বংস করার নিয়্যাত করে নিবেন। ঘরের সন্তানদেরকেও ধীরে ধীরে অভ্যস্ত করে তুলুন। এটা সুস্থতার ওয়াসীলাহ হবে ইনশা আল্লাহ।

عَنْ أَنَسٍ رضي الله عنه أنه قال: «أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ، قَالَ: «فَحَسَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ ، حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ:
«لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى» رواه مسلم (898).

অর্থঃ আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি নামল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় আবরণ মুক্ত করে দিলেন, ফলে এতে বৃষ্টির পানি তাঁর শরীর পর্যন্ত পৌঁছালো। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! এরূপ কেন করলেন? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "কেননা এটা এইমাত্র মহান আল্লাহর নিকট থেকে এসেছে।"
[সহিহ মুসলিম]

নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখতে চাইলে বৃষ্টিতে ভিজুন। দুশ্চিন্তা, ভয়, বিভিন্ন মানসিক সমস্যা, ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, জ্বীন- যাদু- নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এটা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশা আল্লাহ।

এছাড়াও, জ্বীন যাদুগ্রস্থ রোগীরা মনোযোগের সাথে স্থির হয়ে অন্তর দিয়ে বজ্রপাতের শব্দ শোনার চেষ্টা করুন এবং সে অবস্থায় সুস্থতা ও শয়তানকে ধ্বংসের দু'আ করতে থাকুন। শয়তানকে শরীর থেকে বের করার দু'আ করতে থাকুন। কারণ, জ্বীন বজ্রপাত ও বজ্রের শব্দ প্রচন্ড ভয় পায়।

সূরা আল-আনআম:অত্যন্ত জটিল পর্যায়ের যাদুসমূহ ধ্বংস করার জন্য এটি একটি অতি শক্তিশালী সূরা। এটি লুকানো যাদু (Hidden Magic),...
01/05/2026

সূরা আল-আনআম:
অত্যন্ত জটিল পর্যায়ের যাদুসমূহ ধ্বংস করার জন্য এটি একটি অতি শক্তিশালী সূরা।

এটি লুকানো যাদু (Hidden Magic), রক্ত এবং (শয়তানের উদ্দেশ্যে দেওয়া) উৎসর্গ বা বলিদানের মাধ্যমে করা যাদুর ওপর প্রবল চাপ সৃষ্টি করে।

এটি যাদুর বিভিন্ন উপকরণ এবং যেখানে যাদু রাখা হয়েছে (যেমন- মাটিতে পোঁতা বা লুকানো) সেই অবস্থানগুলোর ওপর তীব্র প্রভাব ফেলে।

এটি পাকস্থলী বা পেটের ভেতরের যাদুর ওপর প্রচণ্ড চাপ তৈরি করে (যা পেটে যাদু খেয়ে ফেলার ফলে হয়)।

এটি যাদুর বন্ধনগুলো ছিন্ন করে এবং পারিবারিক যাদু (পরিবারকে বিচ্ছিন্ন করার যাদু) নষ্ট করে দেয়।

সম্ভব হলে প্রতিদিন নিজে সূরা আল-আনআম পাঠ করুন অথবা শুনুন।

___ Raqi Tarek Jamil

ভাবুন একবার!  আল্লাহ হেফাজত করুন। আমিন
30/04/2026

ভাবুন একবার! আল্লাহ হেফাজত করুন। আমিন

Address

13 No Road, Paharika Abashik, Roufabad, Bayezid, Oxyzen
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Aziz Ruqyah & Hijamah center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share