Ctg Health Aid

Ctg Health Aid health

সামাজিক যোগাযোগে মাধ‍্যমে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মাথা কাটা গেছে বলে অহেতুক প‍্যানিক সৃষ্টি, এই বিষয়ে মেডিকেল স...
04/03/2026

সামাজিক যোগাযোগে মাধ‍্যমে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মাথা কাটা গেছে বলে অহেতুক প‍্যানিক সৃষ্টি, এই বিষয়ে মেডিকেল সাইন্সের আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা-

“সিজার অপারেশন করার সময় বাচ্চার মাথায় স্ক্যাল্পে কাটা কেন লাগে?

সিজারের সময় ডাক্তার যখন জরায়ুতে কাটা দেন, তখন যদি বাচ্চার মাথা খুব কাছে লেগে থাকে, তখন অসাবধানতাবশত স্ক্যাল্পে ছোট কাটা লাগতে পারে।

কোন পরিস্থিতিতে ঝুঁকি বেশি?

১️⃣ আগেই পানি ভেঙে গেছে – তখন বাচ্চার মাথা সরাসরি জরায়ুর দেয়ালের সাথে লেগে থাকে।
২️⃣ মাথা অনেক নিচে নেমে গেছে (deep engagement) – নরমাল ডেলিভারির অনেকটা এগোনোর পর সিজার করার প্রয়োজন হলে।
৩️⃣ লম্বা সময় ব্যথা থাকার পর অপারেশন করার প্রয়োজন হলে– নিচের অংশ পাতলা হয়ে যায়।
৪️⃣ জরুরি সিজার – fetal distress থাকলে দ্রুত সিজার করে বাচ্চা বের করার সময়।
৫️⃣ পানি কম (oligohydramnios) – বাচ্চাকে ঘিরে সুরক্ষা কম থাকে।

কত শতাংশ ক্ষেত্রে হয়?

গবেষণায় দেখা যায়, মোট সিজারের মধ্যে প্রায় ০.৫% থেকে ১–২% ক্ষেত্রে বাচ্চার শরীরে ছোটখাটো কাটা লাগে।
এর মধ্যে মাথার স্ক্যাল্পে কাটা সবচেয়ে বেশি দেখা যায়।

মানে, ১০০ জনে প্রায় ১-২ জনের মতো।

কাটা কেমন হয়?

👉বেশিরভাগ সময়ই খুব ছোট ও উপরিভাগের কাটা

👉অনেক সময় সেলাইও লাগে না

👉কখনও ১–২টা সেলাই দিতে হয়

👉৫–৭ দিনের মধ্যে ঠিক হয়ে যায়

দাগ সাধারণত থাকে না বা খুব হালকা থাকে

গুরুতর সমস্যা?

খুবই বিরল। মাথার হাড় বা ভেতরের অংশে আঘাত লাগা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।

মোট কথা-

এটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট, সাময়িক এবং সহজে সেরে যায়।”

এতে শিশুর তেমন কোন স্থায়ী ক্ষত বা দীর্ঘমেয়াদি ক্ষতির আশংকা নেই।
Dr M Nazibur Rahman Khokon

পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিতচট্টগ্রামের আধুনিক চিকিৎসা কেন্দ্র পার্কভিউ ...
07/06/2024

পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামের আধুনিক চিকিৎসা কেন্দ্র পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে বক্তারা ক্যাথল্যাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক ও নিউরোমেডিসিন এর আধুনিক চিকিৎসা সেবায় হাসপাতালটির বিভিন্ন সফলতার বিষয়েও আলোকপাত করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে ‘Scientific Seminar On Neuro Intervention in Bangladesh : Hope , Scope and প্রাচতিচে’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্কভিউ হসপিটালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: শওকত এমরান এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিতুল ইসলাম। অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন ঢাকা ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের ইন্টারভেনশনাল ও স্ট্রোক নিউরোলজিস্ট ডা: এস এম আরাফাত আমিন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম রেজাউল করিম।
প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ রবিউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী অধ্যাপক ডা: শিউলী মজুমদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ তৈয়ব।

সেমিনারের নোট স্পীকার ডা: এস এম আরাফাত আমিন তাঁর বক্তব্য বলেন, মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক হল রক্তনালির পরীক্ষা। ব্রেইনের রক্তনালির পরীক্ষাকে ডিজিটাল সাবস্ট্রেকশন এঞ্জিওগ্রাম ( সংক্ষেপে ডিএসএ) বলে। তাছাড়া সিটি বা এমআর এঞ্জিওগ্রামের মাধ্যমেও রক্তনালির রোগ সনাক্ত করা যায়। কিন্তু ডিএসএ একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যার মাধ্যমে অতি সুক্ষ সমস্যা নির্ণয় যায়। চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে নির্ভুলভাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম করা সম্ভব।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম রেজাউল করিম বলেন, চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাব হার্টের চিকিৎসায় সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।তেমনিভাবে স্ট্রোকের আধুনিক চিকিৎসা ও অন্যান্য নিউরোলজিকাল সমস্যার সমাধানে টিম পার্কভিউ নতুন মাইলফলক রচনা করবে ইনশাল্লাহ।

সেমিনারে অন্যদের মধ্যে পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, ডা: মোহাম্মদ মঈনউদ্দীন চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম. এম আলম সাদী, ডা: আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, ডা: ইকবাল মাহমুদ, শিশু সার্জারী বিশেষজ্ঞ ডা: মাহফুজুল কবির, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা: সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী উপস্থিত ছিলেন।

17/07/2023

ডেঙ্গু টেস্ট ফি বেশি নেয়ায় শেভরন'র প্যাথলজিকাল কার্যক্রম বন্ধের নির্দেশ স্বাস্থ্য বিভাগের।

26/07/2022

২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩০

Address

Chawkbazar
Chittagong

Telephone

+8801811999806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ctg Health Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share