Online Medicine Shop BD

Online Medicine Shop BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Medicine Shop BD, Pharmacy / Drugstore, Baraipara Road, Bahaddarhat, Chittagong.

ইমোটিল® - Imotil®উপাদান :লোপেরামাইড ২ মি.গ্রা. ক্যাপসুল।নির্দেশনা :তীব্র ও দীর্ঘস্থায়ী উদরাময় রোগে ব্যবহৃত হয়।মাত্রা ও ব...
10/09/2022

ইমোটিল® - Imotil®
উপাদান :
লোপেরামাইড ২ মি.গ্রা. ক্যাপসুল।
নির্দেশনা :
তীব্র ও দীর্ঘস্থায়ী উদরাময় রোগে ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথমত ২টি ক্যাপসুল এবং ৮ বৎসরের অধিক বয়সের শিশুদের জন্য একটি ক্যাপসুল। তার পর প্রতিবার পাতলা পায়খানার পর ১টি ক্যাপসুল খেতে হবে।
সতর্কতা ও
যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
৪ বৎসরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া :
মাঝে মাঝে প্যারালাইটিক ইলিয়াস, পেট ফাঁপা, পেটে সংকোচনজনিত ব্যথা দেখা দিতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে চর্মরোগ যেমন চামড়ায় চাকা চাকা হওয়া, বমি বমি ভাব, বমি, ক্লান্তিবোধ, কোষ্ঠকাঠিন্য, অবসন্নতা, ঝিঁমুনি, ঘুম ঘুম ভাব এবং মুখের শুষ্কতা দেখা দিতে পারে।

হ্যালো চট্টগ্রাম,Online Medicine Shop Chittagong -এ আপনাদের স্বাগতম। আপনার নিত্য প্রয়োজনীয় যে কোন ঔষধ আপনার ঠিকানায় পৌছে...
29/08/2022

হ্যালো চট্টগ্রাম,
Online Medicine Shop Chittagong -এ আপনাদের স্বাগতম। আপনার নিত্য প্রয়োজনীয় যে কোন ঔষধ আপনার ঠিকানায় পৌছে দিতে আমরা আছি আপনার পাশে। আপনার প্রয়োজনীয় ঔষধটি ঘরে বসেই অর্ডার করুন, আমরা পৌঁছে দিব দ্রুততম সময়ে, ন্যায্য মূল্যে আপনার ঠিকানায়।

প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময় ধরে দেহ থেকে রক্তের সাথে এন্ডোমেট্রিয়াল স্তর বেরিয়ে যাওয়া- এটি একজন সুস্থ স্বাভাবিক নারীর...
29/08/2022

প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময় ধরে দেহ থেকে রক্তের সাথে এন্ডোমেট্রিয়াল স্তর বেরিয়ে যাওয়া- এটি একজন সুস্থ স্বাভাবিক নারীর জীবনে অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা যাকে পিরিয়ড বলে জানি আমরা। প্রতি মাসেই সেই রক্তক্ষরণ, পেটে ব্যথা, মুড সুইং- সব ক’টাই নারী জীবনের নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়ে যায় দ্রুতই। কিন্তু সেই নিয়মিত হয়ে যাওয়া অংশটায় যতটা ভালো থাকার কথা, বাংলাদেশের অনেক নারীই তার সিকিভাগও থাকেন না।

এখনও দেশের কিশোরী বা তরুণীদের একটা বিরাট অংশ পিরিয়ড নিয়ে অনেকাংশে অজ্ঞ। ২০১৪ সালের ইউনিসেফ জরিপের ফলাফলে তারই ইঙ্গিত পাওয়া যায়। ৩৬ শতাংশ কিশোরী প্রথমবার পিরিয়ড হওয়ার আগে জানতোই না এই বিষয়ে, এখন পিরিয়ড নিয়ে বিভিন্ন জায়গায় খোলাখুলি আলোচনা হচ্ছে, ফলে অনেক কিছু শিখতে পারছেন নারী পুরুষ উভয়েই, পিরিয়ড সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকিও কমছে উল্লেখযোগ্য হারে। তবে ট্যাবু ভাঙা, কুসংস্কার দূর করা, মানুষকে সচেতন করা- এসব একদিনের কাজ নয়, কাজটি একা কারো পক্ষে করাটা সম্ভবও না। বিশেষত পিরিয়ড চলাকালীন স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড়ের টুকরা বা তুলা ব্যবহারের কারণে যে বিরাট স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকে- এই বিষয়টিই বোঝানো অনেক সময় সম্ভব হয় না সমাজের বিভিন্ন স্তরের মানুষকে, বোঝালেও তাদের সামর্থ্য হয় না ন্যাপকিন ব্যবহারের। এই বিষয়গুলো মাথায় রেখে মাসিক চলাকালীন নারীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার লক্ষ্যে এগিয়ে এসেছে বিভিন্ন ব্র্যান্ডের ন্যাপকিন।

আপনার প্রয়োজনে যে কোন ব্র্যান্ডের সেনিটারি ন্যাপকিন অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি পেতে ইনবক্স করুনঃ m.me/101786685151633

Address

Baraipara Road, Bahaddarhat
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Medicine Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share