Nutritionist Iqbal Hossain

Nutritionist Iqbal Hossain যিনি আপনার বাড়ির রান্নাঘর সামলান, ডায়েট চার্ট নিতে আসার সময় চেষ্টা করবেন তাকে সাথে নিয়ে আসতে।

"ভয়ের বিজনেস মানেই সফলতা"জাহাঙ্গীর কবির বলে আমেরিকা যুক্তরাজ্য সারা বিশ্বের ঔষধ ব্যাবসা টিকিয়ে রেখেছে, তাদের কথা শোনা যা...
21/08/2026

"ভয়ের বিজনেস মানেই সফলতা"

জাহাঙ্গীর কবির বলে আমেরিকা যুক্তরাজ্য সারা বিশ্বের ঔষধ ব্যাবসা টিকিয়ে রেখেছে, তাদের কথা শোনা যাবে না। WHO হচ্ছে ঔষধ কোম্পানীগুলোর এজেন্ট। কিন্তু নিজে যখন ডিব্বা বিক্রি করে তখন জোর গলায় বলে, এটা আমেরিকান প্রোডাক্ট, এটা লন্ডনের প্রোডাক্ট, USDA অর্গানিক সার্টিফাইড। আমি চীন্ থেকে প্যাকেজিং করাই না, আমেরিকা থেকে প্যাকেজিং করাই। এখান থেকেই বোঝা যায় ব্যাটা কতবড় প্রতারক। আমেরিকার ঔষধনীতি খারাপ, কিন্তু খাবারেরনীতি ভালো। আরে যারা মানুষকে রোগী বানিয়ে রাখতে চাইবে তারা ঔষধ দিয়েও রোগী বানিয়ে রাখতে চাইবে আবার খাবার দিয়েও রোগী বানিয়ে রাখতে চাইবে। তাই খারাপ হলে আমেরিকার ঔষধনীতি আর খাবারেরনীতি দুইটায় খারাপ।

ডাক্তাররা নাকি টেস্টের কমিশন বানিজ্য করে। একটু ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, ডায়াগনস্টিক সেন্টারগুলো হয়ত ডাক্তারদের জন্য একটা পার্সেন্টেজ রাখে। কিন্তু প্রতিটা ডাক্তার সেই পার্সেন্টেজটা রোগীদের জন্য ডিস্কাউন্ট করে দেয়। ফলে কোন টেস্ট থেকে ডাক্তাররা কোন কমিশন পায় না। হয়ত অল্প কিছু ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু জাহাংগীর কবির নিজের ল্যাবে টেস্ট করায়ে পুরো লাভ+কমিশন দুইটাই নিজের পকেটে চালান করে। এবার বুঝে নেন, কে টেস্ট বানিজ্য করে😄😄

অলিভ অয়েল নিয়ে বিজ্ঞাপনে সেইম কথা বলে। বলে USDA সার্টিফাইড তেল, আমেরিকা থেকে নিয়ে এসেছে। এবার বলে আপনি খোজ নিয়ে দেখবেন, আমেরিকা কানাডায় এই মানের তেলের দাম কত। আমেরিকা কানাডায় জাহাঙ্গীর কবিরের তেলের মানের তেলের দাম অনেক বেশি, কিন্তু জাহাঙ্গীর কবিরের কাছে অনেক কম। তাহলে জাহাঙ্গীর কবির তো ঐ সকল দেশ থেকে আমদানি করে, ভ্যাট ট্যাক্স পরিবহন ফি আছে। এতো খরচ করে বাংলাদেশে আনার পর উনার তেলের দাম আমেরিকা কানাডার চেয়ে কিভাবে কম হয়??? এখন বুঝতে পারছেন, ভন্ডামিটা কোথায়??

ঠিক যেভাবে গাজিপুরের ঘি আর সরিষার তেল অর্গানিক হয়, ঠিক একইভাবে মেইড ইন জিঞ্জিরার প্রোডাক্টও অর্গানিক হয়। জিঞ্জিরায় বিশ্বের সকল প্রোডাক্ট নিখুতভাবে প্যাকেজিং করা যায় এবং প্রয়োজনীয় সকল লেভেল লাগানো যায়।

সম্ভবত ২০১৯ সাল থেকে তার এই লোক ঠকানোর ব্যাবসা শুরু হয়েছে। ডাক্তার দেখানো ফ্রি, পুষ্টিবিদের পরামর্শ ফ্রি, তাহলে মাত্র সাত বছরে সে এখন কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো? এটা কিভাবে সম্ভব সেটা একটু মাথা খাটালেই বুঝতে পারবেন। অনেক ডাক্তার আছেন যারা ১৫ বছর ডাক্তারি করেও একটা রি-কন্ডিশন গাড়ি কিনতে পারে না। আর জাহাঙ্গীর কবির মাত্র কয়েক বছরেই বিলাসবহুল গাড়ি চড়েন।

উনার ব্যাবসা হচ্ছে ভয় দেখানো। ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি এসব ভয় দেখিয়ে উনি ব্যাবসা করেন। আচ্ছা একজন নবজাতক তো ছয়মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খায় না। তাহলে কি কি সে সঠিকভাবে বেড়ে উঠছে না??? আমরা কি ভাত রুটি ফল দুধ চিনি খেয়ে বেচে নেই নাকি আমরা সবাই অসুস্থ?

আমি ভাত রুটি ফল দুধ চিনি সবকিছু খায়। খিচুড়ি বিরিয়ানী আমার পছন্দের খাবার, এগুলোও আমি নিয়মিত খাই। আমি কি অসুস্থ হয়ে গেছি? না, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সুস্থ আছি। জাহাঙ্গীর কবিরের বয়স আমার চেয়ে হয়ত কিছুটা বেশি। আমি আমার ফুল বডি চেক করাবো আর কবিরাজ মহাশয়ও নিজের ফুলবডি চেক করাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সকল রিপোর্ট উনার চেয়ে ভালো আসবে ইনশাআল্লাহ।

উনি কাকা মাকা পাউডার বিক্রি করে নারী এবং পুরুষের যৌ*ন*শ*ক্তি বাড়াচ্ছেন। আপনি কি ভেবে দেখেছেন এতে আপনি নিজের কতবড় সর্বনাশ করছেন?? যেটা সৃষ্টিকর্তা আপনাকে খুব স্বাভাবিকভাবেই দিয়েছেন, সেটা বাড়ানোর জন্য কাকা মাকা পাউডার কেন খেতে হবে? এটা খাওয়ার পরে আপনি যখন খাওয়া বাদ দিবেন তখন আপনি নিজের স্বাভাবিক ক্ষমতাও হারাবেন। এটি যৌ*ন উত্তেজক হিসাবে কাজ করে। ভায়াগ্রা খাওয়া যদি স্বাস্থ্যের জন্য খারাপ হয় তাহলে কাকা মাকা খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি যদি আপনার যৌ*নতার অপব্যাবহার করেন, খুব স্বাভাবিকভাবেই এটা দুর্বল হবে। সেক্ষেত্রে আপনাকে জাহাঙ্গীর কবিরাজ বা অন্য যেকোন কবিরাজ বা ডাক্তারের কাছে যেতেই হবে।

উনি আপনাকে মাসে ১৫০০ টাকার ঔষধ বন্ধ করায়ে ১৫০০০টাকার ডিব্বা ধরায়ে দিচ্ছেন। আসলে বাঙালীর মগজ ধোলাই করতে পারলে তাদেরকে গু খাওয়ানোও সম্ভব। এজন্যই মাদুলি আর তাবিজের জমজমাট ব্যাবসা করা সম্ভব হয়।
আর এটাই উনার বিজনেস।

উনি শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সের ভয় দেখান। ইনসুলিন রেজিস্ট্যান্স কি কারনে হয়েছে সেটা কিন্তু বলেন না। উনি বলেন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে তাই ওজন বাড়ছে, ওজন কমছে না, সুগার কমছে না। মেয়েদের PCOS হচ্ছে বা অন্যান্য হরমোনের ইমব্যালান্স হচ্ছে। আসলে ঘটনা উল্টো, আপনার ওজন বেড়েছে বলেই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে। তাই সবার আগে ওজন কমাবেন। ওজন কমাতে কোন অর্গানিক পন্য খাওয়া লাগে না। বাড়ির খুব স্বাভাবিক খাবারটাই যথেষ্ট, শুধু একটু বুঝেশুনে খেতে হবে।

আমার কাছে যারা ওয়েট লসের জন্য আসেন, তাদের কে আমি ভাত রুটি ফল দুধ এগুলোই খেতে বলি। এগুলো খেয়েই তারা ওজন কমাচ্ছেন। আমার ডায়েট চার্ট মেইন্টেন করেছেন কিন্তু ওজন কমে নাই, এমন ঘটনা একটাও নাই। মেইন্টেন করলেই ওজন কমেছে, হয়ত কারো একটু বেশি কমছে আর কারো একটু ধীরে কমছে। গত সপ্তাহে নাসিরাবাদের একজন টিনএজ ছেলে ফলোআপে এসেছিলেন। উনি ৩৫ দিনে ৯ কেজি ওজন কমিয়েছেন, সবধরনের স্বাভাবিক খাবার খেয়ে। উনাকে ভিটামিন ডি ক্যাপসুল ছাড়া একটাকারও সাপ্লিমেন্ট খেতে বলিনি। আর সে তার নিজের ইম্প্রুভ দেখে নিজে থেকেই নিজের ছোট বোন আর নানুকে চেম্বারে নিয়ে এসেছে।

আমার কাছে অনেকেই আছেন, যারা ডায়েট চার্ট মেইন্টেন করে ডায়াবেটিসের ঔষধ/ইনসুলিন কমিয়েছেন বা বাদ দিয়েছেন। অনেকেই ফ্যাটিলিভার বা উচ্চ রক্তচাপ থেকে মুক্ত হয়েছেন। তাদেরকেও আমি খুব সাধারণ ডায়েট প্ল্যান ছাড়া অন্য কোন ডিব্বার পণ্য খেতে বলিনি।

করনীয় কি?? করনীয় হচ্ছে সবার আগে ঘুমের শিডিউল ঠিক করবেন। সময়মত এবং পরিমানমত খাবার খাবেন। কোন খাবারই অতিরিক্ত খাবেন না। প্রতিদিন যেকোন একবেলা অন্তত একটানা ৪৫-৬০ মিনিট হাটবেন বা ব্যায়াম করবেন। এই ব্যায়ামটাই হচ্ছে সর্বরোগের ঔষধ। সপ্তাহে অন্তত পাঁচদিন ২০-২৫ মিনিট করে শরীরে রোদ লাগাবেন।

এখন আপনি হয়ত বলবেন, জাহাঙ্গীর কবির তো একই কথা বলে। হ্যা বলে, তাই এগুলো নিয়ে কোন দ্বিমত নেই। আমি সেইম কথাগুলোই আমার ক্যারিয়ারের শুরু থেকেই মানে প্রায় ১২ বছর আগে থেকেই বলি। আমার প্রতিটা ডায়েট চার্টে এই কথাগুলো প্রিন্ট করে লেখা থাকে।

নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। নিজের জীবনকে গিনিপিগ বানাবেন না।

17/08/2026

চিকিৎসা* ক্ষেত্রে দ্রুত সফল হতে হলে আপনাকে কিছু টেকনিক খাটাতে হবে:

১.
অনেকে আপনাকে ভন্ড বলবে...কিন্তু নিজ উদ্দেশ্য হাসিলে নির্লজ্জ হতে লজ্জা পাবেন না।

২.
প্রচলিত চিকিৎসক ও চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে বলবেন। যুক্তি থাকুক আর না থাকুক...চাপা যেন শক্ত থাকে।

৩.
ঔষধ ছাড়া, অপারেশন ছাড়াই ভাল করার গ্যারান্টি দিবেন।

৪.
ধর্মীয় লেবাস পরবেন...ফাঁকে ফাঁকে ধর্মীয় কথা ঢুকায় দিবেন।

৫.
উপর মহলের সাথে কানেকশন ভালো.. মাঝেমধ্যে এমন ছবি টবি দিয়ে বিষয়টা বুঝিয়ে দিবেন..বুঝেন তো, যা দিনকাল পড়ছে...একটু চালাক না হলে চলে!

৬.
যেসব রোগ ভাল হবেনা কখনো (ক্রণিক ডিজিজ)...সেগুলো ভাল করার গ্যারান্টি দিবেন। ভুলেও যেসব রোগের চিকিৎসার রেজাল্ট নগদে পাওয়া যায় সেসব নিয়ে কাজ করবেন না...যেমন এপেন্ডিসাইটিস চাইলেও প্রাকৃতিক উপায়ে ভাল হবেনা...হার্ট এ্যাটাক হয়ে গেছে এমন রোগীকে চিকিৎসা দিবেন না...এক্সিডেন্ট হয়ে হাত পা ভাংগা রোগীকে আবার প্রাকৃতিক চিকিৎসা দিতে যাবেন না!
এসবের চিকিৎসা করতে গেলে আপনার জারিজুরি ধরা পড়ে যাবে।

৭.
আগেকালের রাজাবাদশাদের মতো কুত্তা পালবেন...ঠিক কুত্তা না...মানে এমন একটা বাহিনী যারা প্রয়োজন পড়লেই আপনার পক্ষে ঘেউ করবে।

৮.
দান সদকা করবেন...বিপদে পড়লে ওরা আপনার পাশে দাঁড়াবে!

৯.
সে*ক্স পাওয়ার বাড়িয়ে পুরুষকে শক্তিশালী করার গ্যারান্টি দিবেন! নারীদের দিবেন আরামের নিশ্চয়তা। জানেন তো এগ্লা মানুষের আদি অকৃত্রিম চাওয়া!

১০.
মনে রাখবেন...এক পাতা Aspirin ট্যাবলেটের দাম মাত্র ১৫ টাকা, Antibiotic হলেও একপাতা ফ্ল্যাজিল/এ্যামোডিসের দাম মাত্র ১৫ টাকা...এসব সস্তা জিনিস দিয়ে আপনার ব্যবসা চলবে না...আপনি ন্যাচারাল লতাপাতা বেচবেন...দাম হতে হবে আকাশচুম্বী! বোঝাবেন, জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি।

১১.
আরো মনে রাখবেন...আপনাকে মানুষের ইমোশন নিয়ে খেলতে হবে!
এই ইমোশনগুলো মনে রাখবেন:
ক। ধর্ম
খ। যৌ'নতা
গ। ডাক্তার বিরোধী মনোভাব
ঘ। ক্রণিক রোগ..যা কখনো ভালো হবেনা ভেবে মানুষ হতাশায় থাকে!

উপরের উপদেশগুলো মেনে চলুন...সফলতা সিংহ পুরষের ন্যায় আপনার পিছে ঘুরবে!
ব্যর্থতারা মধ্যরাতে আপনার পা ধরে মাপ চাবে!

আবারও মনে রাখবেন...
সোশ্যাল মিডিয়ায় বিনা পয়সায় অনেকে পরামর্শ দেয়...আপনার উদ্দেশ্য হবে মুরগী ধরা...এই মুরগীরাই আপনার ব্যবসার একমাত্র সফলতা!

লিখেছেন Prof. Saklayen Russel
* (পড়ুন অপচিকিৎসা)

আজকের প্রথম_আলোর ৫ম পাতায়, খাবারের সাথে ক্যান্সারের সম্পর্ক নিয়ে আমার ছোট্ট একটি আর্টিকেল। পড়ার আমন্ত্রণ রইল।
15/08/2026

আজকের প্রথম_আলোর ৫ম পাতায়, খাবারের সাথে ক্যান্সারের সম্পর্ক নিয়ে আমার ছোট্ট একটি আর্টিকেল। পড়ার আমন্ত্রণ রইল।

"আমি এখন কন্যা সন্তানের মা"আলহামদুলিল্লাহআজকে বিকালে UK থেকে একজন আপু মেসেজ করেছেন। মেসেজ পড়ার পরে আমি নিজেই আপ্লুত হয়ে ...
04/08/2026

"আমি এখন কন্যা সন্তানের মা"

আলহামদুলিল্লাহ
আজকে বিকালে UK থেকে একজন আপু মেসেজ করেছেন। মেসেজ পড়ার পরে আমি নিজেই আপ্লুত হয়ে গেছি। আল্লাহ উনার প্রতি রহমত নাজিল করেছেন।

আপু বিয়ের পরপরই UK তে চলে যান। এরপর বেবি নিতে চেষ্টা করেন। কিন্তু PCOS, হাইপোথাইরয়েডিজম এবং ওভার ওয়েটের কারনে কন্সিভ করতে পারছিলেন না। UK তে আপু অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তাররা সাফ জানিয়েছেন IVF করাতে হবে।

এরপর আপু ওয়েট লসের জন্য আমার সাথে অনলাইন এপোয়েন্টমেন্ট নিলেন। উনার একটাই কথা ছিল আমি মা হতে চাই😥😥তখন আপুর এই কথাটা যেন আমার কলিজায় লাগে। আর আমিও উনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে উনাকে খুব ভালো করে কাউন্সিলিং করলাম।

আলহামদুলিল্লাহ, প্রথম দুই মাসেই উনি ১৪ কেজি ওজন কমালেন, এবং আমাকে জানালেন যে উনি কন্সিভ করেছেন। শুনে ভীষণ খুশি হয়েছিলাম। এরপর উনাকে প্রেগন্যান্সির জন্য ডায়েট চার্ট দিয়েছিলাম।

আজকে বিকালে আপু মেসেজ করে জানালেন উনি গত ২৩ তারিখে একটি BABY GIRL এর মা হয়েছেন। উনার কয়েক লাইনের ঐ মেসেজে উনি যেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেই শেষ করতে পারছেন না, আলহামদুলিল্লাহ। এতেই বোঝা যাচ্ছে উনি আসলে কি পরিমানে খুশি হয়েছেন।

উনি আমাকেও ভীষণভাবে ধন্যবাদ জানিয়েছেন। উনি লিখেছেন কোন প্রকার মেডিসিন না খেয়ে, শুধু ডায়েট এবং ব্যায়াম করেই উনি ওজন কমিয়েছেন এবং কন্সিভ করেছেন।

এরপরেই উনি লিখেছেন...
"আমি এখন কন্যা সন্তানের মা" উনি এই কথাটা বলার সময় কতটা গর্বিত এবং খুশি হয়েছেন, সেটা যেন আমি অনুমান করতে পারছি।

03/08/2026

ওজন কমাতে...
সয়াবিন তেল
সরিষার তেল নাকি
অলিভ অয়েল, কোনটা খাবেন???

জ্বী, এটাই বাস্তব😀😀😀তবুও আমাদের উপরে আস্থা রাখতে পারেন। আমরা আপনাদেরকে ফিট রাখতে গিয়ে, নিজেদের ফিট রাখার সময় পায় না😍😍
28/07/2026

জ্বী, এটাই বাস্তব😀😀😀

তবুও আমাদের উপরে আস্থা রাখতে পারেন। আমরা আপনাদেরকে ফিট রাখতে গিয়ে, নিজেদের ফিট রাখার সময় পায় না😍😍

26/07/2026

#দাঁত থাকতে #দাঁতের মর্ম বুঝতে হবে

আজকে একটি নিউজ বেশ ভাইরাল হয়েছে। নামিদামি বিভিন্ন কোম্পানীর টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এটা নিঃসন্দেহে খুবই আতংকের বিষয়।

দাঁতের যত্নে আমরা টুথপেস্ট ব্যাবহার করি। আচ্ছা শুধু টুথপেস্ট ব্যাবহার করলেই কি দাঁত শক্তিশালী হয়? না, মোটেও না। তাহলে করনীয় কি?

আসুন জানতে চেষ্টা করি কিভাবে আপনাএ দাঁতকে শক্তিশালী করে তুলবেন...

চেম্বারঃ
ন্যাশনাল হাসপাতাল, মেহেদিবাগ
শনি সোম বুধবার, বিকাল ৪টা থেকে ৭টা।

২) সার্জিস্কোপ হাসপাতাল, ইউনিট-২
পাঁচলাইশ থানার পিছনে, পাঁচলাইশ।

এপোয়েন্টমেন্টের জন্যঃ
01764786753
01533843123

অনলাইন এপোয়েন্টমেন্টের জন্য হোয়াটসআপে নক করবেনঃ
01533843123

24/07/2026

আপনার বাচ্চা রান্না মাছ খেতে না চাইলে করনীয় কি?? জানতে চোখ রাখুন আজকের ভিডিয়ো বার্তায়।

19/07/2026

যারা ওজন কমানোর চেষ্টা করতেছেন তাদের জন্য দুটি কথা।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Iqbal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist Iqbal Hossain:

Shortcuts

Share

Category