Smilo

Call Directions Website Contact the business

Smilo Smilo Natural Tooth Powder ১৮ টি প্রাকৃতিক উপাদানে তৈরি বলে আপনার দাঁত থাকবে সম্পূর্ণ ব্যথাহীন ও সুরক্ষিত, মুখ থাকবে সতেজ আর আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী।

আপনার দাঁতে ক্যাভিটি (ক্ষয়) হওয়ার ৭টি লক্ষণ১️) দাঁতে ব্যথা:কোনো কারণ ছাড়াই দাঁতে ব্যথা বা অস্বস্তি হতে পারে।২️) ঠান্ড...
08/08/2026

আপনার দাঁতে ক্যাভিটি (ক্ষয়) হওয়ার ৭টি লক্ষণ

১️) দাঁতে ব্যথা:

কোনো কারণ ছাড়াই দাঁতে ব্যথা বা অস্বস্তি হতে পারে।

২️) ঠান্ডা, গরম বা মিষ্টি খাবারে শিরশির করা:

ঠান্ডা, গরম বা মিষ্টি খাবার খেলে দাঁতে ব্যথা বা শিরশির অনুভূত হতে পারে।

৩️) দাঁতে গর্ত দেখা যাওয়া:

দাঁতের উপর ছোট বা বড় গর্ত চোখে পড়তে পারে।

৪️) দাঁতের রঙ পরিবর্তন:

দাঁতে সাদা, বাদামি বা কালো দাগ দেখা দিতে পারে।

৫️) মুখে দুর্গন্ধ:

দীর্ঘদিন ধরে মুখে দুর্গন্ধ থাকলে সেটিও ক্যাভিটির একটি লক্ষণ হতে পারে।

৬️) কামড় দিলে ব্যথা:

খাবার চিবানোর সময় বা দাঁতে চাপ পড়লে ব্যথা অনুভূত হতে পারে।

৭️) বারবার একই জায়গায় খাবার আটকে যাওয়া:

যদি বারবার একই দাঁতের ফাঁকে খাবার আটকে যায়, তাহলে সেখানে ক্যাভিটি থাকতে পারে।

মনে রাখবেন

সব ক্যাভিটিতে ব্যথা হয় না। তাই ব্যথা না থাকলেও নিয়মিত ডেন্টাল চেকআপ করুন।

যত দ্রুত ক্যাভিটি ধরা পড়বে, Filling-এর মাধ্যমে দাঁত বাঁচানোর সম্ভাবনাও তত বেশি। দেরি হলে Root Canal বা আরও জটিল চিকিৎসার প্রয়োজন হতে পারে।

বাচ্চাদের ওরাল থ্রাশ কেন হয়? শিশুদের জিহ্বা, ঠোঁট, গালের ভিতর আর গলার কাছে সাদা সাদা একটা আস্তরণ পড়ে। এই আস্তরণগুলো দেখে...
28/07/2026

বাচ্চাদের ওরাল থ্রাশ কেন হয়?

শিশুদের জিহ্বা, ঠোঁট, গালের ভিতর আর গলার কাছে সাদা সাদা একটা আস্তরণ পড়ে। এই আস্তরণগুলো দেখে মনে হয় যেন একটু ঘন দুধ জিহ্ববার উপর লেগে আছে। গালের ও ঠোঁট এর ভিতর লালচে হয়ে যায়। এটাই মূলত ওরাল থ্রাশ।

বাচ্চাদের ওরাল থ্রাশ বা দুধ ঘায়ের জন্য দায়ী মূলত ক্যানডিডা নামক একটি ছত্রাক। কিন্তু কোন কারণে বাচ্চার ইমিউন সিস্টেম দূর্বল হয়ে গেলে তখন এই ছত্রাক আক্রমণ করে। এছাড়াও কোন অসুখের কারণে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলেও এই রোগ হতে পারে। শুধু তাই নয়, বুকের দুধ খাওয়ান এমন মায়েরাও কিছু কিছু অ্যান্টিবায়োটিক খেলে তা বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে মিশে বাচ্চার ইমিউন সিস্টেম দূর্বল করে দেয়।

শিশুদের ওরাল থ্রাশ হলে তার খেলনা থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন বস্তু যা শিশু মুখে দিতে পারে, খুব ভালো করে পরিষ্কার করতে হবে। সেই সাথে মায়ের দুধের নিপল-ও সবসময় পরিস্কার রাখতে হবে।

২ কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু ও সামান্য হলুদ মিক্স করে আপনার সন্তানকে প্রতিদিন কয়েকবার এই পানি দিয়ে কুলকুচি করাতে পারেন। এতে তাৎক্ষণিক ফল দেখতে পাবেন।

দিনে দুই থেকে তিনবার নারকেল তেল মুখের ঘায়ে প্রয়োগ করলে তা মুখের শুষ্কতা দূর করে এবং আরোগ্যের প্রক্রিয়া ত্বরান্বিত করে।

আমেরিকার ডেন্টাল সোসাইটির একটা রিপোর্ট দেখে আমি ২০২৫ সালে Natural tooth powder নিয়ে কাজ শুরু করেছিলাম। তখন Natural tooth...
27/07/2026

আমেরিকার ডেন্টাল সোসাইটির একটা রিপোর্ট দেখে আমি ২০২৫ সালে Natural tooth powder নিয়ে কাজ শুরু করেছিলাম। তখন Natural tooth powder এর কথা সবাইকে যখন বলতাম,তখন অনেকে বলতো, আপু আমিতো দামি টুথপেষ্ট ব্যবহার করি, এটার কি প্রয়োজন, সবাই এখন বুঝতেছে Natural tooth powder এর কি প্রয়োজন।

27/07/2026

টুথপেস্ট নাকি টুথ পাউডার
কোনটা বিপদজনক!

কি........ চমকে উঠলেন!!!

ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন টুথপেষ্টে
ট্রাইক্লোসেন ব্যবহারের অনুমতি দিলে ও সম্প্রতি এ নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ FDA

সম্প্রতি টক্সিকোলজী জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অতিরিক্ত ট্রাইক্লোসেন ব্যবহার ক্যান্সারের সেলের বৃদ্ধি ঘটাতে পারে এবং শুক্রাণুর উৎপাদন কমিয়ে দেওয়া ছাড়াও অপরিপক্ষ শিশু জন্মের জন্য ও দায়ী।

তাই ২০০০ সালে ইউরোপীয় ইউনিয়ন ট্রাইক্লোসানকে খাবারে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।

আর Smilo Natural Tooth powder এ ব্যবহার করা হয়েছে ১৮টি প্রাকৃতিক ও ভেষজ উপাদান যা নিয়মিত ব্যবহারে দাঁত ব্যথা, দাঁত ক্ষয়, মুখের দুর্গন্ধ ও মুখের ঘা এবং মাড়ি দিয়ে রক্ত পড়া থেকে আপনাকে রাখবে সুরক্ষিত, মুখ থাকবে সতেজ আর আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী।

27/07/2026
26/07/2026

দাঁত ব্রাশ করার পর ও কেন দাঁত ব্যথা করে?

খাবার খেলে দাঁতের গায়ে একটা আস্তরণ পড়বেই। একে ‘ডেন্টাল প্লাক’ বলে। এই ‘ডেন্টাল প্লাক’ জমতে জমতে ‘ডেন্টাল ক্যালকুলাসে’ পরিণত হয়। অর্থাৎ আস্তরণ আরও মোটা হয়ে দাঁতে ছোপ তৈরি করে। যখন এই সমস্যা মাড়ি পর্যন্ত যায়, তখন তাকে বলে ‘জিনজিভাইটিস’। আর যখন তা মাড়ি থেকে আরও গভীরে যায় তখন তাকে বলে ‘পেরিওডনটাইটিস’। আসলে দাঁতের গায়ে মোটা আস্তরণে অনেক ব্যাকটিরিয়া জমে থাকে। সেই ব্যাকটিরিয়া অ্যাসিড প্রোডাকশন করে। যার ফলে দাঁতের মাঝখানে যে হাড়গুলো রয়েছে, সেই হাড় ক্ষয় হতে শুরু করে।

কিন্তু এই সমস্যা শুরুতে কেউ-ই বুঝতে পারেন না। যখন অনেকটা ক্ষয় হয়ে দাঁত নড়তে শুরু করে রক্ত বের হয় তখন ব্যথা শুরু হয়।

দাঁত ভালো রাখার ম্যাজিক ফর্মুলা? সকালে ও রাতে দাঁত ব্রাশ করার আগে আঙ্গুলে সামান্য নারকেল তেল বা লবঙ্গ তেল নিয়ে দাঁতে ম্...
11/07/2026

দাঁত ভালো রাখার ম্যাজিক ফর্মুলা?

সকালে ও রাতে দাঁত ব্রাশ করার আগে আঙ্গুলে সামান্য নারকেল তেল বা লবঙ্গ তেল নিয়ে দাঁতে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর পানি দিয়ে কুলি করে ফেলুন। এরপর পরিমাণমতো Smilo পাউডার নিয়ে আঙ্গুল দিয়ে দাঁত ব্রাশ করবেন।

যাদের দাঁত ও মাড়ি ব্যথা, মুখে ঘাঁ, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির করা ও মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলে ১.৫ কাপ পানিতে ১ চা চামচ পাউডার দিয়ে, ১ মিনিটের মতো সিদ্ধ করে মাউথ ওয়াশের মতো কুলকুচি করবেন এতে দাঁতের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন।

শীতকালে দাঁত ব্রাশ করার পর কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করলে দাঁত ব্যথা ও শিরশির করা থেকে রক্ষা পাবেন।

প্রতিদিন অবশ্যই ২/৩ বার দাঁত ব্রাশ করবেন। যতবার মিষ্টি জাতীয় খাবার খাবেন ততবারই Smilo natural tooth powder দিয়ে দাঁত ব্রাশ করবেন। তাহলে দাঁত যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন।

বিঃদ্রঃ অতিরিক্ত চিনিযুক্ত ও অ্যাসিডিক খাবার, অতিরিক্ত ঠান্ডা পানি এবং সফট ড্রিংক জাতীয় কোমল পানীয় গ্রহণ এড়িয়ে চলুন কারণ এগুলো দাঁতের এনামেল ক্ষয় করে।

উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করলে আজীবন আপনার দাঁত থাকবে সুস্থ ও সুরক্ষিত আর আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী।

"বাচ্চার মুখে তো এখনো দাঁতই ওঠেনি, তাহলে যত্ন কিসের?"—আপনিও কি এমনটাই ভাবছেন? 👶 ০ থেকে ৬ মাস: পরিষ্কার সুতি কাপড় হালকা গ...
06/07/2026

"বাচ্চার মুখে তো এখনো দাঁতই ওঠেনি, তাহলে যত্ন কিসের?"—আপনিও কি এমনটাই ভাবছেন?

👶 ০ থেকে ৬ মাস: পরিষ্কার সুতি কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে দিনে অন্তত ২ বার বাচ্চার মাড়ি ও জিভ পরিষ্কার করুন।

👦৬ থেকে ১৮ মাস (প্রথম দাঁত): ফিঙ্গার ব্রাশ ব্যবহার করুন এবং চালের দানার সমপরিমাণ নো-ফ্লোরাইড (No-fluoride) টুথপেস্ট দিয়ে ব্রাশ করান।

🧒 ৩ থেকে ৬ বছর: মটর দানার সমপরিমাণ নো-ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করুন আর সাথে সাথে Smilo natural tooth powder দিয়ে দাঁত ব্রাশ করান।

⚠️ বাচ্চার দাঁতে ক্যাভিটি বা পোকা লাগা রোধ করবেন কিভাবে ?

১. চকলেট, বিস্কুট বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। (মনে রাখবেন, বিস্কুট ময়দা ও চিনি দিয়ে তৈরি হওয়ায় তা দাঁতে বেশিক্ষণ লেগে থাকে এবং ক্যাভিটি তৈরি করে)।

২. ২ বছর বয়সের পর থেকে রাতে ঘুমানোর সময় বোতলে বা মায়ের বুকের দুধ খাওয়ানোর অভ্যাস (Night Feeding) বন্ধ করার চেষ্টা করুন।

৩. আড়াই বছর বয়সে সব দুধদাঁত চলে আসলে নিয়মিত ফ্লসিং (Flossing) করান।

৪. প্রতি ৩ থেকে ৬ মাস পর পর একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নিন।

Address

কবির টাওয়ার (২য় তলা), সাতঘাটিয়া পুকুর পাড়, বরমা, চন্দনাইশ, চট্টগ্রাম
Chittagong
4383

Alerts

Be the first to know and let us send you an email when Smilo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smilo:

Shortcuts

Share