Asthma Solution Bd

Asthma Solution Bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma Solution Bd, Medical and health, Chittagong.

★জাম্বুরা:-"ভিটামিন সি ও বি হাড়, দাঁত, ত্বক ও চুলে পুষ্টি যোগায় এবং সুন্দর রাখতে সাহায্য করে। জ্বর, মুখের ঘা ইত্যাদি র...
27/12/2022

★জাম্বুরা:-

"ভিটামিন সি ও বি হাড়, দাঁত, ত্বক ও চুলে পুষ্টি যোগায় এবং সুন্দর রাখতে সাহায্য করে। জ্বর, মুখের ঘা ইত্যাদি রোগে জাম্বুরা বেশ উপকারী। নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও পেটের নানা রকম হজমজনিত সমস্যার প্রতিকার হয়। দৈনিক এক গ্লাস জাম্বুরার রস গ্রহণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।"

★কলা:"কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কা...
26/12/2022

★কলা:

"কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে।” তিনি আরও বলেন, “ভালো মাত্রায় পটাশিয়াম খাবার তালিকায় যোগ করা হৃদ স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।”

26/12/2022

★ফুসফুস শক্তিশালী রাখার কয়েকটি প্রাকৃতিক উপায়:-

১। গভীরভাবে শ্বাস নেওয়া:

শ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে গভীরভাবে শ্বাস নেওয়া যা সবচেয়ে সহজও। প্রতিদিন ‘ইয়োগা’ করাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

২। নিয়মিত শরীরচর্চা করা:

সব ধরনের শরীরচর্চাই শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বাড়ানো সহ ফুসফুসের জন্য অনেক উপকারী। এজন্য নিয়মিত সাঁতার কাটা, দৌড়ানো, ট্রেকিং ইত্যাদি কর্মকাণ্ডে নিজেকে সংযুক্ত করা দরকার।

৩। প্রচুর পানি পান করা:

শরীরের বিভিন্ন প্রকার সমস্যার সমাধানে পানির ভুমিকা অপরিসীম। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীরে রক্ত চলাচল সুগম হয় এবং ফুসফুস আর্দ্র ও ভালো থাকে। তাই ফুসফুসকে ভালো রাখতে প্রচুর পানি পান করা উচিত।

25/12/2022

★ফুসফুসের গুরুত্বপূর্ণ কাজ সমূহ:-

একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে ১২-১৮ বার ও একজন শিশু ২০-৩০ বার শ্বাস-প্রশ্বাস নেয়। তবে শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে শ্বাস-প্রশ্বাস নেওয়ার পরিমাণ বাড়তে বা কমতে পারে। আমাদের শ্বসনতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গের নাম ফুসফুস যা ইংরেজিতে Lungs নামে পরিচিত। এই অঙ্গের প্রধান কাজ হচ্ছে মানুষের রক্তে সৃষ্ট কার্বন-ডাই-অক্সাইড অপসারণ করে বাইরের বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে শরীরের রক্তপ্রবাহে সরবরাহ করা। এছাড়া বাগ্‌যন্ত্রের সাহায্যে ধ্বনি তৈরি করার জন্য মধ্যস্থদা-র চাপে প্রয়োজনানুসারে বাতাস সরবরাহ করাও এর অন্যতম কাজ। মস্তিষ্কে প্রয়োজনীয় অক্সিজেন পাঠাতেও ফুসফুস পরোক্ষ ভূমিকা পালন করে।

23/12/2022

★সাইনোসাইটিস বা সাইনাসের লক্ষণ:-

মুখে ব্যথা, মাথা ভার ভার অনুভব হওয়া। নাক ভার হয়ে থাকা, কিংবা নাক দিয়ে পানি পড়া, অথবা নাক বন্ধ মনে হওয়া। সর্দি, জ্বর, কাশি হওয়া। গাঢ়, হলদে রঙের ন্যাসাল ডিসচার্জ।

22/12/2022

★কেন হয় সাইনোসাইটিস?

সাধারণত ব্যাকটেরিয়া বা নানা ধরনের জীবাণুর আক্রমণেই সাইনোসাইটিস হয়ে থাকে। তবে নাকে আঘাত পাওয়া, অ্যালার্জি, ঠান্ডা লাগা, ধুলা-বালু, নাকের বাঁকা হাড়, নাকে টিউমার ইত্যাদি সমস্যা এ রোগের প্রকোপ বা ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Solution Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share