Dr. Rozi Akter

Dr. Rozi Akter Dr..Rozi Akter
Obstetrician & Gynecologist ❤️

30/05/2026

Enoxaparin ( Low Molecular Weight Heparin)::

ডেলিভারির ৭ দিন আগে Enoxaparin বন্ধ to avoid excessive bleeding? নাকি রোগীকে thrombosis এর দিকে ঠেলে দেওয়া?

একজন pregnant রোগী। যার Systemic Lupus Erythematosus (SLE) এবং Secondary Antiphospholipid Syndrome (APS) নামক মারাত্মক rheumatological রোগ আছে। অর্থাৎ তিনি এমন একজন রোগী, যার শরীরে স্বাভাবিক মানুষের তুলনায় রক্ত জমাট (thrombosis) বাঁধার ঝুঁকি অনেক বেশি। পাশাপাশি pregnancy নিজেই একটি hypercoagulable state। এমন রোগীর হিস্ট্রি থাকে recurrent pregnancy loss due to thrombosis. এটি প্রতিরোধেই তাকে দেওয়া হয়েছে চামড়ার নিচে প্রতিদিন Enoxaparin (Low Molecular Weight Heparin) injection.

কিন্তু Madam হঠাৎ বলে দিলেন 'ডেলিভারির ৭ দিন আগে Enoxaparin বন্ধ!' bleeding risk বিবেচনায় এটা শুনতে নিরাপদ মনে হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, evidence based medicine এ এর যৌক্তিকতা কোথায়?

APS ফিমেল রোগীর সবচেয়ে বড় শত্রু কী?
Thrombotic morbidity:
Deep Vein Thrombosis (DVT)
Pulmonary Embolism (PE)
Stroke

Obstetric morbidity:
Placental thrombosis
Recurrent miscarriage
Intrauterine fetal death

অর্থাৎ anticoagulation Enoxaparin বন্ধ মানে শুধু মায়ের নয়, শিশুরও ঝুঁকি বৃদ্ধি।

Enoxaparin-এর Half-life কত?
Therapeutic dose Enoxaparin-এর elimination half-life প্রায় ৪–৭ ঘণ্টা, average এ ৬ ঘন্টা। এবং এতে anti-Xa activity সাধারণত
১২–২৪ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই আন্তর্জাতিক গাইডলাইনগুলো বলে?
Planned delivery হলে,
Prophylactic LMW Heparin: ডেলিভারির প্রায় ১২ ঘণ্টা আগে বন্ধ। যাদের obstetric morbidity আছে তাদের prophylactic অর্থাৎ low dose LMW Heparin দেয়া হয়।
Therapeutic LMW Heparin: ডেলিভারির প্রায় ২৪ ঘণ্টা আগে বন্ধ। যাদের thrombotic morbidity আছে তাদের therapeutic অর্থাৎ high dose LMW Heparin দেয়া হয়।

এই ১২ থেকে ২৪ ঘন্টা পর neuraxial anesthesia বা surgery নিরাপদভাবে করা যায়।

এই APS রোগী Prophylactic dose LMW Heparin পাচ্ছিলো। তাই তার LMWH Enoxaparin সিজারের ১২ ঘন্টা আগে বন্ধ করলেই হলো।

তাহলে ৭ দিন আগে কেন বন্ধ করতে বলা হলো?

Latest guideline ভিত্তিক obstetrics, maternal & fetal medicine, rheumatology কিংবা hematology তে APS রোগীর Enoxaparin ৭ দিন আগে বন্ধ করার কোনো রুটিন সুপারিশ নেই। বরং এত দীর্ঘ anticoagulation free interval তৈরি করলে thrombotic complications হতে পারে। কারণ,
প্রথম ২৪ ঘণ্টা পরই anticoagulant effect প্রায় শেষ।
অর্থাৎ পরবর্তী ৬ দিন রোগী কার্যত anticoagulation ছাড়া থাকছেন। এই ৬-৭ দিনে কী হতে পারে?

যা হওয়ার কথা নয়, সেগুলোই হতে পারে:
১. DVT
পায়ে ব্যথা
ফুলে যাওয়া
২. Pulmonary Embolism
হঠাৎ শ্বাসকষ্ট
বুকে ব্যথা
অক্সিজেন কমে যাওয়া
এমনকি মৃত্যু
৩. Placental thrombosis
Placenta তে রক্তপ্রবাহ কমে যাওয়া
Fetal distress
IUD
৪. Stroke

কেউ কেউ ভাবেন, Enoxaparin চালালে delivery তে bleeding হবে। কিন্তু evidence কী বলে?

Guideline ভিত্তিক timing মেনে ১২ থেকে ২৪ ঘণ্টা আগে LMWH বন্ধ করলে major bleeding risk সাধারণত গ্রহণযোগ্য পর্যায়ে থাকে। তাই bleeding এর ভয় দেখিয়ে ৭ দিন anticoagulation বন্ধ রাখা অধিকাংশ ক্ষেত্রে evidence based practice নয়।

আন্তর্জাতিক গাইডলাইনগুলো যদি দেখি,

American College of Obstetricians and Gynecologists
Planned induction বা cesarean section এর আগে LMW Heparin সাধারণত ১২-২৪ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ দেয়।

Royal College of Obstetricians and Gynaecologists
APS pregnancy তে anticoagulation delivery-এর খুব কাছাকাছি সময় পর্যন্ত চালিয়ে যাওয়ার সুপারিশ করে।

American Society of Hematology
থ্রম্বোসিস ঝুঁকি ও bleeding risk-এর মধ্যে ভারসাম্য রেখে shortest necessary interruption এর কথা বলে।

তাহলে কী করা উচিত?

প্রত্যেক রোগী আলাদা। কিন্তু সাধারণভাবে:
Delivery plan আগে থেকে করা।
Induction/Cesarean এর তারিখ নির্ধারণ।
Therapeutic LMWH হলে প্রায় ২৪ ঘণ্টা আগে বন্ধ।
Prophylactic LMWH হলে প্রায় ১২ ঘণ্টা আগে বন্ধ।
প্রয়োজন হলে multidisciplinary discussion (Obstetrician + Rheumatologist + Internist + Hematologist).
Delivery'র পর যত দ্রুত নিরাপদ anticoagulation পুনরায় শুরু।

prophylactic Enoxaparin এর সাথে low dose Aspirin থাকে এসব ক্ষেত্রেই। এই low dose Aspirin বন্ধ করতে বলা হয় না, it will be continued as before, কেউ কেউ ডেলিভারির দিন বন্ধ রাখেন।

৭ দিন আগে কি কিছু বন্ধ করতে হয় কখনো?

হয়, যেমন অন্য কোন রোগী Warfarin পায়, তার কোন elective surgery হবে। তার ক্ষেত্রে এই Warfarin অন্তত ৫ দিন আগে বন্ধ করতে হয়। এই ৫ দিনের হিসাবটাও Warfarin এর half life থেকে আসছে। warfarin এর maximum half life প্রায় ৬০ ঘন্টা, সেই হিসেবে Warfarin effect nil হতে প্রায় ৫ দিন সময় লাগে, তাই ৫-৭ দিন আগে এটা বন্ধ করতে হয়। শুধু তাই নয়, Warfarin বন্ধ রাখার ৫-৭ দিন পর সার্জারির আগে রোগীর PT INR করে দেখা হয় সেটা ঠিক আছে না বেশি আছে। ঠিক থাকলে ভালো, বেশি থাকলে সেটা কারেক্ট করতে দেয়া হয় Vitamin K কারণ Warfarin হলো Vitamin K antagonist.
এখন এই যে সার্জারির ৫-৭ দিন আগে Warfarin বন্ধ করে দিলেন, এই ৫-৭ দিনের মধ্যে যদি তার কোন thrombotic complications ডেভেলপ করে। যেমন একজন metalic cardiac valve replacement এর রোগী prophylactic Warfarin পাচ্ছে, তার কোন invasive procedure এর ৫-৭ দিন আগে Warfarin বন্ধ করে দেয়া হয় এবং এই ৫-৭ দিন Warfarin এর বিকল্প সাপোর্ট হিসেবে prophylactic Enoxaparin দেয়া হয়, যা আবার উপরের নিয়মে operation এর ১২-২৪ ঘন্টা আগে বন্ধ করতে হয়।

Warfarin & Heparin এর Half life এর উপর নির্ভর করে তাদের দিনের হিসাবের সম্পর্ককে কেন্দ্র করে তাদের মাঝে bridging therapy নামে একটি বিষয় আছে! bridging therapy আবার কী জিনিস?

ধরুন, কোন রোগীর immediate anticoagulation লাগবে। তাকে শুধু warfarin শুরু করে লাভ নাই, কারণ এটা কাজ করবে ৫-৭ দিন পর। তাই এই সময়ের support হিসেবে দেয়া হয় Heparin, যা ৫-৭ দিন পর withdraw করা হয় যখন Warfarin কাজ করা শুরু করে। এটাই হলো bridging therapy.

high risk APS রোগীর মূল anticoagulant ই হলো life long Warfarin. কিন্তু Pregnancy তে Warfarin strongly contraindicated, কারণ, এটা placenta cross করে fetus এ যায় - করতে পারে Fetal warfarin syndrome (Warfarin embryopathy) - impaired organogenesis. এটা first trimester হয়। আর এরপরের trimester এ Warfarin যায় Foetus এর brain এ, করতে পারে fetal intracranial hemorrhage & other related complications. এই জন্য APS lady যখনই pregnancy plan করবে তখনই Warfarin বন্ধ করবে, বা যখন বুঝবে conceive করেছে - তখন সাথে সাথে stop Warfarin & start LMW Heparin. এরপর পুরো pregnancy period indication অনুযায়ী prophylactic বা therapeutic dose এ LMW Heparin চালাবে, আর ডেলিভারির আগ মুহূর্তে উপরে বর্ণিত নিয়মে বন্ধ করবে। ডেলিভারির পর আর কোন immediate bleeding risk না থাকলে LMW Heparin restart করবে, চালাবে আরো post partum ৬ থেকে ১২ সপ্তাহ। তারপর আবার oral Warfarin lifelong except subsequent pregnancy.

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই oral Warfarin & subcutaneous Heparin interchange করার কি দরকার, সারা বছর subcutaneous Heparin নিলেই তো হয়?

সারা বছর Heparin নেয়ার অনেক ঝামেলা আছে। Pregnancy তে ২৮০ দিন APS mother কে যে Heparin দেয়া হয় এটা তার জন্য কষ্টকর, বাচ্চার কথা চিন্তা করে সে এই কষ্ট সহ্য করে। LMW Heparin হলো subcutaneous injection, এতে injection site pain & bruising হতে পারে। নিজে নিতে পারে না অনেকেই, অন্যকে দিয়ে দিতে হয়। কারো কারো HIT (heparin induced thrombocytopenia) হয়, দীর্ঘদিন নিলে হতে পারে Osteoporosis. এ এসব ঝামেলা নাই। Warfarin ট্যাবলেট হওয়ায় মুখে খাওয়া সহজ। এছাড়া Warfarin 5 mg এর দাম মাত্র ৩ টাকা! অন্যদিকে LMW Heparin 40 mg প্রায় ৪৫০ টাকা, 60 mg প্রায় ৬৫০ টাকা। এছাড়া Warfarin দিলে monitor করতে হয় PT (Prothrombin time) যা Heparin monitoring এর test APTT এর চেয়ে সস্তা। এই সব মিলিয়ে high risk APS রোগী life long Warfarin পাবে except her Pregnancy periods. Warfarin এর কিছু drug drug interaction আছে, hepatic microsomal enzyme inhibitor drugs গুলো avoid করতে হয়, avoid করতে হয় grapefruit, cranberry & dark green leafy vegetables.

এসব anticoagulant পাওয়া রোগীর operative & invasive procedures এ surgeon দের মূল ভীতি bleeding. bleeding prevention এ কিছু precaution নিতে হবে এই যা। PT, APTT দেখে নিতে হবে, bleeding হয়ে hemodynamically instability হওয়ার সম্ভাবনা থাকলে adequate blood transfusion preparation রাখতে হবে। এই সব রোগীর thrombosis is riskier than bleeding. তাই half life হিসাব করে এবং risk benefit ratio চিন্তা করে high risk APS রোগীকে সঠিক সময়ে pre-procedure anticoagulant বন্ধ করার পরামর্শ দিতে হবে। ধন্যবাদ।

ঘটনা ১: আমার ফ্রেন্ডলিস্টে একজন ছিলেন যিনি প্রায়ই আমাকে মেসেজ করতেন। তাকে অবশ্য আমি চিনি না। কোন এক চিকিৎসা সংক্রান্ত ব...
30/05/2026

ঘটনা ১: আমার ফ্রেন্ডলিস্টে একজন ছিলেন যিনি প্রায়ই আমাকে মেসেজ করতেন। তাকে অবশ্য আমি চিনি না। কোন এক চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে অন্য কোন পেইজে প্রথমে কথা হয়েছিল তারপর উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। আমি একসেপ্ট করে নিয়েছিলাম।

এরপর থেকে উনি বিভিন্ন ধরনের পরামর্শ আমার কাছ থেকে নেন। সেটা কোন সমস্যা না। সমস্যা হলো, উনি একদিন আমাকে পরপর দুটি টেক্সট করলেন। টেক্সট এসেছে আমি দেখেছি কিন্তু আমি ব্যস্ত থাকায় রিপ্লাই করিনি যদিও মেসেঞ্জারে একবার ঢুকে আমার হাজবেন্ডের টেক্সটের রিপ্লাই করেছিলাম। এবং আমি মনে করি এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমার প্রায়োরিটি লিস্টে কে থাকবে সেটা আমিই নির্ধারণ করবো।

আমি অনলাইন হয়েছি অথচ ওনার প্রশ্নের উত্তর দেইনি কিংবা মেসেজটা দেখিনি এটা উনার বিরাট গায়ে লেগেছে। উনি মেসেজ গুলো ডিলিট করে দিয়েছেন।

একটু পর দেখলাম উনি আমাকে টেক্সট করেছেন,
-প্রয়োজনের সময় যদি পরামর্শ না পাওয়া যায় তাহলে এমন বন্ধুর দরকার নেই।

আমি কথাটা গায়ে মাখলাম না শুধু ওনাকে আনফ্রেন্ড করে দিলাম। কোন উত্তর দিলাম না কারণ উনি আমার বন্ধু নন।

ওমা ভদ্রমহিলা(!!!) ইনবক্সে আমাকে যা তা বলা শুরু করলো! আমি কেন তাকে আনফ্রেন্ড করেছি? আমার সাহস হলো কি করে! মানুষকে কসাই ডাক্তাররা এভাবেই অবমূল্যায়ন করে?

আমি শুধু একটা রিপ্লাই দিলাম।

-ডাক্তারি আমার প্রফেশন। আমি দাতব্য চিকিৎসালয় খুলে বসিনি। বসলেও সেটা আপনার জন্য প্রযোজ্য না কারণ আপনি সেই কাতারে পড়েন না। এতদিন আপনাকে যে সমস্ত পরামর্শ দিয়েছি সেই জন্য আমার যেই ফি টা আসে সেটা দয়া করে আমাকে পাঠিয়ে দেবেন। চাইলে আপনাকে আমার বিকাশ নম্বর দিতে পারি।

একটু পর উনি আমাকে ব্লক করে দিলেন।

তাই বলছি প্রয়োজনের অতিরিক্ত সম্মান এবং প্রায়োরিটি অন্য কাউকে দেবেন না।

ঘটনা ২ : আমার স্কুল ফ্রেন্ড আসিফ নতুন বিয়ে করেছে। ডাক্তারি পাস করার পর পরই যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি তাই প্রয়োজনে অপ্রয়োজনে আন্টি আঙ্কেল আমাকে ডাকত। এই প্রেসার মেপে দেওয়া, সুগার দেখে দেওয়া, এছাড়াও বিভিন্ন ইমারজেন্সিতে। আমি সব সময়ই তাদের খোঁজখবর রেখেছি এবং কখনোই না করিনি। তো বন্ধুর বিয়ের পর দায়িত্ব আরো বাড়লো।

এক সময় বন্ধুর বউ প্রেগন্যান্ট হলো। প্রথম চেকআপটা আমি হাসিমুখে বাড়িতেই করে এলাম। এখানে বলাই বাহুল্য আমি কিন্তু তাদের কাছ থেকে একটা পয়সাও নেই না আর আমার দিক থেকে এটাই স্বাভাবিক। যাই হোক, কিছুদিন আগে যখন আমার ছোট ফুপু মা*রা গেল, এত রাতে গাড়ি পাওয়া ছিল মুশকিল।

আমার বন্ধুটির রেন্ট এ কারের বিজন্যাস। অতি দ্রুত তাকে ফোন করে একটা গাড়ির ব্যবস্থা করতে রিকোয়েস্ট করলাম। সে হাই তুলে বলল,
-এগুলোর বুকিং আগেই দিতে হয় রে।
-আশ্চর্য মৃ*ত্যু কি বুকিং দিয়ে আসে, আমি অবাক!
-না তা না, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি।

আমি হাঁফ ছেড়ে বাঁচলাম কিন্তু পরবর্তীতেই আমি একটু ধাক্কা খেলাম।
-শোন, নরমালি তো আমরা ৫০০০ টাকা নেই যেহেতু এত রাতে এত ইমার্জেন্সিভাবে বলছিস তাই তুই আট হাজার টাকা দিস আমি ম্যানেজ করে দিচ্ছি। বলে ও ফোনটা রেখে দিল।

আমি টাকা দিয়েছিলাম এবং ওই গাড়ি দিয়েই গিয়েছিলাম।

পরের চেকআপে আমি যখন ওর বাড়ি গেলাম না এবং ওর ফোন ধরলাম না তখন ভাবিকে নিয়ে ও সরাসরি আমার চেম্বারে চলে এল। আমি চেকআপ করলাম এবং ওষুধ দিলাম। ওরা যখন উঠে যাচ্ছিল ঠিক তখন বললাম,
-আমার ভিজিট ১০০০ টাকা, তুই বন্ধু মানুষ তাই ২০০ টাকা কম দে, সমস্যা নেই। তবে এরকম হুটহাট চলে আসলে কিন্তু হবে না। আমার চেম্বার ব্যস্ত থাকে, অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে এর পরের বার থেকে আসবি।

সে হতভম্ব হয়ে টাকা বের করে দিয়েছিল।

সব মানুষ আপনার সদিচ্ছা বহন করতে পারে না। কেউ কেউ ভালোবাসাকে দুর্বলতা ভাবে, সাহায্যকে অধিকার মনে করে, আর নীরবতাকে অপরাধ ধরে নেয়, সম্মানকে বিনয়কে প্রাপ্য মনে করে।

তাই জীবনে সবচেয়ে জরুরি যেটা শিখতে হয়, তা হলো কোথায় থামতে হবে। সম্মান দিন, সাহায্য করুন, পাশে দাঁড়ান কিন্তু নিজের আত্মসম্মানের দামে নয়। কারণ যে মানুষ উদার মনে পরামর্শ দেয়াকে অধিকার মনে করে, যে মানুষ সম্মানকে প্রাপ্য মনে করে, যে মানুষ উপহারকে দাবি বানায়, তারা কখনোই কৃতজ্ঞ হতে শেখে না। আর নিজের সীমা রক্ষা করা কখনো স্বার্থপরতা নয়। এটা আত্মরক্ষার সবচেয়ে পরিণত ভাষা।

#সীমারেখা
কলমে: সুবর্না শারমিন নিশী@

বিশেষ দ্রষ্টব্য :আমিও অনেক মানুষ থেকে অনেক ধরনের কমেন্ট পেলাম। তাই শেয়ার করলাম।

আপনি একবার আমার কনসালটেন্সি নিসেন মানে সারা জীবনের জন্য ফ্রি অনলাইন কনসালটেন্সি নিতে পারবেন তা না।
আর দিন রাত এর ফারাক টাও বুঝা উচিত।
একটা মানুষ কে কোন সময় টা তে নক করবেন সেটা চিন্তা করে করা উচিত। আমি আমার যত আপন মানুষ হোক রাত ১০ টার পর সামান্য মেসেজ করতে ১০ বার চিন্তা করি কারণ সবার ব্যক্তিগত জীবন আছে।
ওমা রাত নাই দিন নাই রাত ১২ টা কি রাত ১ টা কোনো সেনস নাই নক দেয় 😭 That' s not good।

27/05/2026

Haider Ali Jinuk ভাইয়ার রাজকন্যা মাশাআল্লাহ্ ❤️আলহামদুলিল্লাহ মা ও বেবি দুজনে সুস্হ আছেন।আমার উপর আস্হা রাখার জন্য ধন্যব...
23/05/2026

Haider Ali Jinuk ভাইয়ার রাজকন্যা মাশাআল্লাহ্ ❤️
আলহামদুলিল্লাহ মা ও বেবি দুজনে সুস্হ আছেন।
আমার উপর আস্হা রাখার জন্য ধন্যবাদ।

Dr. Rozi Akter
MBBS ( CU)
MCPS (Obstetrics & Gynecology)
FCPS -FP ( Obstetrics & Gynecology)
Chittagong Medical College Hospital

ডা. রোজি আকতার
এমবিবিএস ( সিউ)
এমসিপিএস ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
এফসিপিএস -এফপি ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার ১ :
Al Afiyah Hospital & Diagnostic centre
বাকলিয়া, এক্সেস রোড
প্রতি রবি, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার
বিকাল ৫ টা - রাত ৮ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ২ :
শেভরন আনোয়ারা শাখা,
চাতরী, চৌমুহনী
প্রতি মঙ্গলবার বিকাল ৩-৫ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ৩ :
জায়েদ মেডিকেল হল
চাতরী চৌমুহনী
প্রতি শনি ও মঙ্গলবার
বিকাল ৫-৭.৩০ টা
সিরিয়ালের জন্য :

টুনটুনি বেবি মাশাআল্লাহ্ ❤️মায়ের পূর্বের সিজার।আসছেন একদম ডেলিভারি ডেট পার করে সেলাইের স্হানে ব্যথা নিয়ে।ইমার্জেন্সি রাত...
22/05/2026

টুনটুনি বেবি মাশাআল্লাহ্ ❤️
মায়ের পূর্বের সিজার।
আসছেন একদম ডেলিভারি ডেট পার করে সেলাইের স্হানে ব্যথা নিয়ে।
ইমার্জেন্সি রাত ১১ রাত টাই অপারেশন করে এই পাখি টার জন্ম হয় আলহামদুলিল্লাহ।
মা ও বাচ্চা দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছেন।
উনারা আসছেন সুদূর কৈয়খান আমার দাদুবাড়ি থেকে।
যখন আমার এলাকার মানুষ, পরিচিত জনের চিকিৎসা, অপারেশন করি তখন দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। মানুষ গুলো কতটা নির্ভর করে আমার কাছে আসে আলহামদুলিল্লাহ 🥰
আমি সব সময় দোয়া করি আমার রোগী রা যেন সুস্থ থাকে।।

Dr. Rozi Akter
MBBS ( CU)
MCPS (Obstetrics & Gynecology)
FCPS -FP ( Obstetrics & Gynecology)
Chittagong Medical College Hospital

ডা. রোজি আকতার
এমবিবিএস ( সিউ)
এমসিপিএস ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
এফসিপিএস -এফপি ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার ১ :
Al Afiyah Hospital & Diagnostic centre
বাকলিয়া, এক্সেস রোড
প্রতি রবি, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার
বিকাল ৫ টা - রাত ৮ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ২ :
শেভরন আনোয়ারা শাখা,
চাতরী, চৌমুহনী
প্রতি মঙ্গলবার বিকাল ৩-৫ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ৩ :
জায়েদ মেডিকেল হল
চাতরী চৌমুহনী
প্রতি শনি ও মঙ্গলবার
বিকাল ৫-৭.৩০ টা
সিরিয়ালের জন্য :

যখন কোনো রোগীর খুশির কারণ হতে পারি চিকিৎসক হিসেবে নিজের অনেক আনন্দ লাগে🥰রোগী যখন বলে মেডাম আপনার চিকিৎসায় আল্লাহর রহমতে ...
19/05/2026

যখন কোনো রোগীর খুশির কারণ হতে পারি চিকিৎসক হিসেবে নিজের অনেক আনন্দ লাগে🥰
রোগী যখন বলে মেডাম আপনার চিকিৎসায় আল্লাহর রহমতে প্রেগন্যন্সি টেস্ট পজিটিভ আসছে এর থেকে আনন্দের আর কিছু থাকে না আলহামদুলিল্লাহ ❤️
আল্লাহ্ আমার রোগীর আশা পূরণ করুক।

Dr.Rozi Akter
MBBS (CU)
MCPS (Obstetrics & Gynaecology)
FCPS- FP (Obstetrics & Gynaecology)
Chittagong Medical College Hospital

ডা. রোজি আকতার
এমবিবিএস ( সিউ)
এমসিপিএস ( গাইনী এন্ড অবস্)
এফসিপিএস - এফপি ( গাইনী এন্ড অবস্)
গাইনী, প্রসূতি, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

দাইমা ডায়েরি 😍: ৩ নং সিজারিয়ান করার  মাধ্যমে সাহেবের আগমন আলহামদুলিল্লাহ্।অপারেশন কালীন যদিও একটু জটিলতা হয়েছিলো কারণ সব...
17/05/2026

দাইমা ডায়েরি 😍:
৩ নং সিজারিয়ান করার মাধ্যমে সাহেবের আগমন আলহামদুলিল্লাহ্।
অপারেশন কালীন যদিও একটু জটিলতা হয়েছিলো কারণ সব লাগানো ছিলো। জরায়ুর সাথে সামনে মুত্রথলি, মাসেল সব লাগানো।
কিন্তু ভালো ভাবে অপারেশন সম্পন্ন করতে পারছি আল্লাহর রহমতে।
পরদিন ফলোআপে মায়ের হাসিমুখ দেখে শান্তি লাগছিলো❤️

মা ও বাচ্চা দুজনেই ভালো ছিলেন ও আছেন❤️
আজকে ছুটি দিলাম আলহামদুলিল্লাহ।

বিশেষ দ্রষ্টব্য : ডেলিভারি ও সিজার করার জন্য দক্ষ ও যোগ্যতা সম্পন্ন সার্জন কে খুঁজে নিবেন দয়া করে। যেখানে সেখানে ডেলিভারি করে নিজেকে ও পরিবারকে বিপদে ফেলবেননা।

Dr. Rozi Akter
MBBS ( CU)
MCPS (Obstetrics & Gynecology)
FCPS -FP ( Obstetrics & Gynecology)
Chittagong Medical College Hospital

ডা. রোজি আকতার
এমবিবিএস ( সিউ)
এমসিপিএস ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
এফসিপিএস -এফপি ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার ১ :
Al Afiyah Hospital & Diagnostic centre
বাকলিয়া, এক্সেস রোড
প্রতি রবি, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার
বিকাল ৫ টা - রাত ৮ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ২ :
শেভরন আনোয়ারা শাখা,
চাতরী, চৌমুহনী
প্রতি মঙ্গলবার বিকাল ৩-৫ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ৩ :
জায়েদ মেডিকেল হল
চাতরী চৌমুহনী
প্রতি শনি ও মঙ্গলবার
বিকাল ৫-৭.৩০ টা
সিরিয়ালের জন্য :

14/05/2026

ব্যক্তিগত সমস্যার জন্য চেম্বার কিছুদিন ব্ন্ধ থাকবে।।
পুনরায় চেম্বার শুরু করলে গ্রুপ এ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।।
এর মধ্যে আমার পুরনো রোগীদের ইমার্জেন্সি কোনো দরকার হলে অনলাইনে যোগাযোগ করবেন।।
দরকার ছাড়া অহেতুক নক করে বিরক্ত করবেন না।।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সবাই ভালো থাকবেন।।আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।

ডা.রোজি আকতার
এমবিবিএস (সিইউ)
এমসিপিএস ( অবস্ এন্ড গাইনী)
এফসিপিএস - এফপি ( অবস্ এন্ড গাইনী)
প্রসূতি, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

নতুন চেম্বার সংযোজন :এখন থেকে প্রতি মঙ্গলবার বিকাল ৩ - ৫ টা পর্যন্তশেভরন আনোয়ারা শাখায় চিকিৎসা সম্পর্কিত ব্যাপারে যোগাযো...
12/05/2026

নতুন চেম্বার সংযোজন :
এখন থেকে প্রতি মঙ্গলবার বিকাল ৩ - ৫ টা পর্যন্ত
শেভরন আনোয়ারা শাখায় চিকিৎসা সম্পর্কিত ব্যাপারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ্

পূর্বের চেম্বার শিডিউল আগের মত থাকবে।

Dr. Rozi Akter
MBBS ( CU)
MCPS (Obstetrics & Gynecology)
FCPS -FP ( Obstetrics & Gynecology)
Chittagong Medical College Hospital

ডা. রোজি আকতার
এমবিবিএস ( সিউ)
এমসিপিএস ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
এফসিপিএস -এফপি ( গাইনী এন্ড প্রসূতি বিদ্যা)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার ১ :
Al Afiyah Hospital & Diagnostic centre
বাকলিয়া, এক্সেস রোড
প্রতি রবি, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার
বিকাল ৫ টা - রাত ৮ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ২ :
শেভরন আনোয়ারা শাখা,
চাতরী, চৌমুহনী
প্রতি মঙ্গলবার বিকাল ৩-৫ টা
সিরিয়ালের জন্য :

চেম্বার ৩ :
জায়েদ মেডিকেল হল
চাতরী চৌমুহনী
প্রতি শনি ও মঙ্গলবার
বিকাল ৫-৭.৩০ টা
সিরিয়ালের জন্য :

গাইনী, প্রসূতী , স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা: রোজি আকতার
এখন থেকে প্রতি মঙ্গলবার শেভরণ আনোয়ারা শাখায় নিয়মিত চেম্বার করবেন।

“শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড” আনোয়ারা শাখার পক্ষ থেকে ম্যাম নতুন চেম্বার শুরু করায় ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন শেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড এর কর্মকরতাবৃন্দ।

আমরা ম্যাম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

ডা: রোজি আকতার
এমবিবিএস, এমসিপিএস
এফসিপিএস (গাইনী এন্ড অবস -পার্ট -২)
গাইনী, প্রসূতী , স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
সাক্ষাৎকারের সময় :- প্রতি মঙ্গলবার { বিকাল }
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী {প্রা:} লিমিটেড , আনোয়ারা শাখা ।
সিরিয়াল এর জন্য কল করুন :
01755666941-42, 01847135470/72

11/05/2026

যারা নরমাল ডেলিভারি করতে চান তারা এই ব্যায়াম গুলো করতে পারেন বাসায়

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rozi Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share