এক টাকায় চিকিৎসা

Call Directions Website Contact the business

এক টাকায় চিকিৎসা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগ।

দরিদ্র শিশু,প্রসুতি মা ও বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'বিদ্যানন্দ স্বাস্থ্য সেবা’ কার্যক্রম। অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে পরিচালিত বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল এ চিকিৎসাসেবার পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার গরীব শিশু ও বয়োবৃদ্ধরা চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে থাকেন।

অনুদান পাঠাতে পারেন নিচের যে কোন মাধ্যমে
১/ অনলাইন লিংকঃ https://www.bidyanondo.org/projects/24
২/ পেপল - [email protected]

ব্যাংকঃ
১।The City Bank Limited
Acc. :1103004604001
Name: BIDYANONDO FOUNDATION
Branch: Agrabad, Chittagong
SWIFT CODE : CIBLBDDH
ROUTING NO : 225150135
--------------------------------------------
২/ Social Islamic Bank Ltd
Acc: 0221360001049
Name: Bidyanondo Foundation,
Branch: Nawabpur
Swift Code: SOIVBDDH, Routing No: 195274754
--------------------------------------------
৩। DUTCH-BANGLA BANK LTD
Acc: 1061200012479
Name: Bidyanondo Foundation
Routing No : 090671186
Branch: Narayangonj

বিকাশঃ
১/ মার্চেন্ট একাউন্ট: 01878116230 (payment option, counter: 1, ref: your name)

রকেট ও নগদঃ
১/ রকেট একাউন্ট: 017141180737,
বিল পে আইডি (Bill Pay id) : 151
২/ নগদ মার্চেন্ট একাউন্টঃ 01631554646 (counter no: 1)
৩/ ট্যাপ মার্চেন্ট একাউন্টঃ 01766685686
৪/ উপায় মার্চেন্ট একাউন্টঃ 01878116232

একজন প্রসূতি মায়ের জন্য একজন চিকিৎসক শুধু চিকিৎসক নন, অনেক সময় তিনি মা আর অনাগত সন্তানের নিরাপত্তার শেষ ভরসা।কিন্তু দুর্...
08/10/2026

একজন প্রসূতি মায়ের জন্য একজন চিকিৎসক শুধু চিকিৎসক নন, অনেক সময় তিনি মা আর অনাগত সন্তানের নিরাপত্তার শেষ ভরসা।

কিন্তু দুর্গম এলাকার এই মায়েদের কাছে সেই ভরসাটুকুও অনেক দূরের পথ। গর্ভাবস্থায় নিয়মিত পরামর্শ, পরীক্ষা কিংবা হঠাৎ কোনো জটিলতা, সবকিছুর জন্যই তাদের অনেক দূর পথ পাড়ি দিতে হয়। একজন মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে চিকিৎসা সেবা যেন বিলাসিতা না হয়, নিরাপদ মাতৃত্ব যেন সবার নাগালের মধ্যে থাকে, এই স্বপ্ন নিয়েই পৌঁছে যেতে চাই সেইসব মায়ের কাছে।

চিকিৎসা নিতে এসে মেলা কিছু পাইলাম বাবা!চিকিৎসা নিতে এসে এত কিছু নিয়ে বাড়ি ফিরতে পারবেন, এই বৃদ্ধ দম্পতি কখনো ভাবেননি। শু...
29/09/2026

চিকিৎসা নিতে এসে মেলা কিছু পাইলাম বাবা!

চিকিৎসা নিতে এসে এত কিছু নিয়ে বাড়ি ফিরতে পারবেন, এই বৃদ্ধ দম্পতি কখনো ভাবেননি। শুধু ফ্রি চিকিৎসা নয়, সঙ্গে পেয়েছেন প্রয়োজনীয় ওষুধ, কিছু পুষ্টিকর খাবার আর আপন করে নেওয়ার মতো কিছু মানুষের ভালোবাসা।

আসলে কখনো কখনো সামান্য কিছু জিনিসও মানুষের মনে এমন আনন্দ এনে দেয়, যা কোনো বড় উপহারের চেয়েও বেশি মূল্যবান।

আপনার রক্তের গ্রুপটা কি জানেন চাচা?প্রশ্নটা খুব সাধারণ কিন্তু চরাঞ্চলের এই মানুষগুলোর কাছে এর উত্তর জানা এত সহজ নয়। যেখা...
28/09/2026

আপনার রক্তের গ্রুপটা কি জানেন চাচা?

প্রশ্নটা খুব সাধারণ কিন্তু চরাঞ্চলের এই মানুষগুলোর কাছে এর উত্তর জানা এত সহজ নয়। যেখানে সামান্য জ্বর, মাথাব্যথা বা অসুস্থতার জন্যও প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া কষ্টসাধ্য, সেখানে রক্ত পরীক্ষা করানো এক ধরনের বিলাসিতার মতোই। শহরে যে পরীক্ষা কয়েক মিনিটের ব্যাপার, দূরের চরের মানুষের জন্য সেটাই হতে পারে অনেক দূরের পথ, খরচ আর অনিশ্চয়তার গল্প।

আমরা চাই চিকিৎসা শুধু শহরের মানুষের নাগালের মধ্যে নয়, পৌঁছে যাক প্রত্যন্ত চরাঞ্চলেও।

নিয়মিত চিকিৎসক পাওয়াই যেখানে ভাগ্যের ব্যাপার, সেখানে চোখের ডাক্তার পাওয়া যেন আরও দূরের স্বপ্ন!চোখের সমস্যা নিয়ে অনেকেই দ...
25/09/2026

নিয়মিত চিকিৎসক পাওয়াই যেখানে ভাগ্যের ব্যাপার, সেখানে চোখের ডাক্তার পাওয়া যেন আরও দূরের স্বপ্ন!

চোখের সমস্যা নিয়ে অনেকেই দিনের পর দিন কষ্ট সহ্য করেন, শুধু চিকিৎসা পাওয়ার সুযোগ নেই বলে। তাই চিকিৎসা যেন মানুষের কাছে পৌঁছায়, মানুষকে চিকিৎসার খোঁজে দূরে ছুটতে না হয়, সেই চেষ্টাটুকুই আমাদের।

একটু আপন করে কথা বললেই দূরত্বটা কমে যায়, তৈরি হয় ভরসার সম্পর্ক।ভালোমতো মিশে গেলে পরিচয় কোনো বিষয় নয়। সেই আপন ভাবটুকু নিয়...
23/09/2026

একটু আপন করে কথা বললেই দূরত্বটা কমে যায়, তৈরি হয় ভরসার সম্পর্ক।

ভালোমতো মিশে গেলে পরিচয় কোনো বিষয় নয়। সেই আপন ভাবটুকু নিয়েই আমাদের নার্সরা প্রতিদিন রোগীদের সাথে কথা বলেন, সাহস দেন, মন দিয়ে কথা শোনেন।

আম্মা ভয় পেয়ো না, আমি আছি!সন্তানের কাছে বাবার এই “আমি আছি” কথাটাই সবচেয়ে বড় ভরসা। ভয় যত বড়ই হোক, পাশে বাবা থাকলে সাহসটা ...
21/09/2026

আম্মা ভয় পেয়ো না, আমি আছি!

সন্তানের কাছে বাবার এই “আমি আছি” কথাটাই সবচেয়ে বড় ভরসা। ভয় যত বড়ই হোক, পাশে বাবা থাকলে সাহসটা একটু বেড়ে যায়। সন্তান অসুস্থ হলে বাবা-মায়ের মনও যে অসুস্থ হয়ে পড়ে। তাই চিকিৎসার পাশাপাশি প্রয়োজন একটু ভালোবাসা আর আপনজনের পাশে থাকা।

হাঁটতেই পারি না বাজান, গঞ্জে নিয়া ডাক্তার দেখাইবো কে!লাঠিতে ভর দিয়েই আমাদের ভ্রাম্যমাণ হাসপাতালে এসেছেন বৃদ্ধ মা। চোখেমু...
17/09/2026

হাঁটতেই পারি না বাজান, গঞ্জে নিয়া ডাক্তার দেখাইবো কে!

লাঠিতে ভর দিয়েই আমাদের ভ্রাম্যমাণ হাসপাতালে এসেছেন বৃদ্ধ মা। চোখেমুখে অসুস্থতার কষ্ট, সঙ্গে ভয় আর অসহায়ত্ব। দূরে কোথাও গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য বা সঙ্গী কোনোটাই নেই। স্বেচ্ছাসেবকটি নিজের ছেলের মতো করেই সাহস দিয়ে যাচ্ছেন বৃদ্ধ মা কে।

আসলে কখনো কখনো চিকিৎসার আগে একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটু সাহস, একটু ভরসা আর পাশে থাকার একজন মানুষ।

মায়েরা নিজের সমস্যাগুলো মন খুলে বলার জন্য অপেক্ষা করছেন! অনেক সময় লজ্জা, সংকোচ কিংবা অস্বস্তির কারণে নিজের শারীরিক সমস্য...
16/09/2026

মায়েরা নিজের সমস্যাগুলো মন খুলে বলার জন্য অপেক্ষা করছেন!

অনেক সময় লজ্জা, সংকোচ কিংবা অস্বস্তির কারণে নিজের শারীরিক সমস্যাগুলো কাউকে বলা হয়ে ওঠে না। একজন নারী ডাক্তার পাশে থাকলে সেই দ্বিধাটুকু অনেকটাই কমে যায়।
বিশেষ করে দূর গ্রামের মায়েদের জন্য এই সুযোগটুকু শুধু চিকিৎসা নয়, নিজের কথা নির্ভয়ে বলারও একটি নিরাপদ জায়গা।

#জীবনখেয়া

মহিলা ডাক্তার হলে অনেক নারীই যেন একটু বেশি স্বস্তি পান। নিজের সমস্যাগুলো সংকোচ না করে, নির্ভয়ে সব বলতে পারেন!চিকিৎসা শুধ...
14/09/2026

মহিলা ডাক্তার হলে অনেক নারীই যেন একটু বেশি স্বস্তি পান। নিজের সমস্যাগুলো সংকোচ না করে, নির্ভয়ে সব বলতে পারেন!

চিকিৎসা শুধু ওষুধ দেওয়ার বিষয় নয়, রোগীর কথা মন দিয়ে শোনা এবং তার অস্বস্তিটুকু বোঝাও চিকিৎসারই একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন নারী যখন নিশ্চিন্তে নিজের সমস্যার কথা বলতে পারেন, তখনই সঠিক চিকিৎসার পথটাও আরও সহজ হয়ে যায়।

দূর গ্রামের মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া আশীর্বাদের মতোই!যেখানে সামান্য জ্বর, মাথাব্যথা কিংবা শরীর খারাপ...
13/09/2026

দূর গ্রামের মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া আশীর্বাদের মতোই!

যেখানে সামান্য জ্বর, মাথাব্যথা কিংবা শরীর খারাপ হলেও পরামর্শ নেওয়ার মতো কাউকে পাওয়া যায় না, সেখানে একজন চিকিৎসকের একটু সময়, কিছু পরামর্শ আর প্রয়োজনীয় ওষুধই হয়ে ওঠে অনেক বড় ভরসা। চিকিৎসা শুধু শহরের মানুষের অধিকার নয়। প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলোর কাছেও সুস্থ থাকার সমান অধিকার রয়েছে।

Address

Banik Para, Sagorika Road, Pahartoli
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when এক টাকায় চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এক টাকায় চিকিৎসা:

Shortcuts

Share