11/04/2026
🔻 হামের টিকা দেওয়ার বয়স ও সময়সীমা:
১ থেকে ১০ বছর বয়স: যদি শিশুর আগের কোনো ডোজ মিস হয়ে থাকে, তবে ১০ বছর বয়স পর্যন্ত যেকোনো সময় এই টিকা দেওয়া যাবে।
৬ মাস থেকে ১ বছর: বিশেষ পরিস্থিতি বা ক্যাম্পেইনে ৬ মাস বয়স থেকেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে।
১৫ মাসের ঊর্ধ্বে: ১৫ মাস থেকে ২ বছর বা তার বেশি বয়সের শিশুদেরও এই টিকা দেওয়া যাবে।
বড় শিশু বা কিশোর-কিশোরী: ১০ বছরের বড় শিশুদের ক্ষেত্রেও অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বেসরকারিভাবে বা পরবর্তীতে সরকারি কার্যক্রমে টিকা দিতে পারেন
📌 জরুরি বিষয়সমূহ:
ভুল/মিস হয়ে থাকলে: যদি ৯ মাস বা ১৫ মাসের নিয়মিত টিকা দেওয়া না হয়ে থাকে, তবে যত দ্রুত সম্ভব টিকা দিন।
৩য় ডোজ: যদি আগের ডোজগুলো নেওয়া থাকে এবং বিশেষ ক্যাম্পেইনে আবার টিকা দেওয়া হয়, তবে এতে কোনো ক্ষতি নেই। এটি বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণ: সরকার ঘোষিত বিশেষ ক্যাম্পেইনে আপনার এলাকার টিকাদান কেন্দ্র থেকে টিকা নেওয়া সবচেয়ে নিরাপদ।
হামের টিকার কার্যকারিতা দুই ডোজের পর ৯৭% পর্যন্ত, তাই দেরিতে হলেও টিকা দেওয়া অত্যন্ত জরুরি।
❗ টিকা নিন৷ আপনার সন্তান নিরাপদ রাখুন৷ ❗