11/06/2026
কবিতা
রাতের আকাশ
রাতের আকাশের মন খারাপ আজ
চাঁদটিও আজ বড় একাকী
তারারাও আছে চুপটি করে
নেই কোন গল্পের সাথী
নীরব হাওয়া বয়ে যায় ধীরে
স্বপ্ন গুলো দুরে যায় হারিয়ে
কালো মেঘের আড়াল থেকে
দুঃখ নামে যেন সুরে সুরে
তবুও রাত শেষ হবে একদিন
ফুটবে নতুন আলোর ভোর
মন খারাপের সব গল্প মুছে
হাসবে আকাশ নতুন করে