Ruqyah Care & Consultations

Ruqyah Care & Consultations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah Care & Consultations, Alternative & holistic health service, Chandgaon, Chittagong.

This page provides Sunnah based Ruqyah services in Chittagong, and home service in Dhaka periodically

Message in the page or Call +8801722686936 (7:00PM - 10:30PM) for appointments.

সন্তান প্রসব সহজ হবার জন্য কিছু রুকইয়াহ্ বা আমল: - সূরা আবাসা (৮০ নং) এর ২০ নং আয়াত বার বার তিলাওয়াত করা- সূরা আলাম ন...
20/08/2026

সন্তান প্রসব সহজ হবার জন্য কিছু রুকইয়াহ্ বা আমল:

- সূরা আবাসা (৮০ নং) এর ২০ নং আয়াত বার বার তিলাওয়াত করা

- সূরা আলাম নাশরাহ তিলাওয়াত করা

- সূরা মারইয়াম ২৪,২৫,২৬ নং আয়াত বার বার তিলাওয়াত করা।

এছাড়া ব্যথার রুকইয়ার দুয়াটাও।

এগুলো পড়ে বেশি করে বিশুদ্ধ পবিত্র পানি নিয়ে তাতে ফুঁ দিয়ে রাখতে পারেন। একইসাথে খেজুর, অলিভ অয়েলেও। শেষের দিকে বেশি বেশি এই পানি, খেজুর খাওয়া, অলিভ অয়েল মাস্যাজ করা উপকারী। সম্ভব হলে বড়ই পাতার গোসল করা।

ইনশা আল্লাহ্ এই আমলগুলো প্রসব সহজ হবার জন্য উপকারী হবে।

[একজন শায়খের লেখা অবলম্বনে লিখিত]

ইনশা আল্লাহ্, আমরা এখন থেকে মাসের কিছুদিন ঢাকায় রুকইয়াহর সুযোগ রাখবো। বিস্তারিত প্রসেসিং এর পর জানানো হবে শীঘ্রই।
20/08/2026

ইনশা আল্লাহ্, আমরা এখন থেকে মাসের কিছুদিন ঢাকায় রুকইয়াহর সুযোগ রাখবো। বিস্তারিত প্রসেসিং এর পর জানানো হবে শীঘ্রই।

ঢাকায় যারা রুকইয়াহ করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নির্বিঘ্নে।
19/08/2026

ঢাকায় যারা রুকইয়াহ করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নির্বিঘ্নে।

আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শাখায় রুকইয়া কার্যক্রম শুরু হয়েছে।

সুস্থতা শুধু শরীরে নয়, আত্মায়ও দরকার। কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেবা নিতে আজই যোগাযোগ করুন।

ঢাকা শাখার ঠিকানাঃ
হাউজ ২৫, রোড ৩, প্রিয়াঙ্কা সিটি, সেক্টর ১২, উত্তরা ঢাকা
01556449844

বরিশাল শাখার ঠিকানাঃ
বিএম কলেজ রোড, শহীদ মিনার গেট, বরিশাল
01818423901

11/08/2026

কুমিল্লা সফরে যাচ্ছি। সেখান থেকে ঢাকা। চাইলে ঢাকা, কুমিল্লার কেউ এপয়েন্টমেন্ট নিতে পারেন হোম সার্ভিস। তবে চট্টগ্রামের এপয়েন্টমেন্ট বন্ধ থাকবে না।

সকাল সন্ধ্যার বেসিক কিছু আমল। রাতে ঘুমের আগে ১,২ নং এর পর বাকারার শেষ ২ আয়াত পড়বেন। এর চাইতে আরও বেশি আমল আছে। তবে এগু...
31/07/2026

সকাল সন্ধ্যার বেসিক কিছু আমল। রাতে ঘুমের আগে ১,২ নং এর পর বাকারার শেষ ২ আয়াত পড়বেন।

এর চাইতে আরও বেশি আমল আছে। তবে এগুলো একদম না ছাড়া উচিত।

28/07/2026

আপনি যে গন্তব্যে পৌছাতে চান, সেই গন্তব্যে পৌঁছাতে উদ্গ্রিব যারা তাদের বন্ধু বানান। আপনি মুভি ছাড়তে চান, কিন্তু আপনার সার্কেলের সবাই মুভিখোর, আপনার কোনদিনই মুভি ছাড়া হবে না।

আপনি সংসারকে প্রাধান্য দান করেন, কিন্তু আপনার বান্দ্ববী সবাই ক্যারিয়ারিস্ট, আপনি ফেইল করবেন।

মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার সার্কেল দ্বারা। এজন্য বলা হয়ে থাকে, মানুষকে চিনতে চাইলে তার বন্ধুদের দেখো।

Pathetic
28/07/2026

Pathetic

Western women have been severely lied to and cheated out of their happiness.

They've been sold a lie: feminism.

They've been taught that their happiness will come from higher education and a career and independence.

They were pushed to be "empowered" (read: alone) and "free" (read: lost), so they drifted through the prized years of their youth in and out of schools, institutions, office buildings, and travels.

Many of these women didn't have the time or energy for marriage or motherhood or family.

Many of these women, even if they had the inclination to find a man, didn't know the first thing about how to deal with one.

Many of these women ruthlessly suppressed their fitra, their feminine human nature, and their innate desire to be a wife and a mother.

Many of these women put their natural desires and needs on hold in order to chase their "dreams and goals" and to "reach their full potential" and to "contribute to society" by being a boss babe sitting at a cubicle or fetching coffee for a boss or inputting data into a spreadsheet.

Then, after a decade or two, many of these women end up just like the woman who wrote the attached comment, saying:

"I'm 47 and still waiting for The One and then to start a family together! Praying sincerely for these miracles to manifest."

This is so sad.

A 47-year-old woman, alone, with no husband or children or family. But she's still desperately hoping for these things.

At almost 50.

Now that her career and education and travels and "experiences" are over, now that her looks are starting to fade, now that hot girl summers are gone, now that casual hookups are harder to come by...she is finally ready to find a husband and start having children.

But guess what!

She's not ready to find just any husband or "settle." She's STILL not desperate enough to just be utterly grateful to any man who will consent to marry her. No, she's still dreaming of finding The One with a capital T and capital O.

Her prince in shining armor.

Her white knight.

She, the nearly 50-year-old princess, still waits with bated breath for The One to find her and sweep her off her feet so they can live happily ever after.

And then, she will "start" a family, having children at the age of menopause.

At nearly 50 years old, she ignores all reason, logic, biology, observable reality, data, statistics, and common sense.

She herself acknowledges this by saying that she's "praying for these miracles to manifest."

On some level, even she understands that at this point, it will take a miracle.

This isn't only one woman. She's not alone in these delusions or Disney fantasies.

An entire generation of modern women has been raised on these delusions.

On this self-sabatoge.

On this impossible fantasy, that you can have your cake and eat it too. That you, the average woman, can have it all: you can spend most of your adolescence and young adulthood preoccupied with education and degrees and careerism and travels, and then at almost 50, you'll still totally be easily able to find your dream husband, The One, and then *start* having children and creating a family.

See?

Everything is possible, you just have to manifest it!

You can be everything and have everything!

Women are queens!

And, at the end of the road, when many of these women get finally tired of "manifesting," they become depressed, anxious, and bitter. The meds for depression and anxiety are the only thing that helps, along with alcohol.

Muslim women, do not follow in their miserable footsteps.

You have nothing to prove to anyone.

You don't need to show anyone that you're "not oppressed" or that you're "empowered" or that you're "free" as a Muslim woman. Just worship Allah, marry a good Muslim man, raise good Muslim children, and thoroughly enjoy your beautiful family and the joy it brings.

Enjoy your femininity.

Ignore their feminism.

May Allah save us all, men and women, from the miserable wretched path of feminism and its delusions, ameen.

15/07/2026

The Baraka of Surat Al-Baqara

Recite Surat al-Baqara every day, as much of it as you can, even if it's only a little.

The Quran is a source of baraka (increased blessing), healing, and tranquility for the believers, as Allah informs us in the Quran:

وَنُنَزِّلُ مِنَ الۡـقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحۡمَةٌ لِّـلۡمُؤۡمِنِيۡنَ

"We send down of the Quran what is a cure/ healing and a mercy for the believers..." (Surat Al-Isra, 82)

But, in particular, Surat Al-Baqara has a special status.

People have been granted healing, increased rizq (provision), internal stability, harmony, spiritual anchoring, profound insights, and added joys in their life from the baraka of regular recitation of Surat al-Baqara. SubhanaAllah!

The Prophet Muhammad ﷺ instructs us in this hadith:

عن أبي أمامة الباهلي، قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: "اقْرَؤُوا سُورَةَ الْبقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ."

"Recite Surah Al-Baqara, for taking it is a baraka, leaving it is a regret, and the magicians are unable to confront it."

This is only one among many many ahadeeth about the status and the significance of Surat Al-Baqara. We also know that this surah will intercede on the Day of Judgment for its reciter, will provide a shade for its reciter on the Day of Judgment, will prevent Shaytan from entering any house in which it is recited, will protect from the evil eye and magic, and it contains the greatest ayah in the entire Quran (Ayat Al-Kursy).

Alhamdulillah we all have the astounding, abundant blessing of the Quran right at our fingertips. How many of us actually use it to better ourselves and our lives?

How often do we recite it?

How much do we reflect on its meaning?

How seriously do we try to understand lessons from it and then apply them to our real life?

How often, when we get sick, do we actually think to use the Quran for healing when we know that Allah calls the Quran "a cure for people"?

How much do we let the Quran guide our actions and actually change us?

How well do we know the special significance (الفضل) of certain surahs of the Quran?

Surat Al-Baqara is a gem that many of us unfortunately neglect and overlook, as we simultaneously struggle with depression or poverty or illness or lack of time management or decreased productivity or self-delusion or marriage problems or family issues or fear of the evil eye or diseases of the heart.

We struggle with these problems, not realizing that the cure is right in front of us, untouched.

Read, memorize, and ponder Surat Al-Baqara.

May Allah fill our lives with its light and illuminate our hearts and minds with its brilliance and expand our provisions with its immense baraka, ameen!

- Khalid

06/07/2026

আমি আমার জীবনের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর কসম, আমার জীবনে যত ঘটনা ঘটেছে, তার মধ্যে এই ঘটনাটিই আমার অন্তরকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আজও যখন সেই দৃশ্যটি মনে পড়ে, তখন নিজেকে স্থির রাখতে খুব কষ্ট হয়। অন্তরের গভীরে এক অজানা ভয় কাজ করতে শুরু করে।

ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের।

একদিন আসরের নামায আদায় করে মসজিদে বসে ছিলাম। এমন সময় একজন ভাই আমার কাছে এসে বললেন, হুজুর, আমার বাবা খুবই অসুস্থ। তিনি মৃত্যুশয্যায় আছেন। আপনি যদি একটু কষ্ট করে আমাদের বাসায় যান এবং তাঁর হাতে তাওবা করিয়ে দেন।

আসলে মৃত্যুপথযাত্রী মানুষকে তাওবার তালকীন করা আমাদের আকাবির ও আসলাফের একটি সুন্দর আমল ছিল।

আমাদের বুযুর্গ হযরত শামসুল হক ফরিদপুরী রহ.-এর ব্যাপারে শুনেছি—তাঁর একটি অভ্যাস ছিল, তিনি লালবাগ মাদরাসার সিনিয়র ছাত্রদের প্রতি বৃহস্পতিবার ছুটি দিয়ে বলতেন, 'তোমরা বিভিন্ন হাসপাতালে যাও। রোগীদের কাছে গিয়ে জিজ্ঞেস করো—কেউ যদি তাওবা করতে চান, তাহলে তাঁকে তাওবা করিয়ে দাও।'

বর্তমানে যেমন বৃহস্পতিবারে অনেক মাদরাসা থেকে ২৪ ঘণ্টার দাওয়াত জামাত বের হয়, তেমনি তিনি ছাত্রদের হাসপাতালমুখী করতেন, যেন তারা মৃত্যুপথযাত্রী মানুষের আখিরাতের প্রস্তুতিতে সহযোগিতা করতে পারে। এটি ছিল আমাদের আকাবিরদের একটি সুন্দর ঐতিহ্য।

যাই হোক, আমি সেই ভাইকে বললাম, চলুন।

আমরা রিকশায় করে তাঁর বাসার দিকে রওনা হলাম। পথিমধ্যে বিভিন্ন কথা হচ্ছিল। একপর্যায়ে তিনি বললেন, হুজুর, আব্বা খুবই অসুস্থ। ঠিকমতো কথা বলতে পারেন না, কাউকেও ভালোভাবে চিনতে পারেন না।

আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো শুধু তাওবার বাক্যগুলো শুনিয়ে দিলেই হবে।

বাসায় পৌঁছালাম। পুরোনো দিনের একটি বাড়ি। ঘরে প্রবেশ করে তাঁর বাবার পাশে গিয়ে বসলাম। সালাম দিলাম। সালামের উত্তর দিয়েছিলেন কি না, এখন আর মনে নেই।

আমি খুব কোমলভাবে বললাম, চাচা, আমি এসেছি আপনাকে তাওবা করিয়ে দিতে।

আমার কথা শেষ হতেই তিনি এমন একটি উত্তর দিলেন, যা আজও আমার কানে বাজে। একেবারে স্পষ্ট, দৃঢ় কণ্ঠে বললেন, আমি তাওবা করব না।

আমি যেন হতবাক হয়ে গেলাম। মনে হলো, বুকের ভেতর কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, মৃত্যুশয্যায় থাকা একজন মানুষ এমন কথা কীভাবে বলতে পারেন!

এরপর আমি তাঁর ছেলের দিকে তাকালাম। চোখের ভাষায় যেন বলতে চাইলাম, আপনি তো বলেছিলেন, উনি কথা বলতে পারেন না! এখন তো খুব পরিষ্কার করেই কথা বলছেন!

ছেলেও অসহায়ভাবে ইঙ্গিত করল, হুজুর, আমিও কিছু বুঝতে পারছি না।

আমি আবার তাঁর দিকে ফিরে বললাম,ৎচাচা, তাওবা করবেন না কেন?

এরপর তাওবার ফজিলত নিয়ে খুব সংক্ষেপে—এক মিনিট বা দেড় মিনিটের মতো কিছু কথা বললাম। কারণ মৃত্যুপথযাত্রীর সামনে দীর্ঘ নসিহত করা সুন্নাহর পরিপন্থী।

কিন্তু তিনি আবারও একই কথা বললেন—আমি পারব না।

এবার আমি কিছুটা কঠোর হয়ে বললাম, কেন পারবেন না? আপনার সমস্যা কী?

আমার প্রশ্ন শুনে তিনি হঠাৎ শিশুর মতো কান্না শুরু করলেন। চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।
কাঁপা কণ্ঠে তিনি জানালার উপরের সানশেডের দিকে আঙুল তুলে বললেন, হুজুর... আমি তাওবা করব কীভাবে? দেখেন... ওইখানে একজন ভয়ংকর লোক মুগুর হাতে বসে আছে। সে আমাকে বলছে, 'তুই যদি তাওবা করিস, তাহলে এই মুগুর দিয়ে তোকে মেরে ফেলব।

আল্লাহু আকবার!

আমি তাকিয়ে দেখলাম, সেখানে তো কিছুই নেই। কিন্তু তিনি যা দেখছিলেন, তা তাঁর কাছে ছিল বাস্তবের চেয়েও বাস্তব।

সেদিন আমি গভীরভাবে উপলব্ধি করলাম—মৃত্যুর মুহূর্ত কত ভয়াবহ হতে পারে! শয়তান শেষ সময় পর্যন্ত মানুষের ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করে।

তাই কেউই নিজের ঈমান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না। কার মৃত্যু কোন অবস্থায় হবে, শেষ মুহূর্তে কী পরীক্ষা আসবে—এ কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না।

এই কারণেই সালাফে সালিহীন সবসময় একটি দোয়া করতেন—হে আল্লাহ! আমাদেরকে ঈমানের ওপর অটল রাখুন এবং ঈমানের সাথেই আমাদের মৃত্যু দান করুন।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ জীবন দান করুন, ঈমানের ওপর অবিচল রাখুন এবং ঈমানের সাথেই আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক দান করুন। আমীন।
#খুতুবাত

লিখেছেন হজরত উমায়ের কোব্বাদি হাফিজাহুল্লাহ

Address

Chandgaon
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Care & Consultations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruqyah Care & Consultations:

Shortcuts

Share