Chittagong Medical College Hospital cmch

Chittagong Medical College Hospital cmch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chittagong Medical College Hospital cmch, Medical and health, 57 K. B. Fazlul Kader Road, Panchlish, Chittagong.

Chittagong Medical College Hospital is situated in the port city of Chattogram, Bangladesh and is the oldest medical college hospital in the south-eastern part of the country.

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম মেডিকেল কল...
06/06/2026

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় ।
06/06/2026

ডেঙ্গু প্রতিরোধে করণীয় ।

HMO Circular Second Half 2026.
20/05/2026

HMO Circular Second Half 2026.

12/05/2026

Doctors at Chattogram Medical College Hospital have saved the life of a seven-month-old baby by using an ultrasound-guided central venous access procedure after multiple attempts at cannulation failed. The infant, Abdur Rahman, was brought to the hospital from Cox's Bazar in critical condition and a...

11/05/2026

চট্টগ্রাম: মাত্র ৭ মাসের শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে লড়ছিল মৃত্যুর স....

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মত সাত মাসের বাচ্ছার শরীরে আলট্রাসাউন্ড গাইডেড জুগলার ভেনাস ক্যানুলেশন সফলভা...
10/05/2026

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মত সাত মাসের বাচ্ছার শরীরে আলট্রাসাউন্ড গাইডেড জুগলার ভেনাস ক্যানুলেশন সফলভাবে সমপন্ন।

সাত মাসের বাচ্ছা অন্ত্র পচে যাওয়ায় জরুরী অপারেশন ও তীব্র পানিশুন্যতায় মাথার তালু থেকে দুই হাত পায়ে একাধিকবার ক্যানুলেশন ফেইলুর হওয়ায় ভেনেসেকশন (মাংশ কেটে শীরা বের করে ক্যানুলেশন) ছাড়া কোন উপায় ছিল না।

এমতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর এনেস্তেশিয়া, পেইন, প্যালিয়েটিভ এন্ড ইনটেনসিভ কেয়ার বিভাগ এর সহকারী অধ্যাপক ডা মো: মহিউদ্দিন মাজেদ চৌধুরী Mohiuddin Majed Chowdhury অদ্য রাত ১১.৩০ এ আলট্রাসাউন্ড মেশিন এর মধ্যমে প্রথম ধাপেই গলার কাছে হার্টের নিকটবর্তী সবচেয়ে বড় শীরায় আলট্রাসাউন্ড গাইডেড ইন্টারনাল জুগলার ভেইন ক্যানুলেশন সফলভাবে সম্পন্ন করেন।

পেইন ক্লিনিক, চমেকহা।ফুসফুসের ক্যান্সার থেকে ঔষধ প্রতিরোধী হাতের তীব্র ব্যাথা জন্য অত্যাধুনিক মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশ...
06/04/2026

পেইন ক্লিনিক, চমেকহা।
ফুসফুসের ক্যান্সার থেকে ঔষধ প্রতিরোধী হাতের তীব্র ব্যাথা জন্য অত্যাধুনিক মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশন " আলট্রাসাউন্ড গাইডেড স্টেল্যাট গ্যাংলিয়ন কেমিক্যাল নিউরোলাইসিস " সফলভাবে সম্পন্ন করেন এনেস্থিসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: মহিউদ্দিন মাজেদ চৌধুরী Mohiuddin Majed Chowdhury।
বর্তমানে রোগী ব্যাথার তীব্রতা প্রায় নব্বই শতাংশ কমে স্বাভাবিক জীবনযাপন করছে। এ টীমে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. ইসতিয়াক মাহমুদ ও রেজিষ্ট্রার ডা. জায়েদ বাসরী।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও
এনেস্থেশিয়া, পেইন, প্যালিয়েটিভ ও ইনটেনসিভ কেয়ার বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক কে এম বাকি বিল্লাহর নির্দেশনায় প্রতি সপ্তাহের দুইদিন ঔষধ প্রতিরোধী ব্যাথার আধুনিক ইন্টারভেনশন সেবা প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইমার্জেন্সী ওটি সম্প্রসারণ, লাইব্রেরী ও রেনোভেটেড ক্লাসরুম ...
30/03/2026

প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইমার্জেন্সী ওটি সম্প্রসারণ, লাইব্রেরী ও রেনোভেটেড ক্লাসরুম উদ্বোধন
চট্টগ্রাম, ৩০ মার্চ ২০২৬ (সোমবার):
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের উদ্যোগে অর্থোপেডিক্স ইমার্জেন্সী অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরী এবং রেনোভেটেড ক্লাসরুমের উদ্বোধন আজ সকাল ১১টায় সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন, ডা. আজিজুল হক, সহকারী অধ্যাপক ডা. মো: মহিউদ্দিন মাজেদ চৌধুরী, ডা. ইসতিয়াক মাহমুদ, ডা. জায়েদ বাসরী সহ এনেস্থেশিয়া ও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক চিকিৎসা সেবার মান উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, নতুন সম্প্রসারিত অর্থোপেডিক্স ইমার্জেন্সী ওটি চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে জরুরি ট্রমা, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদান সম্ভব হবে।
এছাড়াও নবনির্মিত আধুনিক লাইব্রেরী ও রেনোভেটেড ক্লাসরুম চিকিৎসকদের একাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে চিকিৎসকদের জ্ঞানচর্চা, গবেষণা কার্যক্রম এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এই উন্নয়ন কার্যক্রম আজকের দিনের মধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং এটি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Address

57 K. B. Fazlul Kader Road, Panchlish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Medical College Hospital cmch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chittagong Medical College Hospital cmch:

Share