NS Pharma & Surgical Mart

NS Pharma & Surgical Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NS Pharma & Surgical Mart, Medical supply store, K F Plaza,Ground Floor,Hazari Lane,Kotowali, Chittagong.

09/07/2025

With AMRRA MediCare and Surgical – I just made it onto their weekly engagement list by being one of their top engagers!

টিপস: ৫ কোন মাছ শরীরে কি কাজ করে?*মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ইলিশ মাছ* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় -পুটি মাছ* দৃষ্টি...
10/06/2025

টিপস: ৫
কোন মাছ শরীরে কি কাজ করে?

*মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ইলিশ মাছ

* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় -পুটি মাছ

* দৃষ্টিশক্তি প্রখর করে - বোয়াল মাছ

*রক্ত ও শক্তি বাড়ায় - শিংমাছ

*হার্ট ভাল রাখে - রুই মাছ

*প্রোটিনের অভাব পূরণ করে

টুনা মাছ

*ব্লাড প্রেসার কমায় কাতলা মাছ

*তারুণ্য ধরে রাখে - মৃগেল মাছ

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতিও মারা যায়, কিন্তু এক প্রাণী টিকে যায় – তার নাম ঘোড়া! 🐎জানেন কি? পৃথিবীর যেকোন...
05/06/2025

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতিও মারা যায়, কিন্তু এক প্রাণী টিকে যায় – তার নাম ঘোড়া! 🐎

জানেন কি? পৃথিবীর যেকোনো বিষধর সাপের বিষ—even কিং কোবরা’র মতো মারাত্মক সাপের কামড়েও—ঘোড়া মারা যায় না।
সাপের বিষ শরীরে ঢোকার পর ঘোড়া কিছুটা অসুস্থ থাকে, মাত্র তিন দিন। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, যেন কিছুই হয়নি।

এটাই প্রকৃতির এক অভূতপূর্ব বিস্ময়।

আর এই ঘোড়ার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন রক্ষাকারী এক অনন্য গোপন রহস্য—Anti-venom।
🧬 কীভাবে তৈরি হয় এই অ্যান্টি-ভেনাম?

👉 প্রথমে সাপের বিষ সংগ্রহ করে তা ঘোড়ার শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।
👉 ঘোড়ার শরীর তার নিজস্ব ইমিউন সিস্টেম দিয়ে এই বিষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
👉 ২-৩ দিনের মাথায় ঘোড়ার রক্তে তৈরি হয়ে যায় বিষের প্রতিষেধক—অ্যান্টিবডি।
👉 এরপর ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ (RBC) আলাদা করে ফেলা হয়।
👉 সাদা অংশ (প্লাজমা) থেকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় অ্যান্টি-ভেনাম।
👉 এই অ্যান্টি-ভেনামই ইনজেকশনের মাধ্যমে সাপ-কামড় খাওয়া মানুষকে জীবন ফিরিয়ে দেয়।
ভারতে অসংখ্য অ্যান্টি-ভেনাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে, যারা শত শত ঘোড়া পালন করে এই জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করছে।

ভাবুন একবার—এই নিরীহ প্রাণীটির কারণেই আমরা সাপের ভয়াবহ বিষ থেকে রক্ষা পেতে পারি।
ঘোড়া না থাকলে, সাপের এক ছোবলে বহু মানুষের প্রাণ যাওয়া অবধারিত হতো।
🍃 আল্লাহর সৃষ্টির অপার রহস্য ও করুণার আরেকটি নিদর্শন:

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”
(সূরাহ আর-রহমান, আয়াত-১৩)

প্রকৃতির প্রতিটি জিনিসই সৃষ্টিকর্তার একেকটি নিদর্শন। আজ ঘোড়ার মতো এক সাধারণ প্রাণী আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহর করুণা কত গভীর, কত বিস্ময়কর।

🌿 তাই কৃতজ্ঞ হই, সচেতন হই, আর সৃষ্টির প্রতিটি রহস্যে খুঁজে ফিরি স্রষ্টার ছোঁয়া।

ফলো Rahatul Islam Siam ❤️

ধন্যবাদ সবাইকে 🖤

একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফ...
29/05/2025

একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।
রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন। তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান।

পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে - রং মিস্ত্রী বলেন- আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন। তবে, এই বাড়তি এতোগুলো টাকা আবার কেন দিচ্ছেন?

নৌকার মালিক বললেন - বাড়তি না, খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন - এর আসল মূল্য দেয়া আমার পক্ষে সম্ভব না।
মিস্ত্রী বললো - কিছুই বুঝতে পারছিনা। আমি কি এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এতো বেশি ব্যস্ত ছিলাম- নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।
মিস্ত্রী বললো - সেটাতো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতোগুলো টাকা?

নৌকোর মালিক তখন বললেন - এ সামান্য ফুটো নয়। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি - ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি- ওরাও জানেনা নৌকার নীচে ছোট একটা ফুটো আছে।

বুঝতেই পারছেন। আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছেনা। আমার অস্থিরতা বাড়ছেই। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি - এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি। দেখি- আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি - ছেলেরা নৌকা নিয়ে ফিরছে।

ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছেনা, আজ কি এমন হয়েছে! এরপর নৌকা চেক করে দেখি - আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন - তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেতো। আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন

অনুপ্রেরণার গল্প:৬খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন...
27/05/2025

অনুপ্রেরণার গল্প:৬
খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 😍

অনুপ্রেরণের গল্প:৫"কুন ফায়া কুন"ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌ...
26/05/2025

অনুপ্রেরণের গল্প:৫
"কুন ফায়া কুন"

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
শায়েখ আবু বকর হাফিঃ র পোস্ট থেকে নেওয়া।

কোরবানী দিতে চান এই ৫ টি কাজ ভুললে চলবে না১/ নিয়ত করুন-শুধু আল্লাহর জন্য(সূরা আনআম: ১৬২)২/ ঋণ মুক্ত হোন-নবীজি (সা:)ঋণ গ্...
23/05/2025

কোরবানী দিতে চান এই ৫ টি কাজ ভুললে চলবে না

১/ নিয়ত করুন-শুধু আল্লাহর জন্য

(সূরা আনআম: ১৬২)

২/ ঋণ মুক্ত হোন-নবীজি (সা:)

ঋণ গ্রস্তের কোরবানী নিষেধ করেছেন।

৩/ পশু বাছাইয়ে - বয়স (ছাগল-১ বছর গরু ২ বছর) ও স্বাস্থ্য দেখুন।

1.6K

৪/ ১০ ই জিলহজ ফজর থেকে (চুল, নখ না কাটা সুন্নত)

আলহামদুলিল্লাহ! বৃহস্পতিবার- দরূদ শরিফের রাত "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য রহমত, সাল্লাল্লা...
22/05/2025

আলহামদুলিল্লাহ! বৃহস্পতিবার- দরূদ শরিফের রাত "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”

আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য রহমত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “কোন ব্যাক্তি যদি কোন সমস্যার শিকার হয়ে থাকে, সে যেন আমার উপর মহব্বতের সাথে দরুদ পাঠ করে, কেননা আমার উপর দুরুদ পড়লে সকল দুঃখ দুর্দশা ও বিপদ-আপদ দূর হয়ে যায়”

21/05/2025

With AMRRA MediCare and Surgical – I just got recognized as one of their top fans!

Address

K F Plaza,Ground Floor,Hazari Lane,Kotowali
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS Pharma & Surgical Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share