Mohammed Saifuddin

Call Directions Website Contact the business

Mohammed Saifuddin Medical & Health

15/10/2026

আমরা মানুষ হবো কবে?

ডা. মো: গিয়াস উদ্দিন টিপু স্যারের আগামীকালকের চেম্বার নোয়াপাড়া, রাউজানে।
15/10/2026

ডা. মো: গিয়াস উদ্দিন টিপু স্যারের আগামীকালকের চেম্বার নোয়াপাড়া, রাউজানে।

14/10/2026

চারিদিকে নিউমোনিয়ায় সয়লাব! সামান্য কিছু নিয়ম
ফলো করুন,শিশুদের নিউমোনিয়া থেকে নিরাপদ রাখুন।

13/10/2026

বাচ্চার জ্বর কমে গেছে, কিন্তু কাশি বেড়ে গেছে! এটা কতটা বিপজ্জনক? কখন চিন্তিত হবেন, আর কী করবেন?


ডা.মোঃগিয়াসউদ্দীন টিপু

12/10/2026

৫ বছরের নিচের শিশুরা ঘন ঘন অসুস্থ হচ্ছে, আর অভিভাবক হিসেবে আপনারা হতাশ হয়ে পড়ছেন?

আপনাকে একটু আশ্বস্ত করতে চাই—শুধু আপনার শিশুই নয়, আপনার চারপাশে অসংখ্য শিশুই এভাবে বারবার অসুস্থ হচ্ছে।

আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখি। এই বয়সটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ সময়।

এই বয়সে শিশুরা নতুন নতুন ভাইরাস ও জীবাণুর সংস্পর্শে আসে। ফলে বারবার সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন সংক্রমণ হতে পারে।

আমার কাছে এটি অনেকটা শিশুর ভবিষ্যৎ জীবনের জন্য শরীরের প্রস্তুতি নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এ যেন প্রকৃতির সঙ্গে দীর্ঘমেয়াদি লড়াইয়ে টিকে থাকার প্রস্তুতির শুরু মাত্র।

তাই প্রতিবার অসুস্থ হলেই হতাশ হবেন না। তবে সব অসুস্থতাকে স্বাভাবিক ভেবে অবহেলাও করবেন না।

মনে রাখবেন, বারবার অসুস্থ হওয়া মানেই আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল নয়। সে একজন ফাইটার!

ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু

12/10/2026

কোন পাপের শাস্তি পাচ্ছি আল্লাহ জানে🙁

বাচ্চাকে সুস্থ রাখতে আমরা কত কিছুই না করি—ওষুধ, খাবার, যত্ন…কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময়ই বাদ পড়ে যায়। সে...
11/10/2026

বাচ্চাকে সুস্থ রাখতে আমরা কত কিছুই না করি—ওষুধ, খাবার, যত্ন…
কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময়ই বাদ পড়ে যায়। সেটা হচ্ছে শরীরে নিয়মিত রোদ লাগানো!

প্রতিদিন অন্তত ২০–৩০ মিনিট বাচ্চাকে সূর্যের আলোতে রাখা জরুরি। এটা শুধু ভিটামিন D-ই না, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত ৩/৪ দিন রাখতেই হবে।

নিয়মিত রোদে থাকা বাচ্চারা তুলনামূলকভাবে কম অসুস্থ হয়—এটা প্র্যাকটিক্যালি আমরা প্রায়ই দেখি।

সকাল ৮টা–১০টার মধ্যে রোদ সবচেয়ে উপকারী। তবে ৬ মাসের কম বয়সী শিশুদের ৫/১০ মিনিটের বেশি রাখা উচিৎ না। রাখলেও ২ চোখ ঢেকে রাখতে হবে।

10/10/2026

Hand, Foot & Mouth Disease (HFMD)। অনেক বেশি রুগী পাওয়া যাচ্ছে এ সময়ে।

HFMD হলে বাচ্চাকে গোসল করানো যাবে এবং স্বাভাবিক সব ঘরোয়া খাবার খাওয়ানো যাবে।

কী কী এড়ািয়ে চলবেন?

ফোসকা ফাটানো থেকে বিরত থাকবেন। ডেটল/স্যাভলন লাগাবেন না। এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকার Antibiotic খাওয়ানো থেকে বিরত থাকবেন।

ডা.মোঃগিয়াসউদ্দীন টিপু

09/10/2026

ডেঙ্গুর জ্বর ওঠে হঠাৎ, সাধারণত High-grade fever দিয়ে শুরু হয়—অর্থাৎ ১০২°F বা তার বেশি হতে পারে।

কয়েক দিন পর জ্বর কমে আসে—কিন্তু জ্বর কমে গেলেই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। বরং এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ।

জ্বর কমার পরের প্রথম কয়েক দিন বাচ্চাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণে রাখুন।

জ্বর কমার পর বাচ্চার শরীরে র‍্যাশ, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দেরি না করে দ্রুত সরাসরি ডাক্তার দেখাতে হবে।

পারলে জ্বরের প্রথম ৭২ ঘণ্টায় চিকিৎসকের পরামর্শে CBC ও NS1 করিয়ে রাখুন এতে পরবর্তী করণীয় বুঝতে সুবিধা হবে।
জ্বর হলে বাচ্চাকে পর্যাপ্ত তরল ও নরম খাবারের মধ্যে রাখুন।
আর সবচেয়ে জরুরি—জ্বরের জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ নিজে থেকে দেবেন না।

ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু।

08/10/2026

জ্বরের কারণে মুখের রুচি নাই বললেই চলে! 🤒
তার মধ্যে আবার এই বেডা বা বেডির ভিডিও সামনে এসে হাজির! 😂
চলুন, এবার আপনারা কলা কীভাবে খাবেন—সেটাই শিখে নিন! 🍌😂

Address

Rangamati Street
Chittagong
4341

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Saifuddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Saifuddin:

Shortcuts

Share