10/08/2026
আচার তো অনেকেই পছন্দ করেন, কিন্তু ট্রাভেলের সময় আচারের কৌটা সঙ্গে নিতে একটু ঝামেলা লাগে, তাই না?
এই জায়গাতেই আমাদের জলপাই চটপটা একটু আলাদা।
এতে কোনো তেল নেই, অতিরিক্ত মসলার ভারও নেই। শুকনো ধরনের হওয়ায় কৌটা খুলে যখন যেখানে ইচ্ছে খেয়ে নিতে পারবেন—কোনো প্লেট, চামচ বা বাড়তি ঝামেলার দরকার নেই।
বিশেষ করে যারা ট্রাভেল ফ্যান, তাদের জন্য এটা বেশ কাজের একটা স্ন্যাকস হতে পারে। বাসে, গাড়িতে, পিকনিকে কিংবা দূরের জার্নিতে ব্যাগে ছোট্ট একটা কৌটা রাখলেই হলো। যখন টক-ঝাল-মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে, খুলে নিন আর খাওয়া শুরু করুন।
আর স্বাদের কথা বললে—জলপাইয়ের টকভাবের সঙ্গে ঝাল আর মিষ্টির যে কম্বিনেশনটা আছে, তার সঙ্গে যোগ হয়েছে আমাদের বিশেষ মসলার নিজস্ব ফ্লেভার। তাই এটা শুধু আচার না, অনেকটা ‘ঝটপট খাওয়ার’ একটা মজার অপশনও।
যারা ঝামেলাহীন খাবার পছন্দ করেন, আর বিশেষ করে ট্রাভেল করার সময় ব্যাগে এমন কিছু রাখতে চান যেটা যেকোনো সময় খাওয়া যায়—জলপাই চটপটা তাদের ভালো লাগতেই পারে।