Mamata

Mamata Mamata was established in the year 1983 with the initiative and drive of a group of dedicated social workers of Chittagong city.

10/08/2026

মমতা রেইজ প্রজেক্ট (RAISE) এর উদ্যোক্তা

Palli Karma-Sahayak Foundation - PKSF
Microcredit Regulatory Authority

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসুচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভা ও ২০২৬-২৭ অর্থ বছরের বি...
09/08/2026

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসুচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভা ও ২০২৬-২৭ অর্থ বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি বাস্তবায়নের সভা (এরিয়া ৭,১১,১৫ এবং ৩১) গত ৮ই আগস্ট নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মমতার উপ-প্রধান নির্বাহী-২, মোহাম্মদ শাহারিয়ার।

এতে মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসুচি (এরিয়া ৭,১১,১৫ এবং ৩১) এর মাঠ পর্যায়ের সিনিয়র অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সভা সঞ্চালনায় ছিলেন সিনিয়র পরিচালক সুব্রত বড়ুয়া ও প্রিয়তোষ দাশ।

Microcredit Regulatory Authority
Palli Karma-Sahayak Foundation - PKSF

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন মমতা’রসিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামDistrict Family Planning Office, Chattogram
08/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন মমতা’র
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম
District Family Planning Office, Chattogram

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন মমতা’র স্বাস্থ্য কর্মসূচির কাউন্সেলিং ও পুষ্টি প্যাকেট বিতরণ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টে...
05/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন মমতা’র
স্বাস্থ্য কর্মসূচির কাউন্সেলিং ও পুষ্টি প্যাকেট বিতরণ

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’— এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেছে মমতা। এরই প্রেক্ষিতে মমতা স্বাস্থ্য কর্মসূচীর উদ্যোগে নগর মাতৃসদনে কমিউনিটি পর্যায়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কাউন্সেলিং সভা ও পুষ্টি প্যাকেট বিতরণ কার্যক্রম মঙ্গলবার নগরীর হালিশহর- নয়াবাজারস্থ মমতা নগর মাতৃসদনে অনুষ্ঠিত হয়।

মমতা’র এডভাইজার মো. ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মমতার কনসালটেন্ট (হেলথ সার্ভিস) স্বপ্না তালুকদার, সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, ইউপিএইচসিএসডিপি-২-এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুবুল করিম, নগর মাতৃসদনের কনসালটেন্ট (গাইনি ও অবস্) ডা. আদৃতা দেব এবং এসআরএইচআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাজমুন নাহার হামিদ।

অনুষ্ঠানে বক্তারা জীবনের প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব, গর্ভকালীন ও প্রসবোত্তর সময়ে সুষম পুষ্টি গ্রহণ, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, মাতৃদুগ্ধ শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির প্রধান উৎস এবং এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে এএনসি ও পিএনসি সেবা গ্রহণকারী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মধ্যে পুষ্টি প্যাকেট বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবা সম্প্রসারণে মমতা স্বাস্থ্য কর্মসূচীর সবার্ধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।
District Family Planning Office, Chattogram
Ministry of Health and Family Welfare
United Nations Development Programme in Bangladesh

Strengthening Local Leadership for SRHR in ChattogramUnder the "Health System Resiliency for Improved SRHR in Bangladesh...
04/08/2026

Strengthening Local Leadership for SRHR in Chattogram

Under the "Health System Resiliency for Improved SRHR in Bangladesh" project, MAMATA hosted a capacity-building training for key community leaders—including teachers, religious figures, and local community leaders—across Chattogram City Corporation wards. Shamima Akther Chowdhury (Team Leader, BAPSA) facilitated the event.
• Goal: Enhance SRHR awareness and connect communities to vital health services.
• Venue: Project Office, Dewanhat, Chattogram

এসআরএইচআর (SRHR) সেবায় স্থানীয় নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি

"Health System Resiliency for Improved SRHR in Bangladesh" প্রজেক্টের আওতায় মমতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার স্থানীয় শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ইমপ্লিমেন্টিং পার্টনার BAPSA-এর টিম লিডার শামিমা আক্তার চৌধুরী। প্রশিক্ষনটি নগরীর দেওয়ান হাট প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনের উদ্দেশ্য: যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRHR) সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য সেবার মান উন্নত করা।
HealthBridge Foundation of Canada
Chattogram City Corporation

মমতা’র  ‘স্বাস্থ্য সেবা প্রকল্পে’ নিয়োগ বিজ্ঞপ্তি
03/08/2026

মমতা’র ‘স্বাস্থ্য সেবা প্রকল্পে’ নিয়োগ বিজ্ঞপ্তি

RISE Financial Health: Empowering Workers Through Peer Educator TrainingMamata recently conducted a 2-day Peer Educator ...
03/08/2026

RISE Financial Health: Empowering Workers Through Peer Educator Training

Mamata recently conducted a 2-day Peer Educator Training at a renowned garment factory in Dhaka, bringing together 140 dedicated peer educators.
Organised under the Mamata RISE Financial Health project in collaboration with BSR, this initiative promotes digital financial inclusion among low-income workers, particularly women. Through these impactful RISE programs, Mamata continues to drive meaningful progress toward Sustainable Development Goals (SDGs 2, 3, 5, 6, and 8 )

রাইজ ফাইন্যান্সিয়াল হেলথ: পিয়ার এডুকেটর প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের ক্ষমতায়ন

সম্প্রতি ঢাকার একটি নামকরা পোশাক কারখানায় 'মমতা'-র উদ্যোগে ২ দিনব্যাপী পিয়ার এডুকেটর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে ১৪০ জন পিয়ার এডুকেটর অংশগ্রহণ করেন।
'বিএসআর' (BSR)-এর সহযোগিতায় 'মমতা রাইজ ফাইন্যান্সিয়াল হেলথ' প্রকল্পের অধীনে এই ট্রেনিংটি আয়োজিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্বল্পআয়ের শ্রমিক, বিশেষ করে নারীদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো। 'রাইজ' প্রোগামের মাধ্যমে মমতা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG ২, ৩, ৫, ৬ এবং ৮) অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
BGMEA
Ministry of Labour and Employment
International Labour Organization
IOM Bangladesh
United Nations Development Programme - UNDP
BSR

As part of the regular field visit activities, Towhid Ahmed, Deputy Chief Executive of Mamata, recently visited the acti...
01/08/2026

As part of the regular field visit activities, Towhid Ahmed, Deputy Chief Executive of Mamata, recently visited the activities of MSCP branch offices. During this time, he conducted an on-site visit of the operations of the Chaturi branch under the Mamata Savings and Credit Program. He visited about the activities and participated in a group meeting organized by members under the respective branch to learn about their facilities, difficulties, and possibilities. Priyatosh Das, Senior Director of Monitoring of Mamata, along with other senior officials, also participated in the field visit.

নিয়মিত মাঠ পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে মমতা’র উপ-প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ সম্প্রতি মমতার শাখা অফিস সমুহের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির চাতুরী শাখার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উক্ত কার্যক্রম সমুহের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সংশ্লিষ্ট শাখা সমুহের আওতাধীন সদস্যদের আয়োজিত উঠান বৈঠকে অংশগ্রহণ করে সদস্যদের সুবিধা, অসুবিধা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।
উক্ত পরিদর্শনে আরও অংশগ্রহণ করেন মমতা’র সিনিয়র পরিচালক মনিটরিং প্রিয়তোষ দাশ সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ

Palli Karma-Sahayak Foundation - PKSF Microcredit Regulatory Authority

Child Protection & Development: Towards an Empathetic Society Nationally recognized organization 'Mamata' is actively wo...
30/07/2026

Child Protection & Development: Towards an Empathetic Society

Nationally recognized organization 'Mamata' is actively working through its 'Child Protection Program' to ensure quality education, health and well-being, reduced inequalities, and peace and justice for underprivileged and marginalized children. These efforts directly align with the United Nations Sustainable Development Goals (SDGs 3, 4, 10, and 16).
Recently, Towhid Ahmed, Deputy Chief Executive of Mamata, visited the 'Child Space Center' in Ambagan, Khulshi, Chattogram. During the visit, he interacted directly with the children, listened to their experiences, and inquired about their needs and well-being. Mamata’s initiative to nurture creativity, personal growth, and educational opportunities for marginalized children stands as a shining example of empathy and care.

Patience, love, and compassion are key to guiding children toward a brighter future. Let us stand together to protect and support every child.

শিশুর সুরক্ষা ও মেধা বিকাশ: একটি সহনশীল সমাজের দিকে

জাতীয়ভাবে স্বীকৃত প্রতিষ্ঠান ‘মমতা’ সুবিধাবঞ্চিত ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর শিশুদের গুণগত শিক্ষা, সুস্বাস্থ্য ও কল্যাণ, বৈষম্য হ্রাস, এবং শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতে ‘শিশু সুরক্ষা কর্মসূচির’ মাধ্যমে কাজ করছে—যা সরাসরি জাতিসংঘের এসডিজির (SDG) লক্ষ্যমাত্রা ৩, ৪, ১০ ও ১৬-এর সাথে সম্পৃক্ত।
সম্প্রতি 'মমতা'র উপ-প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ চট্টগ্রামের খুলশীর আমবাগানস্থ 'চাইল্ড স্পেস সেন্টার' পরিদর্শন করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধা-অসুবিধার খোঁজ নিয়ে তাদের সাথে গল্পে মেতে ওঠেন। অনগ্রসর শিশুদের শিক্ষা, মেধা বিকাশ ও সুকুমার বৃত্তি চর্চায় মমতার এই উদ্যোগ শিশুদের প্রতি সহানুভূতি ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শিশুদের প্রতি ধৈর্য, ভালোবাসা ও সহনশীলতাই তাদের আগামীর সুন্দর পথ দেখায়। আসুন, প্রতিটি শিশুর সুরক্ষায় পাশে দাঁড়াই।
Save the Children US UNICEF United Nations Save the Children in Bangladesh Save the Children Australia USAID Education HealthBridge Foundation of Canada Ministry of Women and Children Affairs UN SDG Action Campaign United Nations Development Programme - UNDP

মমতা স্বাস্থ্য কর্মসূচির বিশেষ সমন্বয় সভামমতা স্বাস্থ্য কর্মসূচির বিশেষ সমন্বয় সভা গতকাল ২৮ই জুলাই মমতা প্রধান কার্যালয় ...
29/07/2026

মমতা স্বাস্থ্য কর্মসূচির বিশেষ সমন্বয় সভা

মমতা স্বাস্থ্য কর্মসূচির বিশেষ সমন্বয় সভা গতকাল ২৮ই জুলাই মমতা প্রধান কার্যালয় সংলগ্ন মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মমতা’র প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব রফিক আহামদ। সভায় মমতা স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র কনসালটেন্টবৃন্দ, কনসালটেন্টবৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার, এবং মেডিকেল অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
District Family Planning Office, Chattogram

Address

House# 13, Road# 01, Lane# 01, Block/L, Halishahar Housing Estate, Chittagong , Chittagong
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88031727295

Alerts

Be the first to know and let us send you an email when Mamata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamata:

Shortcuts

Share