জৈবনিবাস

Directions

জৈবনিবাস 🌿জৈবিক খাবারের আস্থার জায়গা!🌿

09/08/2026

প্রাকৃতিক পণ্যের সমাহারে আপনার ঘরের প্রতিটা কোণ হোক স্নিগ্ধ ও খাঁটি। 'জৈবনিবাস'-এর সাথে শুদ্ধতার ছোঁয়া, সুস্থ জীবনের নিশ্চয়তা!

Just Trying to Natural products Photography!এটা কিন্তু আমাদের হোমমেড বাদাম এর বাটার।আপনারা যাকে পিনাট বাটার হিসেবে চিনেন...
20/07/2026

Just Trying to Natural products Photography!
এটা কিন্তু আমাদের হোমমেড বাদাম এর বাটার।আপনারা যাকে পিনাট বাটার হিসেবে চিনেন।

হানি পিনাট বাটারের মূল উপাদান হলো ফ্রেশ চিনা বাদাম আর মিষ্টি করা হয় পরিমান মতো সরিষা মধু।

আর চকলেট পিনাট বাটারে বাদাম+চকলেট মানে কো-কো পাউডার ব্যাস এতটুকুতেই মূলত এই বাটার গুলো পুষ্টিগুন অক্ষুণ্ণ থাকে।

দীর্ঘদিন পচন ঠেকাতে কোনপ্রকার কেমিক্যাল ইউজ করিনা।তাই এটি ফ্রিজে রেখে দেড় থেকে দুই মাসের মধ্যেই খেয়ে শেষ করতে হবে।

20/07/2026

ব্রান্ডিং এর সুবিধার্থে আমরা খুব শীগ্রই এই পেইজের নাম,লোগো সকল কিছুতেই পরিবর্তন নিয়ে আসছি।
আমাদের নতুন যাত্রায় শুভকামনা রাখবেন! 🙂

 #পোল্ট্রি_মুরগি খেতে খেতেই একবার এই কথাগুলো ভাবি আসুন!! ব্রয়লার মুরগি নিয়ে বিশ্বজুড়ে বহু গবেষণা হয়েছে। সব গবেষণার সিদ্ধ...
15/07/2026

#পোল্ট্রি_মুরগি খেতে খেতেই একবার এই কথাগুলো ভাবি আসুন!!

ব্রয়লার মুরগি নিয়ে বিশ্বজুড়ে বহু গবেষণা হয়েছে। সব গবেষণার সিদ্ধান্ত এক নয়, তবে কয়েকটি ঝুঁকি বারবার উঠে এসেছে। সবচেয়ে বড় উদ্বেগ হলো—অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অস্বাস্থ্যকর খামার ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা।

বাণিজ্যিক খামারে রোগ নিয়ন্ত্রণের জন্য অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী (Superbug) ব্যাকটেরিয়া তৈরিতে ভূমিকা রাখতে পারে। ফলে ভবিষ্যতে মানুষের সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে যেতে পারে। এছাড়া ঠিকমতো প্রক্রিয়াজাত বা রান্না না করা মুরগির মাংস থেকে Salmonella ও Campylobacter-এর মতো ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকিও থাকে।

আরেকটি বড় প্রশ্ন হলো খামারের পরিবেশ। অনেক খামারে অতিরিক্ত গাদাগাদি, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ও বায়ু চলাচলের অভাবে অ্যামোনিয়া ও অন্যান্য গ্যাস তৈরি হয়। এই দুর্গন্ধ শুধু মুরগির জন্য নয়, খামারের কর্মী ও আশপাশের মানুষের শ্বাসতন্ত্রের জন্যও ক্ষতিকর হতে পারে। তবে এই গ্যাস রান্না করা মাংসে থেকে যায়—এমন প্রমাণ নেই; বরং এটি খামারের ব্যবস্থাপনার সমস্যার ইঙ্গিত দেয়।

তাহলে এত ঝুঁকি থাকা সত্ত্বেও ব্রয়লার শিল্প এত বড় হলো কেন?

কারণ এটি দ্রুত, সস্তা এবং বিপুল পরিমাণে প্রাণিজ প্রোটিন উৎপাদনের সবচেয়ে লাভজনক উপায়। মাত্র ৫–৬ সপ্তাহেই একটি ব্রয়লার বাজারে বিক্রির উপযোগী হয়ে যায়। এই ব্যবস্থার পেছনে রয়েছে বৃহৎ ফিড, ওষুধ, জেনেটিক্স ও খাদ্যশিল্পের শক্তিশালী বৈশ্বিক সরবরাহব্যবস্থা।

তাই প্রশ্নটি শুধু "মুরগি খাব কি খাব না"—এতটুকু নয়। আসল প্রশ্ন হলো, আমরা কী ধরনের খাদ্যব্যবস্থাকে সমর্থন করছি?

যদি নিরাপদ, অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা খামার, উন্নত বায়োসিকিউরিটি এবং মানসম্মত উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে দেশি মুরগি, মাছ, ডাল, ডিম ও অন্যান্য স্থানীয় পুষ্টিকর খাদ্যের ব্যবহার বাড়ানোও একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়—এটি আমাদের স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও জড়িয়ে আছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্ন করুন, জানুন এবং সচেতনভাবে বেছে নিন।

Help Bashkhali,Satkania & affected areas in Chittagong.😥
14/07/2026

Help Bashkhali,Satkania & affected areas in Chittagong.😥

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় আমাদের চট্টগ্রাম আজ বিপর্যস্ত। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের চাল ছুঁই ছু...
11/07/2026

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় আমাদের চট্টগ্রাম আজ বিপর্যস্ত। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের চাল ছুঁই ছুঁই পানি, বিশুদ্ধ খাবার পানির অভাব, আর ক্ষুধার্ত শিশুর কান্না— পরিস্থিতি প্রতি মুহূর্তেই আরও জটিল হচ্ছে।
​এই কঠিন সময়ে আমরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে না আসি, তবে দুর্ভোগের সীমা থাকবে না। প্রশাসন কিংবা বড় কোনো সংস্থার দিকে শুধু তাকিয়ে না থেকে, আসুন আমরা নিজেরা ছোট ছোট দলে ভাগ হয়ে বা ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াই।

​আমরা যেভাবে সাহায্য করতে পারি:
​শুকনো খাবার (মুড়ি, চিঁড়া, গুড়, বিস্কুট) ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া।
​জরুরি ওষুধ (স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল)।
​শিশুখাদ্য ও মোমবাতি/দিয়াশলাই সরবরাহ করা।
​আপনার সাধ্যমতো হাত বাড়িয়ে দিন। একটি টাকা বা একটি শুকনো খাবারের প্যাকেটও এখন একেকটি পরিবারের কাছে আশার আলো।

​ #চট্টগ্রাম #বন্যা #চট্টগ্রামেরবন্য

গাছ থেকে নারিকেল পেড়ে, তা শুকিয়ে, একদম অল্প আঁচে দীর্ঘ সময় ধরে এই তেল বের করার প্রসেসিং টা আমি নিজে দেখে এসেছি।*এই তেল আ...
04/07/2026

গাছ থেকে নারিকেল পেড়ে, তা শুকিয়ে, একদম অল্প আঁচে দীর্ঘ সময় ধরে এই তেল বের করার প্রসেসিং টা আমি নিজে দেখে এসেছি।

*এই তেল আপনি চুলে ব্যবহার করতে পারবেন
*ত্বকের যত্নে ব্যবহার করেও আরাম পাবেন।
*আবার চাইলে নিশ্চিন্তে রান্না করেও খেতে পারবেন।

এর পুরো প্রসেস যেহুতু আমার নিজের দেখা তাই এর বিশুদ্ধতা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

আগে কোল্ড প্রেস নারিকেল তেল ব্যবহার না করলে ছোট ২৫০ গ্রামের একটা ছোট বোতল নিয়ে ট্রাই করতে পারেন।

প্রতিদিন সকালে এই ভুলটি করছেন না তো?! 👇
03/07/2026

প্রতিদিন সকালে এই ভুলটি করছেন না তো?! 👇

আমাদের নিজেদের হাতে তৈরি একদম ফ্রেশ  #পিনাট_বাটার /  বাদামের মাখন।এর ৩ টা মহা উপকার: ১/ সকালে বা বিকালের নাস্তা বানানোর ...
02/07/2026

আমাদের নিজেদের হাতে তৈরি একদম ফ্রেশ #পিনাট_বাটার / বাদামের মাখন।

এর ৩ টা মহা উপকার:

১/ সকালে বা বিকালের নাস্তা বানানোর ঝামেলা কমাতে পাউরুটি, টোস্ট বা রুটির সাথে মাখিয়ে অল্প সময়ে নাস্তা সেরে ফেলা যায়।

২/ এতে আছে ভরপুর প্রোটিন আর হার্টের জন্য উপকারী ভালো ফ্যাট।

/ যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, জিম করছেন, বাচ্চাদের পুষ্টি নিয়ে চিন্তিত, কিংবা স্রেফ একটা সুস্থ লাইফস্টাইল খুঁজছেন, সবার জন্য এটা দারুণ।

আমাদের দেশের প্রতিটি মৌসুমে জৈবিকভাবে উৎপাদিত ফলমূল যেকোনো দিক থেকেই আমদানি করা বিদেশী ফলের চেয়ে হাজার গুণ বেশি পুস্টিকর...
05/06/2026

আমাদের দেশের প্রতিটি মৌসুমে জৈবিকভাবে উৎপাদিত ফলমূল যেকোনো দিক থেকেই আমদানি করা বিদেশী ফলের চেয়ে হাজার গুণ বেশি পুস্টিকর।

বিদেশী ফল দীর্ঘদিন তাজা রাখতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়, যা এর পুষ্টিগুণ কমিয়ে দেয়।

অন্যদিকে, আমাদের দেশী ফল সরাসরি বাগান থেকে আসায় তা সম্পূর্ণ বিষমুক্ত এবং জৈবিকভাবেই ভিটামিন ও খনিজে ভরপুর।

নিজ দেশের মাটির খাঁটি স্বাদ ও সুবাস কৃত্রিম বিদেশী ফলে কখনোই পাওয়া সম্ভব নয়।

তাছাড়া নিজেদের দেশে হওয়ার দরুন দামেও সাশ্রয়ী।সে হিসেবে দেশী ফল কিনলে সরাসরি উপকৃত হন আমাদের পরিশ্রমী কৃষকেরা।

তাই চকচকে রাসায়নিকযুক্ত বিদেশী ফল বর্জন করুন; সুস্থ থাকতে ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বেশি বেশি তাজা দেশী মৌসুমী ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

আর আমারা ইতিমধ্যেই ডেলিভারী শুরু করেছি রাজশাহী হিমসাগর/ক্ষিরশেপাতি আম।
একেবারে ন্যাচারাল আম পেতে ইনবক্সে নক করতে পারেন।


#মৌসুমিফল #জৈবিক
#কেমিক্যালমুক্তআম

Address

Chittagong
4214

Website

Alerts

Be the first to know and let us send you an email when জৈবনিবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share