29/08/2026
একটি ভয়ানক বাস্তবতা
যাদুর বিষয়ে একটি ভয়ানক তথ্য আপনাদের সাথে শেয়ার করছি।
দীর্ঘদিন রুকইয়াহ করার অভিজ্ঞতা থেকে একটি বিষয় বারবার আমার নজরে এসেছে, সেটি হলো- আপন মানুষদের কবরে যাদু পুঁতে রাখা!
একবার ভেবে দেখুন, যে আপন মানুষটিকে হারিয়ে পরিবার শোকে ব্যথিত ও চিন্তাগ্রস্ত, সেই প্রিয়জনের কবরেও নিকৃষ্ট যাদুকররা যাদু পুঁতে বা দাফন করে তাদের নিকৃষ্ট বাসনা পূরণ করে।
এ পর্যন্ত আমার হাতে এমন বেশ কিছু কেস এসেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, যাদের কবরে যাদু পোঁতা হয়েছে তারা রোগীর খুব নিকটাত্মীয়। যেমন- নিজের বাবা, নিজের মা, শ্বশুর, শাশুড়ি ইত্যাদি।
এই ধরনের যাদুর অন্যতম একটি লক্ষণ হলো- যাদের কবরে যাদু পুঁতে রাখা হয়, ভুক্তভোগী ব্যক্তি বারবার স্বপ্নে তাদের লাশ, তাদের কবর, অথবা জীবিত অবস্থায় তাদের সাথে বিভিন্ন কথোপকথনের দৃশ্য দেখতে পান।
#ব্ল্যাক_ম্যাজিক