Dr. Muhammad Rafiq

Dr. Muhammad Rafiq Child Specialist & Integrated Health service.

03/08/2026
15/04/2026

SCANU Days

#ঈদগাহ_মডেল_হাসপাতাল

27/10/2025

বাচ্চাদের ঘন ঘন নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারন কি?

কিভাবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন?


ডা.মোহাম্মদ রফিক উদ্দিন
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস,
ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
বিএমইউ (ঢাকা পিজি হাসপাতাল)
কনসালট্যান্ট -শিশু স্বাস্থ্য
ঈদগাহ মডেল হাসপাতাল

09/09/2025

"নবজাতক বাচ্চার বমি বা পায়খানা নিয়ে চিন্তিত?
"নবজাতকের স্বাভাবিক বিষয়গুলো জানুন এবং সচেতন হোন।
#নবজাতকের_পরিচর্যা

মায়ের বুকের দুধ এবং ফর্মূলা দুধের  মধ্যে পার্থক্য: মায়ের বুকের দুধ:এটি এমন একটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে যেটার বিকল্প আজ...
07/09/2025

মায়ের বুকের দুধ এবং ফর্মূলা দুধের মধ্যে পার্থক্য:

মায়ের বুকের দুধ:

এটি এমন একটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে যেটার বিকল্প আজও পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়নি।
এতে আছে বাচ্চার জন্যে প্রয়োজনীয় সকল পুষ্টি ( ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস) সহ এক অপার সম্ভাবনা এবং জীবনী শক্তির আধাঁর। আছে জীবন্ত কোষ এবং জীবন রক্ষাকারী উপাদান। কি কি আছে চলুন জেনে নেই...

১। বুকের দুধে আছে Immunoglobulins যেটা ন্যাচারাল ভ্যাক্সিন এর মত কাজ করে। যে কোন জীবনুর বিরুদ্ধে কাজ করার জন্যে সদা প্রস্তুত।
২। শ্বেত রক্ত কনিকা: যেটা জীবনু বা ক্ষতিকর পদার্থ গিলে খেয়ে ফেলার জন্যে উৎ পেতে বসে থাকে।
শিশুর রোগ প্রতিরোধ সিস্টেম সঠিক ভাবে তৈরি করে। মায়ের দুধে এই কনিকা যত শক্তিশালি হবে শিশুর রোগ প্রতিরোধ সিস্টেমও তত শক্তিশালি হবে।
৩। Lysozyme: একটা এনজাইম, যেটা যে কোন ব্যকটেরিয়ার কোষের বাহিরের আবরন ভেংগে ফেলে এবং ব্যকটেরিয়াকে মেরে ফেলে।

৪। Lactoferrin: ব্যাকটেরিয়া ,ভাইরাস এবং ফাংগাসের এর বিরুদ্ধে কাজ করে। যে কোন প্রদাহ রোধ করে। শিশুর মস্তিষ্কের গঠনে সহায়তা করে।
৫।Transferrin: এটি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আয়রন ট্রান্সফার করে। শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে।

৬। Compliment system: শিশুর পরিপাকতন্ত্র সুগঠিত করে, জীবানু প্রতিরোধী করে তোলে। খারাপ ব্যকটেরিয়াকে মেরে ফেলে। সঠিক Gut health ই পরবর্তিতে সঠিক Immune system তৈরি করে।

৭। Oligosaccharides: এটি ব্যাকটেরিয়া শিশুর শরীরের ভিতরে যাতে আকড়ে ধরতে না পারে সেটাকে প্রতিরোধ করে।

৮। Bifidus factor: এটি উপকারি ব্যাকটেরিয়াকে শিশুর পরিপাক তন্ত্রে জন্মাতে সহায়তা করে আর অপকারী ব্যাকটেরয়ার বৃদ্ধি রোধ করে। এছাড়াও শিশুর পরিপাক তন্ত্রে একটা ন্যাচারাল ডিফেন্সিব আবরন তৈরি করে এবং শিশুর পায়খানা নরম রাখতে সহায়তা করে।

এগুলো হল প্রধান প্রধান কাজ। এসব ছাড়াও আরো অনেক কাজ রয়েছে যা ছোট পরিসরে উল্লেখ করা সম্ভব নয়।

ফর্মূলা দুধ:
ফর্মূলা দুধে আছে শুধু মাত্র শিশুর জন্যে প্রয়োজনীয় পুষ্টি (ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস)। উপরে যা যা উল্লেখ করলাম এসবের কিছুই নেই।

03/09/2025

কোন বয়সে শিশুর মুখের রুচি কেমন হবে

21/08/2025

🔺কোন বয়সে বাচ্চার ওজন কত হবে?🔺

ডা: মোহাম্মদ রফিক উদ্দিন
শিশু বিশেষজ্ঞ।

বাচ্চার বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা জেনে নিন।
একটি নবজাতক বাচ্চার জন্মের পর প্রথম কয়েক দিনে জন্ম ওজনের ১০% কমে, এরপর ১০ দিন বয়সের মধ্যে এটা বেড়ে আবার জন্ম ওজনের সমান হয়।
এরপর প্রথম ৩ মাসে দৈনিক ২০-২৫ গ্রাম করে বাড়ে।
৩-৬ মাসে দৈনিক ২০ গ্রাম করে বাড়ে।
৬-৯ মাসে দৈনিক ১৫ গ্রাম করে বাড়ে।
৯-১২ মাস পর্যন্ত দৈনিক ১২ গ্রাম করে বাড়ে।
একটা বাচ্চা ৫ মাসে তার জন্ম ওজনের দ্বিগুন হয়,
১ বছরে তার জন্ম ওজনের ৩ গুন হয়,
২ বছরে তার জন্ম ওজনের ৪ গুন হয়, এবং
৩ বছরে জন্ম ওজনের ৫ গুন হয়।

আপনার বাচ্চার ওজন মোটামুটি এর মধ্যে থাকলে ভয়ের কারণ নেই।

0 মাসঃ ২.৫-৩.৩ কেজি
১ মাসঃ ৩-৪.৪ কেজি
২ মাসঃ ৩.৬-৫.৩ কেজি
৩ মাসঃ ৪.১-৬ কেজি
৪ মাসঃ ৪.১-৬.৭ কেজি
৫ মাসঃ ৫.১-৭.৩ কেজি
৬ মাসঃ ৫.৫-৭.৩ কেজি
৭ মাসঃ ৬-৭.৩ কেজি
৮ মাসঃ ৬.৪- ৮.৮ কেজি
৯ মাসঃ ৬.৭-৯.২ কেজি
১০ মাসঃ ৭.১-৯.৫ কেজি
১১ মাসঃ ৭.৩-৯.৯ কেজি
১২ মাসঃ ৭.৫-১০.২ কেজি

১৩ মাসঃ ৭.৮-১০.৫৪ কেজি
১৪ মাসঃ ৮-১০.৭ কেজি
১৫ মাসঃ ৮.২- ১০.৯ কেজি
১৬ মাসঃ ৮.৩-১১.১ কেজি
১৭ মাসঃ ৮.৫-১১.৩ কেজি
১৮ মাসঃ ৮.৭-১১.৫ কেজি
১৯ মাসঃ ৮.৮-১১.৭ কেজি
২০ মাসঃ ৯-১১.৯ কেজি
২১ মাসঃ ৯.১-১১ কেজি
২২ মাসঃ ৯.৩-১২.১ কেজি
২৩ মাসঃ ৯.৪-১২.৩ কেজি
২৪ মাসঃ ৯.৬-১২.৫ কেজি

২৫ মাসঃ ৯.৭-১২.৭ কেজি
২৬ মাসঃ ৯.৯-১২.৯ কেজি
২৭ মাসঃ ১০-১৩ কেজি
২৮ মাসঃ ১০.২-১৩.২ কেজি
২৯ মাসঃ ১০.৩-১৩.৪ কেজি
৩০ মাসঃ ১০.৫-১৩.৬ কেজি
৩১ মাসঃ ১০.৬-১৩.৭ কেজি
৩২ মাসঃ ১০.৮-১৩.৯ কেজি
৩৩ মাসঃ ১০.৯-১৪.১ কেজি
৩৪ মাসঃ ১১-১৪.২ কেজি
৩৫ মাসঃ ১১.১-১৪.৪ কেজি
৩৬ মাসঃ ১১.৩-১৪.৫ কেজি

৩৭ মাসঃ ১১.৪-১৪.৮ কেজি
৩৮ মাসঃ ১১.৬-১৫ কেজি
৩৯ মাসঃ ১১.৮-১৫.১ কেজি
৪০ মাসঃ ১১.৯-১৫.৩ কেজি
৪১ মাসঃ ১২-১৫.৪ কেজি
৪২ মাসঃ ১২.১-১৫.৬ কেজি
৪৩ মাসঃ ১২.৩-১৫.৮ কেজি
৪৪ মাসঃ ১২.৪-১৬ কেজি
৪৫ মাসঃ ১২.৫-১৬.১ কেজি
৪৬ মাসঃ ১২.৬-১৬.৩ কেজি
৪৭ মাসঃ১২.৮-১৬.৫ কেজি
৪৮ মাসঃ ১২.৯-১৬.৬ কেজি

৪৯ মাসঃ ১৩-১৬.৮ কেজি
৫০ মাসঃ ১৩.১-১৭ কেজি
৫১ মাসঃ ১৩.২-১৭.১ কেজি
৫২ মাসঃ ১৩.৩-১৭.৩ কেজি
৫৩ মাসঃ ১৩.৪-১৭.৫ কেজি
৫৪ মাসঃ ১৩.৫-১৭.৭ কেজি
৫৫ মাসঃ ১৩.৬-১৭.৮ কেজি
৫৬ মাসঃ ১৩.৭-১৮ কেজি
৫৭ মাসঃ ১৩.৮-১৮.২ কেজি
৫৮ মাসঃ ১৩.৮-১৮.৪ কেজি
৫৯ মাসঃ ১৩.৯- ১৮.৫ কেজি
৬০ মাসঃ ১৪-১৮.৭ কেজি

ডা: মোহাম্মদ রফিক উদ্দিন
শিশু বিশেষজ্ঞ।


#শিশুরস্বাস্থ্য #শিশুরওজন #মায়েরদায়িত্ব #শিশুপুষ্টি #সুস্থশিশু #প্যারেন্টিং #শিশুরবিকাশ #শিশুদেখভাল #শিশুসেবা_

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Muhammad Rafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share