AAD Nursing & Health Care Services

AAD Nursing & Health Care Services We provide professional and compassionate nursing care at your doorstep. Our trained caregivers ensure safety, comfort, and dignity for your loved ones.

Our services include elderly care, patient care, post-hospital support, and home nursing services.

Free medical camping...AAD Nursing And Health  Care Service
10/05/2026

Free medical camping...
AAD Nursing And Health Care Service

10/05/2026

রোগীর সেবা শুধু দায়িত্ব না, এটা বিশ্বাসের একটা সম্পর্ক।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করি একজন পেসেন্ট যেনো আমার কাছে নিরাপদ, স্বস্তিতে এবং আপন মনে করেন। একজন অসুস্থ মানুষের মুখে একটু হাসি ফিরিয়ে আনা, তার মনে ভরসা তৈরি করা, আর পরিবারের চিন্তা কিছুটা কমিয়ে দিতে পারাটাই আমার সবচেয়ে বড় সফলতা।

বিশ্বাস একদিনে তৈরি হয় না, যত্ন, ধৈর্য আর আন্তরিক সেবার মাধ্যমেই সেটা অর্জন করতে হয়। ❤️
সব পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার টেকনিক থাকতে হয়।
কারণ প্রতিটা পেসেন্ট আলাদা, তাদের কষ্ট, আচরণ আর প্রয়োজনও আলাদা। একজন ভালো কেয়ারগিভার শুধু সেবা দেয় না, সে ধৈর্য ধরে বুঝতে শেখে, মানিয়ে নিতে শেখে, আর রোগীর মনে বিশ্বাস তৈরি করে।

আলহামদুলিল্লাহ, আমি সবসময় চেষ্টা করি প্রতিটা পেসেন্টকে নিজের পরিবারের মানুষের মতো যত্ন দিতে। ❤️

07/05/2026

“সুস্থ থাকার প্রথম ধাপই হলো পরিচ্ছন্নতা।
একজন রোগীর শুধু ওষুধ নয়, প্রয়োজন সঠিক যত্ন আর স্বাস্থ্যবিধি মেনে চলা।

আজকের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে একজন নার্স রোগীদের হাইজিন মেইনটেইন করার সঠিক নিয়ম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার কাপড় ব্যবহার, ওরাল কেয়ার এবং আশপাশ পরিষ্কার রাখা একজন রোগীর সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটাই তুলে ধরা হয়েছে।

সচেতনতা ছোট একটা বিষয় মনে হলেও, এটি অনেক বড় রোগ প্রতিরোধ করতে পারে।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।”

#সঅচে #মানবিককাজ

07/05/2026

এই যে উনার মুখে যে দোয়া বের হইলো এর মতো উপহার কি হতে পারে। 🫠🤲

07/05/2026

জীবনের একটা কঠিন সত্য প্রতিদিন চোখের সামনে দেখি…
৭০/৮০ বছরের পর অনেক মানুষ এতটাই অসহায় হয়ে যান যে নিজের ছোট ছোট কাজও আর নিজে করতে পারেন না। যেই মানুষটা সারাজীবন পরিবার, সন্তান আর আপনজনদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, শেষ বয়সে সেই মানুষটাই অনেক সময় বিছানার এক কোণে নীরবে পড়ে থাকেন।

পরিবারের মানুষ চাইলেও সবসময় ঠিকভাবে সেবা করতে পারেন না, কারণ বয়সের এই সময়টা শুধু শরীর না, মনকেও ভেঙে দেয়। তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভালোবাসা, ধৈর্য আর একটু সময়।
আমি নিজের চোখে অনেক বৃদ্ধ মানুষকে এই কষ্টের মধ্যে থাকতে দেখেছি। সত্যি বলতে, এই দৃশ্যগুলো ভেতর থেকে নাড়া দেয়… 😔
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সম্মানের সাথে জীবন শেষ করার তৌফিক দান করুন। আমিন।
@আব্দুল্লাহ আল দাইয়ান

05/05/2026

ফ্যামিলি থাকা কতটা ইমপোর্টেন্স। এরকম অসহায় মানুষদের না দেখলে বুঝবেন না।

#মানবিককাজ

এটাই মোগো বাংলাদেশ 😞
04/05/2026

এটাই মোগো বাংলাদেশ 😞

কিছু সম্পর্ক রক্তের না… দায়িত্ব আর ভালোবাসার।একজন কেয়ারগিভার হিসেবে আমার কাজ শুধু ওষুধ দেওয়া না—আমি চেষ্টা করি রোগীর মনট...
04/05/2026

কিছু সম্পর্ক রক্তের না… দায়িত্ব আর ভালোবাসার।

একজন কেয়ারগিভার হিসেবে আমার কাজ শুধু ওষুধ দেওয়া না—আমি চেষ্টা করি রোগীর মনটা বুঝতে, তার পাশে মানুষ হয়ে দাঁড়াতে। অনেকদিন পর যখন উনি একটু হাসলেন, তখন মনে হয়েছে আমার সব পরিশ্রম সার্থক।

আমি নিজের চুল পর্যন্ত কেটে ফেলেছি, শুধু এই জন্য—যেনো উনি আমাকে নিজের মানুষ মনে করেন, ভয় না পান, সাহস পান। কারণ আমি জানি, একজন রোগীর মানসিক শক্তি তার সুস্থতার সবচেয়ে বড় অংশ।

আজ পরিবারের পক্ষ থেকে একটা কথা শুনলাম—
“উনি হাসলেন কেমন করে! অনেকদিন পর দেখলাম…”

এই ছোট ছোট কথাগুলোই আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রোগীর জন্য নিজের সর্বোচ্চটা দিতে, যেনো তারা শুধু সেবা না—ভালোবাসাও পায়।

আপনার প্রিয়জনের জন্য একজন বিশ্বস্ত, দায়িত্বশীল ও আন্তরিক কেয়ারগিভার খুঁজছেন?
আমি আছি, ইনশাআল্লাহ পাশে।

📞 Contact: 01782690460
📧 Email: [email protected]

বিশ্বাস রাখুন… আপনার আপনজন নিজের মানুষের মতোই যত্ন পাবে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when AAD Nursing & Health Care Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share