Meditrix by Aakash

Call Directions Contact the business

Meditrix by Aakash Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meditrix by Aakash, Agrabad, Chittagong.

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহন করবেন না। শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য কন্টেন্ট বানাই।পছন্দ না হলে ইগনোর করুন। বাজে মন্তব্য করবেন না।
সাম্প্রতিক বিষয় নিয়ে নিত্য নতুন তথ্য পেতে পেইজে লাইক/ফলো দিয়ে সাথে থাকুন।যে কোন প্রমোশনের জন্য ইনবক্সে যোগাযোগ করুন।

যারা দীর্ঘদিন ধরে দাউদের সমস্যায় ভুগছেন।লেন্টেনা গাছের পাতা বেটে রস নিয়ে নারিকেল তেলের সাথে মিক্স করে গোসলের পরে আক্রান...
17/08/2026

যারা দীর্ঘদিন ধরে দাউদের সমস্যায় ভুগছেন।

লেন্টেনা গাছের পাতা বেটে রস নিয়ে নারিকেল তেলের সাথে মিক্স করে গোসলের পরে আক্রান্ত স্থানে ব্যবহার করবেন তিন থেকে সাত দিন।

আপনি জানেন কি এর যাদুকরী কার্যকারিতা?? মুখের দুর্গন্ধ দূর করতে একটি পুদিনাপাতা মুখে নিয়ে চিবাতে পারেন এতে মুখের দুর্গন্...
17/08/2026

আপনি জানেন কি এর যাদুকরী কার্যকারিতা??
মুখের দুর্গন্ধ দূর করতে একটি পুদিনাপাতা মুখে নিয়ে চিবাতে পারেন এতে মুখের দুর্গন্ধ চলে যাবে। এছাড়াও যাদের বদহজমের সমস্যা থাকে তারা এই পাতার রস এক গ্লাস পানিতে মিক্স করে খেতে পারেন। অথবা অনেকের নাক বন্ধ হয়ে যায় সর্দির কারণে তারা এর পাতা রস করে খাবেন দুই চামচ পরিমাণ দিনে দুইবার।

প্রাকৃতিক চিকিৎসা। তেলাকুচা গাছের শিকড় অথবা পাতা রস করে সকালে খালি পেটে খেতে হবে টানা সাত দিন ২ চাচম পরিমাণ।
16/08/2026

প্রাকৃতিক চিকিৎসা।
তেলাকুচা গাছের শিকড় অথবা পাতা রস করে সকালে খালি পেটে খেতে হবে টানা সাত দিন ২ চাচম পরিমাণ।

এবারহাড়ের সুস্থতায় ক্যালসিয়াম ও ভিটামিন D3-এর ভূমিকা জেনে নিন।মজবুত হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন D3 গুরুত্বপ...
15/08/2026

এবার
হাড়ের সুস্থতায় ক্যালসিয়াম ও ভিটামিন D3-এর ভূমিকা জেনে নিন।

মজবুত হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন D3 গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাসের অভাব বা শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতির কারণে এগুলোর ঘাটতি দেখা দিতে পারে।

ক্যালসিয়াম ও ভিটামিন D3 কীভাবে কাজ করে।

◾ হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ: ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে।

◾ ক্যালসিয়াম শোষণে সহায়তা: ভিটামিন D3 শরীরে ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

◾ হাড়ের স্বাভাবিক শক্তি বজায় রাখতে সহায়ক: পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন D3 হাড়ের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

◾ বয়স বাড়ার সঙ্গে হাড়ের যত্ন: পর্যাপ্ত পুষ্টি হাড়ের স্বাভাবিক ঘনত্ব ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

সতর্কতা: প্রয়োজন না থাকলে নিজে থেকে ক্যালসিয়াম বা ভিটামিন D3-এর উচ্চমাত্রার সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না। বয়স, খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে সঠিক ডোজ নির্বাচন করুন।

বিঃদ্রঃ এই পোস্টটি শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে। এটি কোনো রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়।

হাড়ের যত্ন নিন, সুস্থ থাকুন।

এটি হাড়ের ক্ষয় রোধে সহায়তা করতে পারে এবং জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথা ও ফোলাভাব কমাতে ভূমিকা রাখতে পারে।জয়েন্টের আড়ষ্টতা ...
02/06/2026

এটি হাড়ের ক্ষয় রোধে সহায়তা করতে পারে এবং জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথা ও ফোলাভাব কমাতে ভূমিকা রাখতে পারে।

জয়েন্টের আড়ষ্টতা কমিয়ে স্বাভাবিক নড়াচড়া ও নমনীয়তা বজায় রাখতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দৈনন্দিন চলাফেরায় স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

বিশেষ করে হাঁটু, কোমর বা বিভিন্ন জয়েন্টের অস্বস্তি কমাতে উপকারী হিসেবে পরিচিত।

সতর্কতা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা।

এটি নিউরোলজিকাল এবং নিউরোপ্যাথি রোগের জন্য কার্যকর; হাত পায়ে ঝিমঝিম ভাব, চাবানো কামড়ানো, হাতে-পায়ের ব্যথা এবং মুখপেশির অ...
10/03/2026

এটি নিউরোলজিকাল এবং নিউরোপ্যাথি রোগের জন্য কার্যকর; হাত পায়ে ঝিমঝিম ভাব, চাবানো কামড়ানো, হাতে-পায়ের ব্যথা এবং মুখপেশির অবসতার চিকিৎসায় কার্যকর।চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

এটি ভিটামিন ডি ও ভিটামিন কে এর ঘাটতি পুরণ করবে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, হাড় ও দাঁতের গঠন মজবুত করে। চিকিৎ...
09/03/2026

এটি ভিটামিন ডি ও ভিটামিন কে এর ঘাটতি পুরণ করবে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, হাড় ও দাঁতের গঠন মজবুত করে। চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

জরুরী পোষ্ট। একটু তাকিয়ে দেখুন এই নিষ্পাপ মুখটির দিকে... হয়তো কোনো এক মুহূর্তের ভুলে সে হারিয়ে গেছে তার চিরচেনা পৃথিবী থ...
06/03/2026

জরুরী পোষ্ট।
একটু তাকিয়ে দেখুন এই নিষ্পাপ মুখটির দিকে... হয়তো কোনো এক মুহূর্তের ভুলে সে হারিয়ে গেছে তার চিরচেনা পৃথিবী থেকে। গত রাতে পতেঙ্গার কাটগড় এলাকা থেকে এই ছোট্ট শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ওর চোখে এখন কেবলই আতঙ্ক আর ফেরার আকুতি। অচেনা পরিবেশে সে তার ছোট্ট হাত দুটো বাড়িয়ে দিচ্ছে আর খুঁজছে তার মা-বাবাকে। ওর ভাঙা ভাঙা গলার ডাক শুনলে পাথরও যেন কেঁদে উঠবে।

যাদের সে খুঁজছে:
🔹 বাবার নাম: শাকিল মিয়া
🔹 মায়ের নাম: খারিসা বেগম
🔹 সম্ভাব্য ঠিকানা: মহেশখালী

বর্তমানে শিশুটি জি.ই.এম গেট এলাকায় এক নিরাপদ আশ্রয়ে আছে। কিন্তু একটা বাচ্চার জন্য মায়ের কোলের চেয়ে বড় কোনো জান্নাত নেই। প্রতিটা সেকেন্ড কাটছে ওর মা-বাবার আদরের অপেক্ষায়।

🙏 একটি শেয়ার মানেই একটি ফেরেশতার নতুন জীবন:
আপনার নিউজফিডের মাত্র একটি শেয়ার পৌঁছে যেতে পারে মহেশখালীর সেই ঠিকানায়, যেখানে ওর মা-বাবা হয়তো এখন পাগলের মতো বুক চাপড়ে কাঁদছেন। দয়া করে পোস্টটি এড়িয়ে যাবেন না।

আপনার একটি ক্লিকের ওপর নির্ভর করছে এই মাসুম বাচ্চাটির ভবিষ্যৎ।

📞 জরুরি যোগাযোগ: ☎️ 01917-901790 ☎️ 01889-920790

হে আল্লাহ! এই মাসুম বাচ্চাটিকে দ্রুত তার মা-বাবার বুকে ফিরিয়ে দাও। যারা পোস্টটি শেয়ার করবেন, আল্লাহ তাদের পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করুন। 🤲❤️✨

এটি হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়ামজনিত দুর্বলতা কমাতে সহায়ক। শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাট...
06/03/2026

এটি হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়ামজনিত দুর্বলতা কমাতে সহায়ক। শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি দেওয়া হয়।

Aquacal D (Algae Calcium + Vitamin D3) ট্যাবলেট মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয়।
চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

অনেকেই জানতে চেয়েছিলেন। যাদের মাথার উকুন কোনোভাবেই কমছে না, তাদের জন্য কার্যকর সমাধান।মাথার উকুন দূর করতে এটি অত্যন্ত কা...
06/03/2026

অনেকেই জানতে চেয়েছিলেন।
যাদের মাথার উকুন কোনোভাবেই কমছে না, তাদের জন্য কার্যকর সমাধান।

মাথার উকুন দূর করতে এটি অত্যন্ত কার্যকর। যারা বিভিন্ন ধরনের শ্যাম্পু, ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করেও উপকার পাননি, তারা এটি ব্যবহার করতে পারেন। সঠিকভাবে ব্যবহার করলে উকুন ও ডিম ধ্বংস করতে সহায়ক।

ব্যবহারের নিয়ম:
পরিষ্কার ও শুকনা মাথার ত্বকে সম্পূর্ণভাবে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রয়োজনে সূক্ষ্ম দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন, এতে মৃত উকুন ও ডিম সহজে বের হয়ে যাবে।

সতর্কতা:
চোখ, মুখ বা ক্ষতস্থানে লাগাবেন না। শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন।

Address

Agrabad
Chittagong
4100

Telephone

+8801712802293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meditrix by Aakash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meditrix by Aakash:

Shortcuts

Share