National Poison Centre, Bangladesh

National Poison Centre, Bangladesh National Poison Centre, Bangladesh ( NPCB ) - Dedicated to poison prevention, management, and awareness. Hotline - 16801

We provide 24/7 support, resources, and expertise to protect lives and promote health nationwide.

Heartiest congratulations and deepest respect to Professor Dr. M.A. Faiz, one of the founders of National Poison Centre,...
24/05/2026

Heartiest congratulations and deepest respect to Professor Dr. M.A. Faiz, one of the founders of National Poison Centre, Bangladesh.

We are proud to celebrate his remarkable achievement of receiving the Dr. Lee Jong-wook Memorial Prize for Public Health 2026 from the World Health Organization (WHO) during this year’s World Health Assembly in recognition of his outstanding contributions to public health.

Professor Dr. M.A. Faiz is the first person from Bangladesh to receive this prestigious international award. His exceptional work in neglected tropical diseases, snakebite envenoming, and malaria has brought immense pride to the nation.

His lifelong dedication to medical science, research, public health services, and medical education continues to inspire generations. On behalf of the National Poison Centre, Bangladesh family, we extend our heartfelt congratulations and sincere gratitude for his extraordinary contributions.

We were deeply honored to welcome His Excellency Dr. Rüdiger Lotz, Ambassador of Germany to Bangladesh, to the National ...
15/05/2026

We were deeply honored to welcome His Excellency Dr. Rüdiger Lotz, Ambassador of Germany to Bangladesh, to the National Poison Centre, Bangladesh yesterday. It was a privilege for the National Poison Centre family to host him and his esteemed team during their visit.

The occasion was further graced by the presence of distinguished medical professionals, including Professor Dr. M.A. Faiz, Ex-Director General of Health and Ex-Principal of Dhaka Medical College & Hospital; Dr. Aniruddha Ghose, Professor, Chittagong Medical College & Hospital; and Dr. Abdullah Abu Sayeed, Assistant Professor, Chittagong Medical College & Hospital.

Dr. Aniruddha Ghose and Dr. Abdullah Abu Sayeed represented the National Poison Centre, Bangladesh as committee members of the organization. Other respected officials of the organization were also present at the occasion.

We express our sincere gratitude for this valuable visit and look forward to strengthening collaboration in the field of healthcare and poison management.

🌿☠️ কীটনাশক ও আগাছানাশক ব্যবহারে সতর্ক থাকুন — আপনার পরিবারকে নিরাপদ রাখুন!ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)কৃষিকা...
01/05/2026

🌿☠️ কীটনাশক ও আগাছানাশক ব্যবহারে সতর্ক থাকুন — আপনার পরিবারকে নিরাপদ রাখুন!
ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)
কৃষিকাজে ও বাগানে পোকামাকড় দমন এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতিদিন বিভিন্য organophosphorus compound (OPC) / Paraquat/ Pyrethroid বা কীটনাশক (Pesticide) ও আগাছানাশক (Herbicide) ব্যবহার করি। কিন্তু এই রাসায়নিকগুলো সঠিকভাবে ব্যবহার না করলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে!

⚠️ বিপদের লক্ষণগুলো চিনুন:
সংস্পর্শে আসার পর যদি দেখেন —
১. পেটে ব্যথা এবং বমি বমি ভাব বা বমি হওয়া
২. অতিরিক্ত লালা ঝরা বা অতিরিক্ত ঘাম
৩. মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
৪. পাতলা পায়খানা
৫. চোখ দিয়ে পানি ঝরা
৬. শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব
৭. খিঁচুনি বা অস্বাভাবিক কাঁপুনি

👉 এধরনের যে কোনো সমস্যায় ২৪/৭ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক -রা আছি আপনার পাশে। দেরি না করে সাথে সাথে কল করুন আমাদের নাম্বার এ- ☎️ ১৬৮০১ (হেল্পলাইন)

✅ নিরাপদ ব্যবহারের নিয়মকানুন:

🔒 সংরক্ষণে:
শিশুদের নাগালের বাইরে তালাবদ্ধ জায়গায় রাখুন
খাবার বা পানীয়র পাশে কখনো রাখবেন না
মূল প্যাকেটে রাখুন, অন্য বোতলে (বিশেষত কোল্ড ড্রিংকের বোতলে) ঢালবেন না ।

🧤 ব্যবহারে:
গ্লাভস, মাস্ক ও সুরক্ষামূলক পোশাক পরুন
বাতাসের অনুকূল দিক থেকে স্প্রে করুন
স্প্রে করার সময় খাবেন না, পান করবেন না বা ধূমপান করবেন না
ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত-মুখ ধুয়ে নিন

🗑️ কীটনাশক/আগাছানাশকের খালি প্যাকেট বা বোতল যেভাবে ফেলবেন:
১. ট্রিপল রিন্স (Triple Rinse) করুন খালি বোতলে ৩ বার পানি ভরে ভালো করে ঝাঁকিয়ে সেই পানি স্প্রে করে ফেলুন — তারপর বোতল ফেলুন।
২. ছিদ্র করে দিন বোতল বা কনটেইনার যাতে কেউ আর ব্যবহার না করতে পারে, সেজন্য পেরেক বা ধারালো কিছু দিয়ে ছিদ্র করে দিন।
৩. নির্দিষ্ট স্থানে ফেলুন
পৌরসভা বা সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহ স্থানে ফেলুন
কৃষি অফিস বা ডিলারের কাছে জমা দিন — অনেক জায়গায় ফেরত নেওয়ার ব্যবস্থা আছ

❌ যেখানে ফেলবেন না:
খালি বোতল বা প্যাকেট যত্রতত্র ফেলবেন না
পুকুর, নদী বা জলাশয়ে ফেলবেন না — এতে পানি বিষাক্ত হয়
আগুনে পোড়াবেন না — বিষাক্ত ধোঁয়া হয়

🚨 বিষক্রিয়া হলে তাৎক্ষণিকভাবে যা করবেন:
আক্রান্ত ব্যক্তিকে দ্রুত খোলা বাতাসে নিয়ে যান
ব্যবহৃত জামা কাপড় খুলে ফেলুন
ত্বকে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন
চোখে লাগলে ১৫ মিনিট ধরে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন
বমি করানোর চেষ্টা করবেন না (এটি আরও ক্ষতিকর হতে পারে)
ওষুধের প্যাকেট/বোতল সাথে নিয়ে হাসপাতালে যান

📞 বিষক্রিয়ার যেকোনো জরুরি পরামর্শের জন্য যোগাযোগ করুন:

☎️ 16801 (হটলাইন)
ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)
🏥 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

🙏 সচেতন থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান।
শেয়ার করুন এবং জনসচেতনতা বৃদ্ধি করুন
— একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে!

#16801 #বিষক্রিয়া_সচেতনতা #কীটনাশক_নিরাপত্তা #বিষ #বিষনিয়ন্ত্রণ

🌿☠️ কীটনাশক ও আগাছানাশক ব্যবহারে সতর্ক থাকুন — আপনার পরিবারকে নিরাপদ রাখুন!ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)কৃষিকা...
21/04/2026

#16801 #বিষক্রিয়া_সচেতনতা #কীটনাশক_নিরাপত্তা

বিষক্রিয়ায় আক্রান্ত হলে দ্রুত যোগাযোগ করুন ১৬৮০১ নাম্বারে। বিশেষজ্ঞ ডাক্তাররা ২৪/৭ আপনাদের সেবা প্রদান করতে প্রস্তুত।
05/04/2026

বিষক্রিয়ায় আক্রান্ত হলে দ্রুত যোগাযোগ করুন ১৬৮০১ নাম্বারে।
বিশেষজ্ঞ ডাক্তাররা ২৪/৭ আপনাদের সেবা প্রদান করতে প্রস্তুত।

বিষক্রিয়ায় আক্রান্ত হলে দ্রুত যোগাযোগ করুন ১৬৮০১ নাম্বারে। বিশেষজ্ঞ ডাক্তাররা ২৪/৭ আপনাদের সেবা প্রদান করতে প্রস্তুত।
12/03/2026

বিষক্রিয়ায় আক্রান্ত হলে দ্রুত যোগাযোগ করুন ১৬৮০১ নাম্বারে। বিশেষজ্ঞ ডাক্তাররা ২৪/৭ আপনাদের সেবা প্রদান করতে প্রস্তুত।

সকল বিষক্রিয়ার জন্য একটি নম্বর।হটলাইন: ১৬৮০১ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ।
15/01/2025

সকল বিষক্রিয়ার জন্য একটি নম্বর।
হটলাইন: ১৬৮০১

ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ।

বিষয়: National Poison Control Centre (NPCC) এর Help Line নাম্বার ১৬৮০১ ব্যবহার করে সহযোগিতা গ্রহণ প্রসঙ্গে।উপরোক্ত বিষয়ে...
14/01/2025

বিষয়: National Poison Control Centre (NPCC) এর Help Line নাম্বার ১৬৮০১ ব্যবহার করে সহযোগিতা গ্রহণ প্রসঙ্গে।

উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর উদ্যোগে National Poison Control Centre (NPCC) প্রতিষ্ঠা করা হয়েছে।উক্ত প্রতিষ্ঠানটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম এ অবস্থিত। National Poison Control Centre (NPCC) দেশে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের সেবায় বিশেষ ভূমিকা পালন করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। সমগ্র দেশ ব্যাপী বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। সে লক্ষ্যে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত জরুরী বিভাগ, অর্ন্তঃবিভাগ, বর্হিঃবিভাগের সকল চিকিৎসক , স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মী ও বিষক্রিয়ায় আক্রান্ত সাধারণ জনগনের সহযোগীতার জন্য একটি হেল্প লাইন নাম্বার প্রতিষ্ঠা করা হয়েছে। হেল্প লাইন নাম্বারটি ১৬৮০১

বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসায় কোন রকম বিভ্রান্তি দূরীকরণ বা সহযোগিতার জন্য উল্লেখিত হেল্প লাইন নাম্বারে কল করে পরামর্শ ও সহযোগীতা গ্রহন করার জন্য অনুরোধ করা হলো। এই হেল্প লাইন নাম্বারে ২৪ ঘণ্টা পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।

অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন
লাইন ডাইরেক্টর
নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

সর্পদংশনের লক্ষণসমূহ শরীরে দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। চিকিৎসকের পরামর্শের জন্য ১৬৮০১ হটলাইনে যোগায...
13/01/2025

সর্পদংশনের লক্ষণসমূহ শরীরে দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। চিকিৎসকের পরামর্শের জন্য ১৬৮০১ হটলাইনে যোগাযোগ করুন।

Address

Chittagong Medical College, Panchlaish
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Poison Centre, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share