Al Yaqeen Ruqyah & Hijama Center

Al Yaqeen Ruqyah & Hijama Center রুকইয়াহ শারিয়াহ সংক্রান্ত যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুন- 0179715-9171

Sunnah ভিত্তিক রুকইয়াহ চিকিৎসা — জিন, যাদু, বদনজর, শারীরিক ও মানসিক সমস্যার নিরাপদ সমাধান। WhatsApp এ যোগাযোগ করুন -016300-81915

04/06/2026

লাইভ ডাইগনোসিস রুকিয়াহ

02/06/2026

লাইভ রুকিয়াহ সেশন

01/06/2026

অল্প বয়সে বিয়ে করেছেন এই পেশেন্ট, মাশাআল্লাহ।
​কিন্তু আপন শাশুড়ি বিচ্ছেদের জাদু করেন; ফলস্বরূপ উনার বউ উনার সাথে কোনো যোগাযোগ পর্যন্ত রাখত না, একদম ডিসকানেক্টেড।
​এই অবস্থায় আমাদের সেন্টারে আসেন, দুই সেশন রুকইয়াহ নেন। এর পর থেকে উনার বউ উনার সাথে যোগাযোগ শুরু করেন; এখন শাশুড়িও নিজ থেকে যোগাযোগ করতেছেন, সুবহানাল্লাহ।
​কিন্তু উনার বউকে এখনো অব্দি রুকইয়াহ করানো সম্ভব হয়নি। আশা করি অতি শিগগিরই রুকইয়াহ শুরু করবেন, ইনশাআল্লাহ।

একটা মানুষ প্রতিদিন ৬ ঘণ্টা ওয়াশরুমে থাকে—ভাবা যায়? ​আশ্চর্য হলেও এই ঘটনাটি একদম নির্মম সত্য! সাধারণ মানুষের কাছে এটি এক...
31/05/2026

একটা মানুষ প্রতিদিন ৬ ঘণ্টা ওয়াশরুমে থাকে—ভাবা যায়?

​আশ্চর্য হলেও এই ঘটনাটি একদম নির্মম সত্য! সাধারণ মানুষের কাছে এটি একটি অবাস্তব বা খামখেয়ালি মনে হতে পারে, কিন্তু রুকইয়াহর ময়দানে আমরা প্রায়ই এমন অনেক ভুক্তভোগী পেশেন্ট পাই, যাদের জীবন এই ওয়াশরুমের চার দেওয়ালে বন্দি হয়ে গেছে।

26/05/2026

আজ চট্টগ্রাম Combined Military Hospital (CMH)-এর একজন দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য উনার স্ত্রীকে নিয়ে আমাদের সেন্টারে আসেন। উনার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত। স্বামী সিএমএইচ-এ কর্মরত থাকার সুবাদে দেশের সেরা ডাক্তার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সব রিপোর্টই "নরমাল" আসছিল, অথচ পেশেন্টের কষ্ট দিন দিন বাড়ছিল।

​উপায়ান্তর না পেয়ে উনারা আল্লাহর ওপর ভরসা করে আমাদের সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেন। আমাদের নিয়মতান্ত্রিক ডায়াগনোসিস প্রক্রিয়ায় আমরা যা পাই:

১. পেশেন্টের মধ্যে প্রায় ৪৫টি জটিল লক্ষণ (Symptoms) পরিলক্ষিত হয়।

২. তিনি আশিক জিন দ্বারা আক্রান্ত।

৩. উনার পেটে খাওয়ানো জাদু রয়েছে।

৪. এছাড়া তীব্র আইন (বদনজর), হাসাদ (হিংসা) এবং বৈবাহিক সম্পর্কে ফাটল ধরাতে বিচ্ছেদের জাদু দ্বারা তিনি আক্রান্ত।

​সেশনের প্রতিক্রিয়া:

​ডায়াগনোসিসের পর যখন বিষয়ভিত্তিক রুকইয়াহ তিলাওয়াত শুরু করা হয় পেশেন্টের শরীরে তীব্র প্রতিক্রিয়া (Symptoms) প্রকাশ পেতে শুরু করে। আধুনিক চিকিৎসায় যে সমস্যার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি, রুকইয়াহর মাধ্যমে তা চোখের সামনে প্রকাশ পেতে দেখে উনার সেনা সদস্য স্বামী সম্পূর্ণ আশ্বস্ত হন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফেরেন।

​ আমাদের বার্তা ও পরামর্শ:

​আমরা প্রায়শই একটি কথা বলে থাকি—আপনার বা আপনার পরিবারের কারো দীর্ঘদিনের শারীরিক-মানসিক সমস্যা যদি দেশের সেরা হাসপাতালে বা আধুনিক মেডিকেলের রিপোর্টে ধরা না পড়ে, তবে সময় নষ্ট না করে একবার সুন্নাহসম্মত রুকইয়াহ ডায়াগনোসিস করিয়ে দেখুন।

রুকইয়াহ বা কুরআনিক চিকিৎসা তার জন্যই সবচেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে, যার অন্তর জীবিত ও সুস্থ। আপনার অন্তরের সুস্থতা...
25/05/2026

রুকইয়াহ বা কুরআনিক চিকিৎসা তার জন্যই সবচেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে, যার অন্তর জীবিত ও সুস্থ।

আপনার অন্তরের সুস্থতা পরীক্ষা করার জন্য কোনো ল্যাব বা ডায়াগনোস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

তাহলে উপায়? খুব সহজ। শুধু যাচাই করুন— পবিত্র কুরআন আপনার ওপর কতটুকু প্রভাব বিস্তার করতে পারছে?

আল্লাহ তাআলা বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
“আমি কুরআনে এমন কিছু অবতীর্ণ করেছি, যার মধ্যে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত রয়েছে। আর তা যালিমদের জন্য কেবল ক্ষতিই বৃদ্ধি করে।” (সূরা ইসরা, আয়াত: ৮২)

আপনার টেস্টের ফলাফল যেভাবে মিলাবেন:
• ফলাফল ১ (পজিটিভ/সুস্থ অন্তর): যদি দেখেন কুরআন তিলাওয়াত শুনলে বা পড়লে আপনার ভেতরটা শান্ত হচ্ছে, চোখের কোণে পানি আসছে, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার ইচ্ছে জাগছে এবং মনে হচ্ছে আল্লাহর রহমত আপনাকে ঘিরে রেখেছে—তাহলে আলহামদুলিল্লাহ বলুন! আপনার অন্তর জীবিত এবং আপনি একজন মুমিন। কারণ, কুরআন কেবল মুমিনের জন্যই বিশেষ 'শিফা' বা আরোগ্য।

• ফলাফল ২ (নেগেটিভ/অসুস্থ অন্তর): যদি কুরআন শুনলে অন্তরে একঘেয়েমি আসে, বিরক্তি লাগে, মন অন্যদিকে ছুটে যায় বা ভেতরটা শক্ত হয়ে থাকে—তবে বুঝতে হবে অন্তরে গুনাহের জং ধরেছে বা শয়তানের প্রভাব রয়েছে। একে দ্রুত তাওবাহ ও ইস্তিগফার দিয়ে চিকিৎসা করা প্রয়োজন।

রুকইয়াহ আমলকারীদের জন্য বার্তা:
রুকইয়াহ শুরু করার আগে নিজের অন্তরকে খাঁটি তাওবাহ এবং গুনাহ বর্জনের মাধ্যমে প্রস্তুত করুন। পাত্র পরিষ্কার না হলে যেমন তাতে পবিত্র জিনিস রাখা যায় না, তেমনি অন্তর পরিষ্কার না হলে কুরআনের পূর্ণ বরকত ও শিফা প্রকাশ পায় না।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে 'ক্বালবুন সালীম' বা সুস্থ-জীবিত অন্তরের অধিকারী করুন। আমীন।

25/05/2026

আশিক জিন ধ্বংসকারী ও তার গিঁটসমূহ বিস্ফোরিতকারী চূড়ান্ত ও ধ্বংসাত্মক রুকইয়াহ

21/05/2026

জাদুতে আক্রান্ত ব্যক্তির বাসায় অতিরিক্ত তেলাপোকা, ছারপোকা বা মাথায় উকুন হতে পারে।

জিনের আসর দূর করতে গিয়েছিলেন তান্ত্রিকের কাছে, আর তান্ত্রিকরা উল্টো শয়তান চালান করে দিয়ে পুরো পরিবারটাকে ধ্বংসের মুখে ঠে...
17/05/2026

জিনের আসর দূর করতে গিয়েছিলেন তান্ত্রিকের কাছে, আর তান্ত্রিকরা উল্টো শয়তান চালান করে দিয়ে পুরো পরিবারটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে!

​আজ চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় এক হোম সার্ভিসে গিয়ে এক বাসাতেই প্রায় ৫০টিরও বেশি কুফরি তাবিজ উদ্ধার করে নষ্ট করলাম, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ না বুঝেই কীভাবে এই শয়তানের চক্রের শিকার হচ্ছে, তা ভাবলেই শিউরে উঠতে হয়। চারদিকে যেন তাবিজের এক বিশাল রাজ্য বানিয়ে রেখেছে এই ভণ্ডরা।
​আল্লাহ তায়ালা এই পরিবারটিকে শয়তানের চরম চক্রান্ত থেকে হিফাজত করুন এবং কুফরি-শিরকের অন্ধকার থেকে আমাদের সমাজকে মুক্ত করুন। আমীন।

16/05/2026

আজ সেন্টারে এক মহিলা পেশেন্ট আসেন, যিনি দীর্ঘ ১ বছর সৌদি আরবে রুকইয়াহ করেছিলেন। ভিসা জটিলতার কারণে দেশে আসার পর উনার সমস্যা আরও বেড়ে যায়। ফলে উনি আমাদের সেন্টারে একটি ডায়াগনসিস সেশন নেন।

​ডায়াগনসিসে আমরা যা পেয়েছি:

১. অসুস্থ বানানোর জাদু

২. মেরে ফেলার জাদু

৩. জাদুর খাদেম (শয়তান পূজারি)

৪. খাওয়ানোর মাধ্যমে জাদু (পেটে জাদু রয়েছে)

৫. মাথায় অবস্থান করা শয়তান, যাকে বাইরে থেকে শক্তি জোগানো হচ্ছে।

​সব শোনার পর পেশেন্ট বললেন, "আপনি যা যা বলেছেন, হুবহু সৌদি আরবের শাইখও ঠিক এই কথাই বলেছিলেন!"

​আমি বললাম, "জি আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।"

​সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যিনি আমাকে সঠিক জ্ঞান ও তাওফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

​আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করুন, সেন্টারের কাজে আরও বরকত দিন এবং আমাদের মাধ্যমে এই রোগীকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা (শেফা) দান করুন। আমীন।

Address

পাঁচ তলা কাঁচাবাজার, ছোট পুল, আগ্রাবাদ, চট্টগ্রাম।
Chittagong
4216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Yaqeen Ruqyah & Hijama Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share