Anaesthesia By Dr. Ayaz

Anaesthesia By Dr. Ayaz Certificated physician with post graduation in Anaesthesia, practical experience with working in critical care units and Cardiac anaesthesia.

Good skill with technologies and medical equipment. Support quality patient care & education.

25/05/2026
08/04/2026

Types of Anaesthesia.

04/04/2026

অ্যানাস্থেশিয়ার পার্শ্বপ্রতিক্রিয়া।

01/04/2026

Pre Anaesthesia check-up (PAC) save life.

একজন ১৯ বছর বয়সী যুবক রোগী আমাদের কাছে আসে cervical lymph node excision অপারেশনের জন্য। পূর্বে তার Hodgkin’s lymphoma ধ...
16/03/2026

একজন ১৯ বছর বয়সী যুবক রোগী আমাদের কাছে আসে cervical lymph node excision অপারেশনের জন্য। পূর্বে তার Hodgkin’s lymphoma ধরা পড়েছিল এবং তিনি ইতিমধ্যে ১২ সাইকেল কেমোথেরাপি সম্পন্ন করেছেন।

অপারেশনের আগে করা Chest X-ray তে দেখা যায় বুকের ভেতরের anterior mediastinum অংশে একটি অস্বাভাবিক পিণ্ড (mass) রয়েছে, যা ব্রংকাসের উপর চাপ সৃষ্টি করছিল।

এই ধরনের রোগীর ক্ষেত্রে General Anaesthesia দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ anaesthesia দেওয়ার পর airway collapse বা শ্বাসনালীর উপর অতিরিক্ত চাপ পড়ে হঠাৎ শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাই আমরা অপারেশনটি Monitor Anaesthesia Care (MAC) এর মাধ্যমে করার সিদ্ধান্ত নেই। যথাযথ মনিটরিং, অক্সিজেন সাপোর্ট এবং হালকা সেডেশনের মাধ্যমে রোগীকে নিরাপদ রেখে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়।

এই ধরনের জটিল ক্ষেত্রে সঠিক ঝুঁকি মূল্যায়ন, পরিকল্পনা এবং সার্জন-অ্যানেস্থেসিয়া টিমের সমন্বয় রোগীর জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

👨‍⚕️ অ্যানেস্থেসিওলজিস্টের কাজ শুধু রোগীকে ঘুম পাড়ানো নয়—বরং প্রতিটি রোগীর জন্য সবচেয়ে নিরাপদ অ্যানেস্থেসিয়া পদ্ধতি নির্বাচন করা।

05/11/2025

৪৫ বছর বয়সী এক পুরুষ রোগী, যিনি Dextrocardia (হৃদযন্ত্র জন্মগতভাবে ডান পাশে অবস্থিত, যা অত্যন্ত বিরল) নিয়ে আমাদের কাছে এসেছিলেন — ভর্তি করা হয়েছিল Submandibular Sialadenitis (লালাগ্রন্থির সংক্রমণ) সার্জারির জন্য।


🫀 Dextrocardia থাকলে এনেস্থেসিয়ার সময় মনিটরিং, ECG লিড প্লেসমেন্ট ও হার্ট সাউন্ডের দিক নির্ধারণে বিশেষ সতর্কতা প্রয়োজন।
💨 ইন্টুবেশনের সময় airway ও neck extension-এও যথাযথ যত্ন নেওয়া হয়, Difficult airway possibility বিবেচনায় রেখে airway প্রস্তুতি সম্পূর্ণ রাখা হয়।

🧠 সফলভাবে জেনারেল এনেস্থেসিয়ায় সার্জারি সম্পন্ন হয়েছে, রোগী সুস্থ আছেন।
এমন জটিল কেসগুলো আমাদের টিমকে আরও অভিজ্ঞ করে তোলে 🙏

28/10/2025

🔹 কোব্লেশন টনসিলেকটমি — আধুনিক, কম ব্যথাযুক্ত টনসিল অপারেশন!
যাদের বারবার গলা ব্যথা, টনসিল ফুলে যাওয়া বা ইনফেকশন হয় — তাদের জন্য টনসিলেকটমি (Tonsil Surgery) প্রয়োজন হতে পারে।

💠 কোব্লেশন (Coblation) হলো একটি আধুনিক প্রযুক্তি, যেখানে উচ্চ তাপ নয় বরং নিয়ন্ত্রিত রেডিওফ্রিকোয়েন্সি এনার্জি ও স্যালাইন দিয়ে টিস্যু কেটে ফেলা হয়।
✅ কম রক্তপাত
✅ কম ব্যথা ও ফোলাভাব
✅ দ্রুত সেরে ওঠা
✅ শিশু ও বয়স্ক উভয়ের জন্য নিরাপদ
এটি বর্তমানে সবচেয়ে আরামদায়ক ও উন্নত পদ্ধতিগুলোর একটি ।

চট্টগ্রামে একমাত্র অত্যাধুনিক Smith & Nephew Coblation machine
এর মাধ্যমে নিয়মিত অপারেশন করেছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মিনহাজুল হক Minhazul Hoque (এফ.সি.পি.এস-ইএনটি)।

27/10/2025

💉 ব্র্যাকিয়াল প্লেক্সাস ব্লক — হাতের সার্জারির সময় ব্যথাহীন এক চমৎকার পদ্ধতি!

অনেক সময় হাত, কনুই বা কাঁধের সার্জারির জন্য পুরো শরীরে ঘুমের (General Anaesthesia) প্রয়োজন হয় না।
এক্ষেত্রে Brachial Plexus Block একটি দারুণ ও নিরাপদ বিকল্প।
👉 এই ব্লকের মাধ্যমে ল্যান্ডমার্ক পদ্ধতি অথবা আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশনের সাহায্যে ঘাড় বা কাঁধের পাশে থাকা স্নায়ু গুচ্ছে (Brachial Plexus) স্থানীয় ওষুধ (Local Anaesthetic) প্রয়োগ করা হয়।
এর ফলে পুরো হাত অসাড় হয়ে যায় — সার্জারির সময় কোনো ব্যথা অনুভব হয় না, কিন্তু রোগী সচেতন থাকেন।

💠 সুবিধাসমূহঃ
✅ পুরো শরীরে ঘুমের দরকার হয় না
✅ সার্জারির পরে ব্যথা অনেক কম থাকে
✅ রক্তচাপ ও শ্বাসপ্রশ্বাসে কম পরিবর্তন হয়
✅ দ্রুত রিকভারি ও কম পার্শ্বপ্রতিক্রিয়া

💠 কোথায় ব্যবহৃত হয়ঃ
🔹 হ্যান্ড সার্জারি
🔹 ফোরআর্ম বা কব্জির অপারেশন
🔹 ফ্র্যাকচার ফিক্সেশন বা প্লেটিং
🔹 কনুই বা আঙুলের সার্জারি

✨ সঠিক টেকনিক ও অভিজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্টের হাতে এই ব্লক একটি নিরাপদ, কার্যকর ও আধুনিক অ্যানেস্থেসিয়া পদ্ধতি।

বিঃদ্র: ছবি রোগীর অনুমতি সাপেক্ষে ।

20/10/2025

টিমওয়ার্ক, দক্ষতা ও নিষ্ঠার এক দৃষ্টান্ত — অ্যানেস্থেসিয়ার নীরব সাফল্য। 🫀

৭৪ বছর বয়সী উচ্চ রক্তচাপযুক্ত একজন বৃদ্ধ রোগীর কোমড়ের হাড়/ফিমারের নেক ফ্র্যাকচার ছিল। প্রি-অ্যানেস্থেশিয়া চেকআপের সময় ECHO পরীক্ষার হঠাৎ করেই তাঁর হার্টের বাল্বের গুরুতর সমস্যা Aortic Stenosis ও Pulmonary Hypertension ধরা পড়ে।
তাঁর CEMENTED HEMIARTHROPLASTY WITH PROSTHESIS সার্জারি সম্পন্ন করা হয়।
পুরো অপারেশন চলাকালীন রোগীর হেমোডাইনামিক স্থিতিশীলতা / শারীরিক অবস্থা বজায় রাখা ছিল অ্যানেস্থেসিয়োলজিস্টদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ও কঠিন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anaesthesia By Dr. Ayaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share