Md. A N Rajib

Directions

Md. A N Rajib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. A N Rajib, Medical and health, chittagong, Chittagong.

ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক
এমএসসি, বিপিটি (ডিইউ-সিআরপি)
ম্যাকেঞ্জি মেথড-স্পাইন (নিউজিল্যান্ড) সার্টিফায়েড
জু.কনসালটেন্ট ও ইনচার্জ, ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি-চট্টগ্রাম
অর্থোপেডিক্স ও মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি
। রিহ্যাব

27/09/2026

৭৫ বছরের এই বয়োবৃদ্ধ চাচাকে নিয়ে আগে একটি পোস্ট করেছিলাম। তখন তাঁর একটাই স্বপ্ন ছিল—আবার নিজের পায়ে দাঁড়ানো। আজ তাঁর সেই যাত্রার অগ্রগতির কিছুটা আপনাদের সামনে। ❤️

প্রায় এক বছরের বেশি সময় আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর বাম হাত ও বাম পা আক্রান্ত হয়ে যায়। হুইলচেয়ারই হয়ে ওঠে তাঁর চলাফেরার প্রধান ভরসা। বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তিনি একসময় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন।

তখন তিনি আমাদের কাছে এসেছিলেন একটি ছোট্ট আশায়—অন্তত একটি লাঠির সাহায্যে হলেও যেন আবার হাঁটতে পারি।

দুই মাসের নিয়মিত নিউরো রিহ্যাবিলিটেশন, পরিবারের সহযোগিতা Mohammad Rasel এবং তাঁর নিজের অদম্য চেষ্টায় আজ সেই যাত্রায় আমরা কিছুটা অগ্রগতি দেখতে পাচ্ছি।
বয়স ৭৫—কিন্তু স্বপ্ন দেখার কোনো বয়স নেই। ❤️

সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

23/09/2026

রিহ্যাবিলিটেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দ্রুত ও কার্যকর নিবন্ধন প্রক্রিয়া সরকার শুরু করলে বৈধ ও অনুমোদিত ফিজিওথেরাপি সেন্টার সম্পর্কে রোগী ও সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হবে।

এর ফলে সারাদেশে ভুয়া ও অননুমোদিত সেবা প্রদানকারীদের প্রতারণা থেকে চিকিৎসাসেবা গ্রহণকারীরা আরও সুরক্ষিত থাকবেন এবং রিহ্যাবিলিটেশন সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

এই গুরুত্বপূর্ণ বিষয়টি জনসম্মুখে তুলে ধরার জন্য ৭১ টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ।

৭২ বছর বয়সী এক নারী—হঠাৎ মুখ বেঁকে যাওয়া, পানি পান করার সময় মুখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়া।লক্ষণগুলো থেকে বুঝা যাচ্ছে ...
18/09/2026

৭২ বছর বয়সী এক নারী—হঠাৎ মুখ বেঁকে যাওয়া, পানি পান করার সময় মুখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়া।
লক্ষণগুলো থেকে বুঝা যাচ্ছে এটি Bell’s Palsy (Facial Nerve Palsy)। কিন্তু এরপর যা ঘটেছে, সেটিই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

প্রাথমিকভাবে তিনি স্থানীয়ভাবে ফিজিওথেরাপির পাশাপাশি বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক/ঝাড়পোঁকের চিকিৎসা নেন। পাশাপাশি মুখের ও ঘাড়ে ওপর সরাসরি IRR (Infrared Radiation) প্রয়োগ করা হয়।
রোগটির inflammatory পর্যায়ে মুখের ওপর অতিরিক্ত তাপ প্রয়োগের পর তাঁর ব্যথা বেড়ে যায়, মুখ ফুলে যায় এবং বিভিন্ন স্থানে burn injury তৈরি হয়। তাঁর আগে থেকেই allergy-জনিত কিছু সমস্যা ছিল।এছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন

পরবর্তীতে এসব জটিলতার কারণে তাঁর শারীরিক ও মানসিক অস্বস্তি আরও বেড়ে যায়।
পরবর্তীতে একজন বন্ধুর ডাঃ ইসমাইল হুসাইন রেফারেন্সে সেই চন্দ্রঘোনা লিচু বাগান থেকে প্রায় ৩৫ কি.মি দূর থেকে তিনি আমাদের কাছে আসেন।

ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে নিশ্চিত হোন—আপনি একজন যোগ্য ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নিচ্ছেন কি না।

কারণ সঠিক রোগ নির্ণয়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং রোগীর নিরাপত্তা—এই তিনটিই গুরুত্বপূর্ণ। সচেতন হয়ে চিকিৎসা নিন

এই রোগ সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিংকে বা কমেন্টে লিংক থেকে জেনে নিতে পারবেন।
https://bangla.thedailystar.net/life-living/wellness/news-708031

সিআরপি চট্টগ্রাম—এ.কে. খান কেন্দ্রে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬
11/09/2026

সিআরপি চট্টগ্রাম—এ.কে. খান কেন্দ্রে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬

09/09/2026

Start Early, Stay Active
& Keep Moving for Life
Celebrating World Physiotherapy Day 2026


আগামীকাল ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ উপলক্ষে “কার্ডিওভাসকুলার ডিজিজ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি” বিষয়ে ...
07/09/2026

আগামীকাল ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ উপলক্ষে “কার্ডিওভাসকুলার ডিজিজ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি” বিষয়ে আমার লেখা নিবন্ধটি আজ দৈনিক আজাদীতে সম্পাদকীয় পাতায় প্রকাশিত হয়েছে।

বিস্তারিত নীচের লিংকে আছে..

https://edainikazadi.net/content/2026/2026-09-07/zoom_view/4-4.jpg?fbclid=

হুইলচেয়ার থেকে স্বাভাবিক চলাফেরায়—১০ সপ্তাহের ফিজিওথেরাপি ও রিহ্যাবের যাত্রা ❤️PLID  জনিত তীব্র কোমর ব্যথা ও চলাফেরার সম...
03/09/2026

হুইলচেয়ার থেকে স্বাভাবিক চলাফেরায়—১০ সপ্তাহের ফিজিওথেরাপি ও রিহ্যাবের যাত্রা ❤️

PLID জনিত তীব্র কোমর ব্যথা ও চলাফেরার সমস্যায় সম্মানিত রোগীটি पूजा धर যখন আমাদের কাছে আসেন, তখন তিনি প্রায় হুইলচেয়ার-নির্ভর ছিলেন। দেশের বাইরে গিয়ে সার্জারি করার প্রস্তুতিও নিচ্ছিলেন। ইতোমধ্যে নামকরা নিউরোলজিস্ট ও নিউরোসার্জনের পরামর্শে অপারেশনের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন।

বিদেশ যাওয়ার ভিসা-প্রক্রিয়া চলাকালীন সময়টুকু ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিয়ে দেখার সিদ্ধান্ত নেন। ওনার হাজবেন্ড আমার শ্রদ্ধেয় সিনিয়র কলিগের পূর্বপরিচিত ছিলেন। তারই পরামর্শে—সার্জারির আগে শেষ চেষ্টা হিসেবে আমার কাছে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর শুরু হয় নিয়মিত ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন।১০ সপ্তাহের ধারাবাহিক চিকিৎসায় আজ তিনি অনেকটাই সুস্থ—হুইলচেয়ার ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে ও চলাফেরা করতে পারছেন।
তিনি এখনও নিয়মিত ফলোআপে আছেন।

এই সুস্থ হয়ে ওঠার পেছনে পরিবারের অবদানও কোনো অংশে কম নয়। বিশেষ করে তাঁর স্বামীর Dipu Dhar অসীম সহযোগিতা, মানসিক সমর্থন সত্যিই প্রশংসনীয়।

এই রোগীর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার গল্প—চিকিৎসার শুরু থেকে বর্তমান অবস্থার পুরো যাত্রা—খুব শিগগিরই একটি ভিডিওতে শেয়ার করবো।

সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

কোমরের সমস্যা ভেবে এসেছিলেন, ধরা পড়লো ঘাড়ের স্পাইনাল কর্ডে চাপ!সুদূর লক্ষ্মীপুরের রামগতি থানা থেকে ষাটোর্ধ ইমাম সাহেব প্...
20/08/2026

কোমরের সমস্যা ভেবে এসেছিলেন, ধরা পড়লো ঘাড়ের স্পাইনাল কর্ডে চাপ!

সুদূর লক্ষ্মীপুরের রামগতি থানা থেকে ষাটোর্ধ ইমাম সাহেব প্রায় ৩ মাস পর পত আমার কাছে আবার ফলোআপে আসেন।

প্রায় ২ বছর আগে তিনি এসেছিলেন দুই পায়ে ব্যথা, হাঁটার সময় ভারসাম্যহীনতা এবং চলাফেরায় সমস্যার কারণে। পরিবারের ধারণা এবং বিভিন্ন জায়গায় দেখিয়েছেন। সবার ধারণা ছিল, হয়তো কোমরের সমস্যার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে।

কিন্তু শারীরিক পরীক্ষা করতে গিয়ে কিছু বিষয় আমার নজরে আসে। বিশেষ করে খেয়াল করলাম, হাতেও কিছুটা সমস্যা রয়েছে। এরপর বিস্তারিত neurological examination করে upper motor neuron lesion-এর লক্ষণ পাওয়া যায়।

তখন সন্দেহ হলো—সমস্যাটি হয়তো শুধু কোমরে নয়, বরং ঘাড়ের spinal cord-এ চাপের কারণে হতে পারে।
তাই তাকে MRI করতে পরামর্শ দিই।

MRI-তে দেখা গেল, ঘাড়ের C5–C6 level-এ significant degenerative changes-এর কারণে spinal cord compression হয়েছে। এই অবস্থাকে Cervical Spondylotic Myelopathy বলা হয়।

এরপর রোগীকে তার বড় ছেলেকে সঙ্গে নিয়ে আসতে বলি এবং পরিবারের সদস্যদের রোগটি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে বলি।

তাদের বলেছিলাম, “আপনারা চাইলে এখনই অপারেশন করতে পারেন, অথবা আপাতত wait-and-see approach-এও যেতে পারেন।”সেই।সাথে একজন neurosurgeon এর opinion নিতে বলি

যেহেতু তখন weakness খুব বেশি ছিল না এবং balance problem-ও খুব severe ছিল না, তাই তারা প্রথমে conservative management হিসেবে physiotherapy এবং নিয়মিত follow-up করার সিদ্ধান্ত নেন।

তাদের পরিষ্কারভাবে বলা হয়েছিল—ভবিষ্যতে যদি weakness, balance problem বা অন্য neurological symptoms বাড়তে থাকে, তাহলে surgical intervention-এর প্রয়োজন হতে পারে। আর যদি symptoms stable থাকে বা কিছুটা improvement হয়, তাহলে নিয়মিত physiotherapy ও follow-up চালিয়ে যাওয়া যেতে পারে।

আজ প্রায় ৩ মাস পর আবার follow-up-এ এসেছেন। আলহামদুলিল্লাহ, তিনি অনেকটাই ভালো আছেন।
বর্তমানে তিনি কারও সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন, নিজের দৈনন্দিন কাজ নিজেই করতে পারছেন। ব্যথা ও জ্বালাপোড়াও বর্তমানে খুবই সহনীয় মাত্রায় রয়েছে।

সঠিক সময়ে clinical examination এবং প্রয়োজনীয় investigation অনেক সময় রোগের মূল কারণ শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রায়ই ছোটবেলায় ভাবতাম—বাংলাদেশ কবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ডমিনেট করে টেস্টে হারাতে পারবে?আজ সেই ছোটবেলার স্ব...
16/08/2026

প্রায়ই ছোটবেলায় ভাবতাম—বাংলাদেশ কবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ডমিনেট করে টেস্টে হারাতে পারবে?

আজ সেই ছোটবেলার স্বপ্নটা বাস্তব হলো। ❤️🇧🇩
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল! 🏏

Address

Chittagong
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. A N Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share