Reviv • রেভিভ

Reviv • রেভিভ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reviv • রেভিভ, Medical and health, Halishahar, Chittagong.

🌸 আসসালামু আলাইকুম!
স্বাগতম Reviv Women Wellness Care - Chattogram এ
আমাদের সেবা সমূহ:
✔ হিজামা থেরাপি
✔ ব্যক্তিগত ডায়েট প্ল্যান
✔ পেশার সমস্যা নির্ণয় ও নিয়ন্ত্রণ
✔ ডায়াবেটিস নির্ণয় ও ম্যানেজমেন্ট
📞 যোগাযোগ: 01876232732
আপনার সুস্থতা, আমাদের অগ্রাধিকার 🌿 About

Reviv — Women’s Wellness & Sunnah-Based Healing

আমরা নারীদের জন্য নিরাপদ, সনদপ্রাপ্ত এবং Sunnah-based Hijama (Cupping Therapy), Acupunc

ture ও Acupressure থেরাপি প্রদান করি।
আমাদের লক্ষ্য হলো— প্রাকৃতিকভাবে ব্যথা উপশম, রিল্যাক্সেশন, ডিজিটাল টক্সিন দূর করা এবং শরীরকে ভেতর থেকে রিজুভেনেট করা।

✨ আমাদের সার্ভিসসমূহ:

Wet & Dry Hijama Therapy 🩸

Acupuncture & Acupressure 💆‍♀️

Pain Relief Therapy (Back, Neck, Migraine, Joints) 🩺

Detox & Stress Relief 🌿

Women’s Hormonal & Wellness Support ✨

🤲 আমাদের বিশেষত্ব:

Sunnah-based natural healing

Female therapist (for women only)

Hygienic, safe & comfortable environment

Personalized session & care

🌙 মিশন:

শরীর, মন ও আত্মার সুস্থতার মাধ্যমে নারীদের হালাল, প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া।














🩸 হিজামার সুন্নাহ পয়েন্টসমূহ—আপনি কয়টি সম্পর্কে জানেন?অনেকেই হিজামা করেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে রাসূলুল্লাহ (ﷺ)-...
11/06/2026

🩸 হিজামার সুন্নাহ পয়েন্টসমূহ—আপনি কয়টি সম্পর্কে জানেন?

অনেকেই হিজামা করেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে রাসূলুল্লাহ (ﷺ)-এর হিজামার সাথে সম্পর্কিত সুন্নাহ পয়েন্ট রয়েছে।

মাথার শীর্ষভাগ থেকে শুরু করে ঘাড়, কাঁধ, কোমর এবং পা পর্যন্ত—শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হিজামার বর্ণনা পাওয়া যায়।

📍হিজামার সুন্নাহ পয়েন্টগুলো হলো:
✅ Hammah
✅ Yafooh
✅ Qamahduwah
✅ Akhda'ain (২ পাশ)
✅ Al Kahil
✅ Al Kaatifain (২ পাশ)
✅ Waraq (২ পাশ)
✅ Al Qadoumi (২ পাশ)
✅ Foot Point (২ পা)

একজন মুমিনের জন্য হিজামা শুধু একটি থেরাপি নয়; এটি সুন্নাহর প্রতি ভালোবাসার প্রকাশ।
🌿 সুস্থতার জন্য হিজামা
🌿 সুন্নাহর জন্য হিজামা
🌿 বরকতের আশায় হিজামা

প্রশ্ন হলো—আমরা কি শুধু হিজামা করছি, নাকি সুন্নাহ অনুযায়ী হিজামা করছি?

আলহামদুলিল্লাহ, Reviv • রেভিভ এ রয়েছে সুন্নাহ পয়েন্ট ডিটক্স প্যাকেজ। সুলভ মূল্যে সুন্নাহ পয়েন্ট ডিটক্সের অ্যাপয়েনমেন্ট নিতে আজই যোগাযোগ করুন ইন শা আল্লাহ।

☎️ 01876-232732
📍 B Block Halishahar, Chittagong

সুন্নাহকে জীবন্ত রাখুন, অসুস্থতায় হিজামাকে করুন জীবনচর্চার অংশ।






হরমোন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ “chemical messenger”, যা মাসিক চক্র, মুড, ওজন, ত্বক, চুল এমনকি ঘুম পর্যন্ত নিয়ন্ত্রণ কর...
10/06/2026

হরমোন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ “chemical messenger”, যা মাসিক চক্র, মুড, ওজন, ত্বক, চুল এমনকি ঘুম পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তাই হরমোনের ভারসাম্য নষ্ট হলে পুরো শরীরে তার প্রভাব পড়ে।

হরমোন ইমব্যালেন্সের সাধারণ লক্ষণ:
মাসিক অনিয়মিত বা খুব বেশি/কম হওয়া
মুখে ব্রণ ও ত্বকের সমস্যা বেড়ে যাওয়া
অতিরিক্ত চুল পড়া বা মুখে অস্বাভাবিক লোম
হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
সারাক্ষণ ক্লান্তি ও দুর্বল লাগা
মুড সুইং, অস্থিরতা বা স্ট্রেস বেড়ে যাওয়া

কেন এটা গুরুত্বপূর্ণ?
হরমোন সমস্যা শুধু একটি লক্ষণ নয়—এটা পুরো শরীরের ব্যালেন্সের সাথে জড়িত। তাই শুধু ওষুধ নয়, অনেক ক্ষেত্রে লাইফস্টাইল ও সাপোর্টিভ থেরাপি দরকার হয়।

আমার কাছে হিজামা করলে আপনি কী সুবিধা পাবেন?
✔️ শরীরের ব্লাড সার্কুলেশন উন্নত করতে সাহায্য
✔️ শরীরের টেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা
✔️ ক্লান্তি ও দুর্বলতা কমাতে রিল্যাক্সেশন ফিল
✔️ শরীরকে ডিটক্সিফিকেশন প্রসেসে সাপোর্ট
✔️ হরমোনাল ব্যালেন্সে ইনডাইরেক্ট সাপোর্ট দিতে সাহায্য

হিজামা (Cupping Therapy) কীভাবে সাপোর্ট দিতে পারে?
হিজামা একটি প্রাচীন থেরাপি, যা শরীরের নির্দিষ্ট পয়েন্টে কাপ ব্যবহার করে রক্ত সঞ্চালন ও রিল্যাক্সেশন বাড়াতে সাহায্য করে।
✔️ ব্লাড সার্কুলেশন উন্নত করতে সহায়তা করে
✔️ শরীরের টেনশন ও স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে
✔️ শরীরকে রিল্যাক্স করে হরমোন ব্যালেন্সে ইনডাইরেক্ট সাপোর্ট দিতে পারে

🌸 নিজের শরীরকে অবহেলা করবেন না, সময়মতো সচেতন হোন এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ইন শা আল্লাহ।

Reviv • রেভিভ Women Wellness Care সবসময় আছে আপনার সাথে।





শিশুদের ওপর নজর, জাদু ও শয়তানি প্রভাবউপসর্গ ⬅ কারণ ⬅ চিকিৎসা✊ শিশুদের মধ্যে নজর ও শয়তানি প্রভাবের লক্ষণ ও উপসর্গ👈 রাতে...
10/06/2026

শিশুদের ওপর নজর, জাদু ও শয়তানি প্রভাব
উপসর্গ ⬅ কারণ ⬅ চিকিৎসা

✊ শিশুদের মধ্যে নজর ও শয়তানি প্রভাবের লক্ষণ ও উপসর্গ
👈 রাতে অতিরিক্ত কান্নাকাটি করা এবং অজানা কারণে চিৎকার করা।
👈 অযৌক্তিক ও অস্বাভাবিক ভয়।
👈 বারবার জ্বর হওয়া এবং ঘন ঘন অসুস্থ হওয়া; একটি রোগ শেষ না হতেই আরেকটি রোগে আক্রান্ত হওয়া।
👈 মেজাজ খারাপ থাকা ও বিরক্তিভাব।
👈 ক্ষুধামন্দা।
👈 ওজন কমে যাওয়া।
👈 মুখের রং পরিবর্তিত হয়ে যাওয়া।
👈 একা একা কথা বলা, যদিও তার পাশে কেউ নেই।
👈 ঘুমে বা জাগ্রত অবস্থায় বিভিন্ন আকৃতি বা দৃশ্য দেখা।
👈 অদ্ভুত ও অস্বাভাবিকভাবে বিছানা থেকে পড়ে যাওয়া।
👈 হাঁটার সময় বারবার হোঁচট খাওয়া বা বিভিন্ন জিনিসে ধাক্কা লাগা‼
👈 বারবার হাই তোলা।
👈 অতিরিক্ত চঞ্চলতা।
👈 অনেক বেশি ঘুমানো এবং ঘুম থেকে ভয় পেয়ে জেগে ওঠা।
👈 ঘন ঘন ডাক্তারদের কাছে যেতে হওয়া, অথচ দৃশ্যমান কোনো উপকার না পাওয়া।

শিশুদের মধ্যে এসব উপসর্গ দেখা দেওয়ার কারণসমূহ
✔ শিশুর ওপর বা মায়ের ওপর নজর ও হিংসা, অথবা উভয়ের ওপরই।
✔ বাবা-মা অথবা তাদের একজনের আক্রান্ত হওয়া, বিশেষ করে মা।
(যেমন—মা যদি জাদু, জিনের প্রভাব বা নজরে আক্রান্ত থাকেন, তাহলে শিশুও মায়ের সেই প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে। বিশেষ করে যদি চিকিৎসায় অবহেলা থাকে।)
✔ অথবা মা যথাযথ সুরক্ষিত নন, নামাজ ও যিকিরে অবহেলা করেন।
ফলে শিশুরা এর প্রভাব ভোগ করে এবং তা পরবর্তীতে তাদের আক্রান্ত হওয়ার কারণ হতে পারে।
✔ ঘর সুরক্ষিত নয়, এবং সেখানে এমন কিছু রয়েছে যা আত্মিক সুরক্ষাকে দুর্বল করে। ফলে ফেরেশতারা সরে যান এবং শয়তানরা প্রবেশ করে শিশুদের ওপর প্রভাব বিস্তার করে, যার ফলে এসব উপসর্গ দেখা দেয়।
✔ মানুষের শিশুদের প্রতি জিনদের হিংসা।
✔ পরিবারের কোনো সদস্যের মাধ্যমে জিনদের ক্ষতি হওয়ার কারণে তাদের প্রতিশোধ।
✔ জাদুর কারণে জিনদের প্রভাব, যার উদ্দেশ্য পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া।

✋✋ নজরগ্রস্ত শিশুর জন্য রুকইয়ার ৮টি ধাপ ✋✋
১- শিশুকে রুকইয়া পড়া পানি পান করাতে হবে। রুকইয়া হবে কুরআন ও সুন্নাহতে বর্ণিত বিষয় দিয়ে, যেমন—
• সূরা ফাতিহা
• আয়াতুল কুরসি
• সূরা আল-বাকারার শেষ আয়াতসমূহ
• সূরা ইখলাস
• সূরা ফালাক
• সূরা নাস

যদি শিশু দুধপানকারী হয়, তাহলে তার দুধে রুকইয়া পড়া পানি মিশিয়ে দেওয়া যেতে পারে অথবা সরাসরি দুধের ওপর রুকইয়া পড়া যেতে পারে।
২- প্রতিদিন শিশুকে রুকইয়া পড়া পানি দিয়ে গোসল করাতে হবে।
৩- রাতে রুকইয়া পড়া জলপাই তেল দিয়ে শরীরে মালিশ করতে হবে।
৪- শিশুর মাথায় হাত রেখে কুরআনের যতটুকু সম্ভব পড়তে হবে, বিশেষ করে সূরা ফাতিহা, মুআউইযাত (সূরা ইখলাস, ফালাক ও নাস) এবং আয়াতুল কুরসি।
এর সঙ্গে নিম্নোক্ত দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে—
"أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ"
"আমি তোমাকে আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে প্রত্যেক শয়তান, ক্ষতিকর প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আশ্রয় দিচ্ছি।"
"بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ"
"আল্লাহর নামে, যার নামের সঙ্গে পৃথিবী ও আকাশের কোনো কিছুই ক্ষতি করতে পারে না; তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"
"اللَّهُمَّ اصْرِفْ عَنِّي (عَنْهُ) حَرَّ الْعَيْنِ، وَبَرْدَ الْعَيْنِ، وَوَصَبَ الْعَيْنِ"
"হে আল্লাহ! আমার (অথবা তার) থেকে নজরের উত্তাপ, নজরের শীতলতা এবং নজরের কষ্ট দূর করে দিন।"
এর আগে একজন দরিদ্র ব্যক্তিকে সদকা দেওয়া উত্তম, এই নিয়তে যে আল্লাহ নজর ও হিংসার প্রভাব দূর করে দিন।
এছাড়া মানুষের সামনে শিশুদের সৌন্দর্য, গুণাবলি ও প্রশংসা অতিরিক্তভাবে প্রকাশ না করা, এবং মেয়েদের ছোট বা আঁটসাঁট পোশাক না পরানো—যাতে তাদের প্রতি নজর ও হিংসা আকৃষ্ট না হয়।
মায়েরও নিজের জন্য রুকইয়া করা উচিত। কারণ লেখকের মতে, অধিকাংশ নজরগ্রস্ত শিশুর ক্ষেত্রে মায়ের মধ্যেও নজর বা হিংসার প্রভাব থাকতে পারে।
আল্লাহই সর্বাধিক জ্ঞাত।

আরব রাকি

Reviv • রেভিভ


সচেতন হোন, নিরাপদ হিজামা গ্রহণ  করুন!হিজামা করার আগে নিশ্চিত করুন—✅ একবার ব্যবহারযোগ্য (Disposable) ব্লেড ব্যবহার করা হচ...
10/06/2026

সচেতন হোন, নিরাপদ হিজামা গ্রহণ করুন!

হিজামা করার আগে নিশ্চিত করুন—
✅ একবার ব্যবহারযোগ্য (Disposable) ব্লেড ব্যবহার করা হচ্ছে।
✅ কাপ ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত।
✅ প্রশিক্ষিত ও অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা সেবা দেওয়া হচ্ছে।
✅ পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ রয়েছে।

⚠️ শুধুমাত্র কম খরচের জন্য অনিরাপদ জায়গায় হিজামা করাবেন না। আপনার সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



হিজামা শুধুমাত্র ব্যথার জন্য করা হয়—এমন ধারণা সঠিক নয়।অনেকেই শরীরের ক্লান্তি, স্ট্রেস, মাথাব্যথা বা সুন্নাহ পালনের উদ্দে...
10/06/2026

হিজামা শুধুমাত্র ব্যথার জন্য করা হয়—এমন ধারণা সঠিক নয়।
অনেকেই শরীরের ক্লান্তি, স্ট্রেস, মাথাব্যথা বা সুন্নাহ পালনের উদ্দেশ্যেও হিজামা করে থাকেন।
তবে প্রত্যেক ব্যক্তির শারীরিক অবস্থা ভিন্ন। তাই কার জন্য কখন হিজামা উপযোগী, তা অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।





09/06/2026

Reviv • রেভিভ

বাত ব্যথায় কষ্ট পাচ্ছেন?হাঁটতে, বসতে বা নামাজে সিজদা দিতে কি অস্বস্তি হয়? আল্লাহর রহমতে, সুন্নাহভিত্তিক হিজামা (Cupping ...
09/06/2026

বাত ব্যথায় কষ্ট পাচ্ছেন?

হাঁটতে, বসতে বা নামাজে সিজদা দিতে কি অস্বস্তি হয়?
আল্লাহর রহমতে, সুন্নাহভিত্তিক হিজামা (Cupping Therapy) হতে পারে আপনার সুস্থতার পথে একটি সহায়ক মাধ্যম।

বাত ব্যথায় হিজামার সম্ভাব্য উপকারিতা—
১.জয়েন্ট ও পেশীর ব্যথা উপশমে সহায়ক
২. শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে
৩. প্রদাহ ও জড়তা কমাতে ভূমিকা রাখতে পারে
৪. শরীরকে সতেজ ও স্বস্তিদায়ক অনুভূতি দিতে সহায়তা করে
৫. দীর্ঘদিনের ব্যথাজনিত অস্বস্তি কমাতে সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে

📖 প্রিয় নবী ﷺ বলেছেন—
"তোমরা যে চিকিৎসাগুলো গ্রহণ কর, তার মধ্যে হিজামা সর্বোত্তম চিকিৎসাগুলোর একটি।"
— সহিহ বুখারি, ৫৬৯৬

🌷 ওষুধের পাশাপাশি প্রাকৃতিক ও সুন্নাহসম্মত একটি সহায়ক পদ্ধতি হিসেবে হিজামা গ্রহণ করুন।

✨ Reviv • রেভিভ – Women Wellness Care
💜 শুধুমাত্র নারীদের জন্য
💜 প্রশিক্ষিত Female Therapist
💜 পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে সেবা

📍 B Block, Halishahar, Chattogram
📞 01876232732

ব্যথামুক্ত জীবনের প্রত্যাশায়, সুন্নাহর ছোঁয়ায় সুস্থতার পথে... ইন শা আল্লাহ। 🤍

কুরআনের নির্দেশিত সবচেয়ে উপকারি খাবারের নাম কি?এক নম্বর খাবারটি হলো—যয়তুন (Olives)।পবিত্র কুরআনের ‘সূরা আন-নূর’-এ এই যয়ত...
09/06/2026

কুরআনের নির্দেশিত সবচেয়ে উপকারি খাবারের নাম কি?

এক নম্বর খাবারটি হলো—যয়তুন (Olives)।

পবিত্র কুরআনের ‘সূরা আন-নূর’-এ এই যয়তুন বৃক্ষের মহিমা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ ইরশাদ করেছেন:

شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونَةٍ
অর্থাৎ, “একটি বরকতময় যয়তুন বৃক্ষ।”

পবিত্র কুরআনে যয়তুন ছাড়া অন্য কোনো বৃক্ষকে সরাসরি ‘মুবারাকাহ’ বা বরকতময় বিশেষণে ভূষিত করা হয়নি। সুতরাং, এটিই উদ্ভিদজগতের শীর্ষতম খাদ্য উপাদান। এই ফল থেকে যে তেল (Olive Oil) উৎপাদিত হয়, তার গুণাগুণ প্রকাশ করতে গিয়ে মহান আল্লাহ বলেন:

يَكَادُ زَيْتُهَا يُضِيءُ
অর্থাৎ, “তার তেল যেন আপনাআপনিই আলো ছড়াচ্ছে (যদিও তাতে আগুন স্পর্শ না করে)।”

পবিত্র কুরআনে যয়তুনের তেলের এই আলোকোজ্জ্বল ও অনন্য বৈশিষ্ট্যের কথা একাধিকবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যা এর সুগভীর ঔষধি ও পুষ্টিগুণকে নির্দেশ করে।

একটু গভীরভাবে লক্ষ্য করুন—এই বরকতময় যয়তুন বৃক্ষ এবং তার তেলের বিবরণ পবিত্র কুরআনের কোন সূরায় এসেছে? তা এসেছে ‘সূরা আন-নূর’-এ। তাই এই বৃক্ষটি মানবদেহে ঐশী আলো না নূর সঞ্চার করে।

মহান আল্লাহ ইরশাদ করেন:
يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍ ۗ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاءُ
অর্থাৎ, “তার তেল যেন আপনাআপনিই আলো ছড়াচ্ছে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। এটি আলোর ওপর আলো। আল্লাহ যাকে ইচ্ছা তাঁর আলোর দিকে পথপ্রদর্শন করেন।” (সূরা আন-নূর: ৩৫)

এর অর্থ স্পষ্ট—যয়তুন হলো এমন এক মহিমান্বিত বৃক্ষ, যা মানুষকে এমন পুষ্টি উপাদান সরবরাহ করে যা তার ভেতরে ও বাইরে এক পজিটিভ এনার্জি বা আলোর বিকিরণ ঘটায়।

যয়তুনের তেল কেবল খাবারের স্বাদ বাড়ানোর কোনো অনুষঙ্গ নয়, বরং এটি নিজেই একটি স্বতন্ত্র ও পুষ্টিকর খাবার। সিনাই পর্বতের পবিত্র ভূমির উল্লেখ করে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন:
وَشَجَرَةً تَخْرُجُ مِن طُورِ سَيْنَاءَ تَنبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْآكِلِينَ
অর্থাৎ, “এবং এক বৃক্ষ উৎপন্ন হয় সিনাই পর্বত হতে, যা আহারকারীদের জন্য তেল এবং ব্যঞ্জন (তরকারি বা সিবগ) উৎপন্ন করে।” (সূরা আল-মু’মিনূন: ২০)

এখানে মহান আল্লাহ যয়তুনের তেলের দু'টি অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করেছেন—একট হলো ‘দুহন’ (الدُّهْنِ - স্বাস্থ্যকর চর্বি বা লিপিড), যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং যা শরীরের কোনো ক্ষতি না করে শক্তি জোগায়। আর দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো—‘সিবগ’ (وَصِبْغٍ)। এই ‘সিবগ’ শব্দটির গভীর তাৎপর্য নিয়ে সাধারণত খুব কমই আলোচনা করা হয়।

বর্তমান যুগটি হলো মানুষের জিনগত বা বংশগতির মূল উপাদান ও বৈশিষ্ট্য (Genetic Traits / DNA) ধ্বংস বা পরিবর্তনের যুগ। চারপাশে ছড়িয়ে থাকা রেডিয়েশন, কৃত্রিম আলো, রাসায়নিক উপাদান এবং ভেজালের কারণে প্রতিনিয়ত মানুষের ক্রোমোজোম ও জিনগত কোডে নানা বিকৃতি (Genetic Mutation) ঘটছে। এই চরম সংকটের যুগে মহান আল্লাহ যয়তুনের তেলকে আহারকারীদের জন্য ‘সিবগ’ বা বিশেষ রঞ্জক/কোড হিসেবে অভিহিত করেছেন।

আধুনিক জিনবিজ্ঞানের পরিভাষায় ক্রোমোজোম বা বংশগতির উপাদানকে ‘রঞ্জক কণা’ বা Color-stained body বলা হয়ে থাকে। পবিত্র কুরআনে ‘সিবগ’ শব্দটির মূল উৎস অত্যন্ত গভীর। কুরআনের অন্য জায়গায় এসেছে—‘সিবগাতাল্লাহ’ (صِبْغَةَ اللَّهِ - আল্লাহর রঙ বা স্বভাব)। যেমন আমরা শব্দ শুনি—‘ফিতরাতাল্লাহ’ (আল্লাহর সৃষ্টিগত স্বভাব) বা ‘সুন্নাতাল্লাহ’ (আল্লাহর নিয়ম)। যখনই কোনো বিষয় সরাসরি আল্লাহর নামের সাথে যুক্ত হয়, তখন বুঝতে হবে সেটি সৃষ্টির সেই মূল ও খাঁটি ‘সোর্স কোড’ (Original Code), যা দিয়ে মহান আল্লাহ কোনো জিনিসকে প্রথম সৃষ্টি করেছেন।

যেমন—পুরুষ ও নারীর সৃষ্টিগত যে মূল বৈশিষ্ট্য, তা হলো ‘ফিতরাতাল্লাহ’। আর ‘সিবগাতাল্লাহ’ বা আল্লাহর রঙ হলো তার চেয়েও গভীর ও সূক্ষ্ম একটি বিষয়, যা সত্তার গভীরে প্রোথিত থাকে। আরবি ‘সদ’ (ص), ‘বা’ (ب), এবং ‘গাইন’ (غ) অক্ষরের বিন্যাস গভীরতম মূল উপাদানকে নির্দেশ করে। এই জিনগত বা বংশগতির মূল কোডের সাথে ‘সিবগ’ শব্দটির এক গভীরতম ও অলৌকিক যোগসূত্র রয়েছে।

অতএব, মহান আল্লাহ যখন যয়তুনের তেলকে আহারকারীদের জন্য ‘সিবগ’ বা বংশগতির সুরক্ষাকবচ বলছেন, তখন এটি অনুধাবন করা কঠিন নয় যে—এই তেল মানুষের শরীরের কোষগুলোর মূল জিনগত গঠন ও সোর্স কোডকে বিকৃতির হাত থেকে রক্ষা করে। এটি এমন এক মহিমান্বিত ঔষধি নিয়ামত, যা মানবদেহের ক্ষয়প্রাপ্ত কোষকে পুনর্গঠন করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম মূল স্তর থেকে পুনরুজ্জীবিত করে।
কপি

মৃত্যু আমাদের সুনিশ্চিত। সময়টা আমরা জানি না। হতে পারে এই লেখা পড়ার সময় মৃত্যুর ফেরেশতা এসে সামনে দাড়ালো। আমরা প্রস্ত...
09/06/2026

মৃত্যু আমাদের সুনিশ্চিত। সময়টা আমরা জানি না। হতে পারে এই লেখা পড়ার সময় মৃত্যুর ফেরেশতা এসে সামনে দাড়ালো। আমরা প্রস্তুত আছি তো?

জাজাকিল্লাহ খাইরান Sadia Hoque Nigar   আপু।আমি আমার মতো মানুষ আমার জীবনে খুব কম দেখেছি। আপনাকে দেখার পর মনে হলো আপনি বুঝ...
08/06/2026

জাজাকিল্লাহ খাইরান Sadia Hoque Nigar আপু।
আমি আমার মতো মানুষ আমার জীবনে খুব কম দেখেছি।
আপনাকে দেখার পর মনে হলো আপনি বুঝি আমার মানসিকতার কেউ। সবসময় এইভাবে পাশে থাকিয়েন ইন শা আল্লাহ।

SIORA আপুর পেজ। আপনারা ঘুরে আসতে পারেন ইন শা রমাদান।

Address

Halishahar
Chittagong
4216

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reviv • রেভিভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share