ডা.মোঃগিয়াসউদ্দীন টিপু

Directions

ডা.মোঃগিয়াসউদ্দীন টিপু নবজাতক ও শিশু রোগ চিকিৎসক।

✅অনলাইনে রুগী দেখা হয় প্রতি বৃহস্পতিবার।

📞অনলাইন সিরিয়ালের জন্য :01866169772

📩01812368731

ডেঙ্গুতে প্লাটিলেট একটু কমে গেলেই সব শেষ হয়ে যায় না। আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই।শুধু প্লাটিলেটের রিপোর্ট দেখে নয়, রোগীর ...
14/10/2026

ডেঙ্গুতে প্লাটিলেট একটু কমে গেলেই সব শেষ হয়ে যায় না। আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই।

শুধু প্লাটিলেটের রিপোর্ট দেখে নয়, রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা, বিপদসংকেত ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিবেচনা করেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিতে হয়।

মনে রাখবেন, ডেঙ্গুতে শুধু প্লাটিলেটের সংখ্যা নয়, রোগীর শারীরিক অবস্থাই বেশি গুরুত্বপূর্ণ।

ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু

14/10/2026

📢 টেলিমেডিসিন সেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি:

টেলিমেডিসিনে চিকিৎসা নেওয়ার জন্য প্রতিদিন অসংখ্য মেসেজ আসে। কিন্তু চেম্বারে রোগী দেখার ব্যস্ততা ও সময়ের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন টেলিমেডিসিনে রোগী দেখা সম্ভব হয় না।

তাই প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টেলিমেডিসিনের মাধ্যমে রোগী দেখা হয়।

আগামীকালের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

📞 :01629254970

Life with triplets মাশাল্লাহ.....হাটহাজারী চেম্বার। আজ আসছে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য। চেম্বারের নিয়মিত অতিথি।
13/10/2026

Life with triplets মাশাল্লাহ.....হাটহাজারী চেম্বার। আজ আসছে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য। চেম্বারের নিয়মিত অতিথি।

নিজ গ্রামের ইউনিয়ন পরিষদ অফিসে ছোট্ট একটা কাজ ছিল—নাম সংশোধনের। প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকঠাক আছে, হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দ...
12/10/2026

নিজ গ্রামের ইউনিয়ন পরিষদ অফিসে ছোট্ট একটা কাজ ছিল—নাম সংশোধনের। প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকঠাক আছে, হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিয়েছি। আজ প্রায় এক মাস হয়ে গেল!

আমি শুধু একটা তথ্য জানতে চেয়েছি—কাগজটা এসেছে কি না।রেডি হলে নিজে গিয়ে নিয়ে আসতাম।

কিন্তু অফিসের দাদাবাবু এতই ব্যস্ত যে, এই ছোট্ট তথ্যটুকু জানানোরও সময় পাচ্ছেন না!

অথচ আমরা ডাক্তাররা প্রতিদিন কত চেনা-অচেনা মানুষের হোয়াটসঅ্যাপে কত শত প্রশ্নের উত্তর দিই, সমস্যার সমাধান করি, চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দিই—তার কোনো হিসাব নেই।

তারপরও দিনশেষে ডাক্তাররাই কসাই!

অন্যের কাছে সামান্য একটা তথ্য জানতে গিয়ে বুঝলাম, মানুষের প্রয়োজনে একটু সময় দেওয়াটাও কত বড় ব্যাপার!

চিন্তা করছি আরেকটু প্রোফেশনাল হতে হবে নিজেকে।

৫ বছরের নিচের শিশুরা ঘন ঘন অসুস্থ হচ্ছে, আর অভিভাবক হিসেবে আপনারা হতাশ হয়ে পড়ছেন?আপনাকে একটু আশ্বস্ত করতে চাই—শুধু আপনার...
11/10/2026

৫ বছরের নিচের শিশুরা ঘন ঘন অসুস্থ হচ্ছে, আর অভিভাবক হিসেবে আপনারা হতাশ হয়ে পড়ছেন?

আপনাকে একটু আশ্বস্ত করতে চাই—শুধু আপনার শিশুই নয়, আপনার চারপাশে অসংখ্য শিশুই এভাবে বারবার অসুস্থ হচ্ছে।

আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখি। এই বয়সটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ সময়।

এই বয়সে শিশুরা নতুন নতুন ভাইরাস ও জীবাণুর সংস্পর্শে আসে। ফলে বারবার সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন সংক্রমণ হতে পারে।

আমার কাছে এটি অনেকটা শিশুর ভবিষ্যৎ জীবনের জন্য শরীরের প্রস্তুতি নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এ যেন প্রকৃতির সঙ্গে দীর্ঘমেয়াদি লড়াইয়ে টিকে থাকার প্রস্তুতির শুরু মাত্র।

তাই প্রতিবার অসুস্থ হলেই হতাশ হবেন না। তবে সব অসুস্থতাকে স্বাভাবিক ভেবে অবহেলাও করবেন না।

মনে রাখবেন, বারবার অসুস্থ হওয়া মানেই আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল নয়। সে একজন ফাইটার!

ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু

11/10/2026

সাবধান! জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয়!

প্রচলিত কিছু অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তের প্লাটিলেট কমে যেতে পারে!

বিশেষ করে ডেঙ্গুর মৌসুমে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বিপদ বাড়াতে পারে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করবেন না।
ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু।

10/10/2026

বাচ্চার জ্বর কমে গেছে, কিন্তু কাশি বেড়ে গেছে! এটা কতটা বিপজ্জনক? কখন চিন্তিত হবেন, আর কী করবেন?

বাংলাদেশের কোন এলাকার মানুষ আমার এই পেজে সবচেয়ে বেশি আছেন? কমেন্ট করে আপনাদের এলাকার নাম জানিয়ে দিন। দেখি, কোন এলাকার মা...
09/10/2026

বাংলাদেশের কোন এলাকার মানুষ আমার এই পেজে সবচেয়ে বেশি আছেন?

কমেন্ট করে আপনাদের এলাকার নাম জানিয়ে দিন। দেখি, কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি আছেন! ❤️🇧🇩

08/10/2026

বৃহস্পতিবার আমাদের জন্য অন্যরকম আনন্দের।

08/10/2026

ডেঙ্গুর জ্বর ওঠে হঠাৎ, সাধারণত High-grade fever দিয়ে শুরু হয়—অর্থাৎ ১০২°F বা তার বেশি হতে পারে।

কয়েক দিন পর জ্বর কমে আসে—কিন্তু জ্বর কমে গেলেই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। বরং এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ।

জ্বর কমার পরের প্রথম কয়েক দিন বাচ্চাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণে রাখুন।

জ্বর কমার পর বাচ্চার শরীরে র‍্যাশ, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দেরি না করে দ্রুত সরাসরি ডাক্তার দেখাতে হবে।

পারলে জ্বরের প্রথম ৭২ ঘণ্টায় চিকিৎসকের পরামর্শে CBC ও NS1 করিয়ে রাখুন এতে পরবর্তী করণীয় বুঝতে সুবিধা হবে।
জ্বর হলে বাচ্চাকে পর্যাপ্ত তরল ও নরম খাবারের মধ্যে রাখুন।
আর সবচেয়ে জরুরি—জ্বরের জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ নিজে থেকে দেবেন না।

ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু।

Address

Dr. Gias Research Center, Noapara, Raozan, Ctg
Chittagong
4314

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা.মোঃগিয়াসউদ্দীন টিপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share