15/08/2021
চীজি মাশরুম স্যুপ (Cheesy Mushroom soup recipe in Bengali)
***উপাদানগুলি***
★ ২০০ গ্রাম মাশরুম
★২ চা চামচ রসুন কুচি
★ ১ টি পেঁয়াজ কুচি
★স্বাদ অনুসারে লবণ
★পরিমাণ মতো (৩-৪ চা চামচ মতো) বাটার
★২ চা চামচ ময়দা
★ ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
★২ টেবিল চামচ স্যুইট কর্ন
★২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
★২ টি চীজ কিউব
★ ২ বাটি ভেজিটেবল স্টক (প্রয়োজনে বেশি ব্যাবহার করা যাবে)
ধাপগুলি
1. প্রথমে মাশরুম ভালোকরে ধুয়ে স্লাইজ করে কেটে নিতে হবে।

2. এরপর ধিমী আঁচে প্যানে বাটার গরম করে রসুন কুচি দিয়ে নাড়তে হবে। কাঁচাগন্ধ চলে গেলে পিয়াঁজ কুচি গুলো দিয়ে ট্রান্সপারেন্ট করে ভাজতে হবে।

3. তারপর সুইট কর্ন গুলো দিয়ে এক মিনিট নেড়ে মাশরুম গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ খুব কম পরিমাণ দিতে হবে, কারণ চিজের মধ্যে যথেষ্ঠ পরিমানে লবণ থাকে। একসাথে বেশি লবণ দিলে স্যুপ খুব বেশি নোনতা হয়ে যাবে।

4. এরপর ঢাকা দিয়ে কম আঁচে মিনিট ৩-৪ রান্না করতে হবে। তারপর গোলমরিচ গুঁড়ো যোগ করে ময়দা টাও দিয়ে দিতে হবে।এবং এক মিনিট মতো নাড়তে হবে।

5. এরপর ভেজিটেবল স্টক টা মিশিয়ে নিতে হবে। এবং ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ১৫-২০ রান্না করতে হবে। যখন মাশরুম ভালো সিদ্ধ হয়ে আসবে সেই সময় চিজের কিউব গুলো টুকরো করে দিয়ে দিতে হবে। এবং ফ্রেসক্রিম দিয়ে আরো একটু ফোটাতে হবে। স্যুপ ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবং গরম গরম বোল এ স্যুপ নিয়ে আগে থেকে বাটারে ভেজে রাখা সুইট কর্ন গার্নিস করে পরিবেশন করতে হবে।