30/01/2026
⛔Derobin ointment ব্যবহারকারীদের জন্য জরুরি পোষ্ট🔰
অনেকে চেম্বারে এসে বলেন🔰
“ডাক্তার, দাদে Derobin ointment দিয়ে ভালো হয়ে গিয়েছিল।
কিন্তু কয়েকদিন/কয়েক সপ্তাহ পর আবার আগের জায়গায় বা নতুন জায়গায় হয়ে গেছে।”
এটা কাকতালিয় নয়।
এর পেছনে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ আছে।
Derobin cream–এ কী থাকে?
🔹 Dithranol 1.15%
🔹 Salicylic acid 1.15%
▶️এই দুটোই Antifungal নয়।
⏩অর্থাৎ দাদ সৃষ্টিকারী ফাঙ্গাস মারে না।
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।
তাহলে কেন ভালো মনে হয়?
1️⃣ এতে থাকা Salicylic acid কী করে?
চামড়ার উপরের শক্ত, খোসা ওঠা স্তর তুলে দেয়। লালচে ভাব কিছুটা কমায়।
চুলকানি সাময়িকভাবে কমে।
➡️ রোগী মনে করে “দাদ সেরে গেছে”
2️⃣ এতে থাকা Dithranol কী করে?
মূলত Psoriasis-এর জন্য ব্যবহৃত হয়।
ত্বকের কোষের অতিরিক্ত বৃদ্ধি কমায়।
প্রদাহ কিছুটা কমায়।
➡️ কিন্তু ফাঙ্গাসের ওপর কোনো কাজই করে না।
আসল সমস্যা কোথায়?
Derobin ব্যবহার করলে👇
🔸 উপরের লক্ষণ চাপা পড়ে
🔸 কিন্তু ফাঙ্গাস ভিতরে বেঁচে থাকে
🔸 রোগ সম্পূর্ণ সারে না
কিছুদিন পর
👉 আবার একই জায়গায়
👉 বা আশেপাশে
👉 বা পরিবারের অন্য সদস্যে ছড়িয়ে পড়ে
এ কারণেই রোগ বারবার হয়।
দাদে Derobin কেন ঝুঁকিপূর্ণ?
👉 দাদ লুকিয়ে যায়
👉 সঠিক চিকিৎসা দেরি হয়
👉 রোগ ক্রনিক হয়ে যায়
👉 ত্বক কালো, শক্ত, সংবেদনশীল হয়ে পড়ে
👉 পরবর্তীতে ভালো হতে সময় অনেক বেশি লাগে।
অনেক সময় রোগী বলে:
“আগে ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে”
✅ তাহলে দাদে কী করা উচিত?
✔️ শুধু Antifungal cream ব্যবহার ও মুখে ঔষধ খেতে হবে।
✔️ কমপক্ষে ২–৪ সপ্তাহ নিয়মিত ব্যবহার।
✔️ ঘাম, ভেজাভাব এড়িয়ে চলা।
✔️ আলাদা তোয়ালে, কাপড় ব্যবহার করা।
✔️ পরিবারের অন্যদেরও চেক করা।
নিজের ইচ্ছামতো ক্রিম বদলানো যাবে না।
📌 খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:
👉 যে কোনো ক্রিম লাগিয়ে
লালচে ভাব কমে গেলেই দাদ সেরে গেছে-
এই ধারণা ভুল,
👉 দাদ দাউদ মানে
ফাঙ্গাস পুরোপুরি না মরলে, রোগ শেষ নয়।
Derobin ointment
👉 দাদ দাউদের ওষুধ না
👉 দাদ দাউদ সাময়িকভাবে ঢেকে রাখে
👉 তাই রোগ আবার ফিরে আসে
এই পোস্টটা শেয়ার করুন,
কারণ ভুল ক্রিমের জন্যই আজ দাদ দাউদ এত ভয়ংকর ও দীর্ঘস্থায়ী হচ্ছে।
🩺 স্বাস্থ্য পরামর্শদাতা-
Mrinal Kanti Paul