মায়ের দোয়া ফার্মেসি

মায়ের দোয়া ফার্মেসি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মায়ের দোয়া ফার্মেসি, Pharmacy / Drugstore, Comilla.

বুক জ্বালাপোড়া বা এসিডিটিঃবুক জ্বালাপোড়া বা এসিডিটি,একটি কমন সমস্যা।আমাদের দেশের অধিকাংশ মানুষই কম বেশি এই সমস্যায় আক্...
30/03/2022

বুক জ্বালাপোড়া বা এসিডিটিঃ

বুক জ্বালাপোড়া বা এসিডিটি,একটি কমন সমস্যা।আমাদের দেশের অধিকাংশ মানুষই কম বেশি এই সমস্যায় আক্রান্ত। মেডিক্যাল এর ভাষায় একে বলে GERD অথবা Gastro Esophageal Reflux Disease.

-কেনো হয়?
খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝে একটা স্ফিংটার আছে,সেটা ঢিলা হয়ে গেলে পাকস্থলীর এসিডগুলো যখন ঘন ঘন খাদ্যনালীতে চাপ দেয় তখনই এই বুক জ্বালাপোড়ার উদ্রেক হয়।
এছাড়াও আরও বেশ কিছু জটিল কারন রয়েছে এই সমস্যা সৃষ্টির জন্য দায়ী।

-কাদের হয়?
ছোট বাচ্চা থেকে বয়স্ক ব্যাক্তি,নারী-পুরুষ সবারই এই সমস্যা হতে পারে।
তবে কারোও যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই সমস্যা বেশি হয়।

★লক্ষনঃ
-বুকে জ্বালাপোড়া বা অস্বস্তি(বিশেষ করে বিকেল বা সন্ধ্যায়,এবং রাতে বাড়ে)
-মুখে টক টক পানি আসা,
-রাতের বেলায় দীর্ঘমেয়াদী শুকনো কাশি হতে পারে,
-বুক ব্যাথা,শ্বাসকস্ট বা বুকে চাপ চাপ অনুভূতি,
-খসখসে কন্ঠস্বর,
-সামনে ঝুকে কাজ করতে গেলে মুখে খাবারের অংশ বিশেষ বা তরল পানি চলে আসতে পারে,
-অনেক সময় নাকে বা গলায় ঝাঝালো অনুভূতি হতে পারে।
-পানি খেলেও ব্যাথা বা অস্বস্তি বাড়তে পারে।
-গলা ব্যাথা।
-শ্বাস প্রস্বাসে দুর্গন্ধ।
-গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি হতে পারে।

★কারণঃ
-অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে।
-অনেক দিনের বাসী, পুরনো তেলে রান্না খাবার খেলে,
-একবারে পেট ভরে অনেক খাবার খেলে,
-চিকিৎসক এর পরামর্শ ছাড়া ব্যাথানাশক ঔষধ খেলে,
-শরীরের ওজন বেশি হলে,
-অনেক রাত জাগা,
-রাতের খাবার খাওয়ার পরপরই শুয়ে পরা,
-অনিয়ন্ত্রিত ডায়াবেটিস,
-অনেক রোগের ঔষধ একসাথে সেবন করলে।

★করনীয়ঃ
-ওজন কমাতে হবে,এজন্য ব্যায়াম জরুরী।
-কৌষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে আঁশযুক্ত শাকসবজি এবং ফলমূল খেতে হবে।
-রাতের খাবার খাওয়ার ৩ ঘন্টা পর ঘুমাতে যাওয়ার চেষ্টা করতে হবে।
-বেশি রাত জাগা যাবেনা।
-ধুমপান,মদ্যপান করা যাবেনা।
-খাবার খাওয়ার আধা ঘন্টা পর পানি খেতে হবে অথবা খাবার শুরু করার আগে পানি খেয়ে নিয়ে হবে।
-চা,কফি,চকলেট এসব বাদ দিতে হবে।
-ফাস্ট ফুড,প্রসেসড ফুড বর্জন করতে হবে।
-যারা বার বার এই সমস্যায় আক্রান্ত হন তারা রাতে শোবার সময় মাথার নিচে ২ টা বালিশ ব্যাবহার করবেন।
-অতিরিক্ত ঝাল মসলাদার খাবার বাদ দিতে হবে।

★চিকিৎসাঃ
আশা করা যায় এসব নিয়ম মেনে চললে বুক জ্বালাপোড়া করার এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
কিন্তু ঘন ঘন এই সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসক এর পরামর্শ নিন এবং তার নির্দেশিত মতে ঔষধ ও ব্যাবস্থাপত্র গ্রহন করুন।

★ #খালিপেটে_বা_ভরাপেটে_ঔষধ_কেনো_খাবেন★আমরা যখন রোগীদের সমস্যা শুনে ঔষধ লিখি তখন অনেক ঔষধ থাকে খালিপেটে খাওয়ার আবার অনেক ...
28/03/2022

★ #খালিপেটে_বা_ভরাপেটে_ঔষধ_কেনো_খাবেন★

আমরা যখন রোগীদের সমস্যা শুনে ঔষধ লিখি তখন অনেক ঔষধ থাকে খালিপেটে খাওয়ার আবার অনেক ঔষধ থাকে ভরাপেটে খাওয়ার জন্য।
আজকাল অনেক চিকিৎসক ই আছেন রোগী কে সুন্দর করে প্রেস্ক্রিপশন বুঝিয়ে বলে দেন।এতে রোগী যেমন রোগ সম্পর্কে সচেতন হয় তেমনি ঔষধ গুলো বুঝে নিলে চিকিৎসক এর নির্দেশনা মেনে খেতে পারে।
পক্ষান্তরে অনেক চিকিৎসক আছেন, হয়তো সময়ের অভাবে রোগী কে বুঝিয়ে বলেন না।এমনকি অনেক চিকিৎসক কে দেখেছি ঔষধের সঠিক নির্দেশনাও লিখতে ভুলে যায়,ব্যাস্ততার জন্য !!!
যাই হোক,সবার জানার জন্য এবং জানা থাকলে রোগী নিজেও সচেতন হতে পারবে এই কারনে নিচে কিছু ঔষধের জানা-অজানা তথ্য তুলে ধরলাম।

★ব্যাথার ঔষধঃ
ভরাপেটে খেতে হবে।এর সাথে গ্যাসের ঔষধ খাওয়া উচিৎ। এবং বছরের পর বছর নয়,বরং ব্যাথা কিছুটা কমে গেলেই এসব ঔষধ খাওয়া বন্ধ করতে হবে,আর রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ ছাড়া অবশ্যই খাওয়া যাবেনা।
জেনে রাখা ভালো, ব্যাথার ওষুধের কিডনির উপর প্রভাব রয়েছে।

★গ্যাসের ঔষধ এবং বমির ঔষধঃ
অধিকাংশ গ্যাসের ঔষধ খালিপেটে খেতে হয়।এটি খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলা হয়,কারন এতে আগে ভাগেই পাকস্থলীতে এসিড সিক্রেশন বন্ধ রেখে পাকস্থলীর সুরক্ষা নিশ্চিত করে।
বমির ঔষধ ও খালিপেটে খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হয়।এতে নার্ভ ব্লক হয়ে এবং গ্যাস্ট্রিক মটিলিটি কমে গিয়ে বমির উদ্রেক বন্ধ হয়।

★কোলেস্টেরলের ঔষধঃ
আমি খুব কম চিকিৎসক কে এটা নিয়ে কথা বলতে দেখেছি।কখন খাবে এ ব্যাপারে কেনো যে সবাই নীরব তা আজও আমার অজানা।
এটি রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খালিপেটে খেতে হয়,তাহলে এবজর্বশন ভালো হয় নতুবা ঔষধের ৩০% পায়খানার সাথে বের হয়ে যায়,যা কিনা খালিপেটে ঔষধ খেলে হয়না।

★থাইরয়েড হরমোনের ঔষধঃ
এটি সাধারণত খালিপেটে সকালে খেতে হয়।২ ঘন্টা আগে খাওয়া ভালো, এতে absorption হয় ৮০% এর বেশি।কিন্তু অধিকাংশ রোগী জানান ২ ঘন্টা আগে খাওয়া সম্ভব হয়না,এক্ষেত্রে মিনিমাম ১ ঘন্টা আগে খাওয়া বাধ্যতামূলক। এই সময়ে কোনো গ্যাসের ঔষধ, ডায়াবেটিস এর ঔষধ বা অন্য কোনো কিছু খাওয়া যাবেনা।

★ইনহেলারঃ
ইনহেলার ব্যাবহারের পর অবশ্যই কুলি করবেন।

★Vitamin-D or Cholecalciferol:
এই গ্রুপের মেডিসিন, যা আমরা ক্যালসিয়াম এর ঘাটতি পূরনের জন্য ৬-৮ সপ্তাহের জন্য প্রেস্ক্রাইব করি সেটা প্রতি সপ্তাহে সকালে খালিপেটে খেতে হবে।

★আয়রন ট্যাবলেট বা রক্তশূন্যতার ঔষধঃ
এই ঔষধ খালিপেটে খাওয়া উচিৎ,কারন খালিপেটে আয়রনের absorption বেশি হয়।কিন্তু অনেক রোগী জানান এতে তাদের অস্বস্তি হয়,যেমন পেট ভুটভুট বা পেট ফাপা।সেসব ক্ষেত্রে ভরা পেটে খাওয়া যেতে পারে।

★আয়রন আর ক্যালসিয়াম একসাথে নয়ঃ❌
আমরা যখন রোগী কে আয়রন ক্যাপসুল দেই তখন ক্যালসিয়াম এর ঔষধ দেইনা।মনে রাখা জরুরী, আয়রন আর ক্যালসিয়াম এর ঔষধ একসাথে কখনও খাওয়া যাবেনা।
কারন ক্যালসিয়াম ট্যাবলেট আয়রনের absorption এ বাধার সৃষ্টি করে।😢

আশা করছি উপরের আলোচনা থেকে আপনারা সবাই বুঝতে পারছেন,কেনো ঔষধ ভরা বা খালিপেটে খেতে হবে! সামনে আমি এইধরনের আরও কিছু মেডিসিন নিয়ে লিখবো। সেই পর্যন্ত ভালো থাকবেন I

খাবার হজমে যতো সময়ঃখাবার খাওয়ার পর তা খাদ্যনালী পেরিয়ে পৌছায় পাকস্থলীতে।আমরা অধিকাংশ মানুষই জানিনা কোন খাবার কতো সময় নিয়...
27/03/2022

খাবার হজমে যতো সময়ঃ
খাবার খাওয়ার পর তা খাদ্যনালী পেরিয়ে পৌছায় পাকস্থলীতে।
আমরা অধিকাংশ মানুষই জানিনা কোন খাবার কতো সময় নিয়ে হজম হয়!
চলুন নিচের আলোচনা থেকে জেনে নেই কোন খাবার পাকস্থলীতে কতোক্ষন থাকে!

★পানিঃ পানি সাধারণত সহজ পাচ্য,খুব অল্প সময় সেটা থাকে পাকস্থলীতে। কিন্তু খাবার খাওয়ার সময় বা পরপরই পানি খাওয়া উচিৎ নয়।এতে অন্য খাবার খাওয়ার সময় হজমে সমস্যা হয়।

★শাকসবজিঃ কাচা এবং রান্না শাকসবজি সাধারণত গড়ে ৩০-৪০ মিনিট সময় লাগে হজম হতে।

★মাছঃ ৪৫-৬০ মিনিট সময় লাগে।

★মুরগীঃ ৯০ মিনিট -১২০ মিনিট ( দেড় থেকে দুই ঘন্টা)

★বাদাম জাতীয় খাবারঃ ১৮০ মিনিট (৩ ঘন্টা)

★দুধ,দুধের খাবার,ছানা,পনিরঃ ১২০ মিনিট (২ ঘন্টা)

★ফলমূল/ফলের জুস/জ্যাম-জেলিঃ ১৫-২০ মিনিট

★রেড মিট / গরু খাশির মাংসঃ ১৮০ মিনিট( ৩ ঘন্টা)

★ভাত,রুটি,আলুঃ ৩০ মিনিট-৪৫ মিনিট।

উপরের আলোচিত খাবারগুলোর হজম প্রক্রিয়া মানুষ এর শরীর ভেদে সময়ের কম/বেশি হতে পারে।
খাবারের এই টাইমিং জানা থাকলে বিভিন্ন সমস্যা এড়িয়ে চলা সম্ভব।

.সকালে নাসতার টেবিলে এমন থাকা চাই যা আপনার শরীরের জন্য উপকারি হতে হবে। শীতকাল চলে এসেছে। বছরের সবচেয়ে সংবেদনশীল এ সময়টিত...
02/01/2022

.

সকালে নাসতার টেবিলে এমন থাকা চাই যা আপনার শরীরের জন্য উপকারি হতে হবে। শীতকাল চলে এসেছে। বছরের সবচেয়ে সংবেদনশীল এ সময়টিতে সবকিছুর দিকেই একটু বাড়তি খেয়াল রাখতে হয়। বিশেষ করে স্বাস্থ্য ও খাওয়া-দাওয়ার প্রতি। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত খাবার হলো- সকালে যা খাওয়া হয় সেটি। কারণ এ সময়টিতে গ্রহণ করা খাবারই সারা দিন একজন মানুষের চলার প্রাথমিক শক্তি জোগায়। অনেকেই না বুঝে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন। তবে শীতকালে সকালের নাশতায় কোন কোন খাবার আপনার স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে, সে বিষয়ে ইট দিস, নট দ্যাট সাময়িকীর এক প্রতিবেদনে কিছু তথ্য উঠে এসেছে। চলুন জেনে নেয়া যাক-

#শাকসবজি

শীতকাল হলো নানা রকম শাকসবজির জন্য সবচেয়ে আদর্শ সময়। এই ঋতুতে যেসব শাকসবজি পাওয়া যায় এর প্রায় সবই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কোনো বিশেষ স্বাস্থ্যগত সমস্যা না থাকলে চেষ্টা করুন প্রতিদিনের সকালের নাশতায় শাকসবজি রাখতে। এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো- মিক্সড ভেজিটেবল। কারণ এতে প্রায় সব ধরনের ভিটামিন, মিনারেল ও ফাইবার থাকে যা বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে।

াদার_খাবার

শুধু শীতকাল নয়, অন্য সময়েও অতিরিক্ত মসলাদার খাবার এড়িয়ে চলা উচিত। কারণ অতিরিক্ত মসলা নানা রকম পেটের সমস্যাসহ অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ। বেশির ভাগ সময় মানুষ ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয় অতিরিক্ত মসলাদার খাবার খেয়ে। শীতকালটা যেহেতু একটু বেশিই সংবেদনশীল, তাই এ ধরনের খাবার এড়িয়ে চলা উচিত।

#ঠান্ডজাতীয়_খাবার

শীতকাল এলেই অনেকে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। এর একটি কারণ হতে পারে নিয়মিত ঠাণ্ডা খাবার খাওয়া। শীতকালীন সকালের আবহাওয়া যেহেতু বেশি শীতল হয়, তাই এ সময়ের খাবারে ঠাণ্ডা এড়িয়ে চলা জরুরি। যেকোনো খাবার গরম করে বা টাটকা রেঁধে খাওয়াই ভালো।

শীতের সময় সকালের খাবারে বিভিন্ন ঔষধি উপাদান রাখা জরুরি। কেননা এই ঋতুতে অনেকের শরীরের রোগ-প্রতিরোধক্ষমতা কমে যায়। যা ঔষধি উপাদান ঠিক রাখতে সহায়তা করে। এ ধরনের উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো- মধু, তুলসীপাতা, গোলমরিচ, রসুন ইত্যাদি।

চা

শীতের সকালে শরীর উষ্ণ রাখতে চা অত্যন্ত কার্যকরী একটি পানীয়। তবে সাধারণ চায়ের পরিবর্তে- গ্রিন টি, তুলসী অথবা আদা চায়ের উপকারিতা বেশি। এতে ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি শরীরও সতেজ থাকে।

লাল আটার রুটি

লাল আটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি উপাদান। এই আটায় বানানো রুটিতে রয়েছে ভিটামিন বি এবং ফাইবার। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ভিটামিন বি শরীর উষ্ণ রাখে।

ডিম

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেদ্ধ অথবা পোচ যেকোনোভাবেই ডিম খাওয়া শরীরের জন্য উপকারী। ডিমে প্রোটিন ছাড়াও ভিটামিন ই, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ রয়েছে।

স্যুপ

স্যুপ নানা রকম পুষ্টিকর উপাদানে তৈরি করা হয়। যা শরীরের শক্তি বাড়ানোর পাশাপাশি ঠাণ্ডা দূর করতেও কাজ করে।

Address

Comilla
3540

Telephone

+8801812655829

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়ের দোয়া ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়ের দোয়া ফার্মেসি:

Share