আইডিয়াল হোমিও ডায়াবেটিস সংঘায়ন

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • আইডিয়াল হোমিও ডায়াবেটিস সংঘায়ন

আইডিয়াল হোমিও ডায়াবেটিস সংঘায়ন # আজীবন চলবে ঔষধের বৃত্ত থেকে বের হয়ে আসুন।

 #রোজা #হৃদরোগ ও প্রদাহের ঝুঁকি হ্রাস: নিয়মিত রোজা রক্তচাপ, হার্ট রেট এবং প্রদাহ (Inflammation) কমাতে সাহায্য করে, যা হৃ...
11/03/2026

#রোজা
#হৃদরোগ ও প্রদাহের ঝুঁকি হ্রাস: নিয়মিত রোজা রক্তচাপ, হার্ট রেট এবং প্রদাহ (Inflammation) কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে।
#হরমোনের ভারসাম্য: রোজা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং মেদ কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য উপকারী।
#সতর্কতা: রমজানে দিনের বেলায় পানি পান নিষিদ্ধ হওয়ায় পানিশূন্যতার ঝুঁকি থাকে। তাই সাহরি ও ইফতারে পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।

 #আজ আম নিয়ে কথা বলি--মনোযোগ দিয়ে পড়লে উপকৃত হবেন আশা করি।ফলের মধ্যে আম অদম্য লোভনীয়। বর্তমান বাংলাদেশে আমের সহস্র জাত ও...
10/03/2026

#আজ আম নিয়ে কথা বলি--
মনোযোগ দিয়ে পড়লে উপকৃত হবেন আশা করি।
ফলের মধ্যে আম অদম্য লোভনীয়। বর্তমান বাংলাদেশে আমের সহস্র জাত ও বিচিত্র অবস্থা দেখলে আমার মনে হয় যখন কাঁঠাল জাতীয় ফলের আখ্যা পেয়েছে তখন আমের বর্তমান অবস্থা থাকলে আমই হতো আমাদের জাতীয় ফল।
আম পুষ্টিগুণে ভরপুর একটি সুস্বাদু গ্রীষ্মকালীন ফল, যা ভিটামিন A, C, E, K, পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে (যেমন বিটা-ক্যারোটিন, ম্যাঙ্গিফেরিন) সমৃদ্ধ । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চোখের স্বাস্থ্য রক্ষা করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ।

আমের প্রধান উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে : আমে প্রচুর পরিমাণে ভিটামিন C এবং A থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে।
হজমশক্তি উন্নত করে : আমে থাকা ফাইবার (আঁশ) এবং এনজাইম হজমপ্রক্রিয়া সচল রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
চোখের স্বাস্থ্য রক্ষা করে : আম ভিটামিন A-এর চমৎকার উৎস হওয়ায় আম চোখ ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।
হার্ট বা হৃদরোগের ঝুঁকি কমায় : আমে থাকা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধে সহায়তা : আমে থাকা পলিফেনল এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কোলন, স্তন ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় : ভিটামিন C কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল রাখে।
শরীরের শক্তি বৃদ্ধি করে : আমে থাকা শর্করা (sugar) দ্রুত শরীরকে কর্মক্ষম ও প্রাণবন্ত করে তোলে।
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে : কাঁচা আম শরীর শীতল রাখে এবং গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোক প্রতিরোধে সাহায্য করে।
সতর্কতা :
প্রথমেই বলবো, ডায়াবেটিস রোগীরা পাকা আম স্পর্শ করতে সাবধান।
আম সুস্বাদু হলেও অতিরিক্ত খাওয়া উচিত নয়। পরিমিত পরিমাণে খেলে ওজন বাড়ে না, তবে বেশি খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে।

 #রোজার অভাবনীয় উপকারিতা--মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, রোজার সময় 'কিটোন' (Ketone) নামক ফ্যাটি অ্যাস...
10/03/2026

#রোজার অভাবনীয় উপকারিতা--

মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, রোজার সময় 'কিটোন' (Ketone) নামক ফ্যাটি অ্যাসিড রক্তপ্রবাহে নির্গত হয়, যা স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মস্তিষ্কের রোগ প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে।

 #রোজার উপকারিতাঅটোফেজি (Autophagy) বা কোষীয় পরিচ্ছন্নতা: দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে 'অটোফেজি' নামক প্রক্রিয়া সক্রিয় ...
09/03/2026

#রোজার উপকারিতা

অটোফেজি (Autophagy) বা কোষীয় পরিচ্ছন্নতা:
দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে 'অটোফেজি' নামক প্রক্রিয়া সক্রিয় করে। এতে সুস্থ কোষগুলো পুরনো, ক্ষতিগ্রস্ত বা দুর্বল অংশগুলো খেয়ে ফেলে। ফলে নতুন ও স্বাস্থ্যকর কোষ তৈরি করে।

রোজার বিষয়ে নতুন বৈজ্ঞানিক তথ্যরোজার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ দূর হয় (Detoxification) এবং অটোফেজি (Auto...
08/03/2026

রোজার বিষয়ে নতুন বৈজ্ঞানিক তথ্য

রোজার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ দূর হয় (Detoxification) এবং অটোফেজি (Autophagy) প্রক্রিয়ায় কোষগুলো পুনর্গঠিত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ।
আধুনিক বিজ্ঞান বলছে, ১০-১৬ ঘণ্টা উপবাসের পর শরীর গ্লুকোজের বদলে চর্বি পুড়িয়ে শক্তি উৎপাদন করে, যা ওজন হ্রাস, হৃদরোগের ঝুঁকি কমানো এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

ঘুম স্বাস্থ্যের জন্য খুবি গুরুত্বপূর্ণ।বিছানা সাজানো গুছানো হওয়া উচিৎ। এতে ভালো ঘুম হবে।
08/03/2026

ঘুম স্বাস্থ্যের জন্য খুবি গুরুত্বপূর্ণ।
বিছানা সাজানো গুছানো হওয়া উচিৎ। এতে ভালো ঘুম হবে।

লক্ষ্য করুন, সিয়াম সাধনায় দুটি বিষয় লাভ হয়ে থাকে।১. আত্মশুদ্ধি-- সিয়াম একটানা ৩০ দিনের সংযম সাধনার মাধ্যমে  প্রবৃত্তিকে ...
07/03/2026

লক্ষ্য করুন,
সিয়াম সাধনায় দুটি বিষয় লাভ হয়ে থাকে।
১. আত্মশুদ্ধি-- সিয়াম একটানা ৩০ দিনের সংযম সাধনার মাধ্যমে প্রবৃত্তিকে পরাভুত করে। আত্মা শক্তিশালী হয়। প্রবৃত্তির শৃঙ্খল ছিন্ন হয়ে যায়।
২. রোগমুক্তি-- রমজানের সিয়াম সাধনায় ডায়াবেটিস, হার্টডিসিজ, কোলেস্টেরল, হাইপ্রেসার ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়ক। সঠিকভাবে রোজা পালন রোগ থেকে মুক্তি দিতে পারে।

Address

Choddagram
Cumilla
3350

Alerts

Be the first to know and let us send you an email when আইডিয়াল হোমিও ডায়াবেটিস সংঘায়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইডিয়াল হোমিও ডায়াবেটিস সংঘায়ন:

Shortcuts

Share