Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla

Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla A complementary therapy called Hijama, or wet cupping, needs tighter regulation, say experienced practitioners.
(1)

✅ হিজামা (কাপিং থেরাপি)
✅ রুকইয়াহ (জিন, জাদু, বদ নজর সংক্রান্ত চিকিৎসা)
✅ ফায়ার কাপিং, ফেসিয়াল কাপিং
✅ MBBS ডাক্তারের পরামর্শ সুবিধা
✅ ডায়েট এন্ড লাইফস্টাইল সাপোর্ট
✅ সুন্নতে খাৎনা(এনালগ/ কসমেটিক)


📞 01613 20 2727 Hijama is used to treat a wide range of conditions including migraines and hay fever and involves cutting the skin.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা নিয়...
27/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা।
এই পবিত্র ঈদের আনন্দে ভরে উঠুক আপনার ও আপনার পরিবারের জীবন। আল্লাহ তাআলা আপনার সকল কুরবানী, দোয়া ও ইবাদত কবুল করুন।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক
আপনার জীবন হোক শান্তি, সমৃদ্ধি ও রহমতে ভরপুর।
— ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছান্তে 🌸

26/05/2026

Arafah -Hajj

25/05/2026

ঈদের পূর্বে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত চেম্বার খোলা।
এপয়েন্টমেন্ট কনফার্ম করুন এখনি
01613-202727

এই মুরুব্বির পরিবার সত্যিই অনন্য এক দৃষ্টান্ত।দশজন সন্তানের প্রত্যেকেই মাশাআল্লাহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত—কেউ ইফতা বিভাগে...
24/05/2026

এই মুরুব্বির পরিবার সত্যিই অনন্য এক দৃষ্টান্ত।
দশজন সন্তানের প্রত্যেকেই মাশাআল্লাহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত—কেউ ইফতা বিভাগের ছাত্র, কেউ হাফেজ, কেউ কারী, কেউ মাওলানা। পাশাপাশি কেউ সফল ব্যবসায়ী, কেউ প্রবাসে কর্মরত।
আলহামদুলিল্লাহ, এটি দ্বীন ও দুনিয়ার এক সুন্দর সমন্বয়ের বাস্তব উদাহরণ।
আল্লাহ তাআলা এই পরিবারকে কবুল করুন, তাদের মাঝে আরও বরকত দান করুন এবং দ্বীনের উপর অটল রাখুন। আমীন।
তিনি তার জাদুগ্রস্ত স্ত্রীকে নিয়ে আমাদের কাছে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রুকইয়াহ সেশনের মাধ্যমে তার শরীর থেকে ৪টি জিন বের হয়ে যায়।
ছবিতে রয়েছেন সম্মানিত মুরুব্বি, তার দুই ছেলে ও Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla এর ইকবাল ভাই।

22/05/2026

সৌদি আরবের মরুভূমি

17/05/2026

আলহামদুলিল্লাহ, সৌদি আরবে জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে ।
ইয়াওমুল আরাফা ২৬ তারিখে, ২৭ তারিখ বুধবার ঈদুল আযহা।

17/05/2026

বিচ্ছেদের যাদু স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, তার একটি সাধারণ লক্ষণ হলো: সঙ্গীরা একে অপরকে কুৎসিত দেখে

16/05/2026

হঠাৎ কারণ ছাড়াই সব সময় আপনার মন খারাপ থাকে।
তো আপনার এই মন খারাপের কারণ 'বদনজর'
01613-202727

নারী ও পুরুষ : প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক২য় পর্বআগের পর্বে আমরা আলোচনা করেছিলাম— নারী ও পুরুষের কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য...
16/05/2026

নারী ও পুরুষ : প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক
২য় পর্ব
আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম— নারী ও পুরুষের কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে। কেউ আবেগ ও সম্পর্ক বোঝায় শক্তিশালী, কেউ সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে। এখন প্রশ্ন হলো— যদি আল্লাহ দুজনকে ভিন্ন বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করে থাকেন, তাহলে সমস্যা কোথায় তৈরি হচ্ছে?
সমস্যা শুরু হয় তখন, যখন আমরা “সম্মান” আর “একই রকম হওয়া”— এই দুই জিনিসকে এক মনে করি।
ইসলাম নারীকে সম্মান দিয়েছে তার নারীত্ব বজায় রেখেই। তাকে পুরুষ বানিয়ে নয়।
একইভাবে পুরুষকেও সম্মান দিয়েছে তার দায়িত্ব ও নেতৃত্বের জায়গা বুঝিয়ে।
আজকের সমাজের বড় একটি সমস্যা হলো— অনেক নারী নিজের স্বাভাবিক শক্তিকে ছোট মনে করতে শুরু করেছে। একজন মা হওয়া, পরিবার সামলানো, আবেগিক সাপোর্ট দেওয়া, সম্পর্ক বাঁচিয়ে রাখা— এগুলোকে “সাধারণ কাজ” ভাবা হচ্ছে। অথচ একটা পরিবার ভেঙে গেলে বুঝা যায়, এই জিনিসগুলোর মূল্য কত বড় ছিল।
পাশাপাশি কিছু পুরুষও ভুলে গেছে পুরুষত্ব মানে শুধু কঠোরতা না। দায়িত্ব, নিরাপত্তা, দয়া, আত্মনিয়ন্ত্রণ— এগুলোও পুরুষত্বের অংশ। রাসূল ﷺ ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বদের একজন, আবার তিনিই পরিবারের সাথে সবচেয়ে কোমল আচরণ করতেন।
ইন্টারেস্টিং ব্যাপার হলো—
পৃথিবী আজ “ইমোশনাল ইন্টেলিজেন্স” নিয়ে কথা বলছে, যেটা নারীদের মাঝে স্বাভাবিকভাবেই বেশি দেখা যায়। আবার “লিডারশিপ” ও “রিস্ক টেকিং” নিয়ে কথা বলছে, যেটা পুরুষদের মাঝে বেশি দেখা যায়। অর্থাৎ আল্লাহ দুজনকেই আলাদা আলাদা শক্তি দিয়ে পাঠিয়েছেন, যেন তারা একে অপরকে পূর্ণ করতে পারে।
কিন্তু শয়তান চায় তুলনা তৈরি হোক।
পুরুষ ভাবুক নারী দুর্বল।
নারী ভাবুক পুরুষের মতো না হতে পারলে তার মূল্য নেই।
ফলাফল— প্রতিযোগিতা, অশান্তি, সম্পর্কের দূরত্ব।
অথচ ইসলাম শেখায়— নারী ও পুরুষ একে অপরের “লিবাস”।
একজন আরেকজনকে আড়াল করে, সৌন্দর্য বাড়ায়, নিরাপত্তা দেয়।
তাই প্রয়োজন নিজের ফিতরাতকে চিনতে শেখা।
নারী যেন নিজের কোমলতাকে দুর্বলতা না ভাবে।
পুরুষ যেন নিজের দায়িত্ব থেকে পালিয়ে স্বাধীনতার নাম না দেয়।
কারণ পৃথিবী শুধু শক্ত মানুষ দিয়ে টিকে থাকে না,
পৃথিবী টিকে থাকে অনুভূতিশীল মানুষ দিয়েও।

নারী ও পুরুষ : প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক১ম পর্ব:রিসেন্টলি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটি আর্টিকেল পড়ছিলাম। সেখানে বলা হচ...
15/05/2026

নারী ও পুরুষ : প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক
১ম পর্ব:
রিসেন্টলি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটি আর্টিকেল পড়ছিলাম। সেখানে বলা হচ্ছিল— পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রও অনেকটা নারী ও পুরুষের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মতো আচরণ করে। কেউ শক্তি ও সিদ্ধান্তে এগিয়ে, কেউ সম্পর্ক ও কৌশলে। বিষয়টা চিন্তা করতে গিয়েই নারী-পুরুষের স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে ভাবছিলাম।
আজকাল সমঅধিকার নিয়ে অনেক আলোচনা হয়। কেউ বুঝে, কেউ না বুঝে পশ্চিমা চিন্তাধারাকে অনুসরণ করতে গিয়ে এমনভাবে কথা বলে যেন নারী ও পুরুষকে “একই রকম” হতে হবে। অথচ ইসলাম কখনো বলেনি নারী ও পুরুষ অভিন্ন; বরং তারা একে অপরের পরিপূরক।
দ্বীনদার অনেক বোনও কখনো কখনো নিজের শক্তির জায়গাগুলো না বুঝেই হতাশায় ভোগেন। অথচ আল্লাহ নারীদের এমন কিছু বিশেষ গুণ দিয়েছেন, যা সমাজ, পরিবার ও মানবিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটা উদাহরণ দিই।
ধরুন, আপনি কাউকে কিছু বলতে যাচ্ছেন। বলার আগেই অনুভব করতে পারলেন— কথাটা তাকে কষ্ট দিতে পারে। অথবা বুঝতে পারলেন, সামনে থাকা মানুষটা ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, যদিও মুখে কিছু বলছে না। এই অনুভব করার ক্ষমতাকে বলা হয় “এমপ্যাথি”।
এই গুণটি সাধারণত নারীদের মাঝে বেশি দেখা যায়। তারা মানুষের অনুভূতি দ্রুত বুঝতে পারেন, সম্পর্ক ধরে রাখতে চান, কারও মন ভাঙুক এটা সহজে চান না। অনেক কষ্টের মাঝেও হাসিমুখে কথা বলতে পারেন। পরিবারে কে কেমন আছে, কার কী সমস্যা— এসব ব্যাপারে নারীরা সাধারণত বেশি খেয়াল রাখেন।
আরেকটি বড় গুণ হলো— সম্পর্ক গড়ে তোলা ও ধরে রাখার ক্ষমতা। নারীরা সামাজিক যোগাযোগে দক্ষ হন। আত্মীয়তা, প্রতিবেশী, পারিবারিক বন্ধন— এগুলো সচল রাখার পেছনে নারীদের অবদান বিশাল। অনেক পুরুষ হয়তো নিজের কাজের ব্যস্ততায় এসব খেয়াল করার সময়ই পান না।
তৃতীয় বৈশিষ্ট্য হলো— সবর।
নারীরা অনেক সময় নীরবে কষ্ট সহ্য করেন। ভিতরে ঝড় চললেও বাইরে পরিবারকে আগলে রাখেন। একজন মা, একজন স্ত্রী কিংবা একজন বোনের জীবনে এই গুণের অসংখ্য উদাহরণ দেখা যায়।
অন্যদিকে পুরুষদের মাঝেও আল্লাহ কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন।
পুরুষ সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, ঝুঁকি নিতে সাহসী হয় এবং কঠিন পরিস্থিতিতে সামনে দাঁড়ানোর মানসিকতা রাখে। শারীরিক পরিশ্রম, দায়িত্বের চাপ বহন করা, বিপদের সময় নেতৃত্ব দেওয়া— এসব ক্ষেত্রে পুরুষদের সক্ষমতা সাধারণত বেশি দেখা যায়।
তাই নারী ও পুরুষকে একই ছাঁচে মাপতে গেলে সমস্যা তৈরি হয়। কারণ দুজনের শক্তির জায়গা আলাদা, দায়িত্বের ধরনও আলাদা।
পুরুষের শক্তি অনেক সময় দৃশ্যমান।
নারীর শক্তি অনেক সময় অনুভবের।
একজন পরিবারকে নিরাপত্তা দেয়, আরেকজন পরিবারকে প্রশান্তি দেয়।
একজন দেয় কাঠামো, আরেকজন দেয় উষ্ণতা।
আর এই দুইয়ের সমন্বয়েই একটি সুন্দর সমাজ তৈরি হয়।
(চলবে ইনশাআল্লাহ…)
(Admin)

15/05/2026

সুরাহ শামস পড়তে পড়েন। ইন্টারেস্টিং সুরা।
( শামস মানে সূর্য। )
এই সূরাতে, আল্লাহ প্রথম সাত আয়াত, শুধু শপথ করে গেছেন ১১ বার।

শপথ সূর্যের,
শপথ চাঁদের
শপথ দিনের
শপথ রাতের..

পড়তে পড়তে মনে হবে, কেন এত শপথ? কাহিনীটা কি?
আল্লাহ আপনাকে কি বলবে বলে, টানা সাত আট আয়াত ধরে শপথ করছেন !

তারপর আল্লাহ বলছেন
Successful are those who purify their souls.

এরকম এতগুলো কসমিক লেভেলের শপথ করে, মহান সৃষ্টিকর্তা আপনাকে জানাচ্ছেন,
ঐ মানুষটাই চমৎকার, ঐ মানুষটাই সফল

যার একটা ইনসাইট আছে। যে নিজেকে নিয়ে ভাবে। নিজেকে শুদ্ধ করতে চায়। নিজের কারেকশনে মনযোগ দেয়!

ভুল আপনি করবেনই।
নানা রকম ভুল করবেন। অতিতের দিকে ফিরে তাকালে দেখবেন লজ্জায় লুকাবার মতন কত ভুল আপনার বুক পকেটে জমে আছে!

আপনি আপনার আশেপাশের যাদের দিকেই তাকাবেন,
সবাই নানা রকম ভুল করে, করেছে।

আপনি একা না।
মানুষ তার ডিজায়ার, ইমোশন, সম্পর্ক, যৌণতা, সামাজিক ভ্যালিডেশন এরকম নানা বিধ ক্যাটালিস্ট দিয়ে তাড়িত।

নিজেকে যেমন পারফেক্ট ভাবতে হয়না
তেমনি নিজেকে সকলের থেকে নিকৃষ্ট ভাবারও কোন কারন নাই।

কিন্তু ফিরে আসার পথ কি নাই?
আছে।

অবশ্যই আছে।

শুধু যে ফিরে আসবেন তা না। ভুল স্বীকার করলে। সে ভুল নিয়ে কাজ করলে, নিজেকে কারেক্ট করলে

আপনি পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষগুলোর একজন হয়ে উঠবেন।।

আল্লাহ শপথ করেই বলেছেন সেটা।

আরেকটা সংক্ষিপ্ত করে দাও

Address

ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, কুমিল্লা।
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 11:30
15:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801613202727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla:

Share