Healing Planet

Healing Planet আমাদের বিশেষ সেবাসমূহ

◽রুকইয়াহ শারইয়্যাহ
◽হিজামা/কাপিং থেরাপি
◽ডিভাইস কসমেটিকস খাৎনা
◽হেলদি ডায়েট প্ল্যান।

Healing Planet
Wellness by Sunnah
01624-902610

18/01/2026

হিজামা নিয়ে চমৎকার মূল্যায়ন

Healing Planet
Wellness by Sunnah
01624-902610

17/01/2026

শীতের আবহে দেহটা যখন জড়তা ও অবসন্নতায় ঢেকে যায়,
তখন রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা হয়ে ওঠে, সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত।
এই সময় ম্যাসাজ থেরাপি ও হিজামা শুধু আরাম নয়, দেহের ভেতরে জমে থাকা ক্লান্তি, জড়তা ও অবরুদ্ধ প্রবাহকে মুক্ত করে, শরীরকে ফিরিয়ে আনে স্বাভাবিক ছন্দে।
শীতকালে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে, ম্যাসাজ থেরাপি বা হিজামার জুড়ি সত্যিই মেলা ভার।

Healing Planet
Wellness by Sunnah
01624-902610

রাশিয়ার একজন তথাকথিত জাদুকর বা অকাল্টিস্ট (Occultist) ঝান্না কুশনির (Zhanna Kushnir)একটি দীর্ঘ সাক্ষাৎকারে জাদুর প্রভাব ...
08/01/2026

রাশিয়ার একজন তথাকথিত জাদুকর বা অকাল্টিস্ট (Occultist) ঝান্না কুশনির (Zhanna Kushnir)

একটি দীর্ঘ সাক্ষাৎকারে জাদুর প্রভাব এবং এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, আধ্যাত্মিক সাধনা বা জাদুর মাধ্যমে সব মানুষকে সমানভাবে প্রভাবিত করা সম্ভব হয় না।

​তিনি জানান যে, একজন প্রকৃত মুসলিমকে জাদুর মাধ্যমে প্রভাবিত করা প্রায় অসম্ভব। তার মতে, মুসলিমরা তাদের স্রষ্টার (আল্লাহর) সাথে এক অনন্য এবং সার্বক্ষণিক আত্মিক সংযোগ বজায় রাখে। তাদের নিয়মিত নামাজ এবং ইবাদত তাদের চারপাশে একটি "অদৃশ্য সুরক্ষা বলয়" (Invisible Dome) তৈরি করে।

​ঝান্না কুশনির একটি বিস্ময়কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, যখন তিনি কোনো অমুসলিমকে নিয়ে জাদুর প্রক্রিয়া শুরু করেন, তখন খুব সহজেই সেই ব্যক্তিকে তার কল্পনায় বা 'ভিশনে' নিয়ে আসতে পারেন। কিন্তু একজন নিষ্ঠাবান মুসলিমের ক্ষেত্রে তিনি তা পারেন না। এমনকি তার সামনে সেই ব্যক্তির ছবি থাকলেও তিনি তার অবয়ব বা অস্তিত্বকে আধ্যাত্মিকভাবে স্পর্শ করতে পারেন না। তার কাছে মনে হয়, সেই ব্যক্তিটি যেন অদৃশ্য হয়ে গেছেন বা কোনো এক শক্তিশালী দেয়ালে ঢাকা পড়ে আছেন।

​তিনি স্বীকার করেন যে, একজন মুসলিমের ওপর জাদু প্রয়োগ করতে গেলে তিনি বারবার বাধাগ্রস্ত হন। কোনো এক অদৃশ্য শক্তি তার জাদুকরী প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেয় না। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, এই বিশেষ সুরক্ষা এবং অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি তিনি প্রধানত মুসলিমদের ক্ষেত্রেই লক্ষ্য করেছেন।

সূরা নাহল-এর ৯৯ নম্বর আয়াতটি এই ঘটনার একটি শক্তিশালী আধ্যাত্মিক ব্যাখ্যা প্রদান করে:

​اِنَّہٗ لَیۡسَ لَہٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ



"নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল (ভরসা) করেছে, তাদের ওপর শয়তানের কোনো আধিপত্য নেই।" (সূরা আন-নাহল: ৯৯)

​ইসলামি আকিদা অনুযায়ী, নামাজ, জিকির এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাস শয়তানি শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে। এই সাক্ষাৎকারটি সেই চিরন্তন সত্যেরই একটি সমসাময়িক বাস্তব স্বীকৃতি।

​এই ভিডিওটি মূলত রাশিয়ান ভাষায় ছিল, যা পরবর্তীতে ইংরেজি ও বাংলা সাবটাইটেলসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

Healing Planet
Wellness by Sunnah
01624-902610

30/12/2025

হিজামার গুরুত্ব:

জাবির রাদ্বি. হ’তে বর্ণিত যে, নবী করীম (সঃ)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন।
(সূনানু নাসাঈ: ২৮৫২)

ইবনু আববাস রাদ্বি. বলেন, রাসূলুল্লাহ (সঃ) মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(তিরমিযী: ৩৪৬২)

Healing Planet:
Wellness by Sunnah
01624-902610

“হিজামা” কেবল একটি নিছক থেরাপি নয়, এটি সুন্নাহর আলোকে শরীর ও আত্মার পরিচ্ছন্নতার অনন্য মাধ্যম।“হিজামা” দূষিত রক্ত বের কর...
19/12/2025

“হিজামা” কেবল একটি নিছক থেরাপি নয়, এটি সুন্নাহর আলোকে শরীর ও আত্মার পরিচ্ছন্নতার অনন্য মাধ্যম।
“হিজামা” দূষিত রক্ত বের করে শরীরকে হালকা অনুভূতি এনে দেয়,
রক্তপ্রবাহকে সচল করে এবং আল্লাহর হুকুমে রোগমুক্তির পথে এক ধাপ এগিয়ে দেয়।

রাসূল ﷺ বলেছেন, শিফা তিন জিনিসের মধ্যে- তন্মধ্যে একটি হলে হিজামা।
তাই সুস্থতার লক্ষ্যে, সুন্নাহ হিসেবে, আজই হিজামা নিন।

আমাদের রয়েছে ৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ হিজামা থেরাপিষ্ট, যার ফলে আপনি আসতে পারেন একদম নির্ভয়ে।

📍কুমিল্লা শাখা:

হিলিং প্ল্যানেট: রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার।
মল্লিকা প্লাজা (২য় তলা), ধর্মপুর পশ্চিম চৌমুহনী, আদর্শ সদর, কুমিল্লা।
মসজিদের বিপরীতে আকাশি কালার বিল্ডিংটা।
🕐 রোগী দেখার সময়: মঙ্গল ও বুধবার।

⏰ ক্লিনিক্যাল সময়: সকাল ০৯টা-রাত ০৯টা

প্রয়োজনে: 01624-902610

18/12/2025

কাঁচা রোদের উত্তাপ,
আমাদের দেহের জন্য চমৎকার উপকারী।

এই দোয়াটি সকাল ও রাতে ১০০ বার পড়ুন:اللَّهُمَّ اقْطَعْ بَيْنَ السَّحَرَةِ وَشَيَاطِينِهِمْবাংলা অর্থ:হে আল্লাহ! জাদুকরদের...
17/12/2025

এই দোয়াটি সকাল ও রাতে ১০০ বার পড়ুন:

اللَّهُمَّ اقْطَعْ بَيْنَ السَّحَرَةِ وَشَيَاطِينِهِمْ

বাংলা অর্থ:
হে আল্লাহ! জাদুকরদের সঙ্গে তাদের শয়তানদের সম্পর্ক ও যোগাযোগ কেটে দিন।

এই দোয়া শয়তানদের ‘মদদ’ বন্ধ করে,
যাদুর ধারাবাহিকতা ও পুনর্নবীকরণ থামিয়ে দিবে।
রোগীর ওপর শয়তানের প্রভাব কমে ঘরে শান্তি ফিরে আসে-ইনশাআল্লাহ

ঝুলন্ত যাদু (السِّحْرُ المُعَلَّق)ঝুলন্ত যাদু বলতে এমন যাদুকে বোঝায়, যা কোনো বস্তুতে বেঁধে গাছ, দরজা, ছাদ, কবরস্থান বা ন...
16/12/2025

ঝুলন্ত যাদু (السِّحْرُ المُعَلَّق)

ঝুলন্ত যাদু বলতে এমন যাদুকে বোঝায়, যা কোনো বস্তুতে বেঁধে গাছ, দরজা, ছাদ, কবরস্থান বা নির্জন স্থানে ঝুলিয়ে রাখা হয়। ধারণা করা হয়, যতক্ষণ সেটি ঝুলন্ত থাকে, ততক্ষণ যাদুর প্রভাব চলতে থাকে।

এ যাদু সাধারণত ক্ষতিকর উদ্দেশ্যে করা হয়।

◽বিয়ে বন্ধ করা: সম্বন্ধ ভেঙে যাওয়া, অহেতুক দ্বন্দ্ব, বারবার প্রস্তাব নষ্ট হওয়া।
◽রিজিকে বাধা: চাকরি না পাওয়া বা হারানো, ব্যবসায় অকারণে লোকসান।
◽সংসার ভাঙন: স্বামী–স্ত্রীর মধ্যে অস্বাভাবিক ঝগড়া, সন্দেহ ও ঘৃণা তৈরি করা।
◽শারীরিক সমস্যা: চিকিৎসায় ধরা না পড়া, ব্যথা, দুর্বলতা, মাথা ভার, ঘুমের সমস্যা।
◽মানসিক অস্থিরতা: অযথা ভয়, অতিরিক্ত রাগ, আচরণে হঠাৎ পরিবর্তন।
◽অন্যান্য ক্ষতি: পড়াশোনায় অমনোযোগ, ইবাদতে অনীহা, সমাজ থেকে দূরে সরে যাওয়া।

ইসলামে ঝুলন্ত যাদুসহ সব ধরনের যাদুই হারাম ও কঠোর গুনাহ। কোনো সমস্যায় কুফর ও কুসংস্কারে না গিয়ে কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ শারইয়্যাহ গ্রহণ করুন।
দোয়া, নিয়মিত সালাত, আযকার এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাই মুমিনের প্রকৃত আশ্রয়।

প্যারানরমাল জনিত যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন-

📍নোয়াখালী শাখা:
নাসির ম্যানশন (৩য় তলা),
হাউজিং দক্ষিণ মোড়, ইসলামিয়া রোড, মাইজদী কোর্ট, নোয়াখালী।
🕐 রোগী দেখার সময়: বৃহস্পতি থেকে সোমবার।

📍কুমিল্লা শাখা
মল্লিকা প্লাজা (২য় তলা), ধর্মপুর পশ্চিম চৌমুহনী, আদর্শ সদর, কুমিল্লা।
🕐 রোগী দেখার সময়: মঙ্গল ও বুধবার।

⏰ ক্লিনিক্যাল সময়: সকাল ০৯টা-রাত ০৯টা

Healing Planet
Wellness by Sunnah
01624-902610

15/12/2025

নফস: অন্তরের অদৃশ্য শত্রু

নফস বহিঃশত্রুর চেয়েও ভয়ংকর, কারণ তার আক্রমণ দৃশ্যমান নয়, তার অস্ত্র নিঃশব্দ, আর তার ফাঁদ এত সূক্ষ্ম যে, বুঝে ওঠার আগেই মানুষ তাতে বন্দি হয়ে পড়ে। বাহ্যিক শত্রু অস্ত্র নিয়ে সামনে আসে, তাই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ; কিন্তু নফস আত্মার গভীরে বাস করে, চিন্তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, প্রবৃত্তির মোড়কে আমাদের ধ্বংসের পথে চালিত করে।

তার প্রতারণা কখনো মিষ্টি শব্দে মোড়ানো, কখনো অহংকারের ছদ্মবেশে, কখনো আত্মতুষ্টির আবরণে। সে আমাদের অন্তরে এমন বিভ্রম সৃষ্টি করে যে, ভুল পথকে আমরা সঠিক ভেবে নিই, প্রবৃত্তির দাসত্বকে স্বাধীনতা মনে করি, আর আত্মপ্রবঞ্চনাকে বিজয় ভেবে আত্মতৃপ্ত হই। কিন্তু আসলে সে আমাদের ধীরে ধীরে সত্য থেকে সরিয়ে নিয়ে যায়, অন্ধকারের অতল গহ্বরে নিক্ষেপ করে।

নফসের সবচেয়ে ভয়ংকর দিক হলো, সে আমাদের নিজের বিরুদ্ধে লড়াই করতে শেখায় না; বরং আমাদেরকে নিজের প্রবৃত্তির কাছে আত্মসমর্পণের মিথ্যা প্রশান্তি দেয়। মানুষ ভাবে, সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ সে বুঝতেই পারে না, নফসই তার চেতনাকে নিয়ন্ত্রণ করছে, তার পছন্দ-অপছন্দকে চালিত করছে।

কিন্তু যে ব্যক্তি নফসের ধোঁকাকে চিনতে পেরেছে, সে জানে- এই যুদ্ধ বাইরের কারও সঙ্গে নয়, বরং নিজের ভেতরের প্রবৃত্তির বিরুদ্ধে। সে বোঝে, বাহ্যিক শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু নফসের দাসত্ব থেকে মুক্তি পাওয়া কঠিন। কেননা, এটি এমন এক প্রতিপক্ষ, যে কখনো ক্লান্ত হয় না, কখনো বিরতি নেয় না, সর্বদা আমাদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়।

তাই, প্রকৃত বিজয়ী সে-ই, যে নিজের নফসকে শৃঙ্খলিত করতে পারে, যে প্রবৃত্তির লাগাম টেনে ধরে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যায়। একমাত্র রবের বিধানের প্রতি অবিচল আনুগত্যই আমাদের সেই শক্তি দান করতে পারে, যার দ্বারা আমরা নফসের ধোঁকা থেকে মুক্ত হতে পারি।

"বাহ্যিক শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু যে নিজের নফসকে জয় করতে পেরেছে, সেই-ই প্রকৃত মুক্ত, সেই-ই প্রকৃত বিজয়ী।"

মনের মধ্যে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত কোনো কিছু উদয় হওয়াকে ওয়াসওয়াসা (কুমন্ত্রণা, দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহপ্রবণতা) বলা হয়। য...
14/12/2025

মনের মধ্যে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত কোনো কিছু উদয় হওয়াকে ওয়াসওয়াসা (কুমন্ত্রণা, দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহপ্রবণতা) বলা হয়। যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসে।

কিভাবে বুঝবেন আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত?
নিচে ওয়াসওয়াসার লক্ষণ দেওয়া হলো।

◽ওযু ভাঙার বারবার সন্দেহ (প্রস্রাবের ফোঁটা, বায়ু বের হওয়া ইত্যাদি)

◽একই অঙ্গ বারবার ধোওয়া, তবুও মনে হয় পরিষ্কার হয়নি
নামাজের রাকাত, সিজদা, তাকবির ভুলে যাওয়ার সন্দেহ।

◽নামাজ-কুরআন পড়ার সময় অশ্লীল/কুফরি/বেয়াদব চিন্তা জোর করে আসা

◽আল্লাহ, রাসূল (সা.), দ্বীন নিয়ে অবমাননাকর চিন্তা মাথায় আসা।

◽কাপড়, শরীর, টয়লেট নিয়ে অতিরিক্ত পরিচ্ছন্নতার চিন্তা
বাথরুমে/ওযুখানায় অযথা বেশি সময় লাগা।

◽নামাজে সিজদা করতে গেলে
অশ্লীল ছবি বা মূর্তি ভেসে ওঠা।

◽উস্তাদ-মুরব্বিদের সামনে বসে বেয়াদবি করার তাগাদা অনুভব করা।

◽কানে ফিসফিস শুনতে পাওয়া বা কুফরির দিকে ঠেলে দেওয়ার অনুভূতি।

◽দিনের বেশিরভাগ সময় মন না বসা, উদাসীনতা, কিছুই ভালো না লাগা।

◽কানে কিছু ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে, কোন অদ্ভুত শব্দ কণ্ঠ শুনতে পাওয়া ইত্যাদি।

যদি এর মধ্যে ৩-৪টির বেশি লক্ষণ প্রায় প্রতিদিনই থাকে এবং জীবন দুর্বিষহ হয়ে যায়, তাহলে এখনি আপনার চিকিৎসা প্রয়োজন।

আপনার সমস্যা সমাধানে, কুরআনিক ট্রিটমেন্ট রুকইয়াহ শারইয়্যাহ গ্রহণ করুন।

Healing Planet
Wellness by Sunnah
01624-902610

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801820644314

Alerts

Be the first to know and let us send you an email when Healing Planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healing Planet:

Share