Dr. Nur Nabi

Call Directions Contact the business

Dr. Nur Nabi Medical help

07/09/2026
🐕 একটি দেশ কি কুকুর থেকে মানুষের Rabies-কে public-health problem হিসেবে শেষ করতে পারে?  পেরেছে।WHO ৪ সেপ্টেম্বর ২০২৬-এ B...
05/09/2026

🐕 একটি দেশ কি কুকুর থেকে মানুষের Rabies-কে public-health problem হিসেবে শেষ করতে পারে?

পেরেছে।

WHO ৪ সেপ্টেম্বর ২০২৬-এ Bhutan-কে dog-transmitted human rabies elimination হিসেবে officially validate করেছে।

আর এটি শুধু একটি vaccine-এর গল্প নয়।

Bhutan ২০২৩ সালের জুন থেকে dog-mediated rabies-এর কারণে কোনো human death report করেনি। WHO-এর independent assessment-এ surveillance, vaccination, laboratory diagnosis, post-exposure prophylaxis এবং outbreak response-এর সক্ষমতাও যাচাই করা হয়েছে।

কীভাবে সম্ভব হলো?

💉 Mass dog vaccination 🐕 Dog population management 🏥 দ্রুত ও বিনামূল্যে post-exposure prophylaxis (PEP) 🔬 শক্তিশালী surveillance ও laboratory diagnosis 👨‍⚕️ Human health + 🐾 veterinary sector-এর সমন্বয় 🏘️ Community engagement

এটাই One Health।

কারণ Rabies শুধু মানুষের রোগ নয়।

মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং আমাদের shared environment—সবকিছু পরস্পরের সঙ্গে যুক্ত।

আর Rabies-এর ক্ষেত্রে prevention-এর সবচেয়ে শক্তিশালী জায়গাটিও মানুষের শরীরের বাইরে:

কুকুরের মধ্যে transmission কমানো।

একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার—

Rabies-এর clinical symptoms শুরু হয়ে গেলে রোগটি প্রায় 100% fatal।

কিন্তু exposure-এর পর দ্রুত wound washing, appropriate rabies vaccine এবং প্রয়োজন হলে rabies immunoglobulin (RIG) দিয়ে human deaths প্রতিরোধ করা যায়।

Bhutan-এর achievement তাই শুধু একটি দেশের success story নয়।

এটি একটি reminder—

কিছু infectious disease-কে হারাতে শুধু hospital নয়, পুরো ecosystem-কে একসঙ্গে কাজ করাতে হয়।

One Health হয়তো public health-এর ভবিষ্যৎ নয়—

এটাই public health-এর বর্তমান।

Source: World Health Organization, 4 September 2026.

🦴 অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis): বয়স বাড়লেই কি হাঁটুর ব্যথা স্বাভাবিক?অনেকেই মনে করেন, "বয়স হয়েছে, তাই হাঁটু ব্...
31/07/2026

🦴 অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis): বয়স বাড়লেই কি হাঁটুর ব্যথা স্বাভাবিক?

অনেকেই মনে করেন, "বয়স হয়েছে, তাই হাঁটু ব্যথা হবেই।" কিন্তু সব হাঁটুর ব্যথা স্বাভাবিক নয়।

অস্টিওআর্থ্রাইটিস কী?

এটি এমন একটি রোগ যেখানে জয়েন্টের (বিশেষ করে হাঁটুর) কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ফলে হাঁটু নাড়াচাড়া করলে ব্যথা, শক্তভাব ও চলাফেরায় অসুবিধা হয়।

🔹 লক্ষণগুলো কী?

✔️ হাঁটু বা অন্য জয়েন্টে ব্যথা
✔️ সকালে বা দীর্ঘক্ষণ বসে থাকার পর শক্ত লাগে
✔️ হাঁটলে বা সিঁড়ি উঠানামায় ব্যথা বাড়ে
✔️ জয়েন্টে কটকট শব্দ হতে পারে
✔️ ধীরে ধীরে হাঁটা-চলা সীমিত হয়ে যায়

🔹 কারা বেশি ঝুঁকিতে?

✅ ৫০ বছরের বেশি বয়স
✅ অতিরিক্ত ওজন
✅ পুরনো হাঁটুর আঘাত
✅ দীর্ঘদিন ভারী কাজ
✅ পারিবারিক ইতিহাস

🔹 কি করলে উপকার পাবেন?
✔️ শরীরের ওজন নিয়ন্ত্রণ করুন
✔️ নিয়মিত হাঁটুর ব্যায়াম করুন
✔️ দীর্ঘক্ষণ একটানা বসে বা দাঁড়িয়ে থাকবেন না
✔️ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন

⚠️ মনে রাখবেন: শুধু ব্যথার ওষুধ খেয়ে রোগকে অবহেলা করবেন না। সময়মতো সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই অপারেশন ছাড়াই দীর্ঘদিন ভালো থাকা সম্ভব। তবে রোগ খুব বেশি অগ্রসর হলে হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) প্রয়োজন হতে পারে।

👨‍⚕️ হাঁটুর ব্যথা ২–৩ সপ্তাহের বেশি থাকলে, ফোলা, বিকৃতি বা হাঁটতে সমস্যা হলে অবশ্যই অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।
#হাঁটুর_ব্যথা #স্বাস্থ্য_সচেতনতা
Dr. Nur Nabi

🥶💪ফ্রোজেন শোল্ডার কী?এটি এমন একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্ট ধীরে ধীরে শক্ত হয়ে যায়। ফলে কাঁধে ব্যথা হয় এবং হাত ওপর...
25/07/2026

🥶💪ফ্রোজেন শোল্ডার কী?

এটি এমন একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্ট ধীরে ধীরে শক্ত হয়ে যায়। ফলে কাঁধে ব্যথা হয় এবং হাত ওপরে তোলা, পেছনে নেওয়া বা দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পড়ে।

🔹 কারা বেশি আক্রান্ত হন?

✅ ৪০–৬০ বছর বয়সীরা
✅ ডায়াবেটিস রোগী
✅ থাইরয়েডের রোগী
✅ কাঁধে আঘাত বা অপারেশনের পর দীর্ঘদিন হাত না নাড়ালে

🔹 প্রধান লক্ষণ

✔️ কাঁধে ধীরে ধীরে ব্যথা শুরু হওয়া
✔️ রাতে ব্যথা বেড়ে যাওয়া
✔️ হাত ওপরে বা পেছনে নিতে কষ্ট হওয়া
✔️ কাঁধ শক্ত হয়ে যাওয়া

🔹 কী করবেন?

✅ দ্রুত অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন
✅ নিয়মিত কাঁধের ব্যায়াম করুন।
✅ ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন।

❌ যা করবেন না

✘ ব্যথা সহ্য করে মাসের পর মাস বসে থাকবেন না।
✘ ব্যথার ভয়ে কাঁধ একেবারে না নাড়িয়ে রাখবেন না।
✘ চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনজেকশন বা ওষুধ গ্রহণ করবেন না।

💡 সুখবর হলো অধিকাংশ ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব। তবে সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

আপনার বা আপনার পরিবারের কারও যদি এমন সমস্যা থাকে, তাহলে অবহেলা না করে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।


Dr. Nur Nabi

সংক্ষিপ্ত ক্লিনিক্যাল প্রোফাইলরোগীর পরিচয়:* নাম: মিস মুক্তি পারভীন* বয়স: ৪০ বছর* লিঙ্গ: মহিলাClinical Summary:* Newly di...
19/07/2026

সংক্ষিপ্ত ক্লিনিক্যাল প্রোফাইল

রোগীর পরিচয়:

* নাম: মিস মুক্তি পারভীন
* বয়স: ৪০ বছর
* লিঙ্গ: মহিলা

Clinical Summary:

* Newly diagnosed uncontrolled Type 2 Diabetes Mellitus (T2DM).
* HbA1c: 11.3% – অত্যন্ত অনিয়ন্ত্রিত (eAG ≈ 278 mg/dL)।
* Fasting Blood Glucose (FBG): 20.14 mmol/L (~363 mg/dL)।
* Fasting Insulin: 9.74 µIU/mL (স্বাভাবিক সীমায়)।
* HOMA-IR: 8.72 – উল্লেখযোগ্য Insulin Resistance নির্দেশ করে।
* C-peptide: 2.19 ng/mL – স্বাভাবিক, অর্থাৎ endogenous insulin secretion সংরক্ষিত।
* CBC: Hb 13.7 g/dL, WBC 10.98 ×10³/µL, Platelet 186 ×10³/µL – উল্লেখযোগ্য অস্বাভাবিকতা নেই।
* Serum Creatinine: 0.76 mg/dL – কিডনির কার্যকারিতা বর্তমানে স্বাভাবিক।

Impression:
Uncontrolled Type 2 Diabetes Mellitus with marked insulin resistance.
কিন্তু তাকে Diabetes এর পুরো পৃথিবী জুড়ে যা স্বীকৃত। America , Europe সেই চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দেয়া হলো। বন্ধ করে দেয়া হলো insulin আর ড্রাগ।শুরু করা হলো তার নিজস্ব আবিস্কার করা ওষুধ। যার দাম ৩০ হাজার টাকা। ছবি দিয়ে দেয়া আছে কি কি ওষুধ তাকে দেয়া হয়েছে। লাগবে insulin দেয়া হয়েছে Empa .
যেটার একটা Adverse effect হলো Ketoacidosis. আবার বলবো chat gpt তে সার্চ দিয়ে নিন।আমি তো আবার মিথ্যা বলি।
পৃথিবীর কোন দেশে Diabetes এর এই কন্ডিশনে চিকিৎসা তে যদি insulin ব্যবহার না করে এই ওষুধ ব্যবহার করা হয়, আমি আমার সার্টিফিকেট ছিড়ে ফেলবো। যাই হোক।রোগী Insulin আর Drug বাদ দিয়ে এই উদ্ভট ডিব্বা ওষুধ খাওয়া শুরু করে। যেহেতু তার আগের থেকেই Diabetes অত্যন্ত অনিয়ন্ত্রিত ছিল।
ও আচ্ছা! জাহাঙ্গীর সাহেব রোগীকে Waterfasting করতে লিখেছেন। আপনারা যারা পাঠক আছেন। তারা Chat GPT বা বই থেকে বের করে একটু দেখবেন? Empa Fasting condition এ দেয়া যায় কিনা? এটা একটা হারাম।
Diabetes এর অন্যতম বড় একটা Complication হলো মৃত্যুর দুয়ারে নিয়ে যাওয়া Diabetic Ketoacidosis. দুর্ভাগ্যক্রমে রোগী ৫ দিন পর মস্তিষ্কের কর্মক্ষমতা হারাতে থাকলো। Blood pressure কমতে শুরু করলো। প্রথমে নেয়া হলো Dhaka medical এ। কিন্তু তাকে সাপোর্ট দেয়ার মতো সিচুয়েশন তখন ঢাকা মেডিকেলে ছিলো না। ICU available ছিলো না।
তারপর তাকে মালিবাগ A1 Hospital এ ICU তে ভর্তি করা হলো।
A1 hospital এর ব্যবস্থা পত্রে দেখবেন। আমি লাল চিহ্ন দিয়ে রেখেছি Inj Sodib দেয়া হয়েছে। যাকে আমরা বলি Sodium Bi carbonate. যেটা একটা ক্ষার। আচ্ছা ক্ষার কাকে প্রশমিত করে? Acid কে। জ্বী ঠিকই ধরেছেন।
মাত্র ৪০ বছর Miss মুক্তি পারভীন Diabetes এর জীবন ঘাতি complication Diabetic ketoacidosis এ চলে যায়। এখানে catalyst হিসেবে কাজ করে Empa . যেটার জনপ্রিয় একটা Adverse effect হলো Diabetic Ketoacidosis. আবার না হয় একটু চেক করে নেন info টা ভুল দিলাম কিনা।
এরপরে Shock Develop করে। এবং তিনি তার ছোট ছোট সন্তানদের রেখে ১৫ তারিখ আল্লাহের ডাকে সাড়া দিয়ে চলে যান। এখানে A1 hospital এর Documents আছে। যাদের দরকার Death certificate নিয়ে নিবেন। নীচে সব Documents দেয়া হলো।
জাহাঙ্গীর সাহেব আপনি জিতে যাবেন। কারন আমাদের দেশের মানুষ রা ইসলামের লেবাস কে সম্মান করে।
হাসি মাখা সুন্নাতি মুখের উপর বিশ্বাস রাখে। ১০০ জনের মধ্যে একজন কে সামনে এনে মার্কেটিং করবেন বাকি রা অনেকে পা হারাবে। কেউ ৪০ বছর বয়সে Diabetes এর ওষুধ বন্ধ করে দেয়ার জন্য প্রাণ হারাবে। সন্তানেরা ইয়াতিম হবে। আমি জানি আপনি এসব যুক্তি ও বাইপাস করবেন। বলবেন, উনি ঠিক মতো আপনার উদ্ভট ওষুধ খান নি। এখন মরা মানুষ কে কাঠগড়ায় দাড়াই কি করে?
ভয় নেই, আমি বিত্তশালী ও না যে এই পোস্ট আপনার মতো Boost মারবো।
আমি সর্বশক্তিমান আল্লাহ কে সাক্ষী রেখে বলছি। যদি এখানে আমার ভুল থাকে, যেন তিনি আমাকে শাস্তি দেন মিথ্যাচারের জন্য।
আর যদি উনার এই চিকিৎসার কারণে সন্তানেরা মা হারা হয়ে থাকে। যে চিকিৎসা পৃথিবীর কোথাও নাই। তার যেন সন্তানের অভিশাপে বিচার হয়।
ভাল থাকবেন জাহাংগীর সাহেব। এটাই আমার লাস্ট পোস্ট।

#ডাঃসওগাত_এহসান

ভিটামিন-ডি খাওয়া  ভয়ংকর ক্ষতিকর ভিটামিন ডি এখন খুবই জনপ্রিয়। এমনকি নন-মেডিকেল ব্যক্তিরাও এটা খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে।...
29/05/2026

ভিটামিন-ডি খাওয়া ভয়ংকর ক্ষতিকর

ভিটামিন ডি এখন খুবই জনপ্রিয়। এমনকি নন-মেডিকেল ব্যক্তিরাও এটা খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে। কিন্তু সঠিক পরামর্শ ছাড়া খেলে হতে পারে ভয়ানক বিপদ।

ভিটামিন ডি হল এক ধরনের হরমোন কোলেক্যালসিফেরল। এটা হাই ডোজ খেলে হাড্ডির অস্টিওক্লাস্টকে উত্তেজিত করে রক্তে ক্যালসিয়াম এর পরিমান বাড়ায়। এই ক্যালসিয়াম শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়ে মারাত্মক রোগের সৃষ্টি করছে। যেমন হার্ট জমা হয়ে হার্ট এ্যাটাক, কিডনির জমা হয়ে কিডনি পাথর, ব্রেইনে জমা হচ্ছে, রক্তনালি তে জমা হচ্ছে, প্যানক্রিয়াস(আগ্নাশয়) জমে হয়ে প্যানক্রিয়েটাইটিস হচ্ছে। ফলে ইয়াং জেনারেশন যে ভিটামিন ডি খেয়ে উৎফুল্ল হতে চাচ্ছে তা দীর্ঘমেয়াদী জটিল রোগের দিকে ধাবিত হচ্ছে। অল্প বয়সে বুড়া বয়সের রোগ হয়ে যাচ্ছে।

হাই ডোজ ভিটামিন ডি খেলে অবশ্যই লাগবে নিয়মিত ফলোআপ ও সঠিক পরামর্শ। অন্যথায় হতে পারে বিপদজনক।

Nur Nabi

 /Painful menstruation পেইনফুল মেনস্ট্রুয়েশন অনেক কারনে হতে পারে,সাধারনত মেন্সের সময় প্রোস্টাগ্ল্যান্ডিং তৈরি হয়,যেটা ইউ...
28/10/2022

/Painful menstruation

পেইনফুল মেনস্ট্রুয়েশন অনেক কারনে হতে পারে,
সাধারনত মেন্সের সময় প্রোস্টাগ্ল্যান্ডিং তৈরি হয়,যেটা ইউটেরাইন মাসলকে কনট্রাকশন করার কারনে,পেইন ফীল হয়। তাছাড়া আরোও যা কারন রয়েছে,
endometriosis
adenomyosis
uterine fibroids
PID.

এমনিতে যাদের পেইন হয়, তাদের ট্রীটমেন্ট যেভাবে করা যায়,ড্রাগ ও খারাপ প্রতিক্রিয়া নিম্মরুপ।
1.NSAID(non steroidal anti inflammatory drug)
-(indigestion,stomach ulcers,headaches.
drowsiness.
dizziness.
allergic reactions.)

2.OCP(oral contraceptive pill)
-spotting or bleeding,Breast tenderness,Elevated blood pressure,nausea, or headaches.

ঔষুধ ছাড়া ট্রীটমেন্ট,
১.তল পেটে গরম ভাপ দেওয়া,
২.এক্সারসাইজ করা,
৩.ভিটামিন ও পুষ্টিকর খাবার খাওয়া।

এখন আল্ট্রা করলে দেখা যায়,বেশির ভাগ মেয়েদের ই endometriosis এর কারনে পেইন হয়,আর এটা Nulliparous মানে অবিবাহিত মেয়েদের বেশি হয়।multiparous মহিলাদের কম হয়,তাই ডাক্তার বিয়ের উপদেশ দেয়।🙂

উপরের যতো ধরনের ড্রাগের ট্রীটমেন্ট আছে,সেগুলো লং টাইম ইউজ করলে হীতে বিপরীত হয়,সো কোন ডাক্তারই চায় না তার পেশেন্টের ক্ষতি হউক। আর যারা নন ফার্মাকোলোজিক্যাল ট্রীটমেন্ট দিয়ে ভাগায় দেয়,তারা আসলে পেশেন্টের প্রতি টোটালি আন ফেয়ার কাজ করে।

Dr. Nur Nabi

Address

Karikandi, Titas
Cumilla
3517

Telephone

+8801521251828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nur Nabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Nur Nabi:

Shortcuts

Share