Medisphere

Medisphere doctor

নববর্ষের নব সাজে মেতে উঠুক সবার প্রান।আপনাকে ও পরিবারের সবাইকে  নববর্ষের অনেক শুভেচ্ছা ও শুভকামনা 🎉🎉🎉      "*শুভ নববর্ষ ...
14/04/2026

নববর্ষের নব সাজে মেতে উঠুক সবার প্রান।
আপনাকে ও পরিবারের সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা ও শুভকামনা 🎉🎉🎉
"*শুভ নববর্ষ ১৪৩৩*"
#নববর্ষ
#নববর্ষ১৪৩৩

Eid Mubarak
20/03/2026

Eid Mubarak

20/03/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/02/2026

শিশুর সঠিক 🧠 মানসিক বিকাশের জন্য
তার সাথে নিয়মিত এই ৩ টি কাজ করবেন—

১) প্রতিদিন নির্দিষ্ট সময় একান্ত সময় দিন😊..
▪︎প্রতিদিন অন্তত ⏱২০–৩০ মিনিট শুধু শিশুর👼 জন্য রাখুন, যেখানে মোবাইল📱 বা টিভি 📺থাকবে না। তার কথা মন দিয়ে শুনুন🙂, প্রশ্নের উত্তর দিন🤔, গল্প করুন। এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, নিরাপত্তাবোধ তৈরি হয় এবং সে বুঝতে শেখে যে তার অনুভূতি গুরুত্বপূর্ণ।💁‍♀️

২) অনুভূতিকে স্বীকৃতি দিন..
▪︎শিশু রাগ😡, ভয় বা কষ্ট 😭পেলে তাকে চুপ করিয়ে না দিয়ে বলুন, “তুমি কষ্ট পেয়েছো বুঝতে পারছি।” এতে সে নিজের আবেগ🙍‍♀️🙍‍♂️ চেনা ও নিয়ন্ত্রণ করতে শেখে। নিয়ম শেখাতে হলে চিৎকার নয়, কোমল কিন্তু দৃঢ় আচরণ করুন। ইতিবাচক ভাষা ব্যবহার তার মানসিক স্থিতি গড়ে তোলে।😇

৩) একসাথে খেলুন ও শিখুন..
▪︎খেলা শিশুর ভাষা। একসাথে ব্লক, পাজল🧩, আঁকা🎨 রোল প্লে বা গল্প বলা তার সৃজনশীলতা ও সমস্যা সমাধান দক্ষতা বাড়ায়। বাইরে শারীরিক খেলাধুলা 🏏🏸করলে মুড ভালো থাকে, ঘুম ভালো হয় 😴এবং মস্তিষ্কের বিকাশ 🧠ত্বরান্বিত হয়।

মনে রাখবেন✋, শিশুর 👼মানসিক স্বাস্থ্য 🧠শুরু হয় পরিবার থেকে। নিয়মিত ভালোবাসা, সময় ও সহনশীল আচরণই ভবিষ্যতের আত্মবিশ্বাসী মানুষ 👩‍🎓👨‍🎓গড়ে তোলে।
©




🧠💭 বাচ্চারা বড় হলে কী মনে রাখবে জানেন?❌️ওরা মনে রাখবে না—খেলনাটা কত দামী ছিল,ঈদের জামা কোন দোকানের ছিল,ঘরটা কত বড় ছিল,কত...
23/02/2026

🧠💭 বাচ্চারা বড় হলে কী মনে রাখবে জানেন?

❌️ওরা মনে রাখবে না—
খেলনাটা কত দামী ছিল,
ঈদের জামা কোন দোকানের ছিল,
ঘরটা কত বড় ছিল,
কত মাস্টার, কত কোচিং ছিল।
আপনি কত ব্যস্ত ছিলেন,
কতটা নিখুঁত মা–বাবা হতে চেয়েছিলেন—
এসব কিচ্ছু না… 🌫️

🟢কিন্তু ওরা আজীবন মনে রাখবে—
আপনি তাদের কথা মন দিয়ে শুনতেন,
কাঁদলে বুকে টেনে নিতেন আপনার বুকে মুখ লুকানোটা।
ভুল করলে ধমক নয়, নরম করে বুঝিয়ে দেওয়াটা।
ভয় পেলে আপনার কণ্ঠের সেই কথা—
“ভয় পাস না, আমি আছি।”
মনে রাখবে—
আপনি তুলনা করেননি কারও সাথে,
বলেছেন, “তুই আল্লাহর সুন্দর সৃষ্টি।”
রাগের মাঝেও বদদোয়া নয়, দোয়া দিয়েছেন।
নামাজে ডেকেছেন ভালোবেসে।
ঘুমের আগে মাথায় হাত রেখে ফুঁ দিয়ে দোয়া পড়েছেন।

🌿 Qur'an আমাদের শেখায়—
সন্তান ধন নয়, আমানত।
📖 সূরা আল-আনফাল (৮:২৮) এ আল্লাহ বলেন—
“তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো পরীক্ষা স্বরূপ।”
তাই সন্তান মানুষ হয় শুধু ভাত-কাপড়ে নয়,
হয় ভালোবাসায়, সময়ের ছায়ায়,
আর মা-বাবার দোয়ায়।🤲
হে আল্লাহ, আমাদের সন্তানদের নেককার, শান্ত, হেদায়েতপ্রাপ্ত ও আত্মবিশ্বাসী বানান।
তাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন।
আমিন। 🌙
✍️©



🐄Cows milk 🆚️⚔  🤱Breast milk 🤱 মায়ের দুধ🔬 কাদের জন্য ?🤔⁉️মানব👶 শিশুদের 👶জন্য স্বাভাবিকভাবে তৈরি।🧬 প্রধান বৈশিষ্ট্য..•প্...
21/02/2026

🐄Cows milk 🆚️⚔ 🤱Breast milk
🤱 মায়ের দুধ

🔬 কাদের জন্য ?🤔⁉️
মানব👶 শিশুদের 👶জন্য স্বাভাবিকভাবে তৈরি।

🧬 প্রধান বৈশিষ্ট্য..
•প্রোটিন: কম পরিমাণে, সহজে হজম হয় (whey protein বেশি, casein কম)

•চর্বি: DHA ও ARA সমৃদ্ধ (মস্তিষ্ক ও চোখের বিকাশে সহায়ক)

•কার্বোহাইড্রেট: ল্যাক্টোজ বেশি (মস্তিষ্কের উন্নতিতে সহায়ক)

•রোগ প্রতিরোধ ক্ষমতা: অ্যান্টিবডি (IgA), জীবিত কোষ, এনজাইম ও হরমোন থাকে

•পরিবর্তনশীল: শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী দুধের গঠন বদলে যায়

✅ উপকারিতা:
▪︎রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
▪︎সংক্রমণের ঝুঁকি কমায়
▪︎মস্তিষ্কের সঠিক বিকাশে সাহায্য করে
▪︎অ্যালার্জির ঝুঁকি কমাতে সহায়ক

🐄 গরুর দুধ

🔬 কার জন্য 🤔⁉️
বাছুর (গরুর বাচ্চা) এর জন্য স্বাভাবিকভাবে তৈরি।

🧬 প্রধান বৈশিষ্ট্য...
•প্রোটিন: বেশি পরিমাণে, কেসিন বেশি (শিশুর জন্য হজমে কঠিন)

•চর্বি: DHA কম
•কার্বোহাইড্রেট: ল্যাক্টোজ কম
•খনিজ: ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম বেশি

•অ্যান্টিবডি: কাঁচা দুধে থাকে, তবে পাস্তুরাইজ করলে বেশিরভাগ নষ্ট হয়

⚠️ সতর্কতা..✋
▪︎১ বছরের কম বয়সী শিশুর জন্য প্রধান পানীয় হিসেবে উপযুক্ত নয়❌
▪︎আয়রন কম থাকায় রক্তাল্পতার ঝুঁকি বাড়তে পারে
▪︎কিছু মানুষের ল্যাক্টোজ অসহিষ্ণুতা( lactose intolerance) হতে পারে

📊 সংক্ষিপ্ত তুলনা
▪︎বিষয় - মায়ের দুধ - গরুর দুধ
▪︎কার জন্য - মানব শিশু -বাছুর
▪︎প্রোটিন - কম,সহজপাচ্য -বেশি,কঠিনপাচ্য
▪︎রোগ প্রতিরোধ
ক্ষমতা - খুব বেশি - কম
▪︎মস্তিষ্কের পুষ্টি -বেশি -তুলনামূলক কম
▪︎১ বছরের কম
শিশুর জন্য -✅ উপযুক্ত ❌ উপযুক্তনয়

🧠 Big Difference:

■Breast milk= optimized for brain development & immune protection

■Cow’s milk = optimized for rapid body growth






21/02/2026
06/02/2026

🧼🧼 Hand washing 🧼🧼

💛💛Clean hand=Healthy baby💛💛


🧼✨ Clean Hands, Healthy Kids! 🧼🧼✨ পরিষ্কার হাত, সুস্থ শিশু! ✨🧼সঠিকভাবে হাত ধোয়া শিশুদের অনেক রোগ থেকে রক্ষা করতে পারে? 🤒...
06/02/2026

🧼✨ Clean Hands, Healthy Kids! 🧼

🧼✨ পরিষ্কার হাত, সুস্থ শিশু! ✨🧼

সঠিকভাবে হাত ধোয়া শিশুদের অনেক রোগ থেকে রক্ষা করতে পারে? 🤒➡️😊

এটি শিশুদের শেখানোর জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর অভ্যাস।

🖐️ শিশুকে যেভাবে হাত ধোয়া শেখান:
✔ পরিষ্কার পানি দিয়ে হাত ভিজান
✔ সাবান লাগিয়ে ভালোভাবে ঘষুন
✔ তালু, আঙুলের ফাঁক, বুড়ো আঙুল ও নখ পরিষ্কার করুন
✔ কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে (🎶 হ্যাপি বার্থডে গানটি দুইবার গাইতে পারেন)
✔ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন
✔ পরিষ্কার তোয়ালে বা বাতাসে শুকান

📌 অবশ্যই হাত ধুতে হবে:
🟢 খাওয়ার আগে
🟢 টয়লেট ব্যবহারের পর
🟢 বাইরে খেলার পর
🟢 হাঁচি বা কাশি দেওয়ার পর

💙 আজকের ভালো অভ্যাসই গড়ে তোলে আগামীর সুস্থ প্রজন্ম।💙





20/01/2026


Rh incompatibility..

When a Negative Blood Group Mother is pregnant with a Positive Blood Group Baby...
(যখন মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয়...)
That Mallu Doctor

31/12/2025


Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medisphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share