Dr. Zulfiqur Haider Rajib - Trauma Care

Dr. Zulfiqur Haider Rajib - Trauma Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Zulfiqur Haider Rajib - Trauma Care, Medical and health, New Vision Hospital, EPZ gate, Cumilla.

Assist.professor, Ilizarov & deformity correction
▪️MBBS,BCS(Health),D-ORTHO(BMU)
▪️Fellowship in Ilizarov & Diformity correction(Kurgan, Russia)
▪️Fellowship in pain medicine(India)
basic, AO advance
, Joint replacement & Ilizarov Surgeon.

When there is no hope with other alternative Ilizarov comes to you and  embrace yourself and say "Come my friend, dont w...
17/08/2026

When there is no hope with other alternative Ilizarov comes to you and embrace yourself and say "Come my friend, dont worry....Lets do, what we do"!!!

"ফুটবল খেলতে গিয়ে শুরু, শেষ পর্যন্ত ট্যালাসের AVN"৫ বছর আগে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ পায়ে আঘাত পান। প্রথমদিকে বিষয়টিকে তেমন...
13/08/2026

"ফুটবল খেলতে গিয়ে শুরু, শেষ পর্যন্ত ট্যালাসের AVN"

৫ বছর আগে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ পায়ে আঘাত পান। প্রথমদিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা ব্যথা কমে যায়। কিন্তু ব্যথা পুরোপুরি ভালো হয়নি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যথা ধীরে ধীরে আবার বাড়তে থাকে। হাঁটাচলা করতে কষ্ট হচ্ছিল, দৈনন্দিন কাজেও সমস্যা তৈরি হচ্ছিল। তবুও দীর্ঘদিন তিনি এটিকে সাধারণ আঘাতের ব্যথা মনে করে যথাযথ চিকিৎসা নেননি।
একপর্যায়ে ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছালে তিনি আমাদের কাছে আসেন। রোগীর বিস্তারিত ইতিহাস ও শারীরিক পরীক্ষা করার পর আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিই।
MRI করার পর সামনে আসে আসল কারণ—Talus-এর Avascular Necrosis (AVN)।
অর্থাৎ, ট্যালাসের হাড়ে রক্ত সরবরাহের সমস্যা তৈরি হয়ে হাড়ের স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। দীর্ঘদিনের ব্যথার পেছনে যে এতটা গুরুত্বপূর্ণ সমস্যা লুকিয়ে ছিল, সেটিই MRI-তে স্পষ্ট হয়ে ওঠে।
রোগের অবস্থা এবং জয়েন্টের ক্ষতির মাত্রা বিবেচনা করে রোগীর জন্য Triple Arthrodesis করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে সফলভাবে Triple Arthrodesis সম্পন্ন করা হয়।

এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়—খেলাধুলার সময় পাওয়া কোনো আঘাতের পর ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে সেটিকে অবহেলা করা উচিত নয়। প্রাথমিক ব্যথা কিছুটা কমে গেলেও যদি পুরোপুরি না সারে, তাহলে সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সময়মতো সঠিক রোগ নির্ণয় অনেক বড় জটিলতা প্রতিরোধ করতে পারে।

12/08/2026

দীর্ঘ চার বছর ধরে কোমর ব্যথায় ভুগছিলেন তিনি। ব্যথা কমানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে নানা ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করেছেন। কিন্তু এত চিকিৎসার পরও তাঁর সমস্যার তেমন কোনো স্থায়ী উন্নতি হয়নি।
শেষ পর্যন্ত তিনি আমাদের শরণাপন্ন হন। তাঁর দীর্ঘদিনের ব্যথা, পূর্বের চিকিৎসা ও অন্যান্য সমস্যার কথা বিস্তারিতভাবে শোনার পর স্যার তাঁকে হিপ জয়েন্টের এক্স-রে করার পরামর্শ দেন।
এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর ডান পাশের হিপ জয়েন্টে Avascular Necrosis (AVN) হয়েছে। অর্থাৎ, হিপ জয়েন্টের গুরুত্বপূর্ণ অংশে রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে হাড়ের একটি অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
পরবর্তীতে রোগীর অবস্থা বিবেচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান পাশের ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয় এবং Oxinium Total hip system ( Most toughest, durable & less chance of ceramic head fracture) ব্যবহার করে সম্পূর্ণ হিপ রিপ্লেসমেন্ট করা হয়।
দীর্ঘদিনের কোমড় বা হিপের ব্যথাকে সাধারণ ব্যথা মনে করে অবহেলা না করে, সময়মতো সঠিক রোগ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

11/08/2026

এটাই সঠিক, সবার মানুষিকতার পরিবর্তন হোক....সবাই মেশিন না হয়ে মানুষ হোক

কবিরাজের কাব্য:"আরে কিচ্ছু হয় নাই। বাবা তুমি টেনশন নিয় না। এমন বান দিমু, সব ঠিক হইয়া যাইবো গা। এমন কত ঠিক করলাম। তোমার ম...
10/08/2026

কবিরাজের কাব্য:
"আরে কিচ্ছু হয় নাই। বাবা তুমি টেনশন নিয় না। এমন বান দিমু, সব ঠিক হইয়া যাইবো গা। এমন কত ঠিক করলাম। তোমার মা নিয়ত কইরা আনছে। নিরাশ করুম না। ওই পান ডা দে তো। আর পাতাডা আন, একটু স্পেশাল বান দিতে অইবো।"
# যা হবার তাই হলো, হাড় জোড়া লাগলো। কিন্তু উল্টা পাল্টা। কবিরাজ মশাই কথা রেখেছেন৷ বান দিয়া জোড়া লাগাই দিছে। কিন্তু
ডিফরমিটি হয়ে গেলো। রোগি আসলো," স্যার হাতটা একটু বাকা হইসে, কবিরাজ কাকা অনেক পরিশ্রম করসে। কি করা আল্লাহর লিখন??!!!"
# ভাই ডিফরমিটি ইজ নট এ ম্যাটার অফ জোকস। অনেক কিছু চিন্তা করতে হয়, গবেষনা করতে হয়। অনেক পরিকল্পনার পর, অপারেশন করতে হয়। একটু মগজ টাকে নাড়া দেন। মানুষ জন চাদ মংগল গ্রহে চলে গেলো, আর আমরা এখনো পান-বান জগতে পরে আছি।

Late night...... ✨
09/08/2026

Late night...... ✨

When the city sleeps, we fight, we fights  for new hopes.....New beganing.
06/08/2026

When the city sleeps, we fight, we fights for new hopes.....New beganing.

The ultimate joy of artist and surgeon is that, when his endless effort and work comes to an end with a good outcome. #জ...
30/07/2026

The ultimate joy of artist and surgeon is that, when his endless effort and work comes to an end with a good outcome.
#জোড়া লাগার পর বিভিন্ন খরাপ হাড়ভাঙা রোগিদের হাসিমাখা ফলোআপ।

26/07/2026

আমাদের আজকের রোগীর নাম রাকিব, বয়স ২১ বছর।
জীবিকার তাগিদে দুই মাস পূর্বে সে গিয়েছিল দুবাইতে কিন্তু গত সপ্তাহে এক সকালবেলা কাজে যাওয়ার সময় সিঁড়িতে পা পিছলিয়ে পরে বাম পাশের বুকের উপরের দিকের হাড় ( ক্লাভিকল) ভেংগে কয়েক টুকরো করে ফেলে এবং দূর্ভাগ্যবশত তার দেশে ফিরে আসতে হয়।
আজকে আমরা তার অপারেশন করে দিলাম।

23/07/2026

Address

New Vision Hospital, EPZ Gate
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zulfiqur Haider Rajib - Trauma Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share